কারন প্রশ্নটিই আমি ঠিকমত বুঝতে পারিনি।
কিন্তু মনে হয়...........
জীবন থেকে সেও মুক্তি চায়,
কারন সহজলভ্যতায় কেউ সুখী নয়।
ইদানিং জীবন ক্রমশই একা হতে আরও বেশী একা হয়ে যাচ্ছে।
সবসময় শুধু সততা সততা করে গলাবাজি করি, অথচ-
নিজের ভেতরের অসৎ প্রবৃত্তির তাড়নায় সংঘটিত -
কালো করে মানুষটির মৃত্যু ঘটাতে পারছি না।
অথচ বর্তমানে এই ভেতরের মানুষটির মরে যাওয়া উচিৎ।
ভিতরের ভিতরে যে সজ্বীব মন ছিলো,
উচ্ছলতায় উদ্বেলিত সারাক্ষন যে আমাকে ভরিয়ে রাখতো আনন্দের বহতায়
তাকে ফিরে পেতে চাই।
এবার আর আকাশ নয় নিজেই নিজেকে প্রশ্ন করি।
যেন কি মরে গিয়েছে।
যদি মরেই যাবে তাহলে কালো করে মানুষটির কেনো জন্ম হলো সেখানে।
আমি কাউকেই চাইনা।
না - না - আমি ফিরে পেতে চাই পুরোনো সেই সত্তাটাকে।
কারন একদিন হয়তো আসবে,নিজের দিকে আবার প্রশ্ন করবো।
জীবনকে গুনবো......এক,দুই,তিন, চার,পাঁচ,ছয়..............নিরানব্বই.........
তখন যেন উত্তরটি এভাবে না হয়ে আসে,
জীবনে কিছুই হলোনা।
যেন প্রাপ্তির অংকে থেকে যায় একজন ভালো মানুষ।
আমি না হতে পারি ভিতরের সত্তাটা তো হবে,
শুধুই মানুষ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

