আমার প্রিয় পোস্ট
- C প্রোগ্রামিং....পর্ব : ৪....."লুপের রাজ্যে
" - বিলুপ্ত বৃশ্চিক
- মাত্র ১ মিনিটেরো কম সময়ে ১ টা ইয়াহু আইডি বানান এবং 5 মিনিটে কমপখ্যে 11 টা । - নীল দরিয়ার মাঝি
- শুধুমাত্র একটি সিরিয়াল কি দিয়েই উইন্ডোজ সেভেন কে জেনুইন করাঃ - সুফিয়ান আহমেদ
-
আবার জেনুইন Windows 7 পাইরেটেড বইল্লা এই খানে কিছু নাই।
- এম. এ. খসরু নোমান
- টেকি হেল্প : উইন্ডোজ ৭ জেনুইন নোটিশ - রুবাইয়াৎ রহমান
- নেদারল্যান্ড ফেলোশীপের জন্য আবেদন করবেন কিভাবে - মিয়া মুস্তাফিজ
- ▓▓▒▒░░░
IELTS পরীক্ষার প্রস্তুতির জন্য ১ ডজন বই + একটা ফ্রি!!!!
░░░▒▒▓▓ - রাফি মাহমুদ
- ইংলিশ গ্রামার চেক করার টুল whitesmoke writer software - টেকি মামুন
- নষ্ট হার্ডডিস্ক ফেলবেন না!! - দুনিয়ার সব ভাল মানুষ
- টিউটোরিয়ালঃ প্রফেশনাল ওয়েব ২.০ টেম্পলেট ডিজাইন করা শিখি - খুজে ফিরি অজানা কে?
- আসেন পাইথন শিখি - শুভ রহমান
- জল পানি সমাচার - রাগিব হাসান ও আবুল বাশারের আর্টিকেল - কৌশিক
- মুসা ইব্রাহীমের এভারেস্ট অভিযান : বামনকূলের ২০ প্রপাগাণ্ডা নিয়ে একটি পোড়ামাটি অনুসন্ধান - পর্ব : ১ - ফিউশন ফাইভ
- ফ্রীতে এস এম এস পাঠাইতে কত সহজ কষ্ট গুলো একটু আলাদায় , জিপির বাশ জিপি দিয়েই - ধ্রুবনীল
- IELTS এর বইয়ের পাহাড় ০১
- বিডি গ্লাডিওটোর
- ১০ টি জেমস বন্ড মুভির ১০ টি মিসটেক!
- অসমাপ্ত কবিতা
- ওয়েব সাইট ডিজাইনিং ,ফ্রী ওয়েব টেম্পলেট ডাউনলোড, সোর্স কোড ডাউনলোড এবং ওয়ার্ড প্রেস এর থিম ডাউনলোডের লিঙ্ক লিস্ট...... - খুজে ফিরি অজানা কে?
- ১০টি ফ্রী ওয়েব এপ্লিকেশন যা আপনার ডেস্কটপ এপ্লিকেশনকেও হার মানাবে!(না দেখলে মিস করবেন) - খুজে ফিরি অজানা কে?
- উবুন্টুতে পুরাতন সফটওয়্যার ফিরে পাওয়ার সহজ উপায়!!!
- আদনান শওকত
- IELTS ফ্রি ডাউনলোড এর কারখানা (নতুন) !!!যাবতীয় মালমশলা ফ্রি ডাউনলোড : পর্ব -৪ - পরিবেশবাদী ঈগলপাখি
- অনলাইনে আয় করুন টুইটারের মাধ্যমে - হাসমত০০৯
- ইংরেজি শেখার ওযেব সাইট - নিলআকাশেরদুঃখ
- সার্চ ইঞ্জিন রেংক, SEO ও গুগল এডসেন্স বিষয়ক কিছু লিংক - সুইট
- নতুন উবুন্টুতে প্রবেশকারীদের জন্য - রিফাত হোসেন
- .htaccess ফাইলের কাজ কারবার – পর্ব-১ - আরিফ বল্গ
- ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল:- পর্ব 0: সূচনা ও প্রস্তুতি
- সিউল রায়হান
- কোয়ান্টাম তত্ত্বের সূচনা, বিব্রত ম্যাক্স প্লাঙ্ক (এবং কোয়ান্টামকে বোঝার চেষ্টা) - শুভ রহমান
- বাংলা একাডেমী প্রমিত বাংলা বানানের নিয়ম - খলিল মাহ্মুদ
- বাংলা ব্লগ'স্ফেয়ারে মুক্ত'চিন্তার গুরুত্বপূর্ণ লেখা/পোস্ট/ব্লগ সংগ্রহের উদ্যোগঃ সচেতন সকলে'র অংশগ্রহন কাম্য … - মনির হাসান
- প্রস্তাবিত শিক্ষানীতি নিয়ে কিছু আলোচনা (২) - নাজনীন১
- টেকি হেল্পঃ উবুন্টু/লিনাক্স প্রেমিরা সাহায্য করুন

- ইসানুর
- বুকরিভিউ: ওয়ার্ডপ্রেস ২.৭ কুকবুক - 'লেনিন'
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- একসাথে একাধিক ইয়াহু মেসেন্জারে লগ ইন করুন!!

- ইসানুর
- কিছু প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় সফটওয়্যার। - বেশিরভাগই নিজের ব্যবহার করার অভিজ্ঞতা থেকে দেয়া। - ১ম পর্ব। - নির্ভয় নির্ঝর
- যে লেখাগুলো প্রিয়তে নেয়া হয়নি... - ভেবে ভেবে বলি
- বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গুগলের স্কলার প্রকাশন সংখ্যা - আহমেদ শামসুল আরেফীন
- মেগাআপলোড থেকে আজীবন মুভি ডাউনলোড/স্ট্রিমিং করবেন যেভাবে--(like premium user) - বিডি আইডল
- একটি চরম বাটপাড়িমূলক পোষ্ট!!! - জেনুইন করুন আপনার প্রায় সকল প্রকার উইন্ডোজ(উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন)। - নির্ভয় নির্ঝর
- বান্দরবানঃ যাবার আগে জেনে নিন দরকারী কিছু তথ্য : পর্ব ২ - জুহো.
- বান্দরবানঃ যাবার আগে জেনে নিন দরকারী কিছু তথ্যঃ পর্ব ১ - জুহো.
- কিভাবে Free Ebook/Thesis/Article/Journal Download - স্স্পরসের বাহিরে
- Deep Freeze স্যাফটওয়্যার এবং এর পরিপূর্ন ব্যবহার সম্পর্কে জানুন - দুখী মিয়া
- উবুন্টুতে আমার প্রিয় দশটি সফটওয়্যার(ইন্জিনিয়ার'স চয়েস ) - ইন্ঞ্জিনিয়ার
- "আপনার লিখা"র কপি করা মানুষদের খুঁজে বের করার সহজ উপায় - সিউল রায়হান
- চা লাগবে, চা?
(আপডেটঃ আইস টী'র রেসিপি) - দি ফ্লাইং ডাচম্যান
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- উবুন্টুর মোবাইল জাদুকর!!!
- ইন্ঞ্জিনিয়ার
- ডাডাবাদ থেকে সুররিয়ালিজম: অবিস্মরণীয় সেই শৈল্পিক উত্তোরণ - ইমন জুবায়ের
- ইংরেজী ভালো করে শিখতে গেলে নেট থেকে কিভাবে হেল্প পেতে পারি? - শামীমস
- সামহোয়্যারে বিজ্ঞাপন প্রকাশঃ প্রতিষ্ঠানের আর্থিক নিশ্চয়তার স্বরুপ... - জাতেমাতাল
- পুরুষতান্ত্রিকতার ধ্বজভঙ্গ সমাজতত্ত্বঃ “নারীর ইজ্জতই তার প্রধান সম্বল” - মনির হাসান
- আমি লুল!
- তামিম ইরফান
- আবেগীয় শিক্ষা - সবচেয়ে গুরুত্বপূর্ন জীবনের প্রথম পাঁচটি বছর - সীমন্ত ইসলাম
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- অপদার্থের জ্ঞান: প্রথমেই নিউক্লিয়ার রিএ্যাক্টর নিয়া নাড়াচাড়া- ১; অতএব দূরে সাবধানে থাকেন! - উদাসী স্বপ্ন
- ফেসবুকে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যা দূর করে নিন সহজেই.... - সুনীল সমুদ্র
- বাংলা ভিডিও টিউটোরিয়াল - মাহবুব আলম পলাশ
- উবুন্টু : অটো মাউন্ট করুন ড্রাইভ - আমড়া কাঠের ঢেকি
জুমলা টিউটোরিয়াল ৩: লোকালহোস্টে wampserver কনফিগারেশন
১০ ই মে, ২০০৯ সকাল ১০:৫৫
গত পর্বে আমরা দেখেছিলাম কীভাবে wampserver ইনস্টল করতে হয়। এ পর্বে দেখবো লোকালহোস্টে wampserver কনফিগার করার নিয়মাবলী।
গত পর্বটি যারা পড়েছেন, তারা বুঝতে পেরেছেন যে wampserver ইনস্টল করা খুবই সহজ। অন্যান্য সফটওয়্যার ইনস্টল করার মতোই। কিন্তু প্যাঁচ লাগে সার্ভার কনফিগার করতে এসে। অনেক নতুন ব্যবহারকারীই জানেন না যে, wampserver ইনস্টল করার পর কিছু কিছু জায়গায় পরিবর্তন করতে হয়। আমি নিজেও জানতাম না। ফলে wampserver ইনস্টল করার পর সেটি লোকালহোস্টের উপযোগী করে কনফিগার না করে আমার মতো অনেকেই জুমলা সেটাপ দিতে গিয়ে ধরা খায়।
এই সমস্যার জন্য আমি বেশ কিছু টিউটোরিয়াল দেখেছি, বাংলা-ইংরেজি দুটোতেই। কিন্তু একেকটি একেকভাবে কনফিগার করতে বলে, বেশ কিছু কনফিগারেশন পদ্ধতি জটিলও বটে। এতে বিভ্রান্ত হওয়ারও আশঙ্কা থাকে। আমি নিজেই বিভিন্ন সময় বিভিন্নভাবে কনফিগার করতে গিয়ে ঝামেলায় পড়েছি।
এখানে যে পদ্ধতিতে কনফিগার করার কথা বলা হবে, সেভাবে করলে ঝামেলা কিছুটা কম হওয়ার কথা। তারপরও যদি হয়, জানাতে ভুলবেন না কিন্তু। আমি না পারলেও নিশ্চয়ই কোনো না কোনো টেকিগুরু সমাধান দিতে পারবেন।
১. wampserver ইনস্টল করার পর সেটিতে ক্লিক করে চালু করুন। দেখুন সিস্টেম ট্রেতে একটি আইকন দেখা যাচ্ছে। আইকনে ক্লিক করে দেখুন সেখানে Put Offline লেখা আছে কি না। যদি থাকে, তাহলে Put Online-এ ক্লিক করুন। আর Put Online থাকলে কিছু করার নেই।
![]()
২. আইকনে ক্লিক করার পর উপরের চিত্রের মতো যে পপআপ উইন্ডোটি দেখা যাবে সেখানে Localhost লেখায় ক্লিক করুন। অথবা আপনার ব্রাউজার (ফায়ারফক্স, সাফারি বা আইই) খুলে সেখানে http://localhost/ লিখে এন্টার দিন।
![]()
৩. নিচের চিত্রের মতো একটি পেজ ওপেন হবে।
![]()
৪. Tools-এর এখানে phpMyAdminলেখাটিতে ক্লিক করুন। নতুন একটি পেজ আসবে। সেখানে পেজের একদম নিচের দিকে এরকম একটি লাল সতর্কবার্তা দেখা যাবে। এখানে যেটা বলা আছে, তার সারমর্ম হলো- আপনার root-এ কোনো পাসওয়ার্ড দেওয়া নাই। পাসওয়ার্ড দেওয়া দরকার।
![]()
