সুপরিকল্পিতভাবে সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে
আমি গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, বর্তমান মহাজোট সরকার আমার স্বামী ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের জীবনকে অত্যন্ত পরিকল্পিতভাবে বিপন্ন করে তুলেছে। কারাগারের অন্ধ প্রকোষ্ঠে গুরুতর অসুস্থাবস্থায় দিনের পর দিন বিনা চিকিৎসায় থাকতে থাকতে তিনি এখন মৃত্যু পথযাত্রী। অসুস্থ মিলনকে গত রবিবার কুমিল্লা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরের পর শারিরীক অবস্থার অবনতি হলে তাকে জরুরী ভিত্তিতে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সিট বা কেবিন খালি না থাকার অজুহাতে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আবার কারাগারে ফেরত পাঠিয়ে দেয়। গত চারদিন ধরে সরকারি নথিপত্রে মিলন হাসপতালে ভর্তি রয়েছেন। কিন্তু বাস্তবে তিনি অবস্থান করছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং সেখানে তিনি কোনো রকম চিকিৎসা সুবিধা পাচ্ছেন না। তার সঙ্গে পরিবারের সদস্যদেরকে নিয়মানুযায়ী দেখা-সাক্ষাতেরও সুযোগ দেয়া হচ্ছে না। ইতিপূর্বে কোনো কারণ ছাড়াই অসুস্থ মিলনকে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিভিন্ন কারাগারে স্থানান্তরের মাধ্যমে চরমভাবে হয়রানী করা হয়েছে। আমরা আশঙ্কা করছি যে, সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশের সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রীকে তিলে তিলে মৃত্যুর দিকেই ঠেলে দিচ্ছে। সেই কারণে মিলন এ পর্যন্ত সব কয়টি মামলায় জামিন পাওয়ার পরও তাকে মুক্তি না দিয়ে নিত্য-নতুন মিথ্যা মামলা দায়েরের মাধ্যমে কারাগারে আটকিয়ে রাখা হচ্ছে।
১৪ ই জুন সব গুলো মামলা জামিন হওয়ার পরও নতুন ৩ টি মামলা করা হয় - (১) বাদি জাহাঙ্গির- চাঁদাবাজি মামলা, (২) বাদি মোছাঃ তাহেরা বেগম- মারামারি লুটপাট মামলা, (৩) বাদি মাষ্টার মাফিজুল ইসলাম- মাটি চুরি মামলা।
অন্যদিকে বিগত নির্বাচনের পর থেকে চাঁদপুরের কচুয়ায় আমাদের গ্রামের বাড়িতে সরকারি দলের সন্ত্রাসীরা ক্রমাগত হামলা ও লুটপাট চালিয়ে যাচ্ছে। সর্বশেষ গতকাল মঙ্গলবার এবং আজ বুধবার আমাদের কচুয়ার বাড়িতে ভাংচুর ও লুটপাট করা হয়েছে। আমি নিজে চাঁদপুরের পুলিশ সুপারের সাথে কথা বলেও কোনো ফল হয়নি। পুলিশ এক মুহুর্তের জন্যও ঘটনাস্থলে যায়নি। এ অবস্থায় সরকারি দলের ক্যাডাররা সম্পূর্ণ নির্বিঘ্নে বাড়িঘর তছনছ এবং ভাংচুর করেছে। এ পরিস্থিতিতে আমি অবিলম্বে আমার স্বামী আ ন ম এহছানুল হক মিলনের মুক্তি এবং কচুয়ার বাড়িতে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি করছি।
ধন্যবাদসহ
(নাজমুন নাহার বেবী)
সহ-সভাপতি,বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল
আগের একটি পোস্ট এখানে দেখুন
জেলখানায় বন্দি বাবার কাছে লেখা এক কিশোরী মেয়ের খোলা চিঠি
Click This Link
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১০ রাত ৯:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




