somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোহনগঞ্জের লোককথা (ছড়া) ::: আইলাম্বর আইলাম্বর

২৮ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রত্যেক মানুষের কাছেই নিজের জন্মস্থানকে অনুপম মনে হয়; আমার এই বোধ কিছুটা কম। তবে জন্মস্থানকে অনুপম মনে না হলেও এর কিছু কিছু দিক আমাকে বিহ্বল করে তোলে প্রায়ই। এর একটি লোককথা। হাওর-বাওর-নদী-খাল-বিলবেষ্টিত এবং অসংখ্য পুকুরশোভিত একটি উপজেলার নাম মোহনগঞ্জ, নেত্রকোনা জেলার একটি অংশ। এখানেই আমার বেড়ে উঠা। কৈশোরের বয়ঃসন্ধি যখন আমাকে প্রায়ই বিভিন্ন বিষয়ে প্রবলভাবে দ্বিধায় ফেলে দিতো, ঠিক সে সময়টাতেই মোহনগঞ্জকে ছেড়ে চলে আসি এই নগররাজ ঢাকায়। ফলে সে সময় থেকে আমার অস্তিত্বে মিশে যাওয়া লোককথাগুলো আস্তে আস্তে নিস্পৃহ হতে থাকে।

অনেককাল আগে মোহনগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে একটি বই বেরিয়েছিলো- সেটি এখন বিলুপ্ত। একদল উদ্যোগী তরুণ আবার নতুন করে সেই কাজ শুরু করলেও আর্থিক সীমাবদ্ধতা এবং স্বার্থকেন্দ্রিক ব্যস্ততা সবাইকে আবার নিজ নিজ ঘরে ফেরত নিয়েছে। আমার দায়িত্ব ছিলো লেখাগুলোকে সাজানো, প্রুফ দেখা এবং পেজ মেকাপ করা। সেই কাজ করতে গিয়েই চেপে রাখা বাতাসের মতো লোককথাগুলো সজোরে হানা দেয় আমার সমগ্র অস্তিত্বকে। আমি এই ভেবে স্বস্তিবোধ করি যে- নগরজীবন আমার শিকড় ধরে টান দিয়েছে, কিন্তু আমার অগোচরে কিছু কিছু খণ্ডিত শিকড় নগরজীবনকে ফাঁকি দিয়ে লম্বা এক শীতঘুম দিয়েছিলো আমারই ভেতর।

এই সিরিজের জন্য আমি ঋণী মোহনগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে যারা কাজ করেছেন তাদের প্রতি। এখানে আমি নিজের মতো করে লোককথাগুলো সংগ্রহ ও ব্যাখ্যা করেছি, বিশেষ করে নির্ভর করেছি আমার স্মৃতির ওপর। ছোটবেলায় যে ছড়াগুলো পড়তাম, বলতাম, খেলতাম- সেগুলো তো এসেছেই; তাছাড়া যে লোককথাগুলো সম্পর্কে আমি একেবারেই অবগত ছিলাম না সেগুলোর কিছু ধার নিয়েছি আমাদের মোহনগঞ্জ বইটি থেকে। কিছু কিছু ছড়া-ধাঁধা-হেঁয়ালি বইতে একরকমভাবে রয়েছে, স্থানীয় মানুষজন ও আমি জানি আরেকরকমভাবে। সেগুলোর ক্ষেত্রে বইয়ের বদলে আমার স্মৃতি ও মানুষের মুখে শোনার ধরনটিকেই আমি গুরুত্ব দিয়েছি বেশি। তবে ব্যাখ্যা-টীকা পুরোপুরি আমার ব্যক্তিগত জানাশোনা, দৃষ্টিকোণ ও উপলব্ধি থেকে দেওয়া। এখানে আরেকটি কথা বলা দরকার। এই সিরিজে হয়তো এমনসব ছড়া-ধাঁধা বা হেঁয়ালির সন্ধান মিলবে যেগুলো হয়তো অন্য এলাকাতেও প্রচলিত। থাকুক প্রচলিত, কোনো বাছবিছার ছাড়াই আমি মোহনগঞ্জে প্রচলিত সবগুলোকে তুলে আনতে চাই এই সিরিজে


আইলাম্বর আইলাম্বর

আইলাম্বর আইলাম্বর
আইলাম রে মোড়লের বাড়ি
পথ পাইলাম কলার ছড়ি
কলার ছড়ি লড়বড়
ও মোড়ল চোর ধর
চোর ধরতে টেহা পড়ে
ঝনঝনাইয়্যা টেহা পড়ে
উগলা টেহা পাইলাম গো
বাইন্যা বাড়িত গেলাম গো
বাইন্যা তর রূপার মালা
তর ঘরডা দেখতে বালা
ঘর বালা ঘর বালা
ঘর বালা গাড়ুনি
গিত্যাইন বালা রাঁধুনি
ও গিত্যাইন লড়চড়
আমায় দিবা কত ধন
আমি তো মাইগ্যা খাই
বাঘের নামে শিরনি চাই
বাঘ গেল নাগাইরপুর
কিইন্যা আনল চাম্পাফুল
চাম্পা গায়া পোলাইন রে
কী কী ধান নিছ রে
আপন ধান মাইগ্যা খাই
বাঘের নামে শিরনি চাই।

এছাড়া অনেকে বাইন্যা বাড়িত গেলাম গো-এর পরে বাকি লাইনগুলো না বলে নিচের লাইনগুলো বলে থাকে:

বাইন্যা বাড়িত টকইর বাসা
টকই টকই নলভাসা।

শব্দের অর্থ
১. আইলাম্বর = শব্দের অর্থ জানা নেই; সম্ভবত আসার ঘোষণা
২. আইলাম = এলাম
৩. লড়বড় = নড়বড়ে অবস্থা
৪. টেহা = টাকা
৫. উগলা = একটা
৬. বাইন্যা = ব্যবসায়ী
৭. বালা = ভালো
৮. গাড়ুনি = শব্দের অর্থ জানা নেই
৯. গিত্যাইন = একজনের নাম; গীতাকে এভাবে ডাকা হয় (নজমুল আলবাবের মতে গৃহিণী)
১০. মাইগ্যা= চেয়ে, ভিক্ষা করে
১১. নাগাইরপুর = নাগরপুর (টাঙ্গাইলের নাগরপুর কি?)
১২. কিইন্যা = কিনে
১৩. চাম্পাফুল = চম্পাফুল
১৪. গায়া = গ্রাম
১৫. টকইর = টুনটুনি পাখি
১৬. নলভাসা = যা জলে ভাসে

ব্যাখ্যা
লোককথা অনুসারে, মোহনগঞ্জ একসময় একদিকে সমুদ্র, একদিকে হাওর ও অন্যদিকে বনঘেরা একটি অঞ্চল ছিলো। বনে বিভিন্ন হিংস্র জীবজন্তু বাস করলেও সেগুলোর মধ্যে বাঘের আতঙ্ক ছিলো সবচাইতে বেশি। বর্তমানে সমুদ্র ও বন না থাকলেও হাওর আছে। শুকনো মওসুমে এসব হাওরে রাখালরা গরু-ছাগল চড়াত, কিন্তু প্রায়ই বাঘের অত্যাচারে অনেক গরু-ছাগল মারা পড়তো। বাঘের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতি বছর ধান উঠার পর রাখালরা ‘বাঘাই শিরনি’র আয়োজন করে বাঘকে সন্তুষ্ট করার চেষ্টা করতো যাতে বাঘের হাত থেকে গরু-ছাগল রক্ষা করা যায়। এই বাঘাই শিরনির উপকরণ সংগ্রহ করার সময় রাখালরা সুর করে বাড়ি বাড়ি গিয়ে এই ছড়াটি পাঠ করতো।

সত্যিকার অর্থে এই ছড়াটির উৎপত্তি কীভাবে এবং এই ছড়ার পেছনের কাহিনীর মূলসূত্র বর্ষীয়ান অনেকের সাথে কথা বলেও জানা যায় নি। এই ছড়ার সাথে বাঘ তাড়ানোর সম্পর্ক কী- তাও বের করা সম্ভব হয় নি। তবে মনে করা যায়- শিরনির উপাদান সংগ্রহ শুরু হতো মোড়লের বাড়ি থেকে এবং তারপর ব্যবসায়ীর বাড়ি হয়ে অন্যান্যদের কাছে যাওয়া হতো। ছড়ায় মোড়ল, ব্যবসায়ী ও অন্যান্য মানুষ- যার যার কাজের প্রকৃতি অনুসারে তাদের বাড়ি বা কাজের বর্ণনা দেওয়া হয়েছে। তাছাড়া শিরনির জন্য মূলত ধান সংগ্রহ করতে গেলেও অনেকেই ধানের বদলে অন্য কিছু বা টাকাপয়সা দিতো। সেগুলো আবার বিনিময় করে রাখালরা শিরনির জন্য কেবল ধান, মশলা, পান ইত্যাদি সংগ্রহ করতো।

(প্রতি পর্বে এরকম কোনো ছড়া বা ধাঁধা বা হেঁয়ালি থাকবে। তবে আগামী পর্ব থেকে ভূমিকাটুকু থাকছে না।)
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৫৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×