আমার আহত হওয়ার একমাত্র উপকরন,
আমি বারবার তোমাকে স্বরণ করে আহত হই।
চলার পথে মাঝে মাঝেই ভাবি,কি পেলাম আমি? ঠিক তখন-
আবার ভিতরের সত্তাটা আমার কাছে,আমার সাথে প্রতারনা শুরু করে।
যখন কারও জন্য কিছু করব,
সেটা এক পর্যায়ের ভাবনাই হোক আর কোন কাজই হোক,
ফিরে পাওয়ার প্রত্যাশা কেন থাকে।
কেন আমি চাইবো,আমার কাছে তুমি এইভাবে ফিরে আসো কিংবা-
আমার চিন্তা ভাবনায় আমি তোমাকে এভাবেই চাই,
এ আমার জন্মগত অধিকার।
অধিকারের কথা যখন আসে,
তখন আবার ভাবনার মধ্যে যুদ্ধ যুদ্ধ খেলা শুরু হয়ে যায়।
এই কি সত্যিকারের প্রাপ্তি যা কিনা শুধুই আমার-আর কারও নয়।
সকালের কৈশর কিংবা বিকেলের শেষ আলো, অথবা-
মধ্য রাত্রির কোন এক চমৎকার মূহুর্তে যখনই তোমার কথা ভাবি,
শুধুই হাহাকার চারিপাশ থেকে বেড়ে যায়।
থেকে থেকে আবার ভাবি-কখনও ছুড়ে মারি।
সবই ভূল,না এভাবে হয়তোবা নিজেকে ব্যাখ্যা করা ঠিক হচ্ছেনা।
আদান প্রদানের প্রানান্ত লেনদেন নিজের সাথে;
সত্যিই যোগ বিয়োগ করে হয়না বলে-
হঠাৎ করে শেষ করে দেই বলে সিদ্ধান্ত নিয়ে ফেলি।
তারপরেও আকাশের বুক চিরে যখন সূর্যের আলো-
পৃথিবীর বুকে এসে পড়ে-হেঁয়ালীতে ঘুম ভেংগে যায়।
আবার নিজের সাথে যুদ্ধ শুরু হয়ে যায়,
তোমাকে স্বরণ করে দিনের সুচনা হয় আমার
একদিন চিন্তাভাবনার পরিবর্তন ঘটবে বলে।
পরে কি হবে আপাতত থাক-
এখনতো তোমাকে ভালোবেসে আনন্দ পাই।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



