somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুর্নিঝড় আইলা ও আমাদের উপর এর প্রভাব.

২৬ শে মে, ২০০৯ বিকাল ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরশুদিন সকাল মানে রোববার থেকেই থেমে থেমে হালকা বৃষ্টি হচ্ছিলো
ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছিলো সবার । অনেক দিন প্রচন্ড গরমের পর এমন সুন্দর আবহাওয়া সবাই ই উপভোগ করছিল । সন্ধা হতেই বাতাসের গতি অনেক টা বেশি মনে হচ্ছিল। কারেন্টের যাওয়া আসা তখন ই শুরু। রাতে একটু দেরি করেই ঘুমাতে গেলাম হঠাৎ ফোন আসল এক বন্ধুর সে বলল ''৪ নং সিগনাল দিসে শুনছিস কাইলকা নাকি দুপুরের দিকে ঘুর্নিঝড় আঘাত হানবে আমরা কিন্তুক ক্যামেরা নিয়ে বাইর হইয়া পড়ুম''
ভাবলাম ভালোই তো ঘুর্নিঝড়ে তেমন কি বা আর হবে কাইলকা ক্যামেরা নিয়া কিছু ফটুক তুলব আর ঠান্ডায় ভালো ঘুম ও হবে।

সকাল বেলা উঠেই দেখি থেমে থেমে প্রচন্ড বাতাস বয়ে যাচ্ছে সাথে টিপটিপানি বৃষ্টি ফ্রি, রেডিও কানে লাগায় শুনলাম সিগনাল এখন সাত নম্বর
কারোর মনে যে ভয় নেই তা না তবে সবাই যেন কেমন নিরব খুশি ঘুর্নিঝড় দেখবে তাই। এর মধ্যে একজন বলে আইজকা খিচুরি খেলে কেমন হয় ? এইঠান্ডায় কিন্তু ফাইন লাগবে। অর্ডার দিয়া হলো একজন কে সে চলে গেল খিচুরি কিনতে। বাসার একটু নিচে নামলাম কয়েকজন বন্ধু কে সামনের দোকানে দেখে তারা দিব্বি আড্ডা দিচ্ছে আমি ও সাথে যোগ দিলাম । এর মধ্যে দেখি রাস্তায় পুলাপান ফুটবল ও খেলতেসে সাথে গায়ে কাদা লাগাচ্ছে আহা কি আনন্দ। এদিকে এলাকার মুরুব্বি রা এক যায়গায় দারায় আলাপ আলোচনা করছে। সবার কথা হইল শহরে তেমন কিছু হবার সম্ভাবনা নেই তাছারা এই ঝড় দুর্বল ।

আমি বাসায় ফিরে খিচুরি খাইয়া পেট পুরলাম । টিভি ছেরে দেখি খবরে বলতেসে বাংলাদেশের উপকুলে ঘুর্নিঝড় আইলা আঘাত হানতে শুরু করেছে। কিছুক্ষনের মধ্যে খবর পেলাম যে আব্বুর কয়রার ঘের ভাইসা গেছে পুরা কয়রাই নাকি পানি বন্দি। আমাদের গ্রাম পাইকগাছায় নাকি আমাদের বাড়ির গাছপালার খোজ নেই সাথে বাসা ও আশংকাজনক অবস্তায় । হাজার বার এই বেড়িবাধ কে সংস্করন করার কথা থাকলেও যেন তা সম্ভব হয়নি কোন সরকারের ই । সারাদিন প্রচন্ড বাতাস থাকার পর আমাদের এই দিকেও আস্তে আস্তে কিছু টা বড় ধরনের ঝড় শুরু হতে লাগল পাকা ঘর হওয়ার কারনে খুব একটা টের পাচ্ছিলাম না ঝড়ের কি মজা তবে আশে পাশের গাছ পালা গুলার নুয়ানো অবস্তা কুড়ে ঘর গুলার চাল উড়া উড়া দেখে বার বার ই মনে হচ্ছিল ঝড় কতই ভয়ংকর এবং ঐ বাসা গুলার ভিতর যারা আছেন তাদের কেমন লাগছে।

শহরে যদিও তেমন কোন জানের ক্ষতির সংবাদ পাইয়া যাইনি তবে অনেকের বাসা আর নেই গাছ পালা কুপকাত বিল বোর্ড উইরা আর এক যায়গায় গিয়ে বসবাস শুরু করছে। এছারা খুলনার রয়েলের ঐ দিকে অনেক পানি জমছে । আইলা শক্তি কম হলেও অনেক যায়গায় পানি অনেক বেশি উঠছে বটিয়াঘাটা ও খুলনার আশে পাশে আরো কিছু যায়গায়
লাখ লাখ মানুষ পানিবন্দি ।

হ এমন ই হয় আমরা যেখানে ঝড়কে উপভোগ করছি ঠান্ডায় আরামে ঘুমাচ্ছি কফি পান করছি। সেই সময় অনেকের খাওয়া দাওয়া তো দুরের কথা থাকার জন্য কোন যায়গা ও পাচ্ছে না পানিবন্দি হয়ে মরছে। অনেকের টিনের চাল উড়ে গেছে তাদের জন্য তো সেটাই তাদের মাথা গোজার ঠাই। হয় তো বা কারোর পরিবারের একজন সদস্য মারা গেছে কিন্তু সেই একজন ও তাদের কাছে একশত জনের সমান। আজ সকালে আসে পাশের এই সব দৃশ্য দেখে মনে হচ্ছে যে কিসের কি দুনিয়া । যাই হোক আশা করি সব ঠিক হয়ে যাবে । যারা ক্ষতিগ্রস্ত তাদের সবাইকে জানি আল্লাহ এই শোক কাটিয়ে উঠার তওফিক দান করেন।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০০৯ বিকাল ৪:১৯
২২টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×