somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মওলাতন্ত্র বিষয়ক উন্মুক্ত আলোচনার অসুবিধা

২৫ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাওলার অভিষেক নিয়ে সরাসরি উন্মুক্ত আলোচনার কিছু বিপদ আছে।সেই বিপদ অতিক্রম করা যাবে যদি মাওলার অভিষেক বিষয়ক আলাপ আলোচনা তথ্যের ভিত্তিতে না হয়ে তত্ত্বের ভিত্তিতে হয়।তথ্যের ভিত্তিতে হলে বিপদ হচ্ছে এই যে প্রায় পনের ষোল শতাব্দির মিথ্যা অপপ্রচারে ইসলাম সম্পর্কে জনগনের মধ্যে যে ধারনা সৃস্টি হয়েছে তার সাথে তথ্য কুলিয়ে উঠতে পারবে না।জনগণের মধ্যে প্রতিক্রিয়াশীলতা বৃদ্ধি পাবে আর তাত্তিক ভাবে একটু উপস্থাপন করতে পারলে জনগণ সেটা প্রাথমিক ভাবে বুঝতে না পারলেও হৃদয়াঙ্গম করতে পারবে।যে পদ্ধতিটা লালন সাঁইজী ব্যাবহার করে ছিলেন।তিনি কখোনো তথ্য হাজির করেন নি,তথ্যের হালকা ছোঁয়ায় তত্ত্ব তৈরী করেছেন।

মাওলার অভিষেক মানে হচ্ছে হযরত আলি(রঃ)কে মুসলিম জাহানের মাওলা হিসেবে আল্লাহ এবং হযরত মুহম্মদ(সঃ)কর্তৃক অভিষিক্ত করে যাওয়া।এটা তথ্য এবং তত্ত্ব হিসেবেও অত্যন্ত যৌক্তিক।কিন্তু মহানবীর তিরোধানের পর অপরাপর খলিফা এবং গোত্রের প্রতিনিধিরা বিষয়টিকে নিজেদের স্বার্থানুযায়ী উল্টে দিয়ে মওলাইয়াত প্রতিষ্টা না করে খেলাফাত প্রতিষ্ঠায় সাহায্য করেন এবং খেলাফাত প্রতিষ্ঠা হয়।খেলাফাতই আজকের মুসলমানদের কাছে সত্য কারন মুসলমানদের কেন্দ্রভূমি হচ্ছে মক্কা এবং মদিনা এবং সেই কেন্দ্র থেকে যা কিছু সত্যাকারে প্রকাশিত হলো তার সম্পর্কে আর খোঁজ খবর নেয়ার প্রয়োজন বোধ করেনি মুসলিম জাহান,তারা কেন্দ্রের মোড়কে মিথ্যাকেই সত্য বলে জানলো।
যাই হোক মুসলমানরা আজ নিজেদের কাছে দুই মোটা দাগের বিভক্ত দুটি দল যার একটি শিয়া অপরটি সুন্নি।পৃথিবী ব্যাপি সুন্নি মুসলমানদের আধিক্য কারণ পৃথিবী ব্যাপি একসময়ে খলিফা বা খেলাফাতের আধিক্য ছিলো।

বাংলাদেশেও সুন্নি মুসলমান সংখ্যাগুরু।আর তারা শিয়া নাম শুনলে প্রতিক্রিয়াশীল হয়ে উঠে।কারবালার ঘটনায় তারা ব্যাথিত হলেও এই দিনটিতে সুন্নি মুসলমানদের কোনো আয়োজন নেই।তারা মনে করে ওটা শিয়াদেরই ধর্ম পালন বা বাড়াবাড়ি।

যাই হোক আমরা বলছিলাম যে মওলাতন্ত্র নিয়ে আলাপ আলোচনার বিপদ।আমরা গুরুত্ত্ব দিতে চাই তাত্ত্বিক দিকটায় বেশি গুরুত্ত্ব দিতে অন্তত এই বিষয়ে।
আমরা ভাবতেও পারি না যে কি সুন্দর পদ্ধতিতে লালন সাঁই সহ আরো অনেকেই মওলাতন্ত্র সম্পর্কে তাদের তাত্ত্বিক বয়ান রেখে গেছেন কতটা কৌশলের সহিত।যদিও তাঁদের সেই মওলাতন্ত্র পুরোটা ইসলামীক কাঠামোর মতো নয়।ভারতীয় গুরুবাদের মিশেল আছে এতে।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:০৭
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×