আমার প্রিয় পোস্ট
- C প্রোগ্রামিং....পর্ব : ৪....."লুপের রাজ্যে
" - বিলুপ্ত বৃশ্চিক
- মাত্র ১ মিনিটেরো কম সময়ে ১ টা ইয়াহু আইডি বানান এবং 5 মিনিটে কমপখ্যে 11 টা । - নীল দরিয়ার মাঝি
- শুধুমাত্র একটি সিরিয়াল কি দিয়েই উইন্ডোজ সেভেন কে জেনুইন করাঃ - সুফিয়ান আহমেদ
-
আবার জেনুইন Windows 7 পাইরেটেড বইল্লা এই খানে কিছু নাই।
- এম. এ. খসরু নোমান
- টেকি হেল্প : উইন্ডোজ ৭ জেনুইন নোটিশ - রুবাইয়াৎ রহমান
- নেদারল্যান্ড ফেলোশীপের জন্য আবেদন করবেন কিভাবে - মিয়া মুস্তাফিজ
- ▓▓▒▒░░░
IELTS পরীক্ষার প্রস্তুতির জন্য ১ ডজন বই + একটা ফ্রি!!!!
░░░▒▒▓▓ - রাফি মাহমুদ
- ইংলিশ গ্রামার চেক করার টুল whitesmoke writer software - টেকি মামুন
- নষ্ট হার্ডডিস্ক ফেলবেন না!! - দুনিয়ার সব ভাল মানুষ
- টিউটোরিয়ালঃ প্রফেশনাল ওয়েব ২.০ টেম্পলেট ডিজাইন করা শিখি - খুজে ফিরি অজানা কে?
- আসেন পাইথন শিখি - শুভ রহমান
- জল পানি সমাচার - রাগিব হাসান ও আবুল বাশারের আর্টিকেল - কৌশিক
- মুসা ইব্রাহীমের এভারেস্ট অভিযান : বামনকূলের ২০ প্রপাগাণ্ডা নিয়ে একটি পোড়ামাটি অনুসন্ধান - পর্ব : ১ - ফিউশন ফাইভ
- ফ্রীতে এস এম এস পাঠাইতে কত সহজ কষ্ট গুলো একটু আলাদায় , জিপির বাশ জিপি দিয়েই - ধ্রুবনীল
- IELTS এর বইয়ের পাহাড় ০১
- বিডি গ্লাডিওটোর
- ১০ টি জেমস বন্ড মুভির ১০ টি মিসটেক!
- অসমাপ্ত কবিতা
- ওয়েব সাইট ডিজাইনিং ,ফ্রী ওয়েব টেম্পলেট ডাউনলোড, সোর্স কোড ডাউনলোড এবং ওয়ার্ড প্রেস এর থিম ডাউনলোডের লিঙ্ক লিস্ট...... - খুজে ফিরি অজানা কে?
- ১০টি ফ্রী ওয়েব এপ্লিকেশন যা আপনার ডেস্কটপ এপ্লিকেশনকেও হার মানাবে!(না দেখলে মিস করবেন) - খুজে ফিরি অজানা কে?
- উবুন্টুতে পুরাতন সফটওয়্যার ফিরে পাওয়ার সহজ উপায়!!!
- আদনান শওকত
- IELTS ফ্রি ডাউনলোড এর কারখানা (নতুন) !!!যাবতীয় মালমশলা ফ্রি ডাউনলোড : পর্ব -৪ - পরিবেশবাদী ঈগলপাখি
- অনলাইনে আয় করুন টুইটারের মাধ্যমে - হাসমত০০৯
- ইংরেজি শেখার ওযেব সাইট - নিলআকাশেরদুঃখ
- সার্চ ইঞ্জিন রেংক, SEO ও গুগল এডসেন্স বিষয়ক কিছু লিংক - সুইট
- নতুন উবুন্টুতে প্রবেশকারীদের জন্য - রিফাত হোসেন
- .htaccess ফাইলের কাজ কারবার – পর্ব-১ - আরিফ বল্গ
- ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল:- পর্ব 0: সূচনা ও প্রস্তুতি
- সিউল রায়হান
- কোয়ান্টাম তত্ত্বের সূচনা, বিব্রত ম্যাক্স প্লাঙ্ক (এবং কোয়ান্টামকে বোঝার চেষ্টা) - শুভ রহমান
- বাংলা একাডেমী প্রমিত বাংলা বানানের নিয়ম - খলিল মাহ্মুদ
- বাংলা ব্লগ'স্ফেয়ারে মুক্ত'চিন্তার গুরুত্বপূর্ণ লেখা/পোস্ট/ব্লগ সংগ্রহের উদ্যোগঃ সচেতন সকলে'র অংশগ্রহন কাম্য … - মনির হাসান
- প্রস্তাবিত শিক্ষানীতি নিয়ে কিছু আলোচনা (২) - নাজনীন১
- টেকি হেল্পঃ উবুন্টু/লিনাক্স প্রেমিরা সাহায্য করুন

- ইসানুর
- বুকরিভিউ: ওয়ার্ডপ্রেস ২.৭ কুকবুক - 'লেনিন'
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- একসাথে একাধিক ইয়াহু মেসেন্জারে লগ ইন করুন!!

- ইসানুর
- কিছু প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় সফটওয়্যার। - বেশিরভাগই নিজের ব্যবহার করার অভিজ্ঞতা থেকে দেয়া। - ১ম পর্ব। - নির্ভয় নির্ঝর
- যে লেখাগুলো প্রিয়তে নেয়া হয়নি... - ভেবে ভেবে বলি
- বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গুগলের স্কলার প্রকাশন সংখ্যা - আহমেদ শামসুল আরেফীন
- মেগাআপলোড থেকে আজীবন মুভি ডাউনলোড/স্ট্রিমিং করবেন যেভাবে--(like premium user) - বিডি আইডল
- একটি চরম বাটপাড়িমূলক পোষ্ট!!! - জেনুইন করুন আপনার প্রায় সকল প্রকার উইন্ডোজ(উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন)। - নির্ভয় নির্ঝর
- বান্দরবানঃ যাবার আগে জেনে নিন দরকারী কিছু তথ্য : পর্ব ২ - জুহো.
- বান্দরবানঃ যাবার আগে জেনে নিন দরকারী কিছু তথ্যঃ পর্ব ১ - জুহো.
- কিভাবে Free Ebook/Thesis/Article/Journal Download - স্স্পরসের বাহিরে
- Deep Freeze স্যাফটওয়্যার এবং এর পরিপূর্ন ব্যবহার সম্পর্কে জানুন - দুখী মিয়া
- উবুন্টুতে আমার প্রিয় দশটি সফটওয়্যার(ইন্জিনিয়ার'স চয়েস ) - ইন্ঞ্জিনিয়ার
- "আপনার লিখা"র কপি করা মানুষদের খুঁজে বের করার সহজ উপায় - সিউল রায়হান
- চা লাগবে, চা?
(আপডেটঃ আইস টী'র রেসিপি) - দি ফ্লাইং ডাচম্যান
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- উবুন্টুর মোবাইল জাদুকর!!!
- ইন্ঞ্জিনিয়ার
- ডাডাবাদ থেকে সুররিয়ালিজম: অবিস্মরণীয় সেই শৈল্পিক উত্তোরণ - ইমন জুবায়ের
- ইংরেজী ভালো করে শিখতে গেলে নেট থেকে কিভাবে হেল্প পেতে পারি? - শামীমস
- সামহোয়্যারে বিজ্ঞাপন প্রকাশঃ প্রতিষ্ঠানের আর্থিক নিশ্চয়তার স্বরুপ... - জাতেমাতাল
- পুরুষতান্ত্রিকতার ধ্বজভঙ্গ সমাজতত্ত্বঃ “নারীর ইজ্জতই তার প্রধান সম্বল” - মনির হাসান
- আমি লুল!
- তামিম ইরফান
- আবেগীয় শিক্ষা - সবচেয়ে গুরুত্বপূর্ন জীবনের প্রথম পাঁচটি বছর - সীমন্ত ইসলাম
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- অপদার্থের জ্ঞান: প্রথমেই নিউক্লিয়ার রিএ্যাক্টর নিয়া নাড়াচাড়া- ১; অতএব দূরে সাবধানে থাকেন! - উদাসী স্বপ্ন
- ফেসবুকে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যা দূর করে নিন সহজেই.... - সুনীল সমুদ্র
- বাংলা ভিডিও টিউটোরিয়াল - মাহবুব আলম পলাশ
- উবুন্টু : অটো মাউন্ট করুন ড্রাইভ - আমড়া কাঠের ঢেকি
জুমলা টিউটোরিয়াল ৭: জুমলার বিভিন্ন মেন্যু বা অপশন পরিচিতি
১২ ই জুলাই, ২০০৯ সকাল ১১:০০
আগের পর্বগুলোতে আপনার জেনেছেন কীভাবে বিভিন্ন ধাপে জুমলা ইনস্টল করতে হয়। এবার আসুন আস্তে আস্তে পরিচিত হতে থাকি জুমলার বিভিন্ন অংশের সাথে।
*****
জুমলা দিয়ে ওয়েব সাইট বানানোর আগে আপনি যদি একটি পরিকল্পনা করে নেন যে, আপনার ওয়েব সাইটে কী কী থাকবে, কোথায় থাকবে- তাহলে খুবই ভালো হয়। অর্থাৎ শুরু করার আগে গোছানো পরিকল্পনা থাকলে আপনার সময় তুলনামূলকভাবে কম লাগবে। না হলেও সমস্যা নেই, জুমলা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি ইচ্ছেমতো কাস্টমাইজ করতে পারেন। পরিকল্পনা করা না থাকলেও আপনি সবই করতে পারবেন, সেক্ষেত্রে আপনার খাটুনিটা বেশি হবে।
প্রশ্ন হতে পারে, পরিকল্পনা বলতে এখানে কী বুঝানো হচ্ছে? পরিকল্পনা বলতে এখানে বুঝানো হচ্ছে, আপনি আপনার ওয়েব সাইটে কী কী রাখতে চান সেটি ঠিক করা। কয়টি মেন্যু থাকবে, মেন্যুতে কী কী থাকবে, সার্চ বক্স থাকবে কিনা, বিজ্ঞাপন কোথায় থাকবে ইত্যাদি। আপনি কোনটিকে উপরে, কোনটিকে নিচে, ডানে বা বায়ে রাখতে চান, সেটিও পরিকল্পনায় থাকতে হবে। এছাড়া বিভিন্ন পৃষ্ঠার লেখাগুলোকে আপনি কীভাবে সাজাতে চান- লিস্ট আকারে নাকি ব্লগ আকারে নাকি আর্টিক্যালের মতো- সেগুলোও পরিকল্পনায় থাকতে পারে।
ধরে নিচ্ছি, আপনি পরিকল্পনা করে রেখেছেন। সেক্ষেত্রে জুমলার ডিফল্ট পরিকল্পনাটা ধরে আমরা এগুতে পারি, যাতে বুঝতে সুবিধা হয়।
*****
১. Wampserver রান করে http://localhost/yoursitename লিখে এন্টার করুন। নিচের মতো এটি পেজ আসবে। সেখানে ইউজারনেম ও পাসওয়ার্ড দিন, যেটি সেটাপের সময় আপনি দিয়েছিলেন।
![]()
২. নিচের পৃষ্ঠাটির মতো একটি পৃষ্ঠা আসবে। সেখানে দেখুন বেশ কিছু অপশন দেখা যাচ্ছে।
![]()
৩. এখানে উপরে দেখুন মেন্যুতে সাতটি অপশন রয়েছে। প্রতিটি অপশনের ভেতর আবার কিছু সাব-অপশন রয়েছে। কোনটির কী কাজ, সেগুলো একপলকে দেখে নিই।
*****
Site মেন্যুর অধীনে মোট পাঁচটি অপশন রয়েছে।
![]()
প্রথমটি Control Panel। এটি নতুন কিছু না। লগইন করার পর আপনি প্রথমে যে পৃষ্ঠাটি দেখেন, সেটিই Control Panel. এখানে মূলত সর্বাধিক ব্যবহৃত অপশনগুলো ডিফল্টভাবে দেওয়া আছে।
দ্বিতীয়টি User Manager। এর দ্বারা আপনি ওয়েব সাইটব্যবহারকারীদের নিয়ন্ত্রণ করতে পারবেন। একাধিক ব্যবহারকারী তৈরি, নিয়ন্ত্রণ সবকিছুই করা যায় এটি দিয়ে।
পরেরটি Media Manager। আপনার সাইটের যাবতীয় ছবি, ভিডিও ইত্যাদি ফাইল এখানে রাখতে পারবেন ও এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন।
শেষটি Global Configuration, যেখান থেকে আপনি পুরো সাইট নিয়ন্ত্রণ করবেন। এই জায়গায় কিছু কনফিগারেশন ঠিক করে দিতে হয়, যেমন আপনার সাইটের লিংক সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হবে কিনা, সার্ভার সেটিংস, ডেটাবেইজ সেটিংস কী থাকবে ইত্যাদি বিষয় এখানে ঠিক করে দিতে হবে।
*****
Menus-এর অধীনে মোট আটটি অপশন দেখা যাচ্ছে। আপনি ইচ্ছে করলে সেগুলো রাখতে পারবেন বা মুছে নিজের মতো করে নতুন মেন্যু বানাতে পারবেন।
![]()
প্রথমটি অর্থাৎ Menu Manager থেকে আপনি সবগুলো মেন্যু কন্ট্রোল করতে পারবেন।
কোনো মেন্যু মুছে ফেললে সেটি জমা হবে Menu Trash-এ।
Main Menu-তে দেখুন পাশে একটি এস্টেরিক চিহ্ন দেওয়া আছে। অর্থাৎ এটি আপনার সাইটের মূল মেন্যু হিসেবে কাজ করবে। তবে আপনি চাইলে Main Menu নাম বদলে আপনার ইচ্ছেমতো নাম দিতে পারবেন।
একইভাবে অন্য মেন্যুগুলো চাইলে মুছে ফেলতে পারবেন, নতুন মেন্যু যোগ করতে পারবেন বা এগুলোকে সম্পাদনা করে অন্য নামে পরিবর্তিত করতে পারবেন।
*****
Content-এর অধীনে পাঁচটি অপশন আছে।
![]()
Article Manager-দ্বারা আপনার সমস্ত আর্টিক্যাল বা লেখাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং সাজাতে পারবেন।
Article Trash-এ মুছে ফেলা লেখাগুলো জমা হবে।
Section Manager থেকে আপনার তৈরি সমস্ত Section নিয়ন্ত্রণ, মুছা বা সাজাতে পারবেন।
একইভাবে Category Manager থেকে সমস্ত Category নিয়ন্ত্রণ করতে পারবেন।
Front Page Manager থেকে কোন লেখা প্রথম পৃষ্ঠায় থাকবে বা কোনটি থাকবে না তা নিয়ন্ত্রণ করতে পারবেন।
*****
Component-এ ডিফল্ট হিসেবে সাধারণত নিচের ছয়টি অপশন থাকে। পরে আপনি চাইলে জুমলা সাইট থেকে আরও নানা Component যুক্ত করতে পারেন।
![]()
Banner-দিয়ে আপনি বিজ্ঞাপন বা অন্য বিশেষায়িত কোনো লেখা বা ছবি প্রদর্শন করতে পারবেন।
Contact-এ সাইটের সমস্ত Contact থাকবে। সাইটের নিয়ন্ত্রণকারী হিসেবে আপনি সমস্ত Contact নিয়ন্ত্রণ করতে পারবেন।
News Feed বিভিন্ন নিউজ রাখতে পারেন যা সাইটে বারবার প্রদর্শিত হবে।
Pools-এর মাধ্যমে নানা জরিপ চালাতে পারবেন।
Search-এর মাধ্যমে নির্দিষ্ট লেখা খুঁজে বের করতে পারবেন।
Web Links-এর মাধ্যমে বিভিন্ন Web Links রাখতে ও নিয়ন্ত্রণ করতে পারবেন।
*****
Extensions-এর মাধ্যমে আপনি বিভিন্ন টেমপ্লেট, মডিউল, ভাষা বা প্লাগইন নিয়ন্ত্রণ করতে পারবেন।
![]()
Install/Uninstall-এর দ্বারা কোনো মডিউল, কম্পোনেন্ট, প্লাগইন বা টেমপ্লেট ইনস্টল বা আনইনস্টল করতে পারবেন।
Modules Manager-এর মাধ্যমে আপনার ইনস্টলকৃত সমস্ত মডিউল নিয়ন্ত্রণ করতে পারবেন।
Plugin Manager-এর মাধ্যমে আপনার ইনস্টলকৃত সমস্ত প্লাগইন নিয়ন্ত্রণ করতে পারবেন।
Template Manager-এর মাধ্যমে আপনার ইনস্টলকৃত সমস্ত টেমপ্লেট নিয়ন্ত্রণ করতে পারবেন।
Language Manager-এর মাধ্যমে ভাষা নিয়ন্ত্রণ করতে পারবেন।
*****
Tools-এর অধীনে ছয়টি অপশন আছে।
![]()
Read Messages-এর দ্বারা আপনার কাছে আসা মেসেজ পড়তে পারবেন।
Write Messages- দিয়ে কাউকে মেসেজ পাঠাতে পারবেন।
Mass Mail- একসাথে অনেককে মেসেজ পাঠানোর জন্য ব্যবহার করা যায়।
Global Check-in সম্পর্কে আমি নিজেও জানি না। কখনও এটা ব্যবহার করতে হয় নি।
Clean Cache-দ্বারা ক্যাশ পরিষ্কার করা যাবে।
Purge Expired Cache-দ্বারা মেয়াদোত্তীর্ণ ক্যাশ পরিষ্কার করা যাবে।
*****
Help-এর সাহায্য নিয়ে আপনি নিজেই আসলে জুমলা শিখে ফেলতে পারবেন।
![]()
Jomla Help দ্বারা জুমলা সম্পর্কিত বিভিন্ন বিষয় জানতে পারবেন।
System Info-দ্বারা সিস্টেমের বিভিন্ন তথ্য জানা যাবে।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): জুমলা টিউটোরিয়াল ;
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০০৯ সকাল ১১:০২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ। শিখতে গিয়ে কোথায় কোথায় সমস্যা হচ্ছে সেগুলো শেয়ার করুন। তাহলে অন্যরাও উপকৃত হবেন।
ভেবে ভেবে বলি বলেছেন:
মানুষের একটা সমস্যা হলো ভালো জিনিসের মর্ম দেরিতে বোঝে। আমার এখনো জুমলার মর্ম বোঝার মত সময় হয়নি বোধহয়, তাই এই ভালো ভালো পোস্টগুলো ব্যবহার করতে পারছি না। জমিয়ে রাখি... ভবিষ্যতে কখনো দরকার হলে সদ্ব্যবহার করা যাবে। লেখক বলেছেন: দারুণ সব কথাবার্তা!
জুমলাটা শিখে ফেলুন। কাজে লাগবে। মাস্টার তো আছিই! ফি লাগবে- ভালৌ চা। ![]()
খোলা_আকাশ বলেছেন:
অনেকদিন পর। অপেক্ষায় ছিলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ। ভালো আছেন তো?
লেখক বলেছেন: বেহেশতের খানা তরিকায় ইলিশ মাছ নেই বলে সৈয়দ মুজতবা আলী ওখানে যাওয়ার প্রতি কোনো আগ্রহ দেখান নাই। আমিও দেখাই না, কারণ ওই তরিকায় চায়ের নামগন্ধও নাই। (যদিও শরাব আছে)
। সুতরাং বুঝতেই পারছেন এক কাপ চায়ের বিনিময়ে আমি এই পৃথিবীকেও উপুর করে ঢেলে দিতে পারি, যদি হয় তেমন একটি চা। আহ্! ![]()
হাসনাত মহসীন বলেছেন:
দা............রু...............................ন !!
লেখক বলেছেন: ধন্যবাদ হাসনাত মহসীন।
খোলা_আকাশ বলেছেন:
ভালো আছি। আপনি ভালতো?
লেখক বলেছেন: ভালো। জুমলা শিখে ফেলুন।
পান্থ বিহোস বলেছেন:
অনেক অপেক্ষার পর... এলো অবশেষে... একদিন দেখা করতে চাই। কবে আসবো বলেন?
লেখক বলেছেন: ফোন দিয়ে চলে আসুন যে কোনো দিন।
লেখক বলেছেন: আপনাকেও নেক ধন্যবাদ। কশট করে বুজে পড়ছেন বলে ভালো লাগছে।
সাথে যেহেতু আছেন, চালিয়ে জাবই। ভালো থাকবেন। ![]()
বাংলাদেশ-ফয়সাল বলেছেন:
গৌতমদা আপনার ইয়াহু আইডিটা দিয়েন্। একটু কথা আছে । আমার আইডি
লেখক বলেছেন: ধন্যবাদ। আপনি আমাকে এখানে ইমেইল করতে পারেন-
সাঈদ সৌদিআরব বলেছেন:
বস! আমি এখান পর্যন্ত ভালভাবে এসে গেছি। আর কোন সমস্যা হয়নি। কিন্তু পিছনে কি করেছি কি করেনি কিছুই মনে নাই। শুধু আপনার টিউটোরিয়ালের আদেশমত কাজ করে গেছি। অত্যাধিক হেল্পফুল পোষ্ট। আপনি যেভাবে লিখেছেন ইতোপুর্বে আর কেউ এভাবে লিখেছে কিনা জানিনা। একটি সাইট বানানোর জন্য এক বছর পুর্বে থেকে আজ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি। কিন্তু কোনভাবেই সফল হতে পারছি না। কোন না কোন জায়গায় আটকে যাচ্ছি। এই প্রথম আমি সফলভাবে সার্ভার ইনষ্টল করতে পেরেছি আপনার বদৌলতে। আশাকরি আপনার সাহায্য পাব। আপনার ইমেইলটি এড করছি।
যদি সফল ভাবে একটি সাইট বানাতো পারি আপনার মত, তাহলে মিষ্টি খাওয়াব কিন্তু।
পরবর্তী টিউটোরিয়াল দ্রুত আশা করছি।
লেখক বলেছেন: ধন্যবাদ। আপনিও নিজে নিজে শেখার চেষ্টা করুন। তাহলে আরও ভালোভাবে শিখতে পারবেন। চেষ্টা করবো শিগগিরই পরবর্তী অংশ দেওয়ার।
নামহীনা বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ। ![]()
মেহেদি২৪ বলেছেন:
দারুন
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















