আমার প্রিয় পোস্ট
- C প্রোগ্রামিং....পর্ব : ৪....."লুপের রাজ্যে
" - বিলুপ্ত বৃশ্চিক
- মাত্র ১ মিনিটেরো কম সময়ে ১ টা ইয়াহু আইডি বানান এবং 5 মিনিটে কমপখ্যে 11 টা । - নীল দরিয়ার মাঝি
- শুধুমাত্র একটি সিরিয়াল কি দিয়েই উইন্ডোজ সেভেন কে জেনুইন করাঃ - সুফিয়ান আহমেদ
-
আবার জেনুইন Windows 7 পাইরেটেড বইল্লা এই খানে কিছু নাই।
- এম. এ. খসরু নোমান
- টেকি হেল্প : উইন্ডোজ ৭ জেনুইন নোটিশ - রুবাইয়াৎ রহমান
- নেদারল্যান্ড ফেলোশীপের জন্য আবেদন করবেন কিভাবে - মিয়া মুস্তাফিজ
- ▓▓▒▒░░░
IELTS পরীক্ষার প্রস্তুতির জন্য ১ ডজন বই + একটা ফ্রি!!!!
░░░▒▒▓▓ - রাফি মাহমুদ
- ইংলিশ গ্রামার চেক করার টুল whitesmoke writer software - টেকি মামুন
- নষ্ট হার্ডডিস্ক ফেলবেন না!! - দুনিয়ার সব ভাল মানুষ
- টিউটোরিয়ালঃ প্রফেশনাল ওয়েব ২.০ টেম্পলেট ডিজাইন করা শিখি - খুজে ফিরি অজানা কে?
- আসেন পাইথন শিখি - শুভ রহমান
- জল পানি সমাচার - রাগিব হাসান ও আবুল বাশারের আর্টিকেল - কৌশিক
- মুসা ইব্রাহীমের এভারেস্ট অভিযান : বামনকূলের ২০ প্রপাগাণ্ডা নিয়ে একটি পোড়ামাটি অনুসন্ধান - পর্ব : ১ - ফিউশন ফাইভ
- ফ্রীতে এস এম এস পাঠাইতে কত সহজ কষ্ট গুলো একটু আলাদায় , জিপির বাশ জিপি দিয়েই - ধ্রুবনীল
- IELTS এর বইয়ের পাহাড় ০১
- বিডি গ্লাডিওটোর
- ১০ টি জেমস বন্ড মুভির ১০ টি মিসটেক!
- অসমাপ্ত কবিতা
- ওয়েব সাইট ডিজাইনিং ,ফ্রী ওয়েব টেম্পলেট ডাউনলোড, সোর্স কোড ডাউনলোড এবং ওয়ার্ড প্রেস এর থিম ডাউনলোডের লিঙ্ক লিস্ট...... - খুজে ফিরি অজানা কে?
- ১০টি ফ্রী ওয়েব এপ্লিকেশন যা আপনার ডেস্কটপ এপ্লিকেশনকেও হার মানাবে!(না দেখলে মিস করবেন) - খুজে ফিরি অজানা কে?
- উবুন্টুতে পুরাতন সফটওয়্যার ফিরে পাওয়ার সহজ উপায়!!!
- আদনান শওকত
- IELTS ফ্রি ডাউনলোড এর কারখানা (নতুন) !!!যাবতীয় মালমশলা ফ্রি ডাউনলোড : পর্ব -৪ - পরিবেশবাদী ঈগলপাখি
- অনলাইনে আয় করুন টুইটারের মাধ্যমে - হাসমত০০৯
- ইংরেজি শেখার ওযেব সাইট - নিলআকাশেরদুঃখ
- সার্চ ইঞ্জিন রেংক, SEO ও গুগল এডসেন্স বিষয়ক কিছু লিংক - সুইট
- নতুন উবুন্টুতে প্রবেশকারীদের জন্য - রিফাত হোসেন
- .htaccess ফাইলের কাজ কারবার – পর্ব-১ - আরিফ বল্গ
- ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল:- পর্ব 0: সূচনা ও প্রস্তুতি
- সিউল রায়হান
- কোয়ান্টাম তত্ত্বের সূচনা, বিব্রত ম্যাক্স প্লাঙ্ক (এবং কোয়ান্টামকে বোঝার চেষ্টা) - শুভ রহমান
- বাংলা একাডেমী প্রমিত বাংলা বানানের নিয়ম - খলিল মাহ্মুদ
- বাংলা ব্লগ'স্ফেয়ারে মুক্ত'চিন্তার গুরুত্বপূর্ণ লেখা/পোস্ট/ব্লগ সংগ্রহের উদ্যোগঃ সচেতন সকলে'র অংশগ্রহন কাম্য … - মনির হাসান
- প্রস্তাবিত শিক্ষানীতি নিয়ে কিছু আলোচনা (২) - নাজনীন১
- টেকি হেল্পঃ উবুন্টু/লিনাক্স প্রেমিরা সাহায্য করুন

- ইসানুর
- বুকরিভিউ: ওয়ার্ডপ্রেস ২.৭ কুকবুক - 'লেনিন'
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- একসাথে একাধিক ইয়াহু মেসেন্জারে লগ ইন করুন!!

- ইসানুর
- কিছু প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় সফটওয়্যার। - বেশিরভাগই নিজের ব্যবহার করার অভিজ্ঞতা থেকে দেয়া। - ১ম পর্ব। - নির্ভয় নির্ঝর
- যে লেখাগুলো প্রিয়তে নেয়া হয়নি... - ভেবে ভেবে বলি
- বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গুগলের স্কলার প্রকাশন সংখ্যা - আহমেদ শামসুল আরেফীন
- মেগাআপলোড থেকে আজীবন মুভি ডাউনলোড/স্ট্রিমিং করবেন যেভাবে--(like premium user) - বিডি আইডল
- একটি চরম বাটপাড়িমূলক পোষ্ট!!! - জেনুইন করুন আপনার প্রায় সকল প্রকার উইন্ডোজ(উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন)। - নির্ভয় নির্ঝর
- বান্দরবানঃ যাবার আগে জেনে নিন দরকারী কিছু তথ্য : পর্ব ২ - জুহো.
- বান্দরবানঃ যাবার আগে জেনে নিন দরকারী কিছু তথ্যঃ পর্ব ১ - জুহো.
- কিভাবে Free Ebook/Thesis/Article/Journal Download - স্স্পরসের বাহিরে
- Deep Freeze স্যাফটওয়্যার এবং এর পরিপূর্ন ব্যবহার সম্পর্কে জানুন - দুখী মিয়া
- উবুন্টুতে আমার প্রিয় দশটি সফটওয়্যার(ইন্জিনিয়ার'স চয়েস ) - ইন্ঞ্জিনিয়ার
- "আপনার লিখা"র কপি করা মানুষদের খুঁজে বের করার সহজ উপায় - সিউল রায়হান
- চা লাগবে, চা?
(আপডেটঃ আইস টী'র রেসিপি) - দি ফ্লাইং ডাচম্যান
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- উবুন্টুর মোবাইল জাদুকর!!!
- ইন্ঞ্জিনিয়ার
- ডাডাবাদ থেকে সুররিয়ালিজম: অবিস্মরণীয় সেই শৈল্পিক উত্তোরণ - ইমন জুবায়ের
- ইংরেজী ভালো করে শিখতে গেলে নেট থেকে কিভাবে হেল্প পেতে পারি? - শামীমস
- সামহোয়্যারে বিজ্ঞাপন প্রকাশঃ প্রতিষ্ঠানের আর্থিক নিশ্চয়তার স্বরুপ... - জাতেমাতাল
- পুরুষতান্ত্রিকতার ধ্বজভঙ্গ সমাজতত্ত্বঃ “নারীর ইজ্জতই তার প্রধান সম্বল” - মনির হাসান
- আমি লুল!
- তামিম ইরফান
- আবেগীয় শিক্ষা - সবচেয়ে গুরুত্বপূর্ন জীবনের প্রথম পাঁচটি বছর - সীমন্ত ইসলাম
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- অপদার্থের জ্ঞান: প্রথমেই নিউক্লিয়ার রিএ্যাক্টর নিয়া নাড়াচাড়া- ১; অতএব দূরে সাবধানে থাকেন! - উদাসী স্বপ্ন
- ফেসবুকে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যা দূর করে নিন সহজেই.... - সুনীল সমুদ্র
- বাংলা ভিডিও টিউটোরিয়াল - মাহবুব আলম পলাশ
- উবুন্টু : অটো মাউন্ট করুন ড্রাইভ - আমড়া কাঠের ঢেকি
জুমলা টিউটোরিয়াল ৬: configuration.php ফাইল ঠিকঠাক করা
৩০ শে মে, ২০০৯ রাত ৮:৪৩
আগের পর্বে লোকালহোস্টে বা ওয়েব সার্ভারে কীভাবে জুমলা ইনস্টল করতে হয়, সেটির বিস্তারিত দেখানো হয়েছিলো। অধিকাংশ সময়েই এভাবে কাজ হয়ে যাওয়ার কথা। কিন্তু কোনো কোনো সময়ে configuration.php ফাইলটিতে কিছু পরিবর্তন আনতে হতে পারে। যাদের জুমলা ইনস্টল করতে কোনো সমস্যা হয় নি বা ইনস্টলের পর জুমলা ঠিকমতো দেখাচ্ছে, তাদের এই ধাপটি পড়ার দরকার নেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জুমলা ইনস্টলের পর অনেকে হয়তো সাইটে লগইন করতে সমস্যায় পড়তে পারেন। তাদেরকে কিছু কনফিগারেশন ঠিক করে নিতে হবে।
১. প্রথমে যেখানে জুমলা ইনস্টল করেছেন, সেখানে রুট ফোল্ডারে configuration.php ফাইলটি বের করুন। নোটপ্যাডে ওপেন করুন। কিছু কিছু ক্ষেত্রে ফাইলটির নাম বদলে configuration.php-dist দেখাতে পারে। সেক্ষেত্রে নাম পরিবর্তন করে configuration.php করুন।
২. ফাইলটি ওপেন করার পর নিচের কাজগুলো করুন।
var $dbtype = 'mysql'; - এখানে mysql-এর জায়গায় যাই লেখা থাকুক না কেন, আপনি সেখানে mysql লিখুন।
var $host = 'localhost'; - এখানে localhost লিখুন বা আপনার হোস্ট প্রভাইডার যদি অন্য কোনো নাম দেয়, তাহলে সেটি লিখুন।
var $user = 'root'; - এখানে root-এর বদলে আপনার ইউজার নেমটি লিখুন।
var $password = ' password '; - এখানে আপনার পাসওয়ার্ডটি দিন।
var $db = 'install'; - ডেটাবেজের যে নামটি আপনি মাইএসকিউএল সেটিংসের সময় দিয়েছিলেন, সেই ডেটাবেজের নাম দিন। নামটি হুবহু লিখতে হবে। নাম না মিললে সাইট ওপেন হবে না।
var $dbprefix = 'jos_'; - এখানে ব্র্যাকেটের ভিতর jos_ লিখতে হবে।
মোটামুটি জুমলা সেটাপ হয়ে গেলো। আগামী পর্ব থেকে জুমলায় কীভাবে সাইট বানাতে হবে, সেই আলোচনা থাকবে।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): জুমলা, টিউটোরিয়াল ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ, আশা করছি খুব তাড়াতাড়ি দিতে পারবো।
গৌতম রায় বলেছেন:
কেউ একজন অতীব নিষ্ঠার সাথে আমার জুমলা-সম্পর্কিত লেখা এবং আরো কিছু কিছু লেখায় মাইনাস দিয়ে যাচ্ছেন। তাতে কোনো সমস্যা নেই। কেবল মাইনাস দেওয়ার কারণটা জানালে উপকৃত হতাম। লেখায় যদি কোনো সমস্যা থাকে তাহলে মাইনাস দেওয়ার সাথে সেটা জানালে খুবই ভালো হয়। শুধরে নিতে পারে। আর ব্যক্তি আমাকে দেখে মাইনাস দিলে সেটাও জানাতে পারেন। কোনো সমস্যা নেই। আমি কাউকে ব্লক করি না। কারও মন্তব্য মুছেও দিই না। ধন্যবাদ।
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
ধন্যবাদ বস.......। আর মাইনাস নিয়ে মাথা ঘামাবেন না, কয়েকজন ব্লগার ফ্রন্টপেইজে এক্সেস না পাওয়ায় প্রতিবাদস্বরূপ সবার ব্লগেই মাইনাস দিয়ে যাচ্ছে.....
লেখক বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।
এমনিতে মাইনাস নিয়ে মাথা ঘামাই না। বেশি বেশি মাইনাস পেলে ধরে নিই লেখাটাতে সমস্যা ছিলো। ওটা আবার ঘুরিয়ে ফিরিয়ে দেখি। কিন্তু সেই প্রথম থেকেই আমার লেখায় (হোক সেটা জুমলা নিয়ে বা অন্য কিছু নিয়ে) নিষ্ঠার সাথে মাইনাস দিয়েই যাচ্ছে। একবার না হয় কারণটা বলুক!
