আমার প্রিয় পোস্ট

সকল প্রশংসা মডারেটরদের

আমার বান্দরবেলা............২

০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৫৫

শেয়ারঃ
0 10 0

আমার ছোট খালার বিয়ে ছিলো প্রেমের বিয়ে।বিয়ের আগে আমাকে বিকালবেলা ঘুরাবার কথা বলে সোশালওয়েলফেয়ার কলেজের মাঠে যাইতো খালুর সাথে দেখা করতে।বাসায় ফেরার পথে সবসময় চকলেট কিনা দিতো দেখা করার কথা যাতে ফাঁস করে না দেই, একদিন দেখা করে ফেরার সময় চকলেট কিনা দিবার কথা ভুইলা গেছিলো,খালাকে সে কথা মনে করায় দিতেই আমারে দিছে এক রামধমক।ধমক খায়া আমি সারা রাস্তায় চুপচাপ।বাসায় ফিরার পর সোজা নানার রুমে ঢুইকা নানারে বললাম খালা এক মোচওয়ালা লোকরে গাল টিইপা আদর করছে আজকে।শুইনা নানা তো পুরা ফায়ার।২য় বিশ্ব যুদ্ধের আমলের একটা গাদা বন্দুক নিয়া ছোট খালারে গুলি করতে বাইর হইছে। আম্মুরা সবগুলি ভাইবোন নানারে খুব ভয় পাইতো,ঐদিন নানার চিৎকার শুইনা যে যেখান দিয়া পারছে দৌড়ায়া পালাইছে,আমার নানিও ভয়ের চোটে বাথরুমে গিয়া দরজা বন্ধ কইরা বইসা ছিলো সন্ধ্যা পর্যন্ত বাইর হয় নাই।আর ছোট মামা দুইতালার কার্নিশে নাইমা আর নিচে নামার উপায় খুইজা পায়না আবার নানার ভয়ে রুমেও ঢুকতে পারেনা।একবার নানা জানালা দিয়া কি মনে কইরা যেন উকি মারছিলো,ছোট মামা নানার হাত থেইকা বাচাঁর জন্য কার্নিশের পাশে বাথরুমের পাইপ বেয়ে নামতে গিয়া পুরা ফান্দে,নামতেও পারেনা,উঠতেও পারেন,অনেকক্ষন এভাবেই ঝুইলা ছিলো।আর ছোট খালা নানার রুমেই খাটের নীচে লুকায় ছিলো।

বহুৎ ঝামেলার পর ছোট খালার বিয়া ঠিক হইলো খালুর সাথে।বিয়ার দিন আমারে আর খালুর এক ভাগ্নীরে ছোট জামাই বউ সাজায়া বসায় দিলো খালা,খালুর পাশে।বিয়ে শেষে খালু,খালারে নিয়া গাড়ীতে উঠবে এমন সময় আমি দিলাম মড়া কান্না জুইড়া,কারন আর কিছুই না আমার খালুর ভাগ্নীও বরযাত্রীর সাথে চইলা যাবে।আমি আমার বউরে (খালুর ভাগ্নী) কিছুতেই যাইতে দিমু না,মেঝেতে গড়াগড়ি কইরা কান্না শুরু কইরা দিলাম।সবাই যতই আমারে বুঝায় আমি বুঝি না, বলতে লাগলাম খালু খালারে বিয়ার পর নিজের বাসায় নিয়া যাইতেছে আমিও আমার বউরে আমার বাসায় নিয়া যামু।আমার কান্না দেইখা খালুর ভাগ্নীও কান্দাকাটি লাগায় দিছিলো, সে মনে করছিলো তারে সত্যি সত্যিই রাইখা সবাই চইলা যাবে।আমারে সবাই বুঝ দিলো যে তোমার বউ আজকে কাপড়চোপড় সাথে নিয়া আসে নাই তাই থাকতে পারবে না কালকে সবকিছু নিয়া তোমার কাছে চইলা আসবে।পরেরদিন ভোরে উইঠা গেলাম বউরে শুভেচ্ছা জানাইতে,হাজার হোক আজকে আমার কাছে চইলা আসবে বাপমারে রাইখা।কিন্তু সারাদিন,দুপুর,বিকাল অপেক্ষা কইরাও দেখি বউয়ের দেখা নাই,দিলাম আবার মড়া কান্না জুইড়া,কান্দার চোটে আমার চোখমুখ প্রায় উল্টায় যায়।পরে বড় মামা খালার শশুর বাড়ীতে আমার বউয়ের কাছে রাইখা আসছিলো।২ দিন ছিলাম ঐ বাসায় ঘরজামাই হইয়া।

আমার সেঝো খালা খুব সুন্দর ছবি আঁকতো।একদিন খালা একটা মেয়ের পোট্রেট আঁকা শেষ করে অন্যরুমে গেছে আমি এই ফাঁকে ঐ ছবির মেয়েটার মুখের দুইপাশে দিছি দুইটা মোছ আঁইকা।মোছ আকার পর মেয়েটার সৌন্দর্য্য আরও বেড়ে গেছিলো কিন্তু আমার বেরসিক খালা সেটা বুঝতে না পাইরা মার কাছে ধইরা নিয়া বিচার দিলো।মা সাথে সাথে নগদে আড়াইমনি ২টা থাবড়া আমার মাসুম গালে বসায় দিলো।কয়দিন পর আবার আমার ভিতরের শিল্পী সত্ত্বা জাইগা উঠলো,দুপুরে খাবার পর মার ঘুমের অভ্যাস ছিলো,এক দুপুরে মা ঘুমাইতেছে,আমি খালার ছবি আঁকার ব্রাশ আর রং চুরি কইরা মার মুখে সুন্দর ২টা চাইনিজ মোছ আঁইকা দিলাম।ঘুম থেইকা জাগার পর মা ঘর থেইকা বাইর হওয়ার পর সবাই মারে দেইখা খিকখিক হাসা শুরু করলো।মা হাসার কারন না বুইঝা সবাইরে বলতে লাগলো, ''কি হইছে? তোমরা আমারে দেইখা হাসতেছো কেন?'' একটু পর আয়নায় চেহারা দেইখা মা তাইম্মার বাচ্চা বইলা এক বিকট চিৎকার দিয়া আমারে ধরতে আসলো।আসার সময় হাতের কাছে এক লাউ পাইয়া ঐটা এক হাতে উঁচায়া ধইরা আমারে দৌড়ানি দিলো।ঐদিন মারে দেইখা মনে হইতেছিলো গদা হাতে শাড়ি পড়া ভীম (পন্চপান্ডবের এক পান্ডবের নাম হইছে ভীম) দৌড়াইতেছে।এরূপ নানা গৃহস্থালী অত্যাচার সত্ত্বেও আমার শিল্প সত্ত্বারে কেউ দমায় রাখতে পারে নাই।আমার পরবর্তী শিল্পকর্মের জন্য বড় খালুর টাকরে বাইছা নিলাম।খালুর টাক ছিলো তেল মাখানো তরমুজের মতো চকচকা।চুল নাই দেইখা খালু সবসময় খুব দূঃখ করতো।খালুর দুঃখ দুর করার গুরু দায়িত্ব আমি নিজের কাঁধে তুইলা নিলাম।একদিন রাতে খালু ঘুমের ঔষুধ খায়া ঘুম দিছে এই ফাঁকে আমি খালুর চকচকা টাকে কালো কালি দিয়া নতুন চুল গজায় দিলাম,কানের দুইপাশে দুইটা জুলপিও আইকা দিছিলাম।পরের দিন ঘুম থেইকা জাগার পর খালু নিজের মাথায় ভ্রমর কালো কেশ দেইখা পুরা ভীড়মি খায় অবস্থা।এরপর যথারীতি মার কাছে বিচার আর আমার কিন্চিৎ ধোলাই খাওয়া.................

চলবে................

 

সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০০৯ ভোর ৫:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:০৫
অপহন্তা বলেছেন: হাসতেই আছি.............. হি হি
০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ অপহন্তা............:)

২. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:০৭
মনির হাসান বলেছেন: হা হা হা হা ... বান্দরামীবেলাটা জোস গ্যাছে তো ...
০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১০

লেখক বলেছেন: :P:P

৩. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:১৮
বিষাক্ত আলো বলেছেন: ঘরজামাই তামিম ভাই...হি হি হি...
০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১১

লেখক বলেছেন: হB-)

৪. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:২৪
অ্যালন বলেছেন:
কয়কি আপ্নে ঘঢ় জামাই হইয়া-গেসেন্গা..B-)
০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১১

লেখক বলেছেন: হ্যাB-)

৫. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:২৪
নিঃসঙ্গ বলেছেন: বেপক মজার বান্দরামির কাহীনি সেইরকম হইছে :D বান্দরামীরে সব সময় প্লাস :D
০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১২

লেখক বলেছেন: থ্যাঙ্কু:D

০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১৩

লেখক বলেছেন: ভালা আছি........।তোমার কেমন চলে?:)

৭. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:২৬
আশরাফ মাহমুদ বলেছেন: হা হা হা। এই না হলে তাইম্মা বান্দর। :P
০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১৪

লেখক বলেছেন: হে হেB-) তাই নিকি আশবাফ:P

৮. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:২৬
ড্রাকুলা বলেছেন: কতদিন যে বান্দরের রক্ত খাইনা? ;) +
০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১৫

লেখক বলেছেন: তুমারে পাইলে গজাল দিয়া দাত ২ খান ভাইঙ্গা দিমু:-P

৯. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:২৬
অ্যালন বলেছেন:
নিঃসঙ্গ তো বিয়ার চিন্তা-ফাপ্না কর্তেছে..;)
০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১৬

লেখক বলেছেন: ঐ পুল্লার বের বয়স হইছে নাকি:-*

১০. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:২৭
মমমম১২ বলেছেন: ঐ বান্দর মায়ের ভীমের মত লাগছিল!!!
মাইনাচ।

তয় বৌ এর জন্য প্রেম দেখে প্লাস।
০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১৭

লেখক বলেছেন: হে হে:| তখন তাই মনে হইছিলো:|


ছুডুবেলায় আমি বিশ্বপ্রেমিক আছিলামB-)

১১. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:৩৩
নিবিড় বলেছেন: হাসতে হাসতে শেষ ..........কি আর কমু

চলুক লগে লগে হাটি
০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১৭

লেখক বলেছেন: হে হে থ্যাঙ্কু নিবিড়!

১২. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:৩৪
দ্রোহি বলেছেন: জোশশশশশশশশশ...... আমার নিজের ছোটবেলার কথাও মনে পড়লো। আরেক দিন বলবো সেই গল্প।

বান্দরের উন্নতি কল্পে +++
০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ দ্রোহি...........

১৩. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:৩৪
আহসান সািদক বলেছেন: তামিম ভাই জটিল হইছে বস। আপনার রম্য লেথার স্টাইল ভাল। অন্যান্য বিষয় নিয়া লেখলেও ভাল লিখবেন বলে আমার মনে হয়। চালায়া যান বস। সম্ভব হলে এক সাথে ১০০ টা + দিতাম।++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:২০

লেখক বলেছেন: কষ্ট করে পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে .........আমার লেখার দৌড় এ পর্যন্তই ভাই......অন্যকিছু লেখতে গেলে জগাখিচুড়ি বানায় ফেলবো..........

০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:২১

লেখক বলেছেন: থ্যাঙ্কু অর্ভনীড়........।

১৫. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:৫৬
কঁাকন বলেছেন: মজাও পাইছি
সেইটকম বান্দরিয় কাহিনী

তবে আপনের বৌরে ধইরা রাখতে পারেন নাই শুইনা কিন্চিত আফসোসিতও আপনার জন্য
০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:২২

লেখক বলেছেন: আমার আপসোস নাই.......পরে আরও বউ পাইছিলাম:D

১৬. ০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১৭
বিষাক্ত মানুষ বলেছেন: সাবাশ !!!
ক্লাস থ্রিতে থাকতে আমারে একদিন পাড়ার এক বড় ভাই চকলেট খাওয়াইয়া চিঠি ধরায় দিছিলো আমার ফুপাত বোনরে দেয়ার জন্য। আমি বাসায় আইসা মা'র হাতে চিঠি দিয়া কইছি এইটা বপ্পারে (বড় আপা) দিয়া আসো আমি গুসল কর্তে গেলাম । :P
০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:২২

লেখক বলেছেন: আপনে তাইলে পিয়ন ছিলেন:P

১৭. ০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:২৪
কঁাকন বলেছেন: ও আচ্ছা

কিন্তু প্রথম প্রে যেমন দ্বিতীয়বার আসে না সেরকম প্রথম বৌও দ্বিতীয়বার হয় না

:)
০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৪০

লেখক বলেছেন: আসার দরকার কি?:P......আমার কাছে প্রত্যেকবারই পয়লাবার মনে হয়:D

১৮. ০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:২৬
প্রলয় হাসান বলেছেন: তোর তো তাও ভাল। আমার ছোট খালামনি আমার চে ৩ বছরের বড়। একসাথে বাইরে বেরুলে সবাই ভাই বোন ভাবত!!! ছোট খালামনির বান্ধবীদের সাথে দেখা হলেই বলত "ভাইয়া কেমন আছো?" হাজার বলা হইছে যে আমি তাদের "ভাইয়া" না। কেউ নাকি সেইটা মনে রাখতে পারে না।/:)


সেই খালামনি পাশের এক বাড়ীর একটা ছেলের সাথে প্রেম করত। সেই ছেলে দুর্দান্ত কবিতা লেইখা খালামনিকে পাঠাত। খালামনি সেইটার রিপ্লাই দিতো আমার ডায়রি থেকে আমার স্বহস্তে লিখিত কবিতা চুরি করে। পাঠানোর পর অবশ্য বলত আমাকে। তার পর থেকে অবশ্য ডায়রিটা আম্মুর রুমে চেস্ট অব ড্রয়ারের ভেতর লুকায়ে রাখতাম। এরপর আমার কাছ থেকে ১০০ টাকা দিয়ে তিনটা কবিতা কিনে নিছিলো!/:)


ছোট বেলায় আমার বিয়ে ঠিক হয়ে ছিলো আম্মুর মামাত ভাই ব্রিগেডিয়ার সোহরাবের বড় মেয়ে তানিয়ার সাথে। কয়েকবছর আগে ওর বিয়ে হয়ে যাওয়ার খবর পেয়ে উদাস হয়ে ছিলাম কয়েক সপ্তাহ! /:)

০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৪১

লেখক বলেছেন: ভাইবোন ভাবাই স্বাভাবিক/:)....।তোরে দেখলেই বুইড়া ধাড়ি মনে হয়/:)

১৯. ০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:২৯
বিষাক্ত মানুষ বলেছেন: ঐ একদিনি পিয়ন হৈছিলাম .... তাও ভ্যাজাল লাগায়া দিছিলাম কিছু না বুইঝাই । সেইদিন আমারে রাজসাক্ষী বানায়া বাসায় এজলাস বসছিলো । আমি ভালো মানুষের মত চকলেট খাওয়ার কথা গোপন কইরা বাকি সব ফাস কইরা দিছি ।
০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৩৭

লেখক বলেছেন: আপনে তো বিশ্বাসঘাতক ছিলেন/:)....।নিজের বোনরে এভাবে ফাসায় দিতে পারলেন/:).......।আমার বোন থাকলে জীবনও এমন করতাম না

২০. ০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৪৭
প্রলয় হাসান বলেছেন: খেক খেক খেক। সেইটার অনেক সুবিধাও পাইছি জীবনে। আমার চেয়ে সিনিয়ার মেয়েরা যখন আমাকে "ভাইয়া ভাইয়া" বলে মুখে ফেনা তুলে ফেলত, তখন বড়ই আমোদ পাইতাম!:D
০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৫০

লেখক বলেছেন: অনেক মানুষ নানা দাদারে ভাইয়া ডাকে/:)

২১. ০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৫২
আহসান সািদক বলেছেন: তামিম ভাই কি বাংলাদেশেই থাকেন? মেসেনজারে পারলে এড কইরেন বস। আপনে জটিল লেখেন্


০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৫:০২

লেখক বলেছেন: হ্যা ভাই দেশেই থাকি.........আচ্ছা আপনেরে এড দিতেছি.....।

২২. ০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৫৮
প্রলয় হাসান বলেছেন: শুধু তো ভাইয়া ডাকত না, এর পর আরো অনেক কিছু বলত। সেইগুলা কেউ নানা দাদারে বলে না হতভাগা:-P
০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৫:০৩

লেখক বলেছেন: নানা দাদার বয়সী মানুষদের বলতেই পারে,যেমন ধর ভাইয়া আপনাকে কি রাস্তা পার করিয়ে দিবো কিংবা ভাইয়া আপনার কি বাথরুম পেয়েছে নিয়ে যেতে হবে না পটি এনে দিবো.......

২৩. ০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৫:১৫
কঁাকন বলেছেন: কতবেল পুরা কাইত

কঠিন ধরা :#):#):#)
২৪. ০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৫:৩৩
প্রলয় হাসান বলেছেন: সবাইরে নিজের মত মনে করছ কেন?X(


আমাকে বলত ভাইয়া, "আমাকে দেখতে কেমন লাগছে আজ?"
অথবা "আজ যে আমি নুপুর পড়েছি আপনি তো খেয়ালই করলেন না।"
অথবা "পায়ে আলতা পরলে আমাকে কেমন লাগে একটু কল্পনা করে বলুন তো!" :``>>

এইটাইপ কথা। আর তুই এইসব কি ভাসতাছোস? ছি ছি ছি। মান সোলেমান কিচ্ছু রইল না।:|



কাকন্রে দেইখা নেয়া হইবেক!X((
০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৫:৫২

লেখক বলেছেন: সবাইরে নিজের মতো মনে করবো কেন?....।প্রত্যেকটা মানুষের ক্যারেক্টারিষ্টিক আলাদা আলাদা হয়.........


আর তুই যেগুলি বললি মেয়েরা সাধারনত সাজগোজ করলে বড় ভাইদের মতামত চায়.....আমার বোনও সাজলে আমারে আইসা বলে ভাইয়া আমাকে কেমন লাগতেছে বলোতো.....তারপর নাতি-নাতনীরা সাজগোজ করলে নানা দাদাদের সাথে এধরনের দুষ্টামী করতেই পারে

২৫. ০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৫:৫৬
তামিম ইরফান বলেছেন: রিসাত ওর্ফে ছাগুরামের নতুন পশ্চাৎদশলেহনকারী আরেকবার তোমারে পাইলে গদাম লাথ্থি দেওয়া হবে
২৬. ০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৬:৪৪
প্রলয় হাসান বলেছেন: আইচ্ছা যা মানলাম। ঐসব মেয়েরা সব আমার নাতি নাতকুর ছিলো। আর আমি ছিলাম ওগো নানা ভাই দাদা ভাই। এইবার খুশী তুই?X((
০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০০

লেখক বলেছেন: হে হে রাগ করছ কেন:P

২৭. ০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৬:৫২
আশরাফ মাহমুদ বলেছেন: হে হে হে। কথায় কথায় সব ফাঁস হয়ে যাচ্ছে। B-)
০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০১

লেখক বলেছেন: কি ফাঁস হইলো/:)

২৮. ০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৬:৫৩
মুকুট বলেছেন: হা হা হা হা! হাসতেই আছি.........
০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০১

লেখক বলেছেন: হে হে হে............

২৯. ০৮ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৪৮
অক্ষর বলেছেন: আপ্নের প্রথম ঘরের বৌ এখন কৈ?
০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০২

লেখক বলেছেন: বাসায়.......

৩০. ০৮ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৫২
ভাঙ্গা পেন্সিল বলেছেন: সেইরম বান্দর আছিলেন!!

অক্ষর বলেছেন: আপ্নের প্রথম ঘরের বৌ এখন কৈ?

ঝাতি ঝানতে চায়
০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: হে হে হে.......


ঝাতি টা কেডা?

৩১. ০৮ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৫৬
লেডী বলেছেন: অসাধারন,,,,,,,,,,,,,,,,,,,,,,হাসতে হাসতে................কই যামু? হা হা হা.............
০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৫

লেখক বলেছেন: অফিসে যান:P

৩২. ০৮ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৬
সুলতানা শিরীন সাজি বলেছেন: :)
মহা বান্দর তো ছিলা.........
হাসলাম অনেক।
ভালো থাকো...........

চলুক.......
০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: হে হে:P

৩৩. ০৮ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:১০
ইসানুর বলেছেন: ভাঙ্গা পেন্সিল বলেছেন: সেইরম বান্দর আছিলেন!!

অক্ষর বলেছেন: আপ্নের প্রথম ঘরের বৌ এখন কৈ?

ঝাতি ঝানতে চায়
০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: লেখক বলেছেন: হে হে হে.......


ঝাতি টা কেডা?

৩৪. ০৮ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:১৮
রনি রাজশাহী বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++
প্রিয়েতে
০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ রাজশাহীর রনি................


স্বাগতম আমার ব্লগে...........

৩৫. ০৮ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৩
বিষাক্ত মানুষ বলেছেন: মাইনাস কি রিসাতে দিছে নাকি !! :)
০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১০

লেখক বলেছেন: হ :)...।আশবাফের পোষ্টে তারে ধোলাইয়ের কথা মনে হয় ভূলতে পারে নাই

৩৬. ০৮ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৭
রাশেদ বলেছেন: তুমুল হাসির হইছে এইটা। আমি তো পুরা সুশীল আছিলাম এই তুলনায়। :|
০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১২

লেখক বলেছেন: তাইলে তো আপনে ছুডুবেলায় সুবিধাবাদী ছিলেন:P

৩৭. ০৮ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:২৭
পারভেজ রবিন বলেছেন: তা ছোড বোলার বৌ কি আছে না ছাড়া ছাড়ি হইয়া গেছে?
০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৩

লেখক বলেছেন: এইটা আরেক ঘটনা.......।কোন এক পর্বে লেখবো নে......।

৩৮. ০৮ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৪
একরামুল হক শামীম বলেছেন: ভালোই।
কিন্তু তোমার কাহিনীতো সুবিধাজনক মনে লইতাছে না ;)
০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: ঠিক তোমার ছ্যাকা খাওয়ার কাহিনীর মতোন:#)

৩৯. ০৮ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:০২
বরুণা বলেছেন: হাহাহাহাহাহাহহাহাহাহাহাহাহাহাহাহাহহাহাহাহাহাহাহাহাহাহাহহাহা

আমার পড়া এই ব্লগের সর্বশ্রেষ্ঠ হাসির পোস্ট। মাঝে মাঝে পড়তে হবে। সোজা প্রিয়তে!!!!!!!!!!!!!!!!
০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: অন্নেক ধন্যবাদ বরুনা.....।

৪০. ০৮ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:২৭
আউলা বলেছেন: আপনার এই পোস্টটি পড়ে এক অকৃত্রিম আনন্দ এবং বিনোদন লাভ করেছি এবং আমার মনে হয় এটা সব ব্লগারাই স্বীকার করবে। আপনার কাছে চিরকৃতজ্ঞ। এই যে এত মার, চড়, থাপ্পড়, গণধোলাই সহ বিভিন্ন ধরনের অত্যাচার সহ্য করেছেন জীবনে তারপরেও টিকে আছেন। আপনার কেমন লাগে এজন্য? যদি একটু বিস্তারিত শেয়ার করতেন কোন পোস্টে আমার ধারণা ব্লগের পাঠকরা আরেকটা ইতিহাস জানতে পারতো।
০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২১

লেখক বলেছেন: আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই প্রচন্ড ব্যস্ততার পরও কষ্ট করে আমার পোষ্টে আসার জন্য।তবে আপনার প্রশ্নে সামান্য ভূল আছে।আমি কখনও গনধোলাই খাই নাই।তবে এরকম বাস্তবতার সাথে সম্পর্কিত লেখা পড়ে ইমোশনাল হয়ে যাওয়া স্বাভাবিক,আর সেকারনেই হয়তো গনধোলাই শব্দটা ব্যবহার করেছেন,যা কিনা অতীতে আপনারই গণধোলাই খাবার কথা তুলে ধরে।

৪১. ০৮ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৫
এম্নিতেই বলেছেন: তাইম্মার বাচ্চা!!!!!

:P:P:P
০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৪

লেখক বলেছেন: চ্যার! ডাকেন কেন চ্যার!......:#)

৪২. ০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৬
আউলা বলেছেন: ধন্যবাদ আপনার আন্তরিকতায় মুগ্ধ আমি। কিন্তু গনধোলাই বলতে বুঝিয়েছি আপনি আপনার মা খালাদের কাছ থেকে তো কম বেশি খেয়েছেন। অবশ্য আপনার মত সাহিত্য জগতে উদীয়মান তারকার সাথে ব্যাকরণ বা ভাষা জনিতা তর্কে যাওয়াটা আমার চরম বার বাড়া ছাড়া আর কিছুই হবে না।
আর আমার কোন বান্দরবেলা ছিলো না। আমার হাবাবেলা ছিলো যা সামুতে প্রকাশিত হয়েছে। ধন্যবাদ আপনাকে আবারও
০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৫

লেখক বলেছেন: আপনাকে আবারও ধন্যবাদ জানাই পোষ্টে ফিরে আসার জন্য.........আমি পোষ্টে শুধু মার হাতে মার খাবার কথাই বলেছি......খালাদের হাতে মার খাবার কথা পোষ্টের কোথাও উল্লেখ নাই......এখানে উল্লেখ্য যে খালা,মামাদের হাতে আমি কখনও মার খাই নাই.....যদিও কখনও কখনও ধমক খেয়েছি.......সুতরাং এখানে গণধোলাই কথাটা কোনমতেই প্রযোজ্য নয়.........

আপনার হাবাবেলা পড়ার সৌভাগ্য হয়েছে আমার......।বলতেই হবে আপনার লেখার হাত নিঃসন্দেহে চমৎকার......

৪৩. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:১৪
ক-খ-গ বলেছেন: হা হা হা হা...। জোস লাগলো :)
০৯ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১৪

লেখক বলেছেন: হে হে হে থ্যাঙ্কু:)

৪৪. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:১৯
বদরুল খান বলেছেন: আপনার ভক্ত হইয়া গেলাম যে
০৯ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১৫

লেখক বলেছেন: থ্যাঙ্কু......।

৪৫. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:২০
মেহবুবা বলেছেন: হাসতে হাসতে চোখে পানি ! কিছু আর দেখি না , মাইনাস ,মাইনাস ,মাইনাস .............।
০৯ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১৬

লেখক বলেছেন: আন্ধারও কি দেখেন না:-*

৪৬. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩৫
নিঃসঙ্গ বলেছেন: আচ্ছা আপনার নতুন বউ মানে আমাগো নতুন ভাবী কি আপনার আগের বউয়ের কথা যানে ?
০৯ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১৬

লেখক বলেছেন: হ্যা জানে.........

৪৭. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:০১
টিঁয়া বলেছেন: হিহিহি বেশ মজার তো
০৯ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১৭

লেখক বলেছেন: হুম...ধন্যবাদ........

০৯ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১৮

লেখক বলেছেন: হে হে:):)

৪৯. ০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৩৯
উত্তরাধিকার বলেছেন:
ধোলাই মুবারক তামিম ভাই...
:)
;)
০৯ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১৯

লেখক বলেছেন: ধোলাই মুবারক:-*

৫০. ০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৪৮
শামীম রিয়াজ বলেছেন: ছবটা জোশ হইসে, ছোটবেলায় তো আপ্নে অনেক সুন্দর আসিলেন...হে হে হে।
লেখাও ভাল হইসে। :D
০৯ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:২০

লেখক বলেছেন: থ্যাঙ্কু শামীম:>

৫১. ০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৪৮
নরাধম বলেছেন: হাহাহাহ.............পোলাপাইন যা বদ হইছে। আমগ জামানায় ছোটকাল থিকা বড়দের সম্মান করতাম আমরা!
০৯ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:২১

লেখক বলেছেন: আপনি আমগো জামানা বলতে কি মোঘল আমলের কথা বুঝাচ্ছেন/:)

৫২. ০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:২৯
নিহন বলেছেন: বান্দর ভাই কিরাম আছেন ??
০৯ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:২২

লেখক বলেছেন: ভ্লাছি নিহন.........তোমার কি খবর?

৫৩. ০৯ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:২৬
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আগেই পইড়া গেসিলাম ...মন খারাপ আছিল বইলা কমেন্ট করি নাইক্কা ...
আপনে মিয়া আসলেই আমার বড় ভাই ...
হের লাইজ্ঞাই ত কই আমার মইধ্যে এত বান্দরামী আইল কই থেইকা ...
০৯ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:২৯

লেখক বলেছেন: কি হইছে সাঁঝু ভাই মন খারাপ কেন???????

১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:২৩

লেখক বলেছেন: কূলখানির দাওয়াত দিয়েন:P

৫৫. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:২৩
রাশেদ বলেছেন: সুশীল ভোলেভালা বালক আছিলাম, এখনো আছি। :P
১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:২৬

লেখক বলেছেন: আমাদের পাশের বাড়িতে এক্টা আঙ্কেল থাকতো ৭০ বছর বয়সেও সে নিজেরে বালক ভাবতো......তো ঐ বুইড়া আঙ্কেল একদিন ভার্সিটির এক মেয়ের সাথে টাঙ্কি মারতে গিয়ে হিলের বাড়ি খাইছিলো/:)

৫৬. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৩০
রাশেদ বলেছেন: :( উনার জন্য সহমর্মিতা রইলো! :( /:)
১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৩২

লেখক বলেছেন: সহমর্মিতা কেন? আপনারও এমন অভিজ্ঞতা আছে নাকি?/:)

৫৭. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৩৬
শিবলী বলেছেন: ভাবতেছি
আপনের পোলাপান আরো কয় ডিগ্রী বান্দর হইব!!!
১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৩৭

লেখক বলেছেন: হিক!/:)

১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৪৩

লেখক বলেছেন: :D

৫৯. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৪২
আশরাফ মাহমুদ বলেছেন: ড়াশু ভাই'র অভিজ্ঞতা আছে মনে হয়। :#)
১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৪৩

লেখক বলেছেন: :P

৬০. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৪২
আশরাফ মাহমুদ বলেছেন: শিবলী বলেছেন: ভাবতেছি
আপনের পোলাপান আরো কয় ডিগ্রী বান্দর হইব!!!


হাসতে হাসতে শেষ। :#)
১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৪৪

লেখক বলেছেন: আচ্ছা/:)....আশবাফ

১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৪৫

লেখক বলেছেন: ইন্নালিল্লাহ.........কূলখানির দাওয়াত দিয়ো/:)

৬২. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৪৬
আশরাফ মাহমুদ বলেছেন: ড়াশু বোধহয় পালাইচে। :P
১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৫৬

লেখক বলেছেন: খেক খেক:)

৬৩. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৪৮
পাওয়ার মেন বলেছেন: যাদের ভালো লাগলো তাদেরকে ভালো লাগাইবার জন্য বান্দরটার প্রশংসা করতে হয়।
১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৫৪

লেখক বলেছেন: পাওয়ারমেন ওর্ফে লেনিন আপনেরে কি আগে দিছিলাম?

৬৪. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৫০
বিষাক্ত মানুষ বলেছেন: @লেলিন - আপ্নার আসল নিকের কি হৈছে ?
৬৫. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৫৪
লীনা ফেরদৌস বলেছেন: বান্দরটার গল্পও মজার , ছবিটও মজার ।
১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৫৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ লীনা আপু.......।

স্বাগতম আমার ব্লগে.........

১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:১২

লেখক বলেছেন: খেক খেক:Dআমার বউই শুধু বুঝলো না/:)

৬৭. ১০ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৫:১৮
পাওয়ার মেন বলেছেন: কইরে বান্দর, তোর ওস্তাদ তো ডরে ব্লক মারছে:)
৬৮. ১০ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৫:২১
আশরাফ মাহমুদ বলেছেন: @ পাওয়ার মেন

আপনাকে এরকম পোষ্টের আমেজ নষ্ট না করার জন্য অনুরোধ করছি।
৬৯. ১০ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৩
জয়িতা বলেছেন: এ েতা দেখি পুরাই বান্দর।
১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:২৮

লেখক বলেছেন: বেলী আফাআআআ:P

৭০. ১০ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪০
খোলা_আকাশ বলেছেন: দারুন মজার লেখা। পড়েছি আর হেসেছি।
১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:২৭

লেখক বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ খোলা_আকাশ.........


শুভেচ্ছা রইলো.........

৭১. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩১
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: আমার খারাপ মনটা একটু ভাল হল...অধ্যাপক গুলাবী জিন্দাবাদ...

[আমি বড় হয়েছি মেয়ে হিসেবে না...ছেলেদের মত...তাই গাছে চড়া মারামারি সবই আছে আমার ছুডুবেলায়...কোনও একদিন লিখব...সেদিনের জন্য আমন্ত্রন রইল...]
১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:২৬

লেখক বলেছেন: হুমম....সময় করে একদিন লেখে ফেলো........তোমারটা পড়ার অপেক্ষায় থাকলাম.....

৭২. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:১৬
এরশাদ বাদশা বলেছেন: চলুক....চলূক....বাচ্চারা শিখুক জেনুইন বাঁদরামি কাকে বলে!! :D
১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:২৫

লেখক বলেছেন: হ...এইটা একটা ব্যাপক শিক্ষনীয় পোষ্ট..:D

৭৩. ১১ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১০
'লেনিন' বলেছেন: সিরিজ চলুক বাঁদরামির :)
১১ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১৭

লেখক বলেছেন: হুমমমম

৭৪. ১১ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৩২
চিটি (হামিদা রহমান) বলেছেন: হাসতে হাসতে শেষ :)

চলুক........।
১১ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৫:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ চিটিপু:)............কেমন আছেন:)

৭৫. ১১ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৫:০৪
হিমাংশু বলেছেন: ব্যাপক বাঁদরামি করেছো গেন্দাবেলায় বুঝতে পারলাম। হাসি তো বাধ মানেনা।
১১ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৫:১৯

লেখক বলেছেন: বাধ না মানলে বন্যা বসায় দেন..

৭৬. ১১ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৫:৫২
আশফাক সফল বলেছেন:
"২ দিন ছিলাম ঐ বাসায় ঘরজামাই হইয়া।"

যা কইলেন ওস্তাদ, জটিল।
১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৭:২১

লেখক বলেছেন: হে হে...।চান্স পাইলে এখনও থাকতে রাজী আছি........।

৭৭. ১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৫২
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: বিয়ার পরে ছোট খালু থাবড়া টাবড়া দেয় নাই ঐ ঘটনার লিগা?
১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৫৪

লেখক বলেছেন: হে হে:) না আমার জন্যই তো বিয়াটা এতো তাড়াতাড়ি কর্তে পার্ছে:)

৭৮. ১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৫৭
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: কতা সত্য... কিন্তু তুমার সেই নাবালিকা কনের কি অইল??
১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:০৪

লেখক বলেছেন: আছে:)

৭৯. ১১ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৪
চানাচুর বলেছেন: হাহাহা..........দারুণ:):):)
১১ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১২

লেখক বলেছেন: ধন্যবাদ চানাচুর সাহেব:)

৮০. ১১ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:০০
রাতমজুর বলেছেন: ব্যাপক বান্দরিত বান্দরবেলা ;)
১১ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৩

লেখক বলেছেন: হে হে হে.........

৮১. ১২ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৭
কন্টক বলেছেন:
তুমার অই কনে কি সাবালিকা হৈছে ?
১২ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১১

লেখক বলেছেন: কনে এখন দুই বাচ্চার মা:)

৮২. ১২ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৮
রাতুল" বলেছেন: খাইসে মহা মিস কইরা ফেলাইছি। তামিম বান্দরের আত্মকাহিনী মজাই পাইতেচি। :D
১২ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১২

লেখক বলেছেন: :):D

৮৩. ১২ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪১
কন্টক বলেছেন:
কনের দুর্বাগ্য
১২ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪

লেখক বলেছেন: হ!/:)

৮৪. ১২ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০১
স্বজন বলেছেন: হে হে হে হে ব্যাপক মজাইলাম।:D=p~ বান্দর আসলেই মজার প্রানী।:P
১২ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৫

লেখক বলেছেন: :P:D

৮৫. ১৩ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:২৫
নিবিড় অভ্র বলেছেন: কিবোর্ডনষ্ট
অনেক আগেই পড়েছি ।আজ বহুকষ্টে লগ ইন করলাম। থাংকু ভার্চুযাল কিবোর্ড।
হাহাহাহাহাহাহাহাাহাহাহাহা। ভাইজান হাসতে হাসতে।।।।।।।
১৩ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৬:৫৫

লেখক বলেছেন: আহারে!..........

অনেক ধন্যবাদ আপু, এতো কষ্ট করে কমেন্ট করার জন্য:)

৮৬. ১৩ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৩৫
দূরন্ত বলেছেন: দারুণ লাগলো। হাসতেই আছি........ =p~
১৩ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ দূরন্ত ভাই:)

৮৭. ১৩ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:০২
শফিউল আলম ইমন বলেছেন: হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেছে।:):):):)
দেখি পরেরটাতে কি বান্দরামি আছে।;)
১৩ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫

লেখক বলেছেন: হে হে হে:):)

৮৮. ১৩ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৮
পারভেজ বলেছেন: হা হা প গে!!
সোজা প্রিয়তে।
১৩ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ পারভেজ ভাই:)

৮৯. ১৩ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪১
মেঘাচ্ছন্ন বলেছেন: হাহাহাহাহা.....হাসতেই আছি......
১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:১৪

লেখক বলেছেন: কি খবর মেঘাচ্ছন্ন?

২৮ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৬:০২

লেখক বলেছেন: ধন্যবাদ

৯১. ২৫ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৫:০৭
মে ঘ দূ ত বলেছেন: হা হা হা হা...মজার ঘটনা। আপনি লিখেছেন ও বেশ রসিয়ে।
২৮ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৬:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ

৯২. ২৮ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০২
গিফার বলেছেন: হা হা ব্যপক মজা পাইলাম। পরের পর্ব গুলান পরে পড়তে হইব।

তারপর সেই ভাগ্নের খবর কি? ;)
২৯ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৭:০৭

লেখক বলেছেন: বিয়া হয়া গেছে

৩০ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৩৪

লেখক বলেছেন: হ! মেয়ের ভাগ্য খারাপ।জানতেও পারলো না কি হারাইলো.....

৯৪. ৩০ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৪
গিফার বলেছেন: হুমম একটা ভাল বানর হারাইছে তাও আবার গোলাপি রং এর। :P

যাই হোক নেক্সট পুস্টের জন্য অপক্ষায় রইলাম।
৩১ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৩৫

লেখক বলেছেন: দূর্লভ প্রজাতি/:)

৯৫. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪২
হিমালয়৭৭৭ বলেছেন: হাসি একটু জমিয়ে রেখেছিলাম, একটু একটু কর েশেষ হয়ে যাচ্ছে দেখি ............................ব্যাপার না, হাসি রিপ্রোডিউস করা যাবে......................
৯৬. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৩
হিমালয়৭৭৭ বলেছেন: হাসি একটু জমিয়ে রেখেছিলাম, একটু একটু কর েশেষ হয়ে যাচ্ছে দেখি ............................ব্যাপার না, হাসি রিপ্রোডিউস করা যাবে......................
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ........

৯৭. ২৮ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২০
আবদুর রহমান (রোমাস) বলেছেন: ......আপনার পোষ্ট পইড়া এমন হাঁসি দিছি...রে ভাই...আমার অফিসের সবাই ছুইটা আইছে....হেরা মনে করছিলো ....আমি......বুঝি...কিঞ্চিৎ অন্য জগতে.চইলা গেছি...পরে....আমার এক কলিগ ও কলিগনীকে পোষ্ট দেখানোর পরতো তারা হাঁসতে হাঁসতে এক্কেবারে উল্টাইয়া গেছে!!..
আমি আজ বড় বিলাইর প্রিয় পোষ্ট থেকে আপনার পোষ্ট আবিস্কার করলাম!! এই সিরিজ পুরাটাই পইড়া নিমু!!

ভাই ডি আপনার পোষ্ট.এত্তোদিন পরে আবিস্কার করলাম কেন? এই অপরাধে...আমাকে মাইনাস দিন!!
২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১:৪৫

লেখক বলেছেন: হে হে:):)

১৪ ই জুলাই, ২০০৯ ভোর ৫:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ আরাফাত।

৯৯. ১৪ ই জুলাই, ২০০৯ ভোর ৫:৫৬
দ্যা ডক্টর বলেছেন: হা হা হা হা! হাসতেই আছি.........
১৪ ই জুলাই, ২০০৯ ভোর ৫:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ হাবিব উল্লাহ,।

১০০. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৯
স্বপ্নকথক বলেছেন: আপনের পেত্তম বউ ২বাচ্চার মা।বাপডা কেডা?

ঝাতি জানবার চায়।
১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৪৪

লেখক বলেছেন: ডি.এন.এ টেস্ট ছাড়া কোন মন্তব্য করতে পারছি না দুঃখিত/:)

১০১. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪১
ঈশান৭২৮৫ বলেছেন: হা হা । আপনার এই পোস্টগুলোর নাম অনেক শুনেছি। আগে থেকেই পড়ার ইচ্ছা ছিল। ব্লগে আসলেই ভুলে যেতাম। নতুন পর্ব পড়ার আগে সিদ্ধান্ত নিলাম আগেরগুলো পড়ব। ভাবছিলাম নতুন পর্বটায় কমেন্ট করব। কিন্তু এই পর্বটা এতই ভালো লাগল যে কমেন্ট না করে পারলাম না।

ডারউইন এর সময়ে আপনি থাকলে ডারুইন বেচারারে তার থিওরী প্রমান করতে এত কষ্ট করা লাগত না।
১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৪৫

লেখক বলেছেন: পুরানো পোষ্ট ধৈর্য ধরে পড়ার জন্য অনেক ধন্যবাদ ঈশান:)

১০২. ১৮ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:১৪
সমুদ্র কন্যা বলেছেন: হাসতে হাসতে গড়াগড়ি =p~ =p~ =p~ =p~ =p~
২৯ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:২০

লেখক বলেছেন: :):):)

১০৩. ২৩ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৪৫
নীজর্ন বলেছেন: ভাই জোটিল লিকচেন। খুব মজা পাইলাম।ওনেক দিন পর পরানটা হাতে নিয়ে হাসলাম।+ ডিলাম।
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৩০

লেখক বলেছেন: :):):)

০৭ ই মার্চ, ২০১০ রাত ৩:৫৮

লেখক বলেছেন: :)

১০৫. ২৯ শে এপ্রিল, ২০১০ রাত ৯:০৩
জিনিয়া আফরিন বলেছেন: আপনার লেখার স্টাইল দারুন!!!

এখনো হাসতেছি...
১০৬. ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৫০
গরম কফি বলেছেন: হা হাহ হাহাহাহা
১০৭. ২১ শে নভেম্বর, ২০১০ রাত ৯:০৩
স্বপ্ন বালিকা বলেছেন: my god , chotobalai apni to vare dusto chilan.........sob badrami gulo pora hasi thamata parchi na...........
১০৮. ১০ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:৫০
আসিফ মুভি পাগলা বলেছেন: দুর্দান্ত । ১৮ টা প্লাস দিলাম । :-B :-B
১০৯. ২৬ শে জানুয়ারি, ২০১১ সকাল ১০:১১
গ্রীনলাভার বলেছেন: হা হা হা হা হা ....... আপনি তো বস্‌....।
১১০. ২৬ শে এপ্রিল, ২০১১ রাত ৮:০৩
মাহী ফ্লোরা বলেছেন: জটিল। কমেন্ট করতে করতে আর কি করুম বুইঝা পাইতেসিনা।
১১২. ০৭ ই মে, ২০১১ রাত ৯:১২
সৈয়দ রাকিব বলেছেন: তামিম ভাই, চরম। হাসতে হাসতে পেটে খিল ধরে গেল......

 

মোট সময় লেগেছে ১.২৬৫০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নাম: অধ্যাপক গোলাবী হনুমান

পেশা: বান্দরামি

শখ: গাছের ডাইল ধইরা ঝুলন খাওয়া আর চান্স পাইলে মানুষের চুল ধইরা টানাটানি করা

প্রিয় খাদ্য: আইট্টা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