somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবজি-ভাতের দোপেঁয়াজা - যে জীবন বাবুর্চির, ব্যাচেলরের

২৩ শে জুন, ২০০৯ সকাল ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পেঁয়াজ কাটার পরপরই বুঝে গেলাম- আজকে হবে।

বাসায় বাসামেট নাই। পুরা বাসায় একা। এই অবস্থায় সাধারণত কখনও রান্নাবান্না করি না, রেস্টুরেন্টেই খেয়ে নিই। আজকে ভাবলাম- একটা ট্রাই করি। রান্নাঘরে উঁকি দিয়ে দেখি চাল নেই। টিশার্টটা কাঁধে ফেলে নিচে গিয়ে পাঁচ কেজি চাল কিনে আনলাম।

বাসায় ফেরার পর মনে হলো- আগামী কয়েকটা দিনও তো একাই থাকতে হবে। খাবো তো সেই রেস্টুরেন্টেই। পাঁচ কেজি চাল দিয়ে একা আমি কী করবো?

মহাধুমধাম করে রান্না চড়াতে বসলাম। চাল ধুলাম, ডাল ধুলাম। এদিক-ওদিক উঁকিঝুকি মেরে দেখি এক কোণায় লাল টুকটুকে টমেটো হাসছে। বেটিকে কাটলাম। আলু তো আলু, ওইটা এইখানে ক্যাল আলু - ওইটাকেও কাটলাম। কাচামরিচ কাটলাম। বাকি থাকলো পেঁয়াজ।

মোটামুটি আধাঘণ্টা কসরত করে দুটো পেঁয়াজ কাটতে পারলাম। আর তখনই মনে পড়লো- হবে, আমাকে দিয়ে আজকের রান্নাটা হবে। এর মধ্যেই পেঁয়াজের শোকে কম করে হলেও ছয়বার কাঁদলাম। বেচারা ইন্ডিয়া থেকে এসেছিলো...

একটু আগে যে মরিচ কেটেছিলাম, সেটার কথা মনেই ছিলো না- হাত দিয়ে চোখের পানি মুছলাম, ফলে যা হওয়ার তাই হলো, ছিনতাইকারীর কবলে না পড়েও চোখ দিয়ে মরিচের ঝাল খেতে হলো...

সবকিছু একসাথে মিশিয়ে যখন চুলায় বসাতে গেলাম, তখনি আবিষ্কৃত হলো- তৈল নাই। দুনিয়ায় কত মানুষ কতোজনকে কতোভাবে তেল দিচ্ছে, আর বাসায় আজকে এমন কেউ নাই যে আমারে একটু তেল দিতে পারে!

অগত্যা আবার টিশার্ট কান্ধে ফেলে ছয় তলা থেকে নামা...

যাক, এইবার রান্না শুরু হলো। মোটামুটি আধাঘণ্টা সময় নিয়ে জাতীয় সম্পদ গ্যাস খরচের পর হাড়ি থেকে যে বস্তুটি নামলো, সেটি দেখে বাঙালী জাতির গর্ব মামা হালিমের কথা মনে পড়লো...

ছবি তুলে রাখতে চাইছিলাম, কিন্তু মনে হলো দেশের মানুষ এখন টুথপেস্ট দিয়ে দাঁত মাজে। তাদের হাসি দেখলে পিত্ত জ্বলতে পারে...

আর ঠিক তক্ষুণি মনে হলো কবির সেই অবিস্মরণীয় লাইনটি- শত হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাচা ঘর খাসা...

আমি গুণগুন করতে লাগলাম- শত হোক তবু বউ নিজেরও বাসা, তোমার হাতের রান্না নেই, এটাই বড় বাঁচা...

ল্যাপটপে মডেম লাগিয়ে লগইন করে সচলের লেখা পড়তে পড়তে যেই লোকমাটা মুখে দিয়েছি, তখনই মনে হলো- বাজারে লবণের দাম কমেছে। কিছু স্টক করে রাখা দরকার।

টিশার্ট আবার কান্ধে পড়লো।

ছয় তলা বেয়ে আবার নামলাম, লবণ কিনলাম, উঠলাম। পাতে লবণ নিলাম। সচলের লেখা পড়তে পড়তে যে জিনিসটা খেলাম, ছবি তুলে রাখা হলে আপনারা সেটাকে বলতেন- মামা হালিম, ছবি না দেখে রন্ধনপ্রণালী শুনে আমি নিশ্চিত, আপনারা এটার নাম দিয়েছেন- খিঁচুড়ি। আমি বলি কি- এটা হচ্ছে সবজি-ভাতের দোপেঁয়াজা।

এতো কষ্ট করলাম- নতুন খাবার উদ্ভাবনের এই স্বীকৃতিটুকু নিশ্চয়ই আপনাদের কাছ থেকে পাবো।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০০৯ সকাল ৯:৫৬
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×