আমার প্রিয় পোস্ট
- C প্রোগ্রামিং....পর্ব : ৪....."লুপের রাজ্যে
" - বিলুপ্ত বৃশ্চিক
- মাত্র ১ মিনিটেরো কম সময়ে ১ টা ইয়াহু আইডি বানান এবং 5 মিনিটে কমপখ্যে 11 টা । - নীল দরিয়ার মাঝি
- শুধুমাত্র একটি সিরিয়াল কি দিয়েই উইন্ডোজ সেভেন কে জেনুইন করাঃ - সুফিয়ান আহমেদ
-
আবার জেনুইন Windows 7 পাইরেটেড বইল্লা এই খানে কিছু নাই।
- এম. এ. খসরু নোমান
- টেকি হেল্প : উইন্ডোজ ৭ জেনুইন নোটিশ - রুবাইয়াৎ রহমান
- নেদারল্যান্ড ফেলোশীপের জন্য আবেদন করবেন কিভাবে - মিয়া মুস্তাফিজ
- ▓▓▒▒░░░
IELTS পরীক্ষার প্রস্তুতির জন্য ১ ডজন বই + একটা ফ্রি!!!!
░░░▒▒▓▓ - রাফি মাহমুদ
- ইংলিশ গ্রামার চেক করার টুল whitesmoke writer software - টেকি মামুন
- নষ্ট হার্ডডিস্ক ফেলবেন না!! - দুনিয়ার সব ভাল মানুষ
- টিউটোরিয়ালঃ প্রফেশনাল ওয়েব ২.০ টেম্পলেট ডিজাইন করা শিখি - খুজে ফিরি অজানা কে?
- আসেন পাইথন শিখি - শুভ রহমান
- জল পানি সমাচার - রাগিব হাসান ও আবুল বাশারের আর্টিকেল - কৌশিক
- মুসা ইব্রাহীমের এভারেস্ট অভিযান : বামনকূলের ২০ প্রপাগাণ্ডা নিয়ে একটি পোড়ামাটি অনুসন্ধান - পর্ব : ১ - ফিউশন ফাইভ
- ফ্রীতে এস এম এস পাঠাইতে কত সহজ কষ্ট গুলো একটু আলাদায় , জিপির বাশ জিপি দিয়েই - ধ্রুবনীল
- IELTS এর বইয়ের পাহাড় ০১
- বিডি গ্লাডিওটোর
- ১০ টি জেমস বন্ড মুভির ১০ টি মিসটেক!
- অসমাপ্ত কবিতা
- ওয়েব সাইট ডিজাইনিং ,ফ্রী ওয়েব টেম্পলেট ডাউনলোড, সোর্স কোড ডাউনলোড এবং ওয়ার্ড প্রেস এর থিম ডাউনলোডের লিঙ্ক লিস্ট...... - খুজে ফিরি অজানা কে?
- ১০টি ফ্রী ওয়েব এপ্লিকেশন যা আপনার ডেস্কটপ এপ্লিকেশনকেও হার মানাবে!(না দেখলে মিস করবেন) - খুজে ফিরি অজানা কে?
- উবুন্টুতে পুরাতন সফটওয়্যার ফিরে পাওয়ার সহজ উপায়!!!
- আদনান শওকত
- IELTS ফ্রি ডাউনলোড এর কারখানা (নতুন) !!!যাবতীয় মালমশলা ফ্রি ডাউনলোড : পর্ব -৪ - পরিবেশবাদী ঈগলপাখি
- অনলাইনে আয় করুন টুইটারের মাধ্যমে - হাসমত০০৯
- ইংরেজি শেখার ওযেব সাইট - নিলআকাশেরদুঃখ
- সার্চ ইঞ্জিন রেংক, SEO ও গুগল এডসেন্স বিষয়ক কিছু লিংক - সুইট
- নতুন উবুন্টুতে প্রবেশকারীদের জন্য - রিফাত হোসেন
- .htaccess ফাইলের কাজ কারবার – পর্ব-১ - আরিফ বল্গ
- ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল:- পর্ব 0: সূচনা ও প্রস্তুতি
- সিউল রায়হান
- কোয়ান্টাম তত্ত্বের সূচনা, বিব্রত ম্যাক্স প্লাঙ্ক (এবং কোয়ান্টামকে বোঝার চেষ্টা) - শুভ রহমান
- বাংলা একাডেমী প্রমিত বাংলা বানানের নিয়ম - খলিল মাহ্মুদ
- বাংলা ব্লগ'স্ফেয়ারে মুক্ত'চিন্তার গুরুত্বপূর্ণ লেখা/পোস্ট/ব্লগ সংগ্রহের উদ্যোগঃ সচেতন সকলে'র অংশগ্রহন কাম্য … - মনির হাসান
- প্রস্তাবিত শিক্ষানীতি নিয়ে কিছু আলোচনা (২) - নাজনীন১
- টেকি হেল্পঃ উবুন্টু/লিনাক্স প্রেমিরা সাহায্য করুন

- ইসানুর
- বুকরিভিউ: ওয়ার্ডপ্রেস ২.৭ কুকবুক - 'লেনিন'
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- একসাথে একাধিক ইয়াহু মেসেন্জারে লগ ইন করুন!!

- ইসানুর
- কিছু প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় সফটওয়্যার। - বেশিরভাগই নিজের ব্যবহার করার অভিজ্ঞতা থেকে দেয়া। - ১ম পর্ব। - নির্ভয় নির্ঝর
- যে লেখাগুলো প্রিয়তে নেয়া হয়নি... - ভেবে ভেবে বলি
- বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গুগলের স্কলার প্রকাশন সংখ্যা - আহমেদ শামসুল আরেফীন
- মেগাআপলোড থেকে আজীবন মুভি ডাউনলোড/স্ট্রিমিং করবেন যেভাবে--(like premium user) - বিডি আইডল
- একটি চরম বাটপাড়িমূলক পোষ্ট!!! - জেনুইন করুন আপনার প্রায় সকল প্রকার উইন্ডোজ(উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন)। - নির্ভয় নির্ঝর
- বান্দরবানঃ যাবার আগে জেনে নিন দরকারী কিছু তথ্য : পর্ব ২ - জুহো.
- বান্দরবানঃ যাবার আগে জেনে নিন দরকারী কিছু তথ্যঃ পর্ব ১ - জুহো.
- কিভাবে Free Ebook/Thesis/Article/Journal Download - স্স্পরসের বাহিরে
- Deep Freeze স্যাফটওয়্যার এবং এর পরিপূর্ন ব্যবহার সম্পর্কে জানুন - দুখী মিয়া
- উবুন্টুতে আমার প্রিয় দশটি সফটওয়্যার(ইন্জিনিয়ার'স চয়েস ) - ইন্ঞ্জিনিয়ার
- "আপনার লিখা"র কপি করা মানুষদের খুঁজে বের করার সহজ উপায় - সিউল রায়হান
- চা লাগবে, চা?
(আপডেটঃ আইস টী'র রেসিপি) - দি ফ্লাইং ডাচম্যান
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- উবুন্টুর মোবাইল জাদুকর!!!
- ইন্ঞ্জিনিয়ার
- ডাডাবাদ থেকে সুররিয়ালিজম: অবিস্মরণীয় সেই শৈল্পিক উত্তোরণ - ইমন জুবায়ের
- ইংরেজী ভালো করে শিখতে গেলে নেট থেকে কিভাবে হেল্প পেতে পারি? - শামীমস
- সামহোয়্যারে বিজ্ঞাপন প্রকাশঃ প্রতিষ্ঠানের আর্থিক নিশ্চয়তার স্বরুপ... - জাতেমাতাল
- পুরুষতান্ত্রিকতার ধ্বজভঙ্গ সমাজতত্ত্বঃ “নারীর ইজ্জতই তার প্রধান সম্বল” - মনির হাসান
- আমি লুল!
- তামিম ইরফান
- আবেগীয় শিক্ষা - সবচেয়ে গুরুত্বপূর্ন জীবনের প্রথম পাঁচটি বছর - সীমন্ত ইসলাম
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- অপদার্থের জ্ঞান: প্রথমেই নিউক্লিয়ার রিএ্যাক্টর নিয়া নাড়াচাড়া- ১; অতএব দূরে সাবধানে থাকেন! - উদাসী স্বপ্ন
- ফেসবুকে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যা দূর করে নিন সহজেই.... - সুনীল সমুদ্র
- বাংলা ভিডিও টিউটোরিয়াল - মাহবুব আলম পলাশ
- উবুন্টু : অটো মাউন্ট করুন ড্রাইভ - আমড়া কাঠের ঢেকি
জুমলা টিউটোরিয়াল ৮: সাইট মেন্যু
০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ১০:২৯
জুমলা টিউটোরিয়ালের এই পর্ব থেকে আপনি জুমলা সাইট বানাতে শুরু করেছেন। সুতরাং এখন থেকে যা যা করবেন, তার সবগুলোই আপনার আগের থেকে পরিকল্পনা করে রাখা আছে বলে মনে করছি। এখন থেকে এবং পরবর্তী টিউটোরিয়ালগুলোতে সাইট বানানো সংক্রান্ত বিষয়গুলোই শুধু আলোচনা হবে।
এখানে একটি বিষয় বলে নেওয়া দরকার। যদিও আমি জুমলা টিউটোরিয়াল নিয়ে লিখছি, কিন্তু জুমলারই অনেক বিষয় আছে যা আমি জানি না। আমি নিজে জুমলার এক্সপার্ট নই, নিজে নিজে শিখতে গিয়ে যা শিখেছি, শুধু সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এই পর্বেও এমন কিছু বিষয় পাওয়া যাবে, যেগুলো আমার জানা নেই। সেই বিষয়গুলোতে এক্সপার্টরা যদি জানান, তাহলে তা কৃতজ্ঞতা স্বীকারসহ যুক্ত করে নেওয়া হবে। পাশাপাশি লেখায় কোনো ভুল থাকলে তাও ধরিয়ে দেওয়ার অনুরোধ করা হলো।
Control Panel
Site-এ মাউস রাখলে প্রথমেই আসবে Control Panel। এটি আর কিছুই না, লগইন করার পর প্রথম যে পেজটি আসে, সেটিই Control Panel। এখানে মূলত যে বিষয়গুলো নিয়ে বেশি কাজ হয়, সেগুলোর কয়েকটি আইকন রাখা আছে যাতে সহজেই প্রথম পৃষ্ঠা থেকেই কাজ শুরু করা যায়। যেহেতু প্রত্যেকটি আইকনই কোনো না কোনো মেন্যুর অধীনে, তাই এগুলো নিয়ে পরে বিস্তারিত আলোচনা করা হবে।
![]()
User Manager
পরেরটি User Manager। এখানে ক্লিক করলে নিচের মতো একটি ছবি আসবে।
![]()
এখানে মূলত আপনার সাইটে যে সমস্ত ইউজার রেজিস্ট্রেশন করবেন, তাদের সবার তথ্য থাকবে। যিনি সুপার অ্যাডমিনিস্ট্রেটর, তিনি সবার স্ট্যাটাস ও অন্যান্য তথ্য পরিবর্তন করতে পারবেন। এছাড়া সাইট সম্পর্কিত বিভিন্ন দায়িত্বও তিনি সদস্যদের এখান থেকে ঠিক করে দিতে পারবেন।
কেউ যদি সাইটে রেজিস্ট্রেশন না করে, তাহলে আপনি Administrator নামে একটি অ্যাকাউন্ট দেখতে পাবেন। Administrator-এ ক্লিক করুন। নিচের পেজ ওপেন হবে।
![]()
এখানে বেশ কিছু অপশন আছে। সেগুলো খেয়াল করুন। প্রথমে দেখুন User Details অংশটি। নাম শুনেই বুঝা যাচ্ছে, এখানে ব্যবহারকারীর প্রোফাইল সম্পর্কিত বিভিন্ন অপশন থাকবে।
Name-এ আপনি ইচ্ছেমতো নাম দিতে পারেন।
User Name-এ যে নামে লেখক বা ব্যবহারকারী রেজিস্ট্রেশন করবেন, সেই নাম দেখা যাবে।
পরের ঘরটি ইমেইলের জন্য।
New Password-এ আপনি পাসওয়ার্ড বদলাতে পারবেন।
পরের ঘরে Password ভেরিফাই করতে হবে।
Group- এখানে দেখুন বেশ কয়েকটি অপশন আছে যেখানে সদস্য বা ব্যবহারকারী কোন গ্রুপে আছেন তা জানা যায়। যিনি সুপার অ্যাডমিনিস্ট্রেটর বা অ্যাডমিনিস্ট্রেটর থাকবেন, তিনি প্রয়োজনে সদস্যদের গ্রুপ বদলে দিতে পারেন। একেক গ্রুপের কর্মপরিধি একেক রকম। যেমন যিনি Author আছেন, তিনি শুধু লিখতে পারবেন, লেখা পোস্ট করতে পারবেন; কিন্তু অ্যাডমিনিস্ট্রটিভ কোনো কাজ করতে পারবেন না। আবার Super Administrator সবকিছুই করতে পারবেন। এমনকি প্রয়োজনে কোনো সদস্যকে বাদও দিতে পারবেন। Super Administrator-ই হলো সবচেয়ে বড় পোস্ট এখানে।
Block User- কোনো ইউজারকে ব্লক করতে চাইলে এখান থেকে করা যাবে।
পরের অপশনটি সিস্টেম ইমেইল পাওয়ার জন্য। এটি No-তে থাকলে কোনো সিস্টেম ইমেইল আসবে না।
সবশেষে রেজিস্ট্রেশনের তারিখ ও সর্বশেষ যেদিন ভিজিট করা হয়েছে, সেই তথ্য থাকবে।
পরের সেকশনে কিছু প্যারামিটার রয়েছে। প্রথম দুটো ঘরে আপনার ভাষা কী হবে, তা সিলেক্ট করতে পারবেন। তবে ইংরেজি ভাষা ডিফল্ট অবস্থায় থাকে।
User Editor-এ আপনার লেখার এডিটর কী হবে তা ঠিক করে দিতে পারেন। জুমলাতে সাধারণত দুটো এডিটর থাকে। আপনি চাইলে প্রয়োজনে পরে জুমলার এক্সটেনশন থেকে আরও এডিটর ইনস্টল করে নিতে পারবেন।
পরের দুটো অংশে হেল্প সাইট কী তা ঠিক করে নিতে পারেন। আর একদম শেষেরটিতে টাইমজোন ঠিক করে নিতে পারেন।
Media Manager
এই সেকশনে আপনার সাইটে যে সমস্ত ছবি, ব্যানার বা ইমেজ ব্যবহার করতে চান, সেগুলো আপলোড করে রাখতে পারেন। প্রয়োজনে নতুন ফোল্ডার বানিয়ে বা ফোল্ডার রিনেম করে ছবিগুলোকে সে অনুযায়ী সাজিয়েও রাখতে পারেন। কোন ছবি কোন ফোল্ডারে রাখছেন, সেটি জানতে পারবেন উপরের পাথ থেকে। উল্লেখ্য, এখানে আপনি সর্বোচ্চ ১০ মেগাবাইটের ছবি আপলোড করতে পারবেন। তবে এই সংখ্যাটা পরে বদলাতেও পারবেন। পরবর্তী অংশে এ নিয়ে আলোচনা আছে। মিডিয়া ম্যানেজারের আউটলুকটা এরকম।
![]()
Global Configuration
এই অংশে দেখুন তিনটি আলাদা পার্ট আছে- Site, System ও Server।
প্রথমে Site। এর প্রথম অংশেই রয়েছে Site Settings।
![]()
Site Settings-এ প্রথম অংশটিতে আপনার সাইট অনলাইন বা অফলাইনে থাকবে সেটি দেওয়া আছে। সাইটের সমস্ত কাজ হয়ে গেলে আপনি No বাটনটি চেক করে রাখবেন। সাইটের কাজ শেষ না হলে বা পরবর্তী সময়ে আপডেট বা অন্য কোনো কারণে কিছুক্ষণ সাইটের কাজ বন্ধ রাখতে হলে Yes বাটনটি চেক করবেন। সে সময় কেউ আপনার সাইটে প্রবেশ করলে এরকম একটি বার্তা দেখতে পাবে-
This site is down for maintenance.
Please check back again soon.
এই লেখাটি দেখুন ঠিক পরের ঘরেই Offline Message-এ আছে। আপনি চাইলে আপনার ইচ্ছেমতো বার্তা বদলাতে পারেন বা নিজস্ব বার্তা এখানে লিখে দিতে পারেন, যা সাইট অফলাইনে থাকলে দেখাবে।
পরের ঘরটিতে দেখুন Site Name লেখা আছে। এখানে আপনি যে নাম লিখবেন, সেটিই মূলত আপনার সাইটের নাম যা ব্রাউজারের উপরে প্রদর্শন করবে।
এর পরের অপশনটি এডিটরের। ডিফল্ট অবস্থায় TinyMCE পাবেন। এটি রাখাই ভালো।
পরের দুটো অপশন সম্পর্কে আমি ভালো জানি না। তাই সেগুলো নিয়ে আলোচনা করলাম না। তবে ওই দুটি অংশে কিছু না করেই আমার সাইট ভালোভাবেই চালাচ্ছি। এ সম্পর্কে অভিজ্ঞরা যদি কিছু জানান, তাহলে সেটি এখানে যুক্ত করে নেওয়া হবে।
Site Settings-এর পর Metadata Settings। এটি মূলত সার্চ ইঞ্জিনকে সাইট সম্পর্কে তথ্য সরবরাহ করে। সুতরাং যারা চান তাদের সাইটগুলো সার্চ ইঞ্জিন সহজেই খুঁজে পাক, তাহলে অবশ্যই এই ঘরগুলো পূরণ করতে হবে।
প্রথম ঘরে দেখুন আছে Global Site Meta Description। এখানে আপনার সাইটটি কী বিষয়ে সে সম্পর্কে দু-একটি বাক্য সংক্ষেপে লেখুন। সার্চ ইঞ্জিন এই বাক্যগুলোই পাঠকের কাছে হাজির করবে।
Global Site Meta Keywords-এ আপনার সাইটি