আমার প্রিয় পোস্ট

বলার তেমন কিছু নাই... হাবাগোবা একজন মানুষ! নতুন ব্লগার... ব্লগ জিনিসটা এখনো আয়ত্ত্বে আসেনাই...

লিনাক্সগুরুকূলের নিকট খোলা পত্র

২০ শে মে, ২০০৯ বিকাল ৩:২৬

শেয়ারঃ
0 0 0

প্রথমেই ডিস্ক্লেইমার দিচ্ছি: লেখাটি এই ব্লগারের না, লেখাটি অন্য ব্লগে আগে প্রকাশিত হয়েছিল। ঐ ব্লগে মুল লেখক লেখাটিকে ওপেনসোর্স হিসেবে উল্লেখ করায় লেখাটি আমার ব্লগে হুবহু প্রকাশ করলাম।

লেখাটির প্রাপ্তিস্থান/সুত্র দেখতে এইখানে ক্লিক করুন।

********************************************************************

শ্রদ্ধেয় লিনাক্স বোদ্ধা,

অনুগ্রহপূর্বক বয়ঃশ্রেণী অনুসারে আমার সম্ভাষন গ্রহন করিবেন। আশাকরি পরিবার পরিবর্গের সহিত একপ্রকার কুশলেই রহিয়াছেন।

চরম বিপদে পড়িয়া এই পত্রখানি লিখিতেছি। পুর্বেই বলিয়া রাখিতেছি আমার টেকি জ্ঞান অত্যন্ত নিম্ন পর্যায়ের। আমার গণকযন্ত্র সম্পর্কিত অজ্ঞানতাকে ক্ষমা সুন্দর চক্ষে দেখিবেন বলিয়া আশা করিতেছি। যদি কেহ পত্রখানির জবাব দেবার প্রয়োজন অনুভব করেন তবে তাহা দিতে কোন দ্বিধা করিবেননা।

পরসমাচার এই যে গত এক বৎসর ধরিয়া অভ্র নামক চাবির বাক্স (কীবোর্ডের বাংলা করিলে ইহাই দাঁড়ায়) ব্যবহার করিয়া আমার মত নাদান মানুষ (যাহারা বিজয় বা ঐ ধরনের লে-আউট রপ্ত করিতে অপারগ) বাংলা ভাষায় জালের জগতে মাতিয়া উঠিয়াছে। ইহাতে বাংলা ভাষার কতটুকু ক্ষতি সাধিত হইয়াছে তাহা সঠিকভাবে নিরূপন করা মুশকিল, তবে নাদান প্রজাতি যাহারা রোমান অক্ষরে বাংলা লিখিতে অভ্যস্ত ছিল তাহাদের যে অশেষ উপকার সাধিত হইয়াছে তাহা নিন্দুক জনেও অকপটে স্বীকার করিবে। সত্য বলিলে বলিতে হয়, অভ্র আছে বলিয়াই আমি গণকযন্ত্রে বাংলা লিখিতে পারিতেছি। অন্যথায় সমগ্র জীবন ভরিয়া আংরেজীতে লিখিতে হইত।

বর্তমানকালে এই নাদানের আরো উপরে আরোহন করিবার খায়েশ হইয়াছে। সেই খায়েশের বশবর্তী হইয়া ইদানিং লিনাক্স শিখিতে মনোনিবেশ করিয়াছি। সমস্যা আসিলো যখন বাংলায় লিখিতে গেলাম তখন। সমুদয় জীবন ভরিয়া অভ্রে অভ্যস্ত হইয়া আবিষ্কার করিলাম লিনাক্স বড়ই হৃদয়হীনা, ইনি অভ্র বলিয়া কোন কিছুকে চিনিতে পারেননা। অভ্রের প্রস্তুতকারকদের স্মরণাপন্ন হইলাম, তাহাদের ফোরামখানা চষিয়া ফেলিলাম। আমার মত আরো কিছু মূর্খ নাদান উক্ত ফোরামে অভ্রকে লিনাক্স যাহাতে চিনিতে পারে সেই বন্দোবস্ত করিবার আকূল আহবান জানাইয়াছেন। কিন্তু অভ্র স্রষ্টাগন আমাদের ন্যায় দরিদ্র জনগনের প্রতি মুখ তুলিয়া তাকায়না। ভাবগতিক দেখিয়া মনে হইতেছে তাহাদের লিনাক্সের জন্য অভ্রের কোন সংস্করন বাহির করিবার আদতেই শখ নাই। তবে কি আমাদের ন্যায় দরিদ্র, নিম্ন-টেকি-জ্ঞানসম্পন্ন নাদান প্রজাতিরা লিনাক্সের ভূবনে পা রাখিতে পারিবেনা? কেবল মাত্র বাংলা লিখিতে পারিবনা এই শংকায় লিনাক্স ধরিতে পারিতেছিনা।

বিজ্ঞজনেরা কহিবেন, কোন একটা ফিক্সড লেআউট শিখিয়া ফেলিলে বা প্রভাত ব্যবহার করিলেই তো ল্যাঠা চুকিয়া যায়! কিন্তু আমি এতই অধম যে অভ্রের লেআউট ছাড়া আর কোন কিছুই আত্মস্থ করিতে পারিবনা। ইহা শুধু আমার একার দশা নহে, বোধ করি হাজার হাজার দরিদ্র নাদানেরও একই দশা। অভ্র ব্যতীত লিনাক্সে আমরা সকলেই অচল অসাড়।

