প্যারোডিঃ দেশে গুম বলে কিছু নেই (একটি গুমবিষয়ক সংগীত) 



১২ ই মে, ২০১৪ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের সবচেয়ে আলোচিত শব্দটি হচ্ছে গুম। মানুষ আতংকে আছে, কখন না কে গুম হয়ে যায়। প্রিয়জন যতক্ষন বাইরে থাকে, ঘরের লোকগুলো উৎকণ্ঠায় সময় কাটায়।

কিন্তু আমাদের মন্ত্রী সাহেব সৈয়দ আশরাফুল ইসলাম, যিনি দুটি সেক্সি মন্ত্রনালয়ের মন্ত্রীত্ব পেয়েও নেননি, রয়ে গেছেন তার আগের মন্ত্রনালয়- স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রনালয়ে। তিনি দেশের সবাইকে আশস্ত করেছেন। তার কথা শুনে দেশের মানুষ সব উৎকণ্ঠা ভুলে হেসে উঠেছেন।
তিনি বলেছেন, দেশে গুম বলে কিছু নেই।
তাহলে চলুন শুনে নিই গুম সংগীত।
হাজার মন্ত্রীর কাছে প্রশ্ন রেখে
একটি কথাই শুধু জেনেছি আমি
দেশে গুম বলে কিছু নেই
গুম বলে কিছু নেই।
তবুও মানুষ করে গুম গুম রব
বলে শামীম ওসমান সেই তো করেছে সব
আমি বলি মিছে সব নুর হোসেনের জন্য
গুম করার মন র্যা ব-শামীম ওসমানের নেই
দেশে গুম বলে কিছু নেই।
নিজেদের হাতে গড়া তোলা নারায়ণগঞ্জের অফিস-আদালত-কল
হয়ে গেছে আজ তো নিখোঁজের অঞ্চল
যারা গুম করে, চিরদিন গুম করে তারা ধন্য
আসলে তাদের ধরার ক্ষমতা কারো আর নেই
দেশে গুম বলে কিছু নেই।

আসল গানটা শুনে নিতে পারেন।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৪ রাত ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন
ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু...
...বাকিটুকু পড়ুনআগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন