প্রাকৃতিক সপ্তাশ্চর্য নিবার্চনে কক্রবাজার ও সন্দরবনকে নির্বাচিত করতে আগামী ২০শে মার্চ , শুক্রবার চারুকলার সামনে থেকে প্রারণা র্যালীর আয়োজন করেছে সামাজিক প্রতিষ্ঠান গোল্ডেন বাংলাদেশ।
র্যালিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিভিল এভিয়েশন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জি.এম. কাদের উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এ ছাড়াও পর্যটন কর্রপরেশনের চেয়ারম্যান জনাব শফিক আলম মেহেদী, এটিএন বাংলা এর প্রধান উপদেষ্টা জনাব সাইফুল বারী, বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি প্রফেসর আবদুল্লাহ আবু সায়ীদ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান প্রফেসর মোজাফফর আহাম্মেদ সহ অনেক দেশ বরেণ্য ব্যক্তি উপস্থিত থেকে কক্রবাজার ও সুন্দরবনের পক্ষে ভোটের জন্য প্রচারণা চালাবেন।
ইতোমধ্যে , গোল্ডেন বাংলাদেশ এর উদ্যোগে ৬৪ জেলার তথ্য বিষয়ক সাইট http://www.goldenbangladesh.com, নারী তথ্য বিষয়ক সাইট http://www.goldenfeminabd.com , ব্যবসায় সংক্রান্ত সাইট http://www.goldenbuisnessbd.com এবং বিবাহ বিষয়ক সাইট http://www.goldenmarriagebd.com এর হোমপেইজে ভোটিং এর বিজ্ঞাপন সংযুক্ত করা হয়েছে। এসব সাইটের এই বিজ্ঞাপনে ক্লিক করে সরাসরি প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে কক্সবাজার ও সুন্দরবন-কে ভোট দেয়া যাবে।ওয়েব সাইটে বিজ্ঞাপনের পাশপাশি সাইটের প্রায় ৩৫ হাজার সদস্যের কাছে প্রতিনিয়ত গ্র“প-মেইলের মাধ্যমে ভোটিং ক্যাম্পেইন চালানো হচ্ছে।
দেশকে এগিয়ে নিতে, বিশ্বের দরবারে আরো উচু আসনে তুলতে কক্সবাজার ও সুন্দরবনের পক্ষে প্রচারণায় অংশ নিন। র্যালীতে আপনি স্ব-বান্ধব আমন্ত্রিত।
স্থান: চারুকলার সামনে
সময়: সকাল সাড়ে ১০টা
তারিখ: মার্চ ২০, ২০০৯, শুক্রবার
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





