আয়কর সর্ম্পকে প্রথম বেসরকারীভাবে গণসচেতনা বৃদ্ধি এবং Online free consultancy - ২
০৪ ঠা অক্টোবর, ২০০৯ সকাল ১০:০৬
আয়কর সর্ম্পকে প্রথম বেসরকারীভাবে গণসচেতনা বৃদ্ধি এবং Online free consultancy দিচ্ছে গোল্ডেন বাংলাদেশ এবং গোল্ডেন এসোসিয়েট্স
আয়কর রিটার্ণ কারা দেবেন?
আয়ের উপর দিতে হয় যে কর তার নাম আয়কর। ব্যক্তি করদাতার আয় যদি বছরে ১,৬৫,০০০/- (এক লক্ষ পয়ষ্টি হাজার) টাকা, মহিলা করদাতা, ৬৫ বৎসর বা তদুর্ধ্ব বয়সের করদাতার আয় ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা এবং প্রতিবন্ধী করদাতার ক্ষেত্রে ২,০০,০০০/- (দুই লক্ষ ) টাকার বেশী হয়, তবে তাকে রিটার্ণ দিতে হবে। তবে এছাড়াও কিছু লোকের রিটার্ণ দাখিল করতে হবে তাদের আয়ের পরিমাণ যা-ই হোক না কেন। এদের একটি তালিকা নীচে দেয়া হলোঃ
(১) বিভাগীয় বা জেলা সদরে, পৌরসভা, সিটি কর্পোরেশনের আওতায় বাস করেন এমন কারও যদি-
(ক) একতলার অধিক বাড়ী থাকে এবং প্রতি তলার আয়তন
১৬০০ বর্গফুটের চাইতে বেশী হয়;
(খ) একটি মোটর গাড়ী থাকে;
(গ) একটি টেলিফোন থাকে;
(ঘ) মূল্য সংযোজন কর (মূসক) আইনে রেজিষ্ট্রিকৃত একটি ক্লাবের সদস্য পদ থাকে;
(২) ট্রেড লাইসেন্স এবং ব্যাংক একাউন্ট আছে এমন ব্যবসায়ী;
(৩) ডাক্তার, দন্ত চিকিৎসক, ইঞ্জিনিয়ার, স্থপতি, আইনজীবী, চার্টাডএকাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট বা এ ধরণের কোন পেশাজীবী সংস্থার সদস্য;
(৪) চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ বা ট্রেড এসোসিয়েশনের সদস্য;
(৫) ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদের কোন পদে নির্বাচনে অংশগ্রহণকারী;
(৬) সরকারী, আধাসরকারী, স্বায়ত্বশাসিত সংস্থা বা স্থানীয় কর্তৃপক্ষের ডাকা টেন্ডারে অংশগ্রহণকারী;
(৭) যার টিআইএন আছে;
(৮) চলতি বছরের আগের তিন বছরে কখনো যার আয় করযোগ্য ছিল;
(৯) যিনি করদাতা হওয়ার ইচ্ছা পোষণ করেন।
(১০) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ(রাজউক), চট্রগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)
কর্তৃক গৃহ সম্পত্তির নকশা অনুমোদনের সময় টিআইএন সনদ দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ১ জুলাই ২০০৯ হতে গৃহ সম্পত্তির নকশা
অনুমোদনের সময় টিআইএন সনদ দাখিল করতে হবে।
(১১) ড্রাগ লাইসেন্স ইস্যুর সময় সংশিষ্ট কর্তৃপক্ষের নিকট টিআইএন সনদ দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ১ জুলাই ২০০৯ হতে ড্রাগ লাইসেন্স
ইস্যুর সময় টিআইএন সনদ দাখিল করতে হবে।
আয়কর সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন আমরা যথা সাধ্য চেষ্টা করব সমাধান দিতে।
মোঃ জাহাঙ্গীর আলম
গোল্ডেন বাংলাদেশ
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আয়কর ;
প্রকাশ করা হয়েছে: সিনেমা ও ডকুমেন্টারি বিভাগে । সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০০৯ সকাল ১১:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
দেবার্নব রায় বলেছেন:
প্রবাসীদের জন্য করের নিয়ম কি একটু বলবেন কি?
লেখক বলেছেন: আপামী ৭ দিনের মধ্যে প্রায় প্রতিটি প্রশ্নের উত্তর ওয়েবে পাবেন।
প্রবাসীদের প্রবাসী আয়র উপর বাংলাদেশে কোন আয়কর দিতে হবে না। বাংলাদেশে যদি কোন আয় থাকে এবং সেই আয় যদি করযোগ্যসীমা অতিক্রম করে তবেই আযকর দিতে হবে। বাংলাদেশে বৈধ্য চ্যালনে রিমিটেন্স আসলে কোন কর দিতে হবে না।
হক মাহবুব বলেছেন:
গত পোস্টে একটি জিজ্ঞাসা ছিল উত্তর পাইনি। যা হোক আবারও প্রশ্নটা করছি।- মনে করুন আমার আয়কর দিতে হবে ২৫০০০/- এবং আমি সরকারের যাকাত ফান্ডে যাকাত দিলাম ৩০০০০/- বা ২০০০০/- । তাহলে আমি কতটা আয়কর রেয়াত পাবো বা আদৌ পাব কিনা?
