আমার প্রিয় পোস্ট

ব্লগের নীরব পাঠক

যুক্তরাষ্ট্র - H1B ভিসা

২৪ শে মে, ২০১০ সকাল ৭:০৮

শেয়ারঃ
0 5 0

H1B - নন ইমিগ্র্যান্ট ওয়ার্ক পারমিট ভিসা । এই ভিসার আওতায় তিন বছর করে মোট ৬ বছর যুক্তরাষ্ট্রে চাকুরী করা যায় । প্রতিবছর এই কোঠায় যুক্তরাষ্ট্র সরকার অন্যান্য দেশের নাগরিকদের মোট ৮৫০০০ ভিসা দিয়ে থাকে । এই ৮৫০০০ এর মধ্যে ২০০০০ রিজার্ভ রাখা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে মাস্টার্স অথবা উচ্চতর ডিগ্রী অর্জনকারীদের জন্য, বাকি ৬৫০০০ অন্যান্য দেশের ব্যাচেলর অথবা উচ্চতর ডিগ্রীধারীদের জন্য ।

ইউ এস এর বিভিন্ন কোম্পানী সাধারনত তথ্য প্রযুক্তি ও প্রকৌশল বিদ্যার বিভিন্ন শাখার অভিজ্ঞদের জন্য ইউ এস ডিপার্টমেন্ট অফ লেবার(DOL) এ H1B Approval এর পিটিশন করে । তবে ব্যবসায় প্রশাসন সহ অন্যান্য সাবজেক্টে ব্যাচেলর ডিগ্রীধারীরাও এই ভিসার জন্য আবেদন কর‌তে পারে যদি কোন জব অফার থাকে। ভিসা প্রার্থীদের DOL এর Approval ডকুমেন্টসহ ইউ এস এম্বেসীতে ভিসার জন্য আবেদন করতে হয়। ভিসা ইন্টারভিউতে সাধারনত শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ , DOL এর ডকুমেন্টের খুটিনাটি চেক এবং কিছু প্রশ্ন (শিক্ষা, অভিজ্ঞতা, ইউ এস কোম্পানীর তথ্য) জিগ্ঙাসা করা হয় । H1B ভিসা প্রার্থীর উপর নির্ভরশীলরাও ইউ এস ভিসার জন্য আবেদন করতে পারবেন তবে উনারা চাকুরী করার অনুমতি পাবেন না। যুক্তরাষ্ট্রে চাকুরী শুরুর পর কোম্পানী ইচ্ছা করলে আপনার গ্রীন কার্ডের জন্যও আবেদন করতে পারবে । প্রতিবছর এপ্রিলের ১ তারিখ থেকে H1B Approval এর পিটিশন জমা দেয়া যায় নির্ধারিত কোঠা পুরন না হওয়া পর্যন্ত । এই বছরের আবেদন সংখ্যা জানতে পারবেন এই খানে

আরও তথ্য:
১। উইকিপিডিয়া
২। ইউ এস সি আই এস


ইউ এস জব সাইট:
১। Dice
২। Monster
৩। Career Builder


আপডেট: আবেদনের বিস্তারিত

 

সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১০ সকাল ৮:৩০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে মে, ২০১০ সকাল ৭:২১
ধ্রুব রহমান বলেছেন: কাজে লাগবে। প্রিয়তে রাখলাম।
২৪ শে মে, ২০১০ সকাল ৭:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ

২. ২৪ শে মে, ২০১০ সকাল ৭:৩৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: আবেদন করার সিষ্টেমটা আরো বিস্তারিত বললে বোঝতে সুবধা হত
২৪ শে মে, ২০১০ সকাল ৭:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ । কিভাবে আবেদন করতে হবে - পরের পোষ্টে বিস্তারিত দিব ।

৩. ২৪ শে মে, ২০১০ সকাল ৭:৫৯
বিডি আইডল বলেছেন: জফ অফার ছাড়া কি এইটা আবেদনের কোন সিস্টেম আছে?
২৪ শে মে, ২০১০ সকাল ৮:৪৬

লেখক বলেছেন: ডিপার্টমেন্ট অফ লেবার(DOL) Approval এর জন্য অবশ্যই জব অফার দরকার, সো জব অফার এর বিকল্প নাই ।

৪. ২৪ শে মে, ২০১০ সকাল ৮:০২
মাইক পাগলা বলেছেন: ধন্যবাদ। প্রিয়তে নিলাম আর পরের পোষ্টের অপেক্ষায় রইলাম...।।
৫. ২৪ শে মে, ২০১০ সকাল ৮:৩৬
রাত্রি২০১০ বলেছেন: বিডি আইডল বলেছেন: জফ অফার ছাড়া কি এইটা আবেদনের কোন সিস্টেম আছে?

না নেই। তবে আপনার চাকরি থাকলে দেরী করবেন না। মাঝে মাঝে এমন হয়, অনেক এপ্লিকেশন পড়ে, তখন একটা নির্দিষ্ট সংখ্যক প্রসেস করার পর বাকী গুলো পরের বছরেরে জন্য রাখে। তাই মাঝে মাঝে দেরি হয় ভিসা হাতে পেতে। তবে পিএইচডি বা সম মানের ডিগ্রী থাকলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়-বিশেষত যদি আপনি শিক্ষকতায় নিয়োজিত থাকেন।

৭. ২৪ শে মে, ২০১০ সকাল ৯:০২
ফিরোজ-২ বলেছেন: কাজে লাগবে। প্রিয়তে রাখলাম।
৯. ২৪ শে মে, ২০১০ সকাল ১১:০০
এবিসি বলেছেন: খুব ভাল পোস্ট। ইমিগ্রেশন/মাইগ্রেশন/বাইরে সেটেল্ড হওয়া এসব নিয়ে আরও বিস্তারিত লিখতে পারেন, তাহলে অনেকেরই উপকার হবে।

১১. ১৪ ই জুন, ২০১০ সকাল ১১:১৩
নগর-বাউল বলেছেন: জব অফার কিভাবে ম্যানেজ করব? জব সাইট গুলোর মাধ্যমে আবেদন করে ডাক পাওয়াটা কঠিন। পরিচিত ভাল কোন কনসালটেনসি ফার্ম থাকলে বলেন।
১২. ১৩ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:৪৬
দুপুরমণি বলেছেন: লিংকগুলো কাজে দিবে.. প্রিয়তে ।
১৩. ২৪ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:৩২
মোহাম্মদ মোজাম্মেল হক বলেছেন: ব্রাদার, আরএকটু বিস্থারিত বলেন সময় নিয়ে।
১৪. ০১ লা মে, ২০১১ সন্ধ্যা ৭:২২
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: প্রিয়তে নিলাম। কাজে লাগবে ।

 

মোট সময় লেগেছে ০.৯৭৩০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি


gmsaiful @ ইয়াহু.কম
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই