বিএনপির সংসদ সদস্যদের একটি দল গতকাল খাগড়াছড়ি ও রাঙ্গামাটির বাঘাইহাট পরিদর্শন করে এক বিবৃতিতে বলেছে যে, গত ১৯ ও ২০ ফেব্রুয়ারির ঘটনার জন্য বর্তমান সরকারের সেনাক্যাম্প প্রত্যাহারই দায়ী। বেটাদের ভন্ডামী দেখলে আসলেই গা-জ্বলে। আরে মিয়া তোমরা যহন ক্ষমতায় ছিলা তহন তোমাদের এই জ্ঞান কই আছিল? তোমরা ক্ষমতায় গেছিলা পার্বত্য চুক্তি বাতিল করার অঙ্গীকার কইরা। কিন্তু ক্ষমতায় গিয়া নিজেগো আখের গুছানোর তালে পইড়া দুনিয়ার আর সব কিছুর সাথে পার্বত্য চুক্তির ব্যাপারে ওয়াদার কথাও পানি দিয়া গিল্লা খাইয়া ভুইলা ছিলা। শুধু তাই না সন্তু বাবারে খুশি করনের লাইগা ৮৮ টা সেনাক্যাম্প প্রত্যাহার করছিলা। তহন মনে পড়ে নাই যে এতে পার্বত্যাঞ্চলে নিরাপত্তা সমস্যা তৈরি হতে পারে? আওয়ামীলীগ সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়াই নির্বাচনে পাশ করছে। তাই তারা সেনা প্রত্যাহার করতেই পারে। দরকার হইলে বাকি যত সেনা সেখানে আছে তাদের সবগুলারে ফিরায়া আইনা সন্তু কাকুর মনের খায়েশ পূর্ণ করব। কিন্তু মিয়া তোমরা করছ ওয়াদার উল্টা কাম। হের লাইগাইতো জনগণ তোমাদের একটা শিক্ষা দিছে। মিয়ারা, অহনো ব্যাপারটা বুঝবার পারো নাই? ভন্ডামী আর কত করবা?
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।