আপনার মন্তব্য থেকে অবশ্য কারণটা কিছুটা বোঝা গেল।
মো মুজাহিদ আলম বলেছেন:
জুমলায় ফটো গ্যালারী কি ভাবে বানাব ।
লেখক বলেছেন: জুমলায় ফটোগ্যালারির জন্য বেশ কিছু এক্সটেনশন রয়েছে। একেকটার ফিচার একেকরকম হলেও সবগুলো মোটামুটি একই ধাঁচের। তাই জুমলার এক্সটেনশনে গিয়ে আপনার পছন্দমতো ফটোগ্যালারির এক্সটেনশন বেছে নিতে পারেন।
ফিউশন ফাইভ বলেছেন:
এইরকম প্রয়োজনীয় পোস্টে মাইনাস দেওয়ার কী কারণ কে জানে! আপনার সবগুলো পর্ব চোখ বুলিয়েই একবার খুব ভালো লাগল। মনে পড়ে, একদা ইউটিউব থেকে জুমলা টিউটোরিয়াল নামাতে নামাতে ক্লান্ত হয়ে পড়েছিলাম।আপনার কাছে জানতে চাই, জুমলার সিকিউরিটি সিস্টেম কি একটু দুর্বল? কয়েকদিন আগে খোদ বাংলা জুমলার সাইটটাই হ্যাক হল। আরেকজনের সঙ্গে মিলে একটি কোম্পানির সাইট করছি। বিপদের আশঙ্কায় শুরুতেই জুমলা খারিজ করে দিলাম। শেষপর্যন্ত খাঁটি পিএইচপিতেই থিতু হলাম। অবশ্য কোডিং করছেন অন্য একজন। পরিকল্পনা আর ডিজাইন আমার।
লেখক বলেছেন: জুমলার সিকিউটরিটি সিস্টেমটা খুব একটা দুর্বল বলে মনে হয় না। তবে কিছু কিছু ক্ষেত্রে পাসওয়ার্ডজনিত সমস্যার কারণে সাইট হ্যাক হতে পারে। তাছাড়া জুমলার প্রতিটা রিলিজেই আগের বাগগুলো ফিক্স করা হয়। সুতরাং নিয়মিত আপডেট করলে আর জুমলার সিকিউরিটি সম্পর্কিত লেখাগুলো পড়লে কোনো সমস্যা হওয়ার কথা না।
তবে হ্যাঁ, এক্ষেত্রে হোস্টিং প্রোভাইডার একটা বিরাট ফ্যাক্টর। একটু জেনেবুঝে হোস্টিং প্রোভাইডার ঠিক করা উচিত। না হলে তাদের কারণেও আপনার সাইট হ্যাক হতে পারে।
আর উৎসাহমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।
বো কা মা ন ব বলেছেন:
বস, জুমলা ১.৫ এ বাংলা কোন ফন্ট ব্যাবহার করে???
জানাবেন প্লিজ..................................................................
আর জুমলা টেম্পলেট কিভাবে এডিট করব ঐটাও বইলেন প্লিজ।
লেখক বলেছেন: ইউনিকোড সমর্থিত যে কোনো বাংলা ফন্টই ব্যবহার করতে পারেন। আমি সোলায়মানলিপি ব্যবহার করে দেখেছি। ওটা বেশ ভালোই কাজ করে।
আর টেম্পলেট এডিট করতে হলে এইচটিএমএল ও পিএইচপি জানতে হবে। যদি জানেন, তাহলে টেমপ্লেটে গিয়ে টেমপ্লেট ও সিএসএস ফাইলগুলো এডিট করতে পারেন।
পান্থ বিহোস বলেছেন:
আমি মনে করি আজকের পোস্টটা আরও গুরুত্বপূর্ণ। যারা জুমলা ইনস্টল করার চেষ্টা করেছেন, কেবল তারাই বুঝতে পারবেন আজকের পোস্টটা তার কাছে কত গুরুত্বপূর্ণ।ধন্যবাদ গৌতমদা।
তবে পারলে আর একটু তাড়াতাড়ি পোস্টান।... প্লিজ
লেখক বলেছেন: যারা জুমলা ইনস্টল করার চেষ্টা করেছেন, তাদের আসলে এই বিষয়গুলো এতোদিনে জেনে যাওয়ার কথা। তবে যারা প্রথমবারের মতো জুমলা সেটাপ দিচ্ছেন, তাদের কাজে আসবে আশা করি।
নিয়মিত পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আর ওয়ার্ডপ্রেস নিয়ে টিউটোরিয়াল শুরু করবেন কবে?