৫. Privileges লিংকে ক্লিক করুন। User overview সেকশনে ছবির মতো করে Root - Localhost বক্সে টিক চিহ্ন দিন। Edit Privileges বাটনে ক্লিক করুন।
![]()
৬. Change password সেকশনে গিয়ে দুটি বক্সেই আপনার নিজস্ব পাসওয়ার্ড দিন। মনে রাখবেন, পাসওয়ার্ডটি শক্তিশালী হলে ভালো হয়। ডিকশনারিতে পাওয়া যায় এমন শব্দ ব্যবহার করবেন না। ইংরেজি অক্ষর, সংখ্যা ও অন্যান্য ক্যারেক্টার মিলিয়ে পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। Go বাটনে ক্লিক করুন।
![]()
৭. The password for 'root'@'localhost' was changed successfully. -এই লেখাসম্বলিত একটি মেসেজ দেখাবে। যদি না দেখায়, তাহলে বুঝতে হবে পাসওয়ার্ড দেওয়ার কাজ ঠিকমতো হয় নি। সেক্ষেত্রে পুনরায় চেক করুন।
![]()
৮. ব্রাইজারটি মিনিমাইজ করে যেখানে wampserver ইনস্টল করেছেন, সেটি ওপেন করুন। সাধারণ C:\wamp/-এ ইনস্টল করা হয়। সেখানে C:\wamp\apps\phpmyadminx.x.x\ -এই ফোল্ডারটি ওপেন করুন। এখানে x.x.x দিয়ে পিএইচপি কোন ভার্সনের তা বুঝানো হচ্ছে। apps ওপেন করলেই তা বুঝতে পারবেন। এর ভেতরে config.inc.php নামের ফাইলটি নোটপ্যাড, ড্রিমওয়েভার বা এ জাতীয় সফটওয়্যার দিয়ে ওপেন করুন।
![]()
৯. $cfg['blowfish_secret'] = ''; লেখাটি সার্চ দিয়ে খুঁজে বের করুন। Ctrl + F প্রেস করে সার্চ করতে পারেন। সার্চ বক্স আসলে এই শব্দগুলো টাইপ করে বা কপি করে সার্চ দিন। নিচের মতো দেখাবে।
![]()
১০. $cfg['blowfish_secret'] = '';কে পরিবর্তন করে ছবির মতো করে $cfg['blowfish_secret'] = 'mypassphrase'; করুন। এখানে mypassphrase মানে আপনার নিজস্ব পাসওয়ার্ডকে বুঝাচ্ছে। তবে আগে মাইএসকিউএল-এর root-যে পাসওয়ার্ড দিয়েছিলেন, এখানে সেটি বসবে না। অর্থাৎ এখানে একটি নতুন পাসওয়ার্ড দিতে হবে।
![]()
১১. এবার ['auth_type'] = 'config'; লেখাটি সার্চ করে বের করুন। config শব্দটির জায়গায় cookie বসান। আর কোনো কিছু বদলাবেন না।
![]()
১২. এবার $cfg['Servers'][$i]['password'] = ''; লেখাটি সার্চ করে বের করুন। সেখানে ছবির mysql-password অংশে আপনি ৬ নম্বর ধাপে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন, সেটি আবার বসান।
![]()
১৩. নোটপ্যাড বা এই ফাইলগুলো বন্ধ করে সিস্টেম ট্রেতে ক্লিক করে Restart All Services দিন।
![]()
১৪. ব্রাউজারে গিয়ে http://localhost/ রিফ্রেশ করুন। phpmyadmin-এ ক্লিক করুন। এখন আপনাকে ইউজার নেম ও পাসওয়ার্ড দিতে বলা হবে। ৬ নম্বর ধাপে যে ইউজার নেম (root) ও পাসওয়ার্ড দিয়েছিলেন, সেটি এখানে দিন। নিচে একটি লাল সতর্কবার্তা আসবে। সেটাকে পাত্তা দেওয়ার দরকার নেই।
![]()
১৫. Privileges অপশনে গিয়ে root-এর পাশে যেখানে host-এর জায়গায়127.0.0.1 লেখা আছে, সেখানে Edit Privileges-এ ক্লিক করুন। ৬ নম্বর স্টেপে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন, সেটি আবার দিন। নিচের ছবির মতো দেখাবে।
![]()
![]()
১৬. এখন root-এর পাশে যেখানে production.mysql.com লেখা আছে, সেটির Edit Privileges বাটনে ক্লিক করুন। ৬ নম্বর স্টেপে যে পাসওয়ার্ড দিয়েছিলেন, সেটি আবার দিন। নিচের ছবির মতো দেখাবে।
![]()
![]()
১৭. সিস্টেম ট্রে থেকে WAMP আইকনে ক্লিক করে PHP-তে ক্লিক করুন। সেটির মেন্যু থেকে PHP extensions থেকে php_mcrypt লেখাটিতে ক্লিক করুন।
![]()
১৮. ব্রাউজারে গিয়ে phpMyAdmin-কে রিফ্রেশ করুন। দেখুন আর কোনো সতর্কবার্তা দেখাচ্ছে না। এখন আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে মাইএসকিউএল-এ ঢুকতে পারবেন।
![]()
এই কাজগুলো করা হয়ে গেলে আপনার সার্ভার কাজ করার জন্য রেডি। আগামী পর্বে দেখানো হবে কীভাবে ফ্রি হোস্ট সাইটে বা ওয়েব সার্ভারে এই কনফিগারেশন করতে হয়। কোনো অংশ বুঝতে সমস্যা হলে জানানোর অনুরোধ রইলো।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): জুমলা টিউটোরিয়াল ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
খোলা_আকাশ বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।
আহমেদ রাকিব বলেছেন:
ধন্যবাদ
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
মো মুজাহিদ আলম বলেছেন:
ধন্যবাদ পোষ্টটি কাজের ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য।
ইসানুর বলেছেন:
++++++++
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
অমাবশ্যার চাঁদ বলেছেন:
ধন্যবাদ। চলুক। +++++++++
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, চলবে অবশ্যই। সাথে থাকুন।
গিফার বলেছেন:
দারুন পোষ্ট প্লাস...
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ।
পান্থ বিহোস বলেছেন:
ধন্যবাদ। দেখবেন আরএকটু তাড়াতাড়ি পরের পর্বটা দেয়া যায় কি-না...
লেখক বলেছেন: চেষ্টা করবো। তবে সময় করে উঠতে পারছি না। এটাই সমস্যা। আপনার আগ্রহের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য।
পান্থ বিহোস বলেছেন:
আচ্ছা, আপনি জুমলা কোথা থেকে শিখেছেন? আমি জুমলা শিখতে চাই। কোনো সাজেশন কি পেতে পারি?
লেখক বলেছেন: নিজে নিজে। অর্থাৎ জুমলা ওয়েব সাইটের টিউটোরিয়াল দেখে দেখে। আপনি কিছুদিন কষ্ট করলেই সেটা শিখতে পারবেন।
সাঈদ সৌদিআরব বলেছেন:
১৪. ব্রাউজারে গিয়ে http://localhost/ রিফ্রেশ করুন। phpmyadmin-এ ক্লিক করুন। এখন আপনাকে ইউজার নেম ও পাসওয়ার্ড দিতে বলা হবে। ৬ নম্বর ধাপে যে ইউজার নেম (root) ও পাসওয়ার্ড দিয়েছিলেন, সেটি এখানে দিন। নিচে একটি লাল সতর্কবার্তা আসবে। সেটাকে পাত্তা দেওয়ার দরকার নেই।এখানে ৬ নম্বর ধাপে ইউজার নেম দেই নাই। শুধু পাসওয়ার্ড দিয়েছি। এখন ইউজার নেম কোথায় পাব?
আপনাকে অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: দরকার নেই। শুধু পাসওয়ার্ড দিলেও চলবে। কাজ হওয়াটাই আসল।
সাঈদ সৌদিআরব বলেছেন:
৬ নম্বর ধাপে ইউজার নেম কোথায় দেব?
লেখক বলেছেন: ওখানে প্রয়োজন না পড়লে ইউজার নেম দেওয়ার দরকার নেই। এই ক্ষেত্রে ইউজার নেম সাধারণত root হয়।
সাঈদ সৌদিআরব বলেছেন:
বস আপনাকে অনেক বিরক্ত করবো কিন্তু! তবে আমার শিখার আগ্রহ বিন্দুমাত্র কমতি নেই। ১৬. এখন root-এর পাশে যেখানে production.mysql.com লেখা আছে, সেটির Edit Privileges বাটনে ক্লিক করুন। ৬ নম্বর স্টেপে যে পাসওয়ার্ড দিয়েছিলেন, সেটি আবার দিন। নিচের ছবির মতো দেখাবে।
production.mysql.com লেখাটিতো আসে নাই।
শুধু এটি এসেছে।
1. any
2. 127.01.0.1
3. localhost
লেখক বলেছেন: আপনি সম্ভবত আপগ্রেড কোনো ভার্সন ইউজ করছেন। যে স্টেপগুলো আসবে না, সেগুলো করার দরকার নেই।
আর খুব বেশি ঝামেলা হলে আনইনস্টল করে পুনরায় ইনস্টল করুন। একদম প্রথম ধাপ থেকে ফলো করুন। আশা করি কোনো সমস্যা হবে না।
আর বিরক্ত হবো না। শিখে যান।
সাঈদ সৌদিআরব বলেছেন:
আর config.inc.php ফাইলে $cfg['blowfish_secret'] = ''; লেখাটি সার্চ করে পাইনি। বাকী দুটো পেয়েছি এবং আপনার কথামত পরিবর্তন করেছি।
লেখক বলেছেন: এটা অনেক সময় নাও থাকতে পারে। না থাকলে সমস্যা নেই। জাস্ট ইগনোর ইট।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
আলোকিত পৃথিবী বলেছেন:
আপনার নির্দেশমতো Restart All Services এ ক্লিক করেছি। কিন্তু এখন phpmyadmin-এ ক্লিক করলে নিচের ম্যাসেজ দেখাচেছ। বস কোথায় ভুল বলে আপনার মনে হয়? Error
MySQL said:
#1045 - Access denied for user 'root'@'localhost' (using password: NO)
লেখক বলেছেন: আমি যেভাবে বললাম, সেভাবে করলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। আপনি সবগুলো কাজ প্রথম থেকে আবার করুন। দেখেন কোনো সমস্যা হয় কিনা। পরের ধাপগুলো কি ঠিকমতো করেছিলেন? অনেক সময় এরকম ম্যাসেজ আসে কিন্তু ঠিকমতোই কাজ করে।
আর আমিও দেখছি, আপনার এই সমস্যার কোনো সমাধান করা যায় কিনা।
ভালো থাকবেন।
ওয়াসিক বলেছেন:
ভাইয়া একটা প্রবলেম ফেস করলাম ... আমি তিনটা স্টেপ কমপ্লিট করতে পারলাম নাহ ...প্রথম ৯. $cfg['blowfish_secret'] = ''; লেখাটি সার্চ দিয়ে খুঁজে বের করুন। এটা পাই নাই সার্চ করে এর পর ১৬. এখন root-এর পাশে যেখানে production.mysql.com লেখা আছে, সেটির Edit Privileges বাটনে ক্লিক করুন। এখানে এটাও পাই নাই .। এর পর PHP extensions থেকে php_mcrypt লেখাটিতে ক্লিক করুন। এখানে php_mcrypt ..... এই টা পাই নাই .... ভাইয়া আমার খুব দরকার প্লিয হেল্প করেন
লেখক বলেছেন: এটা না থাকাতে কি কোনো সমস্যা হচ্ছে? যদি সমস্যা না হয় তাহলে ইগনোর করুন। আর সমস্যা হলে কোথায় কী সমস্যা হচ্ছে, সেটা স্পেসিফিক্যালি উল্লেখ করুন। দেখি কিছু করা যায় কিনা।
ওয়াসিক বলেছেন:
নাহ ভাইয়া কোন সমস্যা হচ্ছে নাহ .........
লেখক বলেছেন: এই সমস্যাটা ভার্সনের কারণেও হতে পারে। আমি যে ভার্সনটি নিয়ে লিখেছি, সেই ভার্সনটিতে এরকম হয়। পরবর্তী ভার্সনগুলোতে হয়তো সেটা ঠিক করা হয়েছে।
যাই হোক, সমস্যা হচ্ছে না জেনে ভালো লাগলো।
জাকি ফারহান বলেছেন:
কেন হচ্ছে এরকম সমস্যা? কাজের শুরুতেই এরকম বাধা কেন?Plzzzzzzzzzz help me out!!!!!!!!!!
লেখক বলেছেন: আমি নিজেও বুঝতে পারছি না কেন এরকম হলো। আপনি একটা কাজ করুন- পুরো প্রসেসটা প্রথম থেকে করুন- ঠিক যেভাবে লেখা আছে সেভাবে। তারপর জানান। দেখি কোনো সমাধান বের করা যায় কিনা।
ধন্যবাদ।
জাকি ফারহান বলেছেন:
করলাম। কিছুই বাদ দেইনি। কোনো লাভ হয়নি..........:-(
লেখক বলেছেন: এক কাজ করুন- একটু কষ্ট করে কোথায় কোথায় কী সমস্যা হয়েছে, তার পুরোটা দিয়ে দিন। দেখি কোনো সমাধান করতে পারি কিনা। জুমলাতে সাধারণত কোনো আর্টিকেল না পেলে এই সমস্যা হয়। অর্থাৎ আর্টিকেল আনপাবলিশ থাকলে বা মুছে গেলে এরকমটা হতে পারে।
লেখক বলেছেন: কোন সমস্যা?
<?php
/* Servers configuration */
$i = 0;
/* Server: localhost [1] */
$i++;
$cfg['Servers'][$i]['verbose'] = 'localhost';
$cfg['Servers'][$i]['host'] = 'localhost';
$cfg['Servers'][$i]['port'] = '';
$cfg['Servers'][$i]['socket'] = '';
$cfg['Servers'][$i]['connect_type'] = 'tcp';
$cfg['Servers'][$i]['extension'] = 'mysqli';
$cfg['Servers'][$i]['auth_type'] = 'config';
$cfg['Servers'][$i]['user'] = 'root';
$cfg['Servers'][$i]['password'] = '';
$cfg['Servers'][$i]['AllowNoPassword'] = true;
/* End of servers configuration */
$cfg['DefaultLang'] = 'en-utf-8';
$cfg['ServerDefault'] = 1;
$cfg['UploadDir'] = '';
$cfg['SaveDir'] = '';
?> দেখায়।যা আপনার সাথে মিলে না। আমার অপারেটিং সিস্টেম উই্ন্ডোজ ৭।সার্চ দিলে cannot find $cfg['blowfish_secret'] = ''; লেখা দেখায়।আর xampp সম্পর্কে বিস্তারিত জানান।wampserver আর xampp এর মধ্য কোনটা সহজ। পার্থক্য সহকারে বুজিয়ে বলুন..ধন্যবাদ
লেখক বলেছেন: ওয়াম্প আর ক্সাম্পের মধ্যে যে কোনো একটি ব্যবহার করলেই হয়। আমি যেহেতু ক্সাম্প ব্যবহার করি না, তাই এটা নিয়ে বিস্তারিত বলতে অপারগ।
আর আপনি ওয়াম্পের আপডেটেড ভার্সন ব্যবহার করছেন। তাই এটা খুঁজে পাচ্ছেন না। যদি এটা ছাড়াই সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে এটাকে স্কিপ করুন।
আব্দুল গণি বলেছেন:
xampp দিয়ে করলেও কি একই পদ্ধতি অবলম্বন করতে হবে নাকি দাদা। একটু প্লিজ জানাবেন।
লেখক বলেছেন: না, ক্সাম্পের পদ্ধতি ভিন্ন। চেষ্টা করে দেখতে পারেন। ধন্যবাদ।
আব্দুল গণি বলেছেন:
হুম, xampp দিয়ে লোকাল সার্ভার কনফিগার করে ফেলেছি। আগামীকাল ওয়েব সার্ভার ট্রাই মারব। দেখি কি হয়, দোয়া রাইখেন দাদা।
লেখক বলেছেন: অবশ্যই। সফলতা কামনা করছি।
ফটোগ্রাফার বলেছেন:
$cfg['blowfish_secret'] = লেখাটি খুজে পাচ্ছিনা.... সবচেয়ে ভাল হত config.inc.php আপনার পুরো স্ক্রিপ্ট টি দিয়ে দিলে। কপি করে বসিয়ে দিতাম।
লেখক বলেছেন: আপনি আপগ্রেডেড ভার্সন ব্যবহার করলে এই সমস্যাটি নাও পেতে পারেন। সেক্ষেত্রে আর নতুন কিছু করার দরকার নেই। এই স্টেপটি ইগনোর করতে পারেন।
লেখক বলেছেন: মানুষের এ জীবন নিয়া কি ওয়েব সাইট বানানো যায়? গেলে ওটার কোড কি ফ্রি? ফ্রি হলে আমি আগ্রহী। নাইলে আপাতত জুমলা আর ওয়ার্ডপ্রেসেই আছি।
প্রিন্স অফ ডার্ক বলেছেন:
আমি wampserver 2.0.i ব্যবহার করছি। ৯ নং পয়েন্ট এর মত c>wamp>apps>phpmyadmin3.2.0.1 এ গিয়ে $cfg['blowfish_secret'] = ''; সার্চ দিলে কিছু খুজে পাচ্ছে না। কি করবো?
আসিফুর রহমান বলেছেন:
Thanks vut I cant find "config.inc.php" as shown in your writing. Please help...
আমার root এর পাশে production.mysql.com লেখা দেখাচ্ছে না , কি করবো?
অনির্বাণ দত্ত অংকন বলেছেন:
১৪ নাম্বারে পাসওয়ার্ড দেওয়ার পরেও বারবার লগইন স্ক্রিন দেখায়....... এই ধাপেই আটকে গেছি......
অনির্বাণ দত্ত অংকন বলেছেন:
<?php/* Servers configuration */
$i = 0;
/* Server: localhost [1] */
$i++;
$cfg['Servers'][$i]['verbose'] = 'localhost';
$cfg['Servers'][$i]['host'] = 'localhost';
$cfg['Servers'][$i]['port'] = '';
$cfg['Servers'][$i]['socket'] = '';
$cfg['Servers'][$i]['connect_type'] = 'tcp';
$cfg['Servers'][$i]['extension'] = 'mysqli';
$cfg['Servers'][$i]['auth_type'] = 'cookie';
$cfg['Servers'][$i]['user'] = 'root';
$cfg['Servers'][$i]['password'] = '';
$cfg['Servers'][$i]['AllowNoPassword'] = true;
/* End of servers configuration */
$cfg['DefaultLang'] = 'en-utf-8';
$cfg['ServerDefault'] = 1;
$cfg['UploadDir'] = '';
$cfg['SaveDir'] = '';
/* rajk - for blobstreaming */
$cfg['Servers'][$i]['bs_garbage_threshold'] = 50;
$cfg['Servers'][$i]['bs_repository_threshold'] = '32M';
$cfg['Servers'][$i]['bs_temp_blob_timeout'] = 600;
$cfg['Servers'][$i]['bs_temp_log_threshold'] = '32M';
?>
এখানে $cfg['Servers'][$i]['AllowNoPassword'] = true; এই অংশে No টা তুলে দিলে কি কাজ হবে ??
অনির্বাণ দত্ত অংকন বলেছেন:
কাজ হয়েছে....!!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















