আয়কর সর্ম্পকে প্রথম বেসরকারীভাবে গণসচেতনা বৃদ্ধি এবং Online free consultancy দিচ্ছে গোল্ডেন বাংলাদেশ এবং গোল্ডেন এসোসিয়েট্স
আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ তে নতুন Section 121A সন্নিবেশঃ
অর্থ অধ্যাদেশ, ২০০৭ এর মাধ্যমে কর কমিশনারের রিভিশনাল মতা সম্পর্কিত ধারাটি অর্থাৎ আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর Section 121ধারা বিলোপ করা হয়েছিল। অর্থ আইন ২০০৯, এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ তে কর কমিশনারের রিভিশনাল মতা সম্পর্কিত নতুন Section 121A সন্নিবেশ করা হয়েছে। বিলুপ্ত Section 121 এর সাথে নতুন Section 121A এর একটি জায়গায় পার্থক্য রয়েছে। নতুন Section 121A অনুযায়ী করদাতার আবেদনের ৬০ দিনের মধ্যে কর কমিশনার যদি রিভিউ আবেদনের উপর সিদ্ধান্ত প্রদানে ব্যর্থ হন, তবে করদাতার প্রার্থিত relief মঞ্জুর করা হয়েছে বলে বিবেচিত হবে। ইতোপূর্বে এই সময়সীমা ছিল ৩০দিন।
আপীলাত কর্তৃপ কর্তৃক আপীল আবেদন নিষ্পত্তির সময়সীমা পরিবর্তন করে Section 156 সংশোধন
অর্থ আইন, ২০০৯ এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর Section 156 সংশোধন করে আপীলাত কর্তৃপ কর্তৃক আপীল আবেদন নিষ্পত্তির সময় সীমা বৃদ্ধি
করে ১৫০ দিন করা হয়েছে। ইতোপূর্বে এ সময় সীমা ছিল ৯০ দিন।
Annual Value এর গৃহ-সম্পত্তির সংজ্ঞার পরিধি বাড়িয়ে গৃহ-সম্পত্তি হতে আয় নিরূপণের েেত্র ফার্নিচার, ফিটিংস, ফিকচারস ইত্যাদিকে গৃহ-সম্পত্তির সংজ্ঞার অন্তর্ভুক্ত করার বিধান প্রবর্তন
অর্থ আইন, ২০০৯ এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর section 2 Gi clause (3) এর sub-clause (a)এর আইটেম (i) এর ত্রে বিস্থৃত করে গৃহ-সম্পত্তি হতে আয় নিরূপণের েেত্র ফার্নিচার, ফিটিংস, ফিকচারস ইত্যাদি ভাড়া প্রদান বাবদ প্রাপ্ত আয়কে গৃহ-সম্পত্তি হতে উদ্ভুত আয়ের অন্তর্ভুক্ত করার বিধান প্রবর্তন করা হয়েছে। এ উদ্দ্যেশ্যে section 24 এর sub-section(1) এ প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে।
আয়কর সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন আমরা যথা সাধ্য দ্রুত চেষ্টা করব সমাধান দিতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