- আমাদের দেশে সাধারণত ডাক্তারের ফিস বা সাধারণ অষুধের কোন বিল বা মেমো পাওয়া যায়না বা নেয়া হয়না। কথা হচ্ছে আমি ৪০০০/- মেডিকেল এলাউন্স পাই। এর থেকে কোন অংশ আমি আয়করের আওতা থেকে বাদ দিতে পারি কিনা কোন রকম বিল রিটার্নের সাথে সংযুক্ত না করে।
আপনাকে ধন্যবাদ সহযোগিতার জন্য।
লেখক বলেছেন: আগের পোষ্টে আপনার উত্তর দেওয়া হয়েছে Click This Link আরো বিস্তারিত কিংশুক০০৭ বলেছেন ।
৪০০০ টাকার ভাউচার না দিলেও চলবে তবে চাইলে দিতে হবে। না দিতে পারলে আপনার আয়ের সাথে যোগ করে দিবে।
রামন বলেছেন:
প্রবাসী আমি । দেশের উন্নয়নের স্বার্থে মাঝে মধ্যে রেমিটেন্স পাঠাই। ১ বছর যবত বাড়ী ভাড়া দিয়ে আসছি । ভাড়া বাবদ পাই মাসে ৩৪ হাজার টাকা। এখন কত টাকা আমাকে আয়কর দিতে হবে এবং প্রবাসীর কোটায় কত পরিমান রেহাই পাওয়া যাবে। উত্তর পেলে বাধিত হব।
@হক মাহবুব, যাকাত ফান্ডে যা দিলেন তার উপর রেয়াত পাবেন ১০%। তবে এই রেয়াত পাবেন আপনার মোট আয়ের ২৫% অথবা প্রকৃত বিনিয়োগ অথবা ১০,০০,০০০/- এই তিনটার মধ্যে যেটি কম তার উপর ১০%।
২য় প্রশ্ন : এটা নির্ভর করবে আপনার সার্কেলের কর কর্মকর্তার উপর । আপনি বিল সংযুক্ত করলে প্রকৃত খরচ বাদ দিতে পারবেন আর বিল সংযুক্ত না করলে একটা যৌক্তিক অংশ বাদ দিতে পারবেন এজন্য কর কর্মকর্তার সাথে আলোচনা করে নিতে পারেন ।
লেখক বলেছেন: আপনাকে উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। আয়কর সম্পর্কে এবং আয়কর অফিস সম্পর্কে আপনার ধারনা আছে। আমাদের মনে হচ্ছে গোল্ডেন বাংলাদেশের উদ্দ্যোগ সার্থক হচ্ছে।
মনুমনু বলেছেন:
আয় এর সংগা কি ?যত টাকা ভাড়া পাই, তা হতে বিদ্যুৎ, পানি, গ্যাস, কমিউনিটি পুলিশ, স্হানীয় লোকের চা-পান খরচ, রিপেয়ারিং এর বিল , স্হানীয় মসজিদ চাদা, টি এন্ড টি'র লাইনম্যান খরচ, রমজানে " উইঠা পরুন" তরুনদের বখশিশ দিতে হয়।
আমি অন্য বাসায় ভাড়া থাকি নিজের বাসা অন্যকে ভাড়া দিয়ে। নিজের বাসার ভাড়া হতে যা পাই তার হতে এখানে ভাড়া দেই যেখানে পরিবার নিয়ে থাকি।
এগলোর খরচ কোন খাতে ধরা হবে আয়করের জন্য।
ধন্যবাদ এই উদ্যোগ নেবার জন্য।
সরকারের লোকেরা আগে কত টাকা খাবে এই চিন্তা আগে করে, তাদের সাথে কথা বললেই টাকা দেয়া লাগে।
গোল্ডেন বাংলাদেশ বলেছেন:
আয়কর দিতে হয় আয়ের উপর খরচের উপর নয়। বাড়ী ভাড়ার ক্ষেত্রে আপনি শুধুমাত্র Rebate পাবেন-
১। মেরামত খরচ ১/৪
২। ভুমির খাজনা
৩। পৌরসভার ট্যাক্য
৪। ঋনের সুদ
আপনি আয়কর Guide ক্লিক করুন।
মনুমনু বলেছেন:
ধন্যবাদ আপনাদের।যা বুঝলাম --
মোট প্রাপ্ত বাড়ি ভাড়া - মোট বাড়ি খাতে খরচ = আয়কর যোগ্য আয়
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