এমতাবস্থায় সকল লিনাক্সবোদ্ধাদের (বিশেষ করিয়া অভ্র প্রস্তুতকারকদের) নিকট আমার আকুল আবেদন আপনারা একটু চেষ্টা চরিত করিয়া মহামতী লিনাক্সের জন্য অভ্রের ন্যায় একই লেআউটসম্বলিত কোন সফটওয়্যার তৈয়ার করিতে পারিবেন? তাহলে এই নাদান দরিদ্র জাতি আপদিগকে চিরকাল শ্রদ্ধার সহিত স্মরণ করিবে।

পত্রে কোনও ত্রুটি বিচ্যুতি ঘটিলে তাহা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিবার আকুল অনুরোধ করিব। জবাবের অপেক্ষায় রহিলাম।


ইতি

হত দরিদ্র, টেকিজ্ঞানহীন,অতিশয় অভাগা একজন নাদান অভ্র প্রেমিক।

 

বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে মে, ২০০৯ বিকাল ৩:৫২
'লেনিন' বলেছেন: আপনার বা মূল লেখক আদনান কাইয়ুমকে একটি পরামর্শ দেয়া যায়... সেটি হলো... ইউনিজয় অথবা প্রভাত শিখে ফেলুন।

http://tinyurl.com/qq5uyx মূল লেখার লিঙ্ক।

অভ্র এর উদ্ভাবক মেহেদী হাসান অত্যন্ত ব্যস্ত তার ফটোগ্রাফি এবং ডাক্তারি অধ্যয়নে। সুতরাং আপনার আশার গুড়েবালি দিয়ে রাখুন।

সবাই তো আর মেহেদী হাসান নয় যে আরেকটি অভ্র লিনাক্সে দেখা যাবে। তবে ইউনিজয় ব্যবহার করে অভ্রের আর প্রয়োজন অনুভব করিনা লিনাক্সে।
২২ শে মে, ২০০৯ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: আমি বহুবার চেষ্টা করসি কিন্তু ফিক্সড লে-আঊট কখনোই রপ্ত করতে পারিনাই... অভ্র যদি না থাকতো তাহলে আমি কম্মিন কালেও বাংলা টাইপ করতে পারতামনা... তাই লিনক্সের অভ্র ভার্সনের জন্য এখনো হা হুতাশ করি...

২. ২০ শে মে, ২০০৯ বিকাল ৫:১৭
জীবিত বলেছেন: আমার অবস্থাও আপনার মত। :(
২২ শে মে, ২০০৯ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: :(

৩. ২২ শে মে, ২০০৯ বিকাল ৩:৫১
'লেনিন' বলেছেন: এখন অভ্র এর ফোনেটিক না পেলে লিনাক্স ব্যবহার করবেন না এমন না বলে বলুন লিনাক্স ব্যবহার করবেন না। :)

ফিক্সড ভার্শন আসলে কয়েকটি অক্ষর মনে রাখতে হয়। তা ফোনেটিক এর চেয়েও এক অর্থে সহজ মনে করি।

আপনার জন্য একটু লেখার চেষ্টা করি হালকা টিউটোরিয়াল...

ইউনিজয় লেআউট ... SCIM m17n

১।
হোম রো এর বাম পাশের কী গুলোতে আসবে.. শিফট না চেপে..
a, s, d, f = ৃ ু ি া

শিফট চাপলে সাধারণত মহাপ্রাণ অথবা সংগতিপূর্ণ অক্ষরটি আসে।

এখন.... A, S, D, F = র্ ূ ী অ

লক্ষ্য করুন ঋ-কারের শিফট করে আসছে রেফ/যুক্ত-র আর আ-কার এর শিফটএ আসছে 'অ'।
ব্যতিক্রম তাই আলাদা মনে রাখুন।

২।
z, x, c v = ্র ো ে র
জেড চেপে আসছে র-ফলা আর ভি-তে র
অন্যদুটিতে ও-কার আর এ-কার
মূলত বাঁ হাতে সব স্বরবর্ণ রাখার কথা মাথায় রেখে। র এতোবার আসছে কেনো এটাও মনে হতে পারে কিন্তু আপাতত সে প্রশ্নের উত্তর দিচ্ছিনা।

এখন.... Z, X, C, V= ্য ৌ ৈ ল
এবার জেড-শিফটে আসলো য-ফলা আর ভি-শিফটে আসলো ল... ল আর র কিন্তু খুবই পাশাপাশি বর্ণ আমাদের বর্ণমালায়(উচ্চারণেও)।
অন্যদুটি স্বরবর্ণ কিন্তু অল্পপ্রাণ এবং মহাপ্রাণ অনুযায়ী বদলেছে।

৩।
q, w, e, r= ঙ য ড প

Q, W, E, R= ং য় ঢ ফ

৪।
এছাড়া g = ্ অর্থাৎ সংযুক্তি অর্থাৎ হসন্ত বা হলন্ত।

৫। শিফট ৭ চাপলে ইউনিজয়ে ঁ চন্দ্রবিন্দু

৬। \ = ৎ আর | = ঃ

বাকী অক্ষরগুলো আসলে একটি কীবোর্ড লেআউটের ছবি দেখে শিখে নিতে পারেন। অথবা কিছুক্ষণ অনুশীলন করে রপ্ত করতে পারেন। সত্যি বলতে কী একবার শিখে দেখবেন ফোনেটিক আর ফিক্সড লেআউটের কঠিনতা প্রায় সমান।

 

মোট সময় লেগেছে ২.০৬৪২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বলার তেমন কিছু নাই... হাবাগোবা একজন মানুষ! ব্লগ জিনিসটা এখনো আয়ত্ত্বে আসেনাই... তারপরও করি আরকি!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই