আমার প্রিয় পোস্ট

আদর্শটাকে আপাতত তালাবন্ধ করে রেখেছি

জুমলা টিউটোরিয়াল ৫: জুমলা ইনস্টল

২৫ শে মে, ২০০৯ দুপুর ১:৩৫

শেয়ারঃ
0 1 0

আশা করি, যে কনফিগারেশনগুলো করার কথা আগের পর্বগুলোতে বলা হয়েছিলো, সেগুলো করে ফেলেছেন এবং জুমলা সফটওয়্যারটাও ডাউনলোড করে রেখেছেন। জুমলার ফাইলগুলো হয় zip বা rar ফরম্যাটে থাকে। প্রথম কাজ হবে ফাইলটিকে আনজিপ করা।

১. যদি localhost বা নিজস্ব PC-কে সার্ভার হিসেবে ব্যবহার করেন, তাহলে www ফোল্ডারে ফাইলটি আনজিপ বা এক্সট্রাক্ট করতে হবে। আপনি যদি একই সার্ভারে একাধিক ওয়েব সাইট বানাতে চান, তাহলে www-এর ভেতর একাধিক ফোল্ডার করে নেওয়া ভালো। সেক্ষেত্রে প্রতিটি ফোল্ডারে আলাদা করে জুমলা ইনস্টল করতে হবে। শুধু তাই নয়, এই পদ্ধতি ভিন্ন ভিন্ন ফোল্ডার করে আপনি ওয়ার্ডপ্রেস বা ড্রুপালও ইনস্টল করতে পারবেন। ধরে নিলাম, আপনার কাজের জন্য www-এর ভেতরে joomla নামে একটি ফোল্ডার বানিয়েছেন। তাহলে সেই ফোল্ডারের ভিতর ফাইলটি আনজিপ বা এক্সট্রাক্ট করুন। আনজিপ করার পর অনেকগুলো ফাইল দেখা যাবে।

আপনি যদি সরাসরি ওয়েব সার্ভারে ইনস্টল করতে চান, তাহলে আপনার ওয়েব সাইটের public_html বা public_www ফোল্ডারে জুমলা ফাইলটি আপলোড করে সেখানেই এক্সট্রাক্ট করুন।

২. এইবার ফায়ারফক্স ওপেন করে http://localhost/joomla লিখে এন্টার দিন। ওয়েব সার্ভারের ক্ষেত্রে http://www.yoursite.com লিখলেই চলবে। নিচের পেজটি আসবে।



৩. এখানে আপনাকে আসলে ভাষা নির্বাচন করতে বলবে। বেশ কয়েকটি ভাষায় জুমলা পাওয়া যায়। ধরি, আপনি ইংরেজি ভাষা নির্বাচন করতে চাচ্ছেন। তাহলে Next-এ ক্লিক করুন। Pre-installation Check নামে একটি অপশন আসবে।

৪. এখানে দুটি ঘরে বিভিন্ন কনফিগারেশনের জন্য Yes বা No অপশন দেখা যাবে। সব কনফিগার ঠিকঠাকমতো করা থাকলে কোথাও No দেখার কথা না। তারপরও অনেকে বিশেষ করে যারা সার্ভারে প্রথমবারের মতো ইনস্টল করছেন, তারা প্রথম ঘরের শেষ অপশন অর্থাৎ configuration.php writable-এর জায়গায় No দেখতে পারেন। উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। দ্বিতীয় ঘরে কোথাও No দেখা গেলেও চিন্তার কোনো কারণ নেই। Next বাটন চাপুন।



৫. লাইসেন্স অ্যাগ্রিমেন্টটি পড়ে একমত হলে আবার Next চাপুন।



৬. এখন Basic Settings-এ কিছু কাজ করতে হবে।
Database Type-এর জায়গায় mysql থাকবে।
HostName-এর জায়গায় localhost লিখুন। যদি আপনার ওয়েব সার্ভার আপনাকে অন্য কোনো নাম দেয়, তাহলে সেটি বসাতে হবে। এখানে সাধারণত localhost-ই হওয়ার কথা।
User Name-এর জায়গায় root লিখুন। তবে যারা নিজস্ব সার্ভারে ব্যবহার করবেন তাদের একটা নিজস্ব নাম থাকবে। ধরি, সেটি yourname। তাহলে সেখানে yourname লিখুন।
mysql কনফিগার করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন, সেটি এখানে বসান।
আপনার পিসিতে আগেই install নামে একটি ডেটাবেইজ তৈরি করেছেন। তাই এখানে install লিখুন। নিজস্ব ওয়েব সার্ভারের জন্য yourname_install ডেটাবেইজ তৈরি করেছিলেন। তাই এখানে yourname_install লিখুন। আর কিছু করতে হবে না। Next চাপুন। নিচের চিত্রের মতো দেখা যাবে।



৭. এফটিপি কনফিগারেশন চাইলে এখন করতে পারেন। না হলে এটা পরেও করা যাবে। আমি সবসময় পরে করি। কনফিগার করে কিংবা এখন করতে না চাইলে Next চাপুন।



৮. এখানে প্রথমে আপনার সাইটের নাম দিতে হবে। তারপর আপনার ইমেইল ও পাসওয়ার্ডগুলো সংশ্লিষ্ট বক্সে বসাতে হবে। স্যাম্পল ডেটা ইনস্টল করতে চাইলে Install Sample Data-তে ক্লিক করুন। যারা প্রথমবারের মতো জুমলা ব্যবহার করছেন, তাদেরকে আমি এই Sample Data ইনস্টল করতেই বলবো। তাহলে জুমলা সাইট সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পাওয়া যাবে। তারপর Next-এ চাপুন।



৯. কাজ মোটামুটি শেষ। এই পর্যায়ে নিচের প্রথম ছবিটির মতো দেখা যাবে যেখানে জুমলার Installation ফোল্ডারটি মোছার একটি বার্তা আসবে। যেখানে জুমলার ফাইল আনজিপ বা এক্সট্রাক্ট করেছিলেন, সেখানে গিয়ে Installation ফোল্ডারটি মুছে দিন। সাবধান, এই ধাপটি উপেক্ষা করা যাবে না। সাইটের নিরাপত্তার জন্য এই ফোল্ডারটি ডিলিট করতেই হবে।





১০. Installation ফোল্ডারটি মুছার পর Admin-এ ক্লিক করুন। এখানে নাম Admin লিখে পাসওয়ার্ড দিন এবং এন্টার দিন। ব্যাস আপনার জুমলা সেটাপের কাজ শেষ।



১১. অ্যাডমিনের পাসওয়ার্ড দেওয়ার পর জুমলার মূল কন্ট্রোল প্যানেল দেখাবে। সেটি দেখতে এরকম।



যারা ওয়েব সার্ভারে ইনস্টল করবেন, চতুর্থ ধাপে এসে তাদের একটি সমস্যা পোহাতে হতে পারে। এই বিষয়টি নিয়ে আলোচনা আগামী পর্বে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): টিউটোরিয়ালজুমলা ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে মে, ২০০৯ দুপুর ১:৪৭
ক্যামেরাম্যান বলেছেন: কাজের জিনিস। আমি অবশ্য ফ্রি হোষ্টিং এ ফ্যান্টাসটিকো দিয়ে ইনষ্টল করে শেখার চেষ্টা করছি।
২৫ শে মে, ২০০৯ দুপুর ১:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ। শিখে ফেলুন। শিখে একটা টিউটোরিয়াল দিয়ে দিন। অনেকের কাজে আসবে।

২. ২৫ শে মে, ২০০৯ দুপুর ১:৫২
মামুনুর রহমান খাঁন বলেছেন: আগের পোস্ট মিস করেছি, এখন জোগাড় করতে হবে।
ভাল লাগল +
২৫ শে মে, ২০০৯ বিকাল ৪:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ মামুনুর রহমান খাঁন। শুরু করে দেন জুমলা শেখা।

৩. ২৫ শে মে, ২০০৯ দুপুর ২:১২
েভােরর স্বপ্‌ন বলেছেন: আগের পোস্টে কিভাবে ডিএনএস সার্ভার সেটিং করতে হবে সে সমর্প্কে বিস্তারিত নাই। রেন্ট সার্ভার এর ব্যাপারে বিস্তারিত জানাবেন্। ফাইল আনজিপ করা থেকে সবকিছু ।
২৫ শে মে, ২০০৯ রাত ১০:৩২

লেখক বলেছেন: ফাইল আনজিপ করাটা তো খুবই সহজ। সবাই বোধহয় এটা জানে।

আর আমি আসলে এসব বিষয় খুব একটা ভালো বুঝি না। নিজে নিজে কাজ করতে গিয়ে যা শিখেছি, শুধু সেগুলোই এখানে লিখছি। এর বাড়তি কিছু আমি জানি না।

৪. ২৫ শে মে, ২০০৯ দুপুর ২:১৭
েভােরর স্বপ্‌ন বলেছেন: এই পদ্ধতিতে রিমোট সার্ভারে হোস্ট নেম এর ঘরে লোকাল হোস্ট লিখলে পরে মডুউল/প্লাগিন/কম্পোনেন্ট ইনস্টাল করা যাবে না।

হোস্টের ঘরে হোস্ট সার্ভারের ওয়েব এ্যাডদিতে হবে অথবা আইপি।
২৫ শে মে, ২০০৯ রাত ১০:৩৭

লেখক বলেছেন: এ ব্যাপারে আপনি বিস্তারিত লিখলে সবাই উপকৃত হবে। আপনার লেখা পাবার প্রত্যাশা করতে পারি কি?

৫. ২৫ শে মে, ২০০৯ দুপুর ২:৫২
বিপ্লব রহমান বলেছেন: এইসব দেখি মাথার ওপর দিয়ে চলে গেলো!! আমাদের মতো প্রযুক্তি প্রতিবন্ধীদের কী হবে রে ভাই?? =p~
২৫ শে মে, ২০০৯ বিকাল ৪:৫৯

লেখক বলেছেন: কিচ্ছু হবে না। সবার সবকিছু শিখতে নেই। আমি কি রিপোর্টিং করতে পারি? আমারে রিপোর্টিং করা শেখালে আপনারে আমি জুমলা শেখাতে পারি।

৬. ২৫ শে মে, ২০০৯ বিকাল ৫:০১
ভেবে ভেবে বলি বলেছেন: [প্রশ্নের জন্য খুবই দ:খিত...]

জুমলা সফটওয়ার কি কাজে ব্যবহৃত হয়? এর বিশেষত্ব কি?
২৫ শে মে, ২০০৯ রাত ১০:৩৯

লেখক বলেছেন: দুঃখিত হওয়ার কিছু নেই। প্রথম দিন জুমলা সফটওয়্যার দেখে আমি যারপরনাই বিরক্ত হয়েছিলাম।

জুমলা সফটওয়্যার দিয়ে ওয়েব সাইট বানানো যায়। বিশেষ করে যে ওয়েব সাইটগুলো ডাইন্যামিক এবং কনটেন্ট ম্যানেজ করতে হয় যেখানে, সেখানে জুমলা ব্যবহার করে খুব সহজে এই কাজগুলো করা যায়।

আমি আমার ওয়েব সাইটটি http://www.bdeduarticle.com বানিয়েছি শুধু জুমলা দিয়ে। কিন্তু আমি কোনো ধরনের প্রোগ্রামিং জানি না।

৭. ২৫ শে মে, ২০০৯ বিকাল ৫:৪৯
পান্থ বিহোস বলেছেন: আজকের পোস্টটা গুরুত্বপূর্ণ :)। জুমলা শিখিয়েদের এই পোস্টটা মুখস্ত/ঠোটস্ত করা উচিত।
আর এই পর্বটা লিখেছেনও বেশ সহজ করে। তবে ইমেজগুলো ক্লিয়ার হয়নি। কেন? ;)
২৫ শে মে, ২০০৯ রাত ১০:৪১

লেখক বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি নিজেও বুঝতে পারছি না এই পোস্টের ছবিগুলো পরিষ্কার আসে নি কেন? কোথায় যে সমস্যা!

৮. ২৬ শে মে, ২০০৯ দুপুর ১:৩৭
পান্থ বিহোস বলেছেন: ছবিগুলোর স্ক্রিনশট নেয়ার পর ফটোশপে কাজ করার সময় একটু কেয়ারফুল্লি কাজ করলেই হয়। কন্ট্রাস্ট একটু বাড়িয়ে কালার বেলেন্স ঠিক করে রেজ্যুলেশন আর একটু বাড়িয়ে দিলেই বোধহয় ঠিক করে দেয়া সম্ভব। আপনার মেইল এড্রেস দিন। .......... ;)
২৬ শে মে, ২০০৯ দুপুর ১:৫৫

লেখক বলেছেন: আগের ছবিগুলো যেভাবে করেছি, এগুলোও সেভাবেই করেছি। নতুন কিছু করি নি। আমার ল্যাপটপে কিন্তু ভালোই দেখাচ্ছে। সমস্যাটা হয়েছে এখানে।

আমার ইমেইল অ্যাড্রেস-

৯. ১৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৮
মাহমুদ সিএসই বলেছেন: জুমলা ইন্সটল করার পর Category Manager অংশের স্নেপশট দিলাম।


বড় করে দেখার জন্য

আমি display_error on করে রেখেছি যাতে Warning গুলো দেখানো যায়। Warning গুলো হচ্ছে :

Warning: Parameter 1 to JHTMLGrid::access() expected to be a reference, value given in C:\xampp\htdocs\don\libraries\joomla\html\html.php on line 87

Warning: Parameter 1 to JHTMLGrid::checkedOut() expected to be a reference, value given in C:\xampp\htdocs\don\libraries\joomla\html\html.php on line 87

Warning: Parameter 1 to JHTMLGrid::published() expected to be a reference, value given in C:\xampp\htdocs\don\libraries\joomla\html\html.php on line 87

ছবিতে লক্ষ্য করলে দেখবেন Title এর বাম পাশের চেকবক্সগুলো আসছে না। যার কারনে কোন কন্টেন্ট এডিট বা ডিলিট করতে পারছি না + Publish উইন্ডোতেও এগুলো দেখাচ্ছে না। আমি সার্ভার হিসেবে XAMPP এবং Wamp দুটোই ব্যবহার করে দেখেছি, সমস্যা একই থাকে। এই অদ্ভুত সমস্যা নিয়ে অনেক ঘাটাঘাটি করেও কোন সমাধান পেলাম না... তাই আপনাকে বিরক্ত করছি....
১৫ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৪৪

লেখক বলেছেন: বিরক্ত করার কিছু নেই। আমিও আসলে বুঝতে পারছি না কেন এমন হলো। সমস্যাটি আমার কাছেও নতুন লাগছে। আপনি কি একেবারে প্রথম থেকে সবকিছু আবার সেটাপ করে দেখবেন।

দুঃখিত, কোনো সাহায্য করতে পারলাম না।

১০. ১৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪২
মাহমুদ সিএসই বলেছেন: অবশেষে সমস্যাটি ধরতে পেরেছি.... এটা আসলে আমার ইন্সটলেশনের সমস্যা নয়... এই সমস্যাটি হয়েছে কারন Joomla 1.5.x এখনও PHP 5.3 compatible না, আর আমি লেটেস্ট XAMPP এবং Wamp সার্ভার ব্যবহার করেছি যেগুলো PHP 5.3 ব্যবহার করে। এটা পেয়েছি জুমলার Technical Requirements সাইটে যেখানে বলা আছে, Joomla is not yet compatible with PHP 5.3। এই একই ধরনের সমস্যা করবে PHP 4.3.9, 4.4.2 or 5.0.4 ভার্সনগুলোতে...

যাক শেষ পর্যন্ত সমাধান করতে পেরেছি.... এখন আবার জুমলা শেখার কাজে মন দেবো.... :)
১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১১:০৯

লেখক বলেছেন: ভালোই হলো। আপনার এই সমস্যা থেকে নতুন একটি বিষয় শেখা হলো। আসলে আমি নিজেও শিখেছি এভাবে। কোনো সমস্যা হলেই গুগলিং করে করে সমাধান বের করেছি। এমনও হয়েছে যে, ছোট একটি সমস্যার সমাধান বের করতে সপ্তাহখানেকের বেশি সময় লেগেছে। আর এখন জুমলা সেটাপ থেকে শুরু করে একটি মোটামুটি মানের সাইট বানাতে ৩/৪ ঘণ্টার বেশি সময় লাগে না।

অনুরোধ থাকবে, এই ধরনের সমস্যায় যখনই পড়বেন, তখনই সেটি লিখে ফেলবেন। তাহলে নতুনরা উপকৃত হবেন। এই যেমন এই সমস্যাটি অন্য কারো হলে চটজলদি সমাধান দেওয়া যাবে। :)

১১. ২০ শে আগস্ট, ২০০৯ সকাল ৮:২৫
ওয়াসিক বলেছেন: ভাইয়া দ্বিতীয় স্টেপে আপনি যে লিখলেন যে http://localhost/joomla এইটা তো ওপেন হচ্ছে নাহ এখন কি করার বলুন
২০ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:৩৪

লেখক বলেছেন: ওপেন তো হওয়ার কথা। আপনি যে ফোল্ডারে ফাইলগুলো এক্সট্র্যাক্ট করেছেন, সেটির নাম কি জুমলা দিয়েছিলেন? না হলে যে নাম দিয়েছেন, লোকালহোস্টের পর সেটি লিখুন। ওপেন হবে।

২০ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:৫৭

লেখক বলেছেন: অলসতা কাটিয়ে আপনি যে মন্তব্য করেছেন তাতেই আমি খুশি। :)

১৩. ২০ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:৫১
ওয়াসিক বলেছেন: ভাইয়া যেইকোন জায়গায় এক্সট্র্যাক্ট করলেই হবে না কোন নির্দিষ্ঠ জায়গায় এক্সট্র্যাক্ট করতে হবে ..
২০ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:৫৮

লেখক বলেছেন: আপনি লেখাটা একটু মনোযোগ দিয়ে পড়ুন। আপনি যদি লোকালহোস্টে কাজ করেন তাহলে আপনাকে www ফোল্ডারে এক্সট্র্যাক্ট করতে হবে। না হলে কাজ করবে না।

১৪. ২০ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:০০
ওয়াসিক বলেছেন: হ্যা ভাইয়া আমি আপনার কথা মত www নামে একটি ফোল্ডার খুলে তার ভিতর joomla নামে একটি ফোল্ডার ওপেন করে ঐ ফোল্ডারে ফাইলটি এক্সট্র্যাক্ট করেছি ...... কিন্তু তারপর কাজ করছে নাহ ...... প্লিয ভাইয়া হেল্প কইরেন ...... আমি এইটা শিখতে অনেক আগ্রহি
২০ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:০৪

লেখক বলেছেন: সেক্ষেত্রে http://localhost/joomla/index.php বা http://localhost/joomla/index.html লিখে এন্টার দিন। আশা করি কাজ হবে।

১৫. ২০ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:০৭
ওয়াসিক বলেছেন: ভাইয়া আমি লোকালহোস্টে কাজ করছি এবং কথা মত এই ইউ আআর এল টি তেও গেলাম কিন্তু কোন কাজ করছে নাহ ...... প্লিয ভাইয়া বিরক্ত হবেন নাহ ....... কষ্ঠ দেয়ার জন্য স্যারি
১৬. ২০ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:০৯
ওয়াসিক বলেছেন: আচ্ছা ভাইয়া আপনি কি ইয়াহু ইউজ করেন ... করলে প্লিয একটু আই ডি টা কি দিবেন
১৭. ২০ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:২৬
ওয়াসিক বলেছেন: ওকে ওকে ভাইয়া কাজ করছে ...
২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৫১

লেখক বলেছেন: ঠিকঠাকমতো করলে কাজ করবেই। ধন্যবাদ।

১৮. ২৭ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:৩১
সাংবাদিক বলেছেন: আচ্ছা ভাই, আমি জুমলা তে একটি সাইট করতে চাই... আমার ডোমেইন + হোস্টিং হলো.... ওয়ান.কম এর..... এটাতে কোন কন্ট্রোল প্যানেল নাই,.,.. কিভাবে কি করবো বুঝতাছি না

একটা ই-মেইল করবেন কি >..... ইউকেবিডিনিউজ@জিমেইল.কম


২৭ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:১৫

লেখক বলেছেন: কন্ট্রোল প্যানেল তো থাকার কথা। আপনি আপনার হোস্টিং কোম্পানির সাথে কথা বলে দেখুন। সিপ্যানেলের অ্যাক্সেস চেয়ে নিন। তারপর এখান দেওয়া জুমলার টিউটোরিয়াল অনুসারে কাজ শুরু করুন।

১৯. ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২২
সািদক বলেছেন: আপনার পিসিতে আগেই install নামে একটি ডেটাবেইজ তৈরি করেছেন। তাই এখানে install লিখুন
এটা কখন কোন স্টেপে করা হয়েছে!!! হেল্প মি.
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪৬

লেখক বলেছেন: এটা আগের স্টেপগুলোতে করা হয়েছে। একটু খুঁজে দেখুন প্লিজ।

২০. ০৩ রা মার্চ, ২০১০ ভোর ৪:৩৩
কিপটে বলেছেন: মাহমুদ সিএসই বলেছেন: অবশেষে সমস্যাটি ধরতে পেরেছি.... এটা আসলে আমার ইন্সটলেশনের সমস্যা নয়... এই সমস্যাটি হয়েছে কারন Joomla 1.5.x এখনও PHP 5.3 compatible না, আর আমি লেটেস্ট XAMPP এবং Wamp সার্ভার ব্যবহার করেছি যেগুলো PHP 5.3 ব্যবহার করে। এটা পেয়েছি জুমলার Technical Requirements সাইটে যেখানে বলা আছে, Joomla is not yet compatible with PHP 5.3। এই একই ধরনের সমস্যা করবে PHP 4.3.9, 4.4.2 or 5.0.4 ভার্সনগুলোতে...

যাক শেষ পর্যন্ত সমাধান করতে পেরেছি.... এখন আবার জুমলা শেখার কাজে মন দেবো.... :

ত শেষে মাহমুদ কিভাবে সমাধান করলেন? কোন ভার্শন দিয়ে লিঙ্ক দেন
০৪ ঠা মার্চ, ২০১০ দুপুর ১:৫৯

লেখক বলেছেন: পিএইচপি ও জুমলার সর্বশেষ ভার্সন ব্যবহার করলে এই সমস্যাগুলো হবে না।

২১. ১৯ শে মার্চ, ২০১০ দুপুর ১২:৪৪
সাজ্জাদ হোসেন রাসেল বলেছেন: ওয়েব সার্ভারে ইনস্টল করতে পারছি না.।।ওয়েব সাইটের public_html বা public_www ফোল্ডার কোথায় পাব.।। plz একটু সাহায়্য করবেন??

http://www.outlookaccessories.co.cc এইটা একটু দেখবেন??
০৫ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:১৫

লেখক বলেছেন: একটু খুঁজে দেখেন। পাবেন।

০৫ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৩. ২৪ শে আগস্ট, ২০১০ সকাল ১০:১৯
বিসাম বলেছেন: আমি administration login পেইজ পাচ্ছি না।administrator ক্লিক করলে log
পেইজ আসেনা
২৪ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: এখানে যেভাবে বলা হয়েছে সেগুলো ঠিক ঠিকভাবে করুন। না আসার কোনো কারণ নেই।

২৪. ২৫ শে আগস্ট, ২০১০ রাত ১২:৩৪
বিসাম বলেছেন: হ্যা ভাই হয়েছে ।অনেক ধন্যবাদ
২৫ শে আগস্ট, ২০১০ সকাল ৯:৫৪

লেখক বলেছেন: শুনে খুবই ভালো লাগলো। :)

২৫. ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৯
মুহাম্মদ ফয়সল বলেছেন: দাদা, আপনাকে অনেক ধন্যবাদ! প্রচুর সময় খরচ করলেন, দয়া করে একটু জানাবেন, গত টিউটরিয়ালের সব কাজ শেষ করার পর আমি আর মাইএসকিউএল এডমিনে ঢুকতে পারিনি। আমার কি কোন সমস্যা হবে?
১৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:০৯

লেখক বলেছেন: সমস্যা তো হবেই। ভবিষ্যতে মাইএসকিউএল নিয়ে কাজ করতে হবে না?

২৬. ০৩ রা অক্টোবর, ২০১০ দুপুর ২:০৮
ফটোগ্রাফার বলেছেন: সািদক বলেছেন: আপনার পিসিতে আগেই install নামে একটি ডেটাবেইজ তৈরি করেছেন। তাই এখানে install লিখুন
এটা কখন কোন স্টেপে করা হয়েছে!!! হেল্প মি.


