অকৃত্তিম মায়ার এক বাধঁনে জড়ালাম নিজেকে
গোধুলী লগ্নের পড়ে পশ্চিমাকাশে
রাত জাগা চাঁদ উকি দেয়,
একটু একটু করে
অতন্দ্র প্রহরীর ন্যায় আমি জেগে থাকি
সারাবেলা, সারাসন্ধ্যা, সারারাত।
দু চোখের পাতা অনেক চেষ্টা করেছি এক করতে
কিন্তু পারিনি,জানি পারবও না
তাই, আমি প্রায়ই-
ঐ রাত জাগা চাঁদটির সাথে
পাল্লা দিয়ে সময় কাটাই
রাতের প্রকৃতিতে ঢাকা পল্লী কে
পদব্রজে প্রদক্ষিন করে বেড়াই
পৃথিবী যেমন করে সূর্য কে
হয়ত তার চেয়েও বেশী
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০০৯ ভোর ৫:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


