আয়কর সর্ম্পকে প্রথম বেসরকারীভাবে গণসচেতনা বৃদ্ধি এবং Online free consultancy দিচ্ছে গোল্ডেন বাংলাদেশ এবং গোল্ডেন এসোসিয়েট্স
ক) ব্যক্তি শ্রেণীর কর হার;
অর্থ আইন, ২০০৯ এর মাধ্যমে ব্যক্তি শ্রেণীর করদাতাদের বিদ্যমান করমুক্ত আয়ের সীমা ও কর হারের ক্ষেত্রে নিম্নরুপ পরিবর্তন আনা হয়েছে।
প্রতিবন্ধী করদাতার করমুক্ত আয়ের সীমা ১,৮০,০০০/- টাকা হতে বৃদ্ধি করে ২,০০,০০০/- টাকা করা হয়েছে।
দেশের সিনিয়র সিটিজেন/ প্রবীণ করদাতাদের বয়সসীমা ৭০ বছর হতে কমিয়ে ৬৫ বছর করা হয়েছে।
এ ছাড়া ব্যক্তি শ্রেণীর অন্যান্য করদাতাদের আয়করের হার ও করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত রাখা হয়েছে।
প্রতিবন্ধী করদাতাদের ক্ষেত্রে ২০০৯-২০১০ করবর্ষের জন্য করমুক্ত আয়ের সীমা ও আয়করের হার সম্পর্কিত তথ্য নিম্নরুপঃ
মোট আয় কর হার
(ক) প্রথম ২,০০,০০০/- টাকা পর্যন্ত মোট আয়ের উপর শ– শূন্য
(খ) পরবর্তী ২,৭৫,০০০/- টাকা পর্যন্ত মোট আয়ের উপর ১০%
(গ) পরবর্তী ৩,২৫,০০০/- টাকা পর্যন্ত মোট আয়ের উপর ১৫%
(ঘ) পরবর্তী ৩,৭৫,০০০/- টাকা পর্যন্ত মোট আয়ের উপর ২০%
(ঙ) অবশিষ্ট মোট আয়ের উপর................ ....................২৫%
মহিলা করদাতা, ৬৫ বছর বা তদ– র্ধ্ব বয়সের করদাতাদের আয়ের উপর ২০০৯-২০১০ করবর্ষের আয়করের হার নিম্নরুপঃ
মোট আয়কর হার
(ক) প্রথম ১,৮০,০০০/- টাকা পর্যন্ত মোট আয়ের উপর শূন্য
(খ) পরবর্তী ২,৭৫,০০০/- টাকা পর্যন্ত মোট আয়ের উপর ১০%
(গ) পরবর্তী ৩,২৫,০০০/- টাকা পর্যন্ত মোট আয়ের উপর ১৫%
(ঘ) পরবর্তী ৩,৭৫,০০০/- টাকা পর্যন্ত মোট আয়ের উপর ২০%
(ঙ) অবশিষ্ট মোট আয়ের উপর ................................... ২৫%
মহিলা করদাতা, ৬৫ বছর বা তদর্ধ্ব বয়সের করদাতা বা প্রতিবন্ধী করদাতা ব্যতীত অন্যান্য সকল ব্যক্তি শ্রেণীর করদাতা (অনিবাসী বাংলাদেশীসহ), হিন্দু যৌথ পরিবার, অংশীদারী ফার্ম, ব্যক্তিসংঘ এবং আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তির ক্ষেতে ২০০৯-১০ করবর্ষের জন্য প্রযোজ্য আয়করের হার নিম্নরুপঃ
মোট আয়কর হার
(ক) প্রথম ১,৬৫,০০০/- টাকা পর্যন্ত মোট আয়ের উপর শূন্য
(খ) পরবর্তী ২,৭৫,০০০/- টাকা পর্যন্ত মোট আয়ের উপর ১০%
(গ) পরবর্তী ৩,২৫,০০০/- টাকা পর্যন্ত মোট আয়ের উপর ১৫%
(ঘ) পরবর্তী ৩,৭৫,০০০/- টাকা পর্যন্ত মোট আয়ের উপর ২০%
(ঙ) অবশিষ্ট মোট আয়ের উপর ................................... ২৫%
তবে শর্ত থাকে যে, সকল করদাতার ক্ষেত্রে প্রদেয় ন– নূন্যতম আয়করের পরিমাণ ২,০০০/- টাকার কম হবে না।
আয়কর সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন আমরা যথা সাধ্য দ্রুত চেষ্টা করব সমাধান দিতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।