লেখক বলেছেন: এটা আগের স্টেপগুলোতে করা হয়েছে। একটু খুঁজে দেখুন প্লিজ।


ভালো করে খুজেও পেলাম না....... আবার যদি ডাটাবেইজ করার েস্টপটা বর্ননা করতেন ভালো হতো...
১৪ ই অক্টোবর, ২০১০ রাত ১১:২৪

লেখক বলেছেন: আগের স্টেপগুলোতে করা হয়েছে মানে... আগের স্টেপগুলোতে যে কাজগুলো করা হয়েছে, সেখানেই এই নামে ডাটাবেজ তৈরি হয়ে গেছে। নতুন করে আর কিছু করার নেই।

...জুমলার জন্য কীভাবে নতুন ডেটাবেজ তৈরি করতে হয়, সে সম্পর্কিত একটা আলাদা পোস্ট দেয়ার চিন্তা আছে। ধন্যবাদ।

২৭. ১৭ ই নভেম্বর, ২০১০ রাত ৮:৫১
বাতিল প্রতিভা বলেছেন: ami priote rakhar button khuje pacchi na..... porjobekkhone raklam.........
১৭ ই নভেম্বর, ২০১০ রাত ৮:৫৭

লেখক বলেছেন: :) ভালো কর্সেন।

২৮. ২৭ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:১২
সাইফুদ্দীন মাসুক বলেছেন: Database Configuration এ Next হচ্ছে না
২৯ শে নভেম্বর, ২০১০ রাত ১:১৯

লেখক বলেছেন: ঠিকমতো চেষ্টা করুন। হয়ে যাবে।

২৯. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৪০
পেনড্রাইভ বলেছেন: কয়েক দফা চেষ্টা করলাম wampserver 2 সিরিজের সফ্‌টওয়ার ইন্সটল দিলাম কথামত কনফিগার করলাম সবশেষে The configuration file now needs a secret passphrase (blowfish_secret).
এরকম লাল চিন্হিত লেখা আছে এবং joomla ইন্সটল এ আপনি যেভাবে বলেছেন সেভাবেই সব ঠিক ঠাক করলাম কিন্তু Database Configurationএ সব ঘর যে ভাবে বলেছেন সেভাবেই পুরণ করেছি next করার পর Error ম্যাসেজ আসছে। সেখানে যে লেখা দেখাচ্ছে তা এরক-
An error has occurred.:
Could not connect to the database. Connector returned number: Unable to connect to the database:Could not connect to MySQL
এবং প্বার্শে ঘরে
Unable to connect to the database:Could not connect to MySQL এ রকম ম্যাসেজ আসছে। অনেক চেষ্টা করলাম কিছুই হলো না। আমি pc কে নিজের পিসিকে লোকাল সার্ভার বানিয়ে কাজ করছি। একটু সাহায্য করবেন
৩০. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৪০
পেনড্রাইভ বলেছেন: কয়েক দফা চেষ্টা করলাম wampserver 2 সিরিজের সফ্‌টওয়ার ইন্সটল দিলাম কথামত কনফিগার করলাম সবশেষে The configuration file now needs a secret passphrase (blowfish_secret).
এরকম লাল চিন্হিত লেখা আছে এবং joomla ইন্সটল এ আপনি যেভাবে বলেছেন সেভাবেই সব ঠিক ঠাক করলাম কিন্তু Database Configurationএ সব ঘর যে ভাবে বলেছেন সেভাবেই পুরণ করেছি next করার পর Error ম্যাসেজ আসছে। সেখানে যে লেখা দেখাচ্ছে তা এরক-
An error has occurred.:
Could not connect to the database. Connector returned number: Unable to connect to the database:Could not connect to MySQL
এবং প্বার্শে ঘরে
Unable to connect to the database:Could not connect to MySQL এ রকম ম্যাসেজ আসছে। অনেক চেষ্টা করলাম কিছুই হলো না। আমি pc কে নিজের পিসিকে লোকাল সার্ভার বানিয়ে কাজ করছি। একটু সাহায্য করবেন
৩১. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫৫
পাপী অনার্য বলেছেন: জুমলা ইনস্টল করার পর administrator পেজে প্রবেশ করার পর এই জিনিস দেখাচ্ছে, বুঝতে পার ছিনা কি করব।

Fatal error: Allowed memory size of 8388608 bytes exhausted (tried to allocate 1572864 bytes) in C:\wamp\www\wg\libraries\simplepie\simplepie.php on line 5409

সাহায্য করবেন please?

 

মোট সময় লেগেছে ০.৯৯৩৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
শিক্ষাবিষয়ক লেখার জন্য পড়ুন- www.bdeduarticle.com

পুঁজিবাদের সবচেয়ে অনিষ্টকর ফল হল মানুষের মনুষ্যত্ব বিকাশের সম্ভাবনাকে পঙ্গু করে দেওয়া। আমাদের সব শিক্ষা পদ্ধতিতে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই