আমার প্রিয় পোস্ট
- C প্রোগ্রামিং....পর্ব : ৪....."লুপের রাজ্যে
" - বিলুপ্ত বৃশ্চিক
- মাত্র ১ মিনিটেরো কম সময়ে ১ টা ইয়াহু আইডি বানান এবং 5 মিনিটে কমপখ্যে 11 টা । - নীল দরিয়ার মাঝি
- শুধুমাত্র একটি সিরিয়াল কি দিয়েই উইন্ডোজ সেভেন কে জেনুইন করাঃ - সুফিয়ান আহমেদ
-
আবার জেনুইন Windows 7 পাইরেটেড বইল্লা এই খানে কিছু নাই।
- এম. এ. খসরু নোমান
- টেকি হেল্প : উইন্ডোজ ৭ জেনুইন নোটিশ - রুবাইয়াৎ রহমান
- নেদারল্যান্ড ফেলোশীপের জন্য আবেদন করবেন কিভাবে - মিয়া মুস্তাফিজ
- ▓▓▒▒░░░
IELTS পরীক্ষার প্রস্তুতির জন্য ১ ডজন বই + একটা ফ্রি!!!!
░░░▒▒▓▓ - রাফি মাহমুদ
- ইংলিশ গ্রামার চেক করার টুল whitesmoke writer software - টেকি মামুন
- নষ্ট হার্ডডিস্ক ফেলবেন না!! - দুনিয়ার সব ভাল মানুষ
- টিউটোরিয়ালঃ প্রফেশনাল ওয়েব ২.০ টেম্পলেট ডিজাইন করা শিখি - খুজে ফিরি অজানা কে?
- আসেন পাইথন শিখি - শুভ রহমান
- জল পানি সমাচার - রাগিব হাসান ও আবুল বাশারের আর্টিকেল - কৌশিক
- মুসা ইব্রাহীমের এভারেস্ট অভিযান : বামনকূলের ২০ প্রপাগাণ্ডা নিয়ে একটি পোড়ামাটি অনুসন্ধান - পর্ব : ১ - ফিউশন ফাইভ
- ফ্রীতে এস এম এস পাঠাইতে কত সহজ কষ্ট গুলো একটু আলাদায় , জিপির বাশ জিপি দিয়েই - ধ্রুবনীল
- IELTS এর বইয়ের পাহাড় ০১
- বিডি গ্লাডিওটোর
- ১০ টি জেমস বন্ড মুভির ১০ টি মিসটেক!
- অসমাপ্ত কবিতা
- ওয়েব সাইট ডিজাইনিং ,ফ্রী ওয়েব টেম্পলেট ডাউনলোড, সোর্স কোড ডাউনলোড এবং ওয়ার্ড প্রেস এর থিম ডাউনলোডের লিঙ্ক লিস্ট...... - খুজে ফিরি অজানা কে?
- ১০টি ফ্রী ওয়েব এপ্লিকেশন যা আপনার ডেস্কটপ এপ্লিকেশনকেও হার মানাবে!(না দেখলে মিস করবেন) - খুজে ফিরি অজানা কে?
- উবুন্টুতে পুরাতন সফটওয়্যার ফিরে পাওয়ার সহজ উপায়!!!
- আদনান শওকত
- IELTS ফ্রি ডাউনলোড এর কারখানা (নতুন) !!!যাবতীয় মালমশলা ফ্রি ডাউনলোড : পর্ব -৪ - পরিবেশবাদী ঈগলপাখি
- অনলাইনে আয় করুন টুইটারের মাধ্যমে - হাসমত০০৯
- ইংরেজি শেখার ওযেব সাইট - নিলআকাশেরদুঃখ
- সার্চ ইঞ্জিন রেংক, SEO ও গুগল এডসেন্স বিষয়ক কিছু লিংক - সুইট
- নতুন উবুন্টুতে প্রবেশকারীদের জন্য - রিফাত হোসেন
- .htaccess ফাইলের কাজ কারবার – পর্ব-১ - আরিফ বল্গ
- ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল:- পর্ব 0: সূচনা ও প্রস্তুতি
- সিউল রায়হান
- কোয়ান্টাম তত্ত্বের সূচনা, বিব্রত ম্যাক্স প্লাঙ্ক (এবং কোয়ান্টামকে বোঝার চেষ্টা) - শুভ রহমান
- বাংলা একাডেমী প্রমিত বাংলা বানানের নিয়ম - খলিল মাহ্মুদ
- বাংলা ব্লগ'স্ফেয়ারে মুক্ত'চিন্তার গুরুত্বপূর্ণ লেখা/পোস্ট/ব্লগ সংগ্রহের উদ্যোগঃ সচেতন সকলে'র অংশগ্রহন কাম্য … - মনির হাসান
- প্রস্তাবিত শিক্ষানীতি নিয়ে কিছু আলোচনা (২) - নাজনীন১
- টেকি হেল্পঃ উবুন্টু/লিনাক্স প্রেমিরা সাহায্য করুন

- ইসানুর
- বুকরিভিউ: ওয়ার্ডপ্রেস ২.৭ কুকবুক - 'লেনিন'
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- একসাথে একাধিক ইয়াহু মেসেন্জারে লগ ইন করুন!!

- ইসানুর
- কিছু প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় সফটওয়্যার। - বেশিরভাগই নিজের ব্যবহার করার অভিজ্ঞতা থেকে দেয়া। - ১ম পর্ব। - নির্ভয় নির্ঝর
- যে লেখাগুলো প্রিয়তে নেয়া হয়নি... - ভেবে ভেবে বলি
- বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গুগলের স্কলার প্রকাশন সংখ্যা - আহমেদ শামসুল আরেফীন
- মেগাআপলোড থেকে আজীবন মুভি ডাউনলোড/স্ট্রিমিং করবেন যেভাবে--(like premium user) - বিডি আইডল
- একটি চরম বাটপাড়িমূলক পোষ্ট!!! - জেনুইন করুন আপনার প্রায় সকল প্রকার উইন্ডোজ(উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন)। - নির্ভয় নির্ঝর
- বান্দরবানঃ যাবার আগে জেনে নিন দরকারী কিছু তথ্য : পর্ব ২ - জুহো.
- বান্দরবানঃ যাবার আগে জেনে নিন দরকারী কিছু তথ্যঃ পর্ব ১ - জুহো.
- কিভাবে Free Ebook/Thesis/Article/Journal Download - স্স্পরসের বাহিরে
- Deep Freeze স্যাফটওয়্যার এবং এর পরিপূর্ন ব্যবহার সম্পর্কে জানুন - দুখী মিয়া
- উবুন্টুতে আমার প্রিয় দশটি সফটওয়্যার(ইন্জিনিয়ার'স চয়েস ) - ইন্ঞ্জিনিয়ার
- "আপনার লিখা"র কপি করা মানুষদের খুঁজে বের করার সহজ উপায় - সিউল রায়হান
- চা লাগবে, চা?
(আপডেটঃ আইস টী'র রেসিপি) - দি ফ্লাইং ডাচম্যান
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- উবুন্টুর মোবাইল জাদুকর!!!
- ইন্ঞ্জিনিয়ার
- ডাডাবাদ থেকে সুররিয়ালিজম: অবিস্মরণীয় সেই শৈল্পিক উত্তোরণ - ইমন জুবায়ের
- ইংরেজী ভালো করে শিখতে গেলে নেট থেকে কিভাবে হেল্প পেতে পারি? - শামীমস
- সামহোয়্যারে বিজ্ঞাপন প্রকাশঃ প্রতিষ্ঠানের আর্থিক নিশ্চয়তার স্বরুপ... - জাতেমাতাল
- পুরুষতান্ত্রিকতার ধ্বজভঙ্গ সমাজতত্ত্বঃ “নারীর ইজ্জতই তার প্রধান সম্বল” - মনির হাসান
- আমি লুল!
- তামিম ইরফান
- আবেগীয় শিক্ষা - সবচেয়ে গুরুত্বপূর্ন জীবনের প্রথম পাঁচটি বছর - সীমন্ত ইসলাম
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- অপদার্থের জ্ঞান: প্রথমেই নিউক্লিয়ার রিএ্যাক্টর নিয়া নাড়াচাড়া- ১; অতএব দূরে সাবধানে থাকেন! - উদাসী স্বপ্ন
- ফেসবুকে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যা দূর করে নিন সহজেই.... - সুনীল সমুদ্র
- বাংলা ভিডিও টিউটোরিয়াল - মাহবুব আলম পলাশ
- উবুন্টু : অটো মাউন্ট করুন ড্রাইভ - আমড়া কাঠের ঢেকি
জুমলা টিউটোরিয়াল ১: প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড
১৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৯
আমি যখন জুমলা শেখা শুরু করি, তখন গুগলে বাংলাতে জুমলা টিউটোরিয়াল সার্চ দিয়ে বেশ ক’টি টিউটোরিয়াল পেয়েছিলাম। কিন্তু টিউটোরিয়ালগুলো খুব বেশিদূর যেতে পারে নি। হয় লেখক উৎসাহ হারিয়ে ফেলেছিলেন, নয়তো সময় পান নি। আবার একেক লেখক একেকটি বিষয় নিয়ে লিখেছেন। ফলে বাংলাতে জুমলার কোনো পূর্ণাঙ্গ টিউটোরিয়াল আমি অন্তত খুঁজে পাই নি। যে কারণে যখনই কোনো সমস্যায় পড়েছি, নানাজনকে বিরক্ত করে এবং গুগলিং করে করে সমস্যার সমাধান করতে হয়েছে। এই করতে করতেই www.bdeduarticle.com ওয়েব সাইটটি বানিয়ে ফেললাম।
আমি কিন্তু জুমলা সম্পর্কে ভালো জানি না। সামান্য কিছু এইচটিএমএল ছাড়া অন্য কোনো প্রোগ্রামিং ভাষাও জানি না। কিন্তু গুঁতোগুতি করে জুমলা দিয়ে একটি ওয়েব সাইট বানিয়েছি। সেই প্রথমদিন সেটআপ থেকে শুরু করে আজ পর্যন্ত যে বিষয়গুলো শিখেছি, সেগুলোই শেয়ার করার কথা ভাবছি। এতে নবীন জুমলা ব্যবহারকারীরা উপকার পেতে পারেন। তার চেয়ে বড় কথা- একজন নবীন ব্যবহারকারী জুমলা ব্যবহার করতে গিয়ে কী কী ‘সিলি’ সমস্যায় পড়েন, সেগুলো সম্পর্কেও জানা যাবে। অভিজ্ঞতা থেকে দেখেছি, বিজ্ঞ ব্যবহারকারীরা টিউটোরিয়াল দিতে গিয়ে ছোট ছোট সমস্যাগুলোকে এড়িয়ে যান, ভাবেন এই ছোট সমস্যাগুলো হয়তো নবীনরা সহজেই ঠিক করে নিতে পারবে। কিন্তু আমার অভিজ্ঞতা থেকেই দেখেছি, সামান্য সমস্যা মানুষকে বড় বিপদে ফেলতে পারে।
যা হোক, এই টিউটোরিয়াল থেকে কিছু শেখার আশা না করাই ভালো। বরং একজন নবীন ইউজার পদে পদে ঠেকতে ঠেকতে কীভাবে একটি জুমলা সাইট বানিয়ে ফেললো, সেই অভিজ্ঞতা পড়ার মানসিকতা নিয়ে বসাটাই বোধহয় ভালো হবে।
জুমলা দিয়ে ওয়েব সাইট বানাতে হলো দুটো সফটওয়্যার ডাউনলোড করতে হবে। একটি হলো জুমলা এবং আরেকটি সার্ভার।
জুমলা: জুমলা একটি সিএমএস (কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম)। গুরুজনেরা বলেন, জুমলা দিয়ে নাকি ওয়েবের সব কাজই করা যায়। কেবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জ্ঞান থাকলেই হলো। তবে সাধারণ ওয়েব সাইট বা ফোরামের মতো সাইট বানাতে হলে তাও জানতে হয় না। ওয়েব সম্পর্কে সাধারণ জ্ঞান থাকলেই হয়। তো, জুমলা দিয়ে ওয়েব সাইট বানাতে হলে সবার আগে যেটা লাগবে সেটা হলো জুমলা। জুমলার ওয়েব সাইট থেকে সর্বশেষ সংস্করণটি ডাউনলোড করে নিন। ওয়েব সাইটের ঠিকানা হলো- http://www.joomla.org/
সার্ভার: আপনি দু’ভাবে জুমলা ব্যবহার করতে পারেন। ডোমেইন নেম এবং স্পেস কিনে বা বিনামূল্যের ওয়েব সাইটগুলোতে রেজিস্ট্রেশন করে সেখানে জুমলা সেটআপ করে ব্যবহার করতে পারেন। বিনামূল্যে ডোমেইন ও স্পেসের জন্য প্রচুর ওয়েব সাইট রয়েছে। আমি যেখানে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছি, সেটি হচ্ছে www.freehostia.com । সেখানে গিয়ে আপনি জুমলা ইনস্টল করে পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন।
তবে শেখার জন্য লোকালহোস্ট অর্থাৎ আপনার নিজের কম্পিউটারটাকেই সার্ভার হিসেবে ব্যবহার করা ভালো। তাতে অনেক কিছু শিখতে পারবেন। নিজের পিসিকে সার্ভার বানাবার জন্য wamp, xamp, lamp (লিনাক্সের জন্য) ইত্যাদি সার্ভার রয়েছে। আপনি এর যে কোনোটিই ব্যবহার করতে পারেন।
আমি ব্যক্তিগতভাবে wamp সার্ভার ব্যবহার করি। সার্ভারটির সর্বশেষ সংস্করণ http://www.wampserver.com/en/download.php ওয়েব সাইট থেকে ডাউনলোড করে নিতে হবে।
জুমলা দিয়ে ওয়েব সাইট বানানোর জন্য আপনাকে পিএইচপি, মাইএসকিউএল এবং অ্যাপাচি ব্যবহার করতে হবে। এগুলোর বিভিন্ন ভার্সন বা সংস্করণ থাকলেও আপনাকে সেগুলো নিয়ে ভাবতে হবে না। কারণ wamp ইনস্টল করলে এগুলো নিয়ে আপনার চিন্তা করার দরকার হবে না।
আশা করি, wamp সার্ভার এবং জুমলা ডাউনলোড করে রেখেছেন। আগামী পর্বে দেখানো হবে কীভাবে wamp সার্ভার ইনস্টল করতে হয়।
বি.দ্র. এই টিউটোরিয়াল খুব আস্তেধীরে প্রকাশিত হবে। তবে হবেই।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): জুমলা, টিউটোরিয়াল ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
পারভেজ বলেছেন:
চালিয়ে যান।
লেখক বলেছেন: চেষ্টা করবো।
কুয়াশা ভোর বলেছেন:
কতদিন চলে সেটায় দেখার বিষয় !!
লেখক বলেছেন: সেটাই। আপনার উৎসাহ কাম্য।
পান্থ বিহোস বলেছেন:
সিএসএস সম্পর্কে কোনো ধারণা পেতে পারি আপনার কাছ থেকে? আমি বর্তমানে মাইএসকিউএল এবং পিএইচপি শিখছি।
লেখক বলেছেন: মাইএসকিউএল এবং পিএইচপি কোথায় শিখছেন? বিস্তারিত জানাবেন? আমারও শেখা দরকার। সিএসএস সম্পর্কে আমিও খুব একটা ভালো জানি না। তবে দেখলে বলতে পারি কোথায় কী চেঞ্জ করতে হয়। এইচটিএমএল জানা থাকলে তো এটা খুব সহজ লাগার কথা। http://www.w3schools.com থেকে খুব সহজেই সিএসএস শিখতে পারবেন।
পান্থ বিহোস বলেছেন:
আপনার ওয়েবসাইটটি দেখছি। এই ওয়েবটি বানাতে আপনি কি কি ব্যবহার করেছেন, জানাবেন কি?
লেখক বলেছেন: কিছু না। স্রেফ জুমলা।
ফিউশন ফাইভ বলেছেন:
দারুণ। ডিটেইলে লিখুন। চোখ রাখবো নিয়মিত। জুমলা নিয়ে আমিও কিছুদিন কাজ করেছিলাম। এখন অবশ্য দ্রুপালের দিকেই আগ্রহ বেশি।
লেখক বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করবো ডিটেইলে লিখতে। ড্রুপালেও আমার আগ্রহ আছে, কিন্তু সেজন্য জুমলার মতো অন্তত একটা ইবুক থাকা দরকার। সেরকম কোনো ইবুক খুঁজে পাই নি। যা আছে সেটা কিনতে হয়। ইবুক পেলে আমিও ড্রুপাল শুরু করবো ভাবছি। তবে জুমলার চেয়ে ড্রুপাল একটু কঠিনই হবে বলে মনে হচ্ছে।
পান্থ বিহোস বলেছেন:
জুমলা ইন্স্টল পদ্ধতিটি বিস্তারিত লিখলে ভালো হয়।
লেখক বলেছেন: আসবে। ইনস্টলের আগে কিছু ধাপ পার করতে হয়। সেগুলো ঠিকমতো করার পর জুমলা ইনস্টল করতে হয়।
পান্থ বিহোস বলেছেন:
bihoshkএটyahoo.com
লেখক বলেছেন: ধন্যবাদ।
আট আনা বলেছেন:
চালায়া যান। আমার লাইগা ব্যাপক হৈব। আমার অফিসে পুরান phplib ফালায়া দিয়া নতুন কোন ফ্রেমওউয়ার্ক ব্যবহার করব, খুব সম্ভবত জুমলা বা কোড ইগনাইটার।
লেখক বলেছেন: একদম সরলসিধা ওয়েব সাইট বানাতে পারবেন জুমলা দিয়ে। তবে উন্নতমানের কিছু করতে চাইলে ড্রুপাল ব্যবহার করা ভালো।
আট আনা বলেছেন:
css/ajax এর কোন সাহায্য লাগ্লে বইলেন, এই অধম সামান্য কিছুদিন কাজ কর্ছে ওইটা নিয়া।
লেখক বলেছেন: খুব সাহায্য হবে যদি আপনি ধারাবাহিক টিউটোরিয়াল দেওয়া শুরু করেন। অ্যাজাক্সটা দিতে পারেন।
লেখক বলেছেন: ধন্যবাদ, স্বপ্নজয়।
অমাবশ্যার চাঁদ বলেছেন:
+++
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ, এস রহমান।
মানচুমাহারা বলেছেন:
আপনি বলছেন আপনি নবীন। তাই wamp ব্যবহার না করে এখন থেকে xampp ব্যবহার শুরু করেন।
লেখক বলেছেন: xampp কখনও ব্যবহার করি নি। শুরু থেকেই wamp ব্যবহার করছি, কোনো সমস্যা হয় নি। যা হোক, আপনার পরামর্শ মনে থাকবে। ধন্যবাদ।
ইউনুস খান বলেছেন:
সবুজদা কেমন আছেন?
ইন্ঞ্জিনিয়ার বলেছেন:
অনেক ধন্যবাদ আপনার এই সিরিজটির জন্য। পিসিতে জুমলা ইন্সটল করতে না পেরে freehostia তে ইন্সটল করে কাজ করেছি!!! কত যে ঝামেলা কম স্পিডে ইন্টারনেটে কাজ করা! যাইহোক কিছু সমস্যা হলেও আপনার দেখানো পদ্ধতিতে জুমলা ইন্সটল করেছি। এখন সমস্যা যেটা,১।অনলাইনে freehostia তে যে সাইটটা বানিয়েছি সেটা আমার পিসিতে ইন্সটল করা জুমলায় ইমপোর্ট করব কিভাবে?
২। ইমপোর্ট করে এডিট করার পর সেটা আবার freehostia তে ইন্সটল করা জুমলায় এক্সপোর্ট(upload) করব কিভাবে?
আর একটা কথা, আমি উবুন্টু ব্যবহার করি। জুমলা যদি উবুন্টুতে ইন্সটল করার প্রসেস নিয়ে একটা পোস্ট দিতেন তাহলে ভাল হত, একটা কাজের জন্য উইন্ডোজে ফেরত আসা লাগে
লেখক বলেছেন: ১. আপনি ঠিক জুমলা আপনার পিসিতে ইমপোর্ট করতে পারবেন না, ডেটাবেজটা ইমপোর্ট করতে পারবেন। এটা করতে হলে আপনার পিসিতে জুমলা ইনস্টল করতেই হবে। কী কারণে পিসিতে জুমলা ইনস্টল হচ্ছে না, সেটা জানালে হয়তো একটা সমাধান বের করা যেতে পারে।
২. এটা ডেটাবেজ ইমপোর্ট-এক্সপোর্ট করে করা যায়। সেজন্য আগেই যেটা বললাম যে, পিসিতে জুমলা ইনস্টল করতে হবে।
৩. উবুন্টুতে জুমলা ইনস্টল নিয়ে এই সিরিজটার শেষের দিকে একটা পর্ব দিবো বলে ভাবছি। আপাতত কিছুদিন অপেক্ষা করতে হবে।
কাজ হলো কিনা জানাবেন। ধন্যবাদ।
ইন্ঞ্জিনিয়ার বলেছেন:
পিসিতে জুমলা ইন্সটল হয়েছে। ডাটাবেজ ইমপোর্ট করব কিভাবে?
লেখক বলেছেন: ডেটাবেজ ইমপোর্ট-এক্সপোর্ট করার জন্য আপাতত এই লিঙ্কগুলো দেখুন। এ বিষয়ে একটা টিউটোরিয়াল দিবো ভাবছি, কিন্তু একটু সময় লাগবে। তবে আপনি এই লিংক অনুযায়ী কাজ করলে সমাধান হওয়ার কথা।
Click This Link
Click This Link
Click This Link
কাজ না হলে জানাবেন।
ইন্ঞ্জিনিয়ার বলেছেন:
হুমমম। কাজ হয়েছে। ধন্যবাদ।
লেখক বলেছেন: খুশি হলাম। চালিয়ে যান। ধন্যবাদ।
বোরিংবয় বলেছেন:
সবগুলো টিউটোরিয়ালের লিংক এক সাথে দিলে ভাল হতো
লেখক বলেছেন: দিবো। আগে সবগুলো লেখা শেষ হোক। ধন্যবাদ।
কৌশিক বলেছেন:
পার্ট-১ শেষ করলাম। দুটোই ডাউনলোড করেছি। এবার দেখি পার্ট-২।
লেখক বলেছেন: গুড। কোনো সমস্যা হলে জানায়েন। ধন্যবাদ।
লেখক বলেছেন: ভালো।
মেহেদি২৪ বলেছেন:
+++++++++++++দারুন
লেখক বলেছেন: ধন্যবাদ।
মনসুর আহমদ বলেছেন:
বাংলা ব্যবহার করবো কিভাবে? আমার সাইটে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ
লেখক বলেছেন: জুমলা ইনস্টল করার সময় ল্যাঙ্গুয়েজে বাংলা সিলেক্ট করে দিন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ডট কম ফ্রি পাওয়া যায় কিনা জানি না, তবে আমার সাইটের ডোমেইন কিনেছি।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















