রুপগঞ্জের ঘটনার পর থেকে সেনাবাহিনীর ব্যবসা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। তবে এটা শুরু হয়েছে আরো আগে থেকেই। এর আগে আমরা বিবিসি'র ধারাবাহিক ফিচার ফৌজিবাণিজ্য'র কথাও জানি। মূলত সেই ফৌজিবাণিজ্যের পালে রুপগঞ্জের ঘটনা নতুন হাওয়া যোগ করেছে মাত্র। যাই হোক সেনাবাহিনীর ব্যবসা-বাণিজ্য নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এতে দোষের কিছু আছে বলে মনে করি না। আর এই সমালোচনার উদ্দেশ্য অবশ্যই গঠন মূলক হলেই ভাল। কিন্তু এর পেছনে কোন হীন উদ্দেশ্য থাকলে হয়ত শেষ পর্যন্ত ক্ষতির আশঙ্কাই বেশি। যাইহোক আমি বিশ্বাস করতে চাই, এর পেছনে কোন ষড়যন্ত্র বা দুরভিসন্ধী নেই। আর যারা ফৌজিবাণিজ্য নিয়ে সোচ্চার তাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই ফৌজিবাণিজ্য'র সাথে কি শুধু বাংলাদেশ সেনাবাহিনীই জড়িত? নাকি আমাদের প্রতিবেশী ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ পরাশক্তি আমেরিকা, বৃটেন, রাশিয়া, চীনের সেনাবহিনীও এর সাথে জড়িত। সম্ভব হলে তথ্য-উপাত্তসহ একটি পোস্ট দিন। তাহলে ফৌজিবাণিজ্য সম্পর্কে ব্লগারগণ একটি সামগ্রিক ধারণা পেতে পারবে বলেই আশাকরি।
আচ্ছা ইন্ডিয়ান, আমেরিকান কিংবা রাশিয়ান সেনাবাহিনীও কী ব্যবসা করে?
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।