প্রথমেই আসা যাক প্রাকৃতিক সপ্তাশ্চার্য নির্বাচন কিভাবে আমাদের অর্থনৈতিক ভিত্তিকে সুদৃঢ় করতে পারে সে বিষয়ে। বাংলাদেশ তৃতীয় বিশ্বের দরিদ্র দেশ। দেশের অন্যতম সম্পদগুলোর মাঝে একটি হল প্রাকৃতিক সৌন্দর্য্য। দেশব্যাপী ছড়িয়ে রয়েছে কক্সবাজার, সুন্দরবন, পতেঙ্গা, মাধবকুন্ডু, ডুলা হাজরা সাফারি পার্কের মত হাজারো প্রাকৃতিক নির্দশন। বিদেশী পর্যটকদের কাছে এ সকল প্রাকৃতিক নিদর্শনের রয়েছে আলাদা চাহিদা। কিন্তু তথ্য-প্রযুক্তিতে অনগ্রসরতা, দুর্বল আর্থ-সামাজিক কাঠামো, দারিদ্র প্রভৃতির ফলে দেশের এ সব অমূল্য সম্পদ বর্হিবিশ্বের কাছে অজানায় থেকে গেছে। যদি প্রকৃতিক সপ্তাশ্চার্য নির্বাচনে বাংলাদেশের কক্সবাজার এবং সুন্দরবন নির্বাচিত হয় তবে তা দেশের পর্যটন শিল্পের জন্য সুফল বয়ে আনবে। বিদেশি পর্যটকদের কেন্দ্র করে দেশের অর্থনীতি নতুন করে চাঙ্গা হয়ে উঠবে।
বর্তমান সরকারের দেশ গড়ার কর্মপদ্ধতিগুলোর অন্যতম হল ডিজিটাল বাংলাদেশ গোড়ে তোলা। প্রকৃতিক সপ্তাশ্চার্য ুিনর্বাচনে সফলভাবে অংশ গ্রহনের মাধ্যমে সরকার চাইলে ডিজিটাল বাংলাদেশ গোড়ে তোলা পথে প্রথম পদক্ষেপ নিতে পারে। যেহেতু প্রাকৃতিক সপ্তাশ্চার্য নির্ববাচনে অংশগ্রহন করার প্রথম ও প্রধান শর্ত হল ব্যক্তির ই-মেইল ঠিকানা থাকতে হবে। ফলে প্রতেকের ই-মেলই ঠিকানা থাকলে দেশে ইন্টারনেট সাক্ষরতার হার বাড়বে। ইন্টারনেট ব্যবহারের হার বাড়লে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে তা অনেকাংশেই সহায়তা করবে। পাশাপাশি ইন্টারনেটে ভোট প্রদানের মত নতুন একটি ধারণা সৃষ্টি হবে।
প্রকৃতিক সপ্তাশ্চার্য নির্বাচনে এরই মাঝে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের কক্সবাজার এবং সুন্দরবন। গত ৩১ ডিসেম্বর ২০০৮ পর্যন্ত ছিলো ভোটিং’র প্রাথমিক পর্যায়। ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত চলতে ভোটিং’র দ্বিতীয় ধাপ। প্রথম দিকে বাংলাদেশের এ দুটি নিদর্শন নিয়ে তেমন কোন আলোচনা না হলেও বর্তমানের বিভিন্ন সমাজসেবামূলক সংগঠন ভোটের প্রচারে এগিয়ে এসেছে।
কক্সবাজার ও সুন্দর বনের পক্ষে ভোট গ্রহণ এবং প্রচারণার ক্ষেত্রে যে সংগঠনগুলো এগিয়ে রয়েছে তার মাঝে অন্যতম গোল্ডেন বাংলাদেশ। গোল্ডেন বাংলাদেশ কক্সবাজার ও সুন্দরবনের পক্ষে প্রচারণা শুরু করে...। ইতোমধ্যে গোল্ডেন বাংলাদেশ কক্সবাজার ও সুন্দরবনের পক্ষে প্রচারের জন্য পোস্টারিং, লিফলেট বিলি, মাইকিং, র্যালী, বিনামূল্যে ভোট গ্রহণসহ নিজেদের ওয়েব সাইট http://www.goldenbangladesh.com এ সহজে ভোট দেবার ব্যবস্থা করেছে।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০০৯ সকাল ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





