somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজ্ঞাপন ব্লগ: www.bdeduarticle.com - শিক্ষা বিষয়ে নতুন ওয়েব সাইট

৩১ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘জ্ঞানই শক্তি’ বলা হলেও জ্ঞান কুক্ষিগত করে রাখা হলে সেটা আর সব মানুষের শক্তি হয়ে উঠতে পারে না। জ্ঞান তখন ব্যবহৃত হয় মানুষকে দমিয়ে রাখার অস্ত্র হিসেবে- ব্যক্তিগতভাবে আমি এটা বিশ্বাস করি। যে কারণে knowledge is power only when it is shared স্লোগানকে শিরোধার্য করে http://www.bdeduarticle.com নামে শিক্ষাবিষয়ক একটি ওয়েব সাইট চালু করলাম। এই ওয়েব সাইটে মূলত বাংলাদেশের শিক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য, কলাম, গবেষণা প্রবন্ধ, নিবন্ধ, জার্নালে প্রকাশিত প্রবন্ধ ইত্যাদি থাকবে। তবে যাই থাকুক না কেন, সবকিছুই থাকবে সবার জন্য উন্মুক্ত। লেখকের কৃতিত্বটুকু যথাযথ উপায়ে ও পদ্ধতিতে স্বীকার করে যে কেউ এই ওয়েব সাইটের তথ্য অবাণিজ্যিক উদ্দেশ্য ব্যবহার করতে পারবে। বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাইলে সরাসরি লেখকের সাথে যোগাযোগ করতে হবে।

এই ধরনের একটি ওয়েব সাইট করার চিন্তা আসে মাস্টার্স পড়ার সময়। থিসিসের কাজে বিভিন্ন ওয়েব সাইটে ঢু মারতে গিয়ে দেখি- থিসিসের বিষয় সম্পর্কিত প্রচুর লেখা ইন্টারনেটে রয়েছে। কিন্তু যেগুলো আমার প্রয়োজনীয়, সেগুলোর প্রায় কোনোটিই বিনামূল্যে ডাউনলোড করা যায় না। অর্থাৎ আর্টিকেল বা প্রবন্ধগুলো না কেনা ছাড়া উপায় নেই। ফলে ইচ্ছে থাকলেও সে সময় মাস্টার্সের থিসিসে অনেক কিছুই করা যায় নি। ইনস্টিটিউটের শিক্ষকদেরও জার্নাল অ্যাকসেস ছিলো না খুব বেশি। সে সময়ই প্রথম চিন্তা আসে এমন একটি ওয়েব সাইট বানানো, যেখানে শিক্ষা বিষয়ক প্রায় সবকিছুই থাকবে- যে কেউ তাঁর নিজস্ব প্রয়োজনে ওয়েব সাইট থেকে যে কোনো তথ্য মূল লেখককে স্বীকৃতি দিয়ে ব্যবহার করতে পারবে।

এতোদিন পর হলেও পরীক্ষামূলকভাবে এই ওয়েব সাইটটি তৈরি করতে পেরেছি। আপাতত ডিজাইন আর কয়েকটি লেখা দিয়েই সাইটটি চালু করা হলো। মেইন মেনুতে বাংলাদেশের শিক্ষার স্তর ও পর্যায় অনুযায়ী বেশ কিছু বিভাগ রাখা হয়েছে, আর স্পেশাল মেনুটি শিক্ষার বিভিন্ন কম্পোনেন্ট অনুযায়ী ভাগ করা হয়েছে। সাইটটি তৈরি করা হয়েছে জুমলা সিএমএস দিয়ে।

সাইটটি ভিজিট করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। অনুরোধ জানাচ্ছি সাইট সম্পর্কিত কোনো পরামর্শ থাকলে তা জানানোর এবং এই সাইটের জন্য লেখা দেওয়ার। নতুন বা পুরনো, শিক্ষার সাথে সম্পর্কিত যে কোনো লেখা যার কপিরাইট শুধু আপনার নিজের, অন্য কারো নয়, তেমন লেখা [email protected]এখানে ইমেইল করে পাঠানোর অনুরোধ করছি।

চেষ্টা করছি দেশ ও দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে লেখা সংগ্রহ করতে। ইতোমধ্যে দেশের অনেক শিক্ষাবিদ, শিক্ষক, লেখক তাঁদের লেখা দেওয়ার মৌখিক প্রতিশ্রুতি দিয়েছেন। গবেষণার সাথে সম্পর্কিত বেশ কয়েকটি সংস্থাও তাদের বিভিন্ন গবেষণাপত্র এখানে দেওয়ার মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে। আশা করছি, আগামী ছয় মাসের মধ্যে এটিকে একটি কার্যকর ওয়েব সাইট হিসেবে গড়ে তুলতে পারবো।

আর এই কাজটি করতে গেলে আপনাদের সবার সাহায্য দরকার। খুব দরকার। বিশেষ করে লেখা দেওয়া এবং লেখা সংগ্রহ করার ব্যাপারে আপনাদের সাহায্য আশা করছি।

এই সাইট চালাতে বেশ কিছু খরচের দরকার হবে। এই খরচ আপাতত নিজে চালালেও পরবর্তী সময়ে শুধু শিক্ষার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিজ্ঞাপন থেকে সংগ্রহ করতে হবে বলে মনে হচ্ছে। যদি তাও সম্ভব না হয়, গুগলের অ্যাডসেন্স থেকে বিজ্ঞাপন সংগ্রহ করতে হতে পারে। এই কাজগুলো করতে পারলে ভবিষ্যতে লেখকদের যথাযথ সম্মানী দিয়ে লেখা প্রকাশের আশাও করতে পারি। সংবাদপত্র বা ম্যাগাজিনে লেখকদের লেখা ছাপা হলে তাঁরা সম্মানী পান- এই ধারাটা (বিশেষ করে নবীন লেখকদের জন্য) এখানে চালু করতে চাই।

পাশাপাশি আরেকটি পরিকল্পনা মাথায় ঘুরছে। ওয়েব সাইটটি আপাতত ইংরেজিতে করা হলেও ভবিষ্যতে এতে বাংলা লেখা যুক্ত করা হতে পারে, কিংবা শিক্ষা বিষয়ে আলাদা একটি বাংলা সাইট চালু করা হতে পারে। এই সাইটের সাফল্য কিংবা ব্যর্থতা দেখে সিদ্ধান্তটি নিতে চাই। কারণ লেখা সংগ্রহের ব্যাপারে প্রচুর মানুষজনের সাথে কথা বলেছি ইতোমধ্যে, যতোদূর প্রতিউত্তর বা রিপ্লাই পেয়েছি, তাতে কিছুটা হতাশই হয়েছি। হয়তো ইংরেজিতে করা বলে এই হতাশা, বাংলাতে করা হলে হয়তো প্রচুর লেখা পাওয়া যাবে।

আরেকটি বিষয় আপনাদের কাছ থেকে জানা দরকার। এই ধরনের সাইটের জন্য কোন সিএমএসটি উপযুক্ত? আমি ব্যক্তিগতভাবে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি না। গুগলিং করতে করতে এটুকু শিখেছি। বাংলা সাইট করার জন্য জুমলার চেয়ে কি ড্রুপাল বেশি উপযুক্ত? আর জুমলা বা ড্রুপাল দিয়ে সাইট তৈরি করতে গেলে এক ধরনের ফোরাম ফোরাম আউটলুক এসে যায়। এমন কোনো সিএমএস কি আছে যা দিয়ে এ ধরনের সাইট খুব সহজেই তৈরি করা যাবে?

ওয়েব সাইটটির বিষয়ে প্রায় সবকিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আপনাদের মতামত, পরামর্শ ও লেখার অপেক্ষায় আছি। সবাইকে ধন্যবাদ।

পুনশ্চ: এই সাইটটি হোস্ট করার সময় একটি টেকনিক্যাল সমস্যায় পড়েছিলাম। বাংলা জুমলার অন্যতম দিকপাল আলমগীর ভাই সেটি ঠিক করে দিয়েছেন। তাঁকে ধন্যবাদ।
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×