পান্থ বিহোস বলেছেন:
ওয়ার্ডপ্রেস দিয়ে একটা বাংলা সাইট প্রিপ্রেয়ার্ড করার চেষ্টা করছি। ঐটা ঠিক ঠাকভাবে করতে পারলে তারপর চেষ্টা করবো... কেমন আছেন?
লেখক বলেছেন: ধন্যবাদ। আশা করছি শিগগিরই আপনার টিউটোরিয়াল আসবে।
বো কা মা ন ব বলেছেন:
আমিতো সোলাইমানলিপি দিয়ে দেখতে পাইনা। ফন্ট অনেক ছোট দেখায়। আমি জুমলা ১.৫ ভার্সন এর কথা বলতেছি। ১.০ ভার্সনে সোলাইমানলিপি কাজ করে । কিন্তু ১.৫ এ পারছি না।
লেখক বলেছেন: কিন্তু আমি তো জুমলা ১.৫ ভার্সনেই সোলায়মান লিপি দিয়ে পরীক্ষা করে দেখলাম! আপনি http://www.bdeducation.co.cc সাইটটি দেখুন তো ঠিকমতো দেখা যায় কিনা?
বো কা মা ন ব বলেছেন:
আপনার সেল নং বা ইয়াহু আইডি দিলে যোগাযোগ করব। আমার খুব সুবিধা হত।
লেখক বলেছেন: আমার ইমেইল আইডি হলো-
খোলা_আকাশ বলেছেন:
আচ্ছা, wamp server চালু অবস্থায় কি সেটা অনলাইনে রাখতে হবে নাকি অফলাইনে রাখতে হবে? আপনার ৩নং টিউটোরিয়ালের এই অংশটাতে মনে হয় একটু ভুল আছে।১. wampserver ইনস্টল করার পর সেটিতে ক্লিক করে চালু করুন। দেখুন সিস্টেম ট্রেতে একটি আইকন দেখা যাচ্ছে। আইকনে ক্লিক করে দেখুন সেখানে Put Offline লেখা আছে কি না। যদি থাকে, তাহলে Put Online-এ ক্লিক করুন। আর Put Online থাকলে কিছু করার নেই।
লেখক বলেছেন: আমার তো ঠিকই আছে মনে হচ্ছে। wampserver চালু করার পর সিস্টেম ট্রেতে যদি Put Offline লেখা দেখা যায়, তাহলে সেখানে ক্লিক করে Put Online করতে হবে। অর্থাৎ Put Offline থাকলে আইকনটি লাল বা হলুদ কালারের দেখা যাবে। আর Put Online-এ থাকলে সেটি পুরোপুরি সাদা দেখা যাবে।
নীলাদ্র বলেছেন:
Put Offline থাকলেও কোন সমস্যা হবে না। Put Online দরকার হবে শুধুমাত্র LAN এর অন্য পিসি থেকে কানেক্ট করতে। এছাড়া যে পিসিতে webserver রান করছে সেই পিসিতে Put Offline থাকলেও ওয়েব পেজ এক্সেস করা যাবে।
লেখক বলেছেন: তাই কি? আমি যে কয়টি টিউটোরিয়াল দেখেছি, তার সবগুলোতেই Put Online ব্যবহার করার কথা বলা হয়েছে।
যা হোক, আপনার কাছ থেকে নতুন একটি ধারণা পেলাম। ধন্যবাদ।
মুসাফির... বলেছেন:
ধন্যবাদের সহিত-ধন্যবাদ...আমি ইনষ্ষ্টল করতে পেরেছি এবং কাজ করছে।
পোষ্টের জন্য আবারো ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য্যসহকারে টিউটোরিয়ালগুলো পড়ার জন্য। আশা করি সফলভাবে জুমলা সাইট তৈরি করতে পারবেন। আর কোনো সমস্যা হলে জানাবেন, আপনার অভিজ্ঞতাগুলোও শেয়ার করবেন। ধন্যবাদ।
মেহেদি২৪ বলেছেন:
ধন্যবাদ
লেখক বলেছেন: আপনাকেও।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














