somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামী সরকারের বাকশালী কর্মকান্ড।

০১ লা জুলাই, ২০১০ ভোর ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই সরকার যা শুরু করেছে আমার মনে হয় তাদের পতন ঘনিয়ে এসেছে। আশা করেছিলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন থেকে সরকার শিক্ষা গ্রহণ করে গণতান্ত্রিক উপায়ে দেশ পরিচালনা করবে, কিন্তু এখন সরকার আরো বেসামাল হয়ে উঠেছে। গত ২৭ ই জুন বিএনপির ডাকে পালিত হরতালের সময়ই জাতি সরকারের বেসামাল হয়ে উঠার নজির দেখতে পেয়েছে। যেখানে বিএনপির হরতালে বিএনপির নেতা-কর্মীদের বিশৃঙ্খলা সৃষ্টি করার কথা ছিল, সেখানে দেখা গেল বিএনপি নেতা-কর্মীদের শান্তি পূর্ণ মিছিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালিয়ে বিএনপি নেতা কর্মীদের ইচ্ছামত পিটিয়েছে, এবং পুলিশ ছাত্রলীগকে কিছুই না করে উল্টো আমার প্রিয় নেতা এ্যানি-সহ বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার করে নিয়ে যায়! আওয়ামীলীগ মহাসচিবকে ছাত্রলীগের অবৈধ হামলা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ছাত্রলীগ তাদের কোন অংগসংগঠন নয়। যদিও ছাত্রলীগ তাদের ছত্রছায়ায় একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছে। বুঝলাম ছাত্রলীগ তাদের অংগংগঠন নয়, তার পরও সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তিনি এটার দায় এড়িয়ে যান কিভাবে? বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী হিসেবেও তো ছাত্রলীগের বিরুদ্ধে তার সরকারের ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কোন সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অংগ-সংগঠনের কথা আসবে কেন?মির্জা আব্বাসের বাড়িতে হামলা সভ্যতার কোন পর্যায়ে পড়ে তা আমার জানা নেই। হাসিনা বলেছেন বিরোধীদল নাকি লুট-পাট করতে পারছেনা তাই হরতাল দিয়েছে, তাহলে হাসিনার কাছে আমার প্রশ্ন হল আপনি বিরোধী দলে থাকা অবস্থায় প্রায় ২৭০(সংখ্যাটি আমার ঠিক জানা নেই, কেউ জানলে মন্তব্যে দিয়ে দিলে খুশি হব) দিন হরতাল ডেকেছিলেন কেন? আপনার কথা থেকে কি আমরা এটা ধরে নিতে পারিনা যে আপনার দল আরও বেশি লুট-পাটকারী ছিল। বর্তমান সরকার নাম পরিবর্তন এবং বিরোধী দলগুলোকে দমনে যতটা পটু দেশের সমস্যাগুলি নিরসনে তার অর্ধেক পটুও যদি হত তাহলে আমি মনে করি দেশ আজ অনেক সমস্যামু্ক্ত থাকত। সব কিছু থেকে মরহুম শহীদ প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের নাম পরিবর্তনের কারণে শেখ হাসিনার চীন সফরে বাংলাদেশের জন্য ইতিবাচক কিছু চু্ক্তিতে নাকি চীনা কর্তৃপক্ষ সই করতে আপত্তি জানায়। আপত্তির কারণ হল চীনের প্রায় ব্যক্তির নামের সাথেই জিয়া শব্দটি আছে, যেমন চীনেরপ্রেসিডেন্ট ওয়েন জিয়াবাও। তারা হাসিনাকে বলল আপনি সব জায়গা থেকে জিয়া শব্দটি বাদ দিচ্ছেন, আপনি আমাদের প্রেসিডেন্ট এর নাম থেকেও জিয়া বাদ দিয়ে দিবেন, তাই আমরা আপনার সাথে কোন চু্ক্তি করবনা। আমি জামায়াত-শিবির এর কোন সমর্থক নয়, আমি একজন মূলত জাতীয়তাবাদী ও গণতন্ত্রপন্থী। তার পরও নিজামী-মুজাহিদ-সাইদীর গ্রেফতার প্রসঙ্গে আমার কিছু কথা আছে। তাদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ আনা হয়েছে, তারা বলেছিলেন নবী-রাসুল গণ যেভাবে বিরোধীদের দ্বারা ইসলাম প্রচারে বাধার সম্মুখীন হয়েছিলেন, তারই ধারাবাহিকতায় বর্তমানে জামায়াত-সহ ইসলামী দলগুলি বাধার সম্মখীন হচ্ছে। এতে যদি মুসলমানদের ধর্মীয় অনু্ভূতিতে আঘাত লেগে থাকে তাহলে আমার কথা হল নির্বাচন কমিশন প্রধান শামসুল ইসলাম বলেছিলেন স্বয়ং আল্লাহ নেমে এলেও নির্বাচনে বিশৃঙ্খলা ঠেকাতে পারবেনা। এবং মতিয়া চৌধুরী বলেছেন আল্লাহ যদি হাজার হাজার বছর পর আমাদের বিচার করতে পারেন , তাহলে ৪০ বছর পর আমরা কেন এখন যুদ্ধাপরাধীদের বিচার করতে পারব না (আমি যুদ্ধাপরাধীদের বিচারের বিপক্ষে নই), আমরাও তাদের বিচার করেই ছাড়ব। জামায়াত নেতাদের কথা দ্বারা যদি তারা নিজেদেরকে রাসুলের সাথে তুলনা করে থাকেন, তাহলে তো শামসুল ইসলাম এবং মতিয়া চৌধুরীরা তো মহান আল্লাহর সাথেই নিজেদের তুলনা করেছেন। তাদের তো এতদিনে ফাসিঁ হওয়া দরকার ছিল। কিন্তু তাদের তো কিছুই হল না। একটা গান আছে না "কৃঞ্চ করলে লীলাখেলা আর আমি করলে দোষ"। আর যে ধর্মীয় অনুভূতিতে আঘাতের কথা বলা হচ্ছে সেই আঘাত তো মুসলমান হয়ে খৃষ্টান মেয়ে বিয়ে করে হাসিনা পুত্র জয় আরো অনেক আগেই এদেশের কোটি মুসলমানের হৃদয়ে দিয়েছেন।ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য আমি এদেরও গ্রেফতার দাবী করছি । জামায়াত নেতাদের গ্রেফতারের এ ঘটনা থেকেই বোঝা যায় বর্তমান সরকার বিরোধী দল গুলোকে দমন করে দেশে বাকশাল প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু আমরা সেই বাঙ্গালী যারা দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছি। আমরা এই দেশে আবার বাকশাল কায়েম হতে দেব না , ইনশাআল্লাহ।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১০ দুপুর ১২:১৮
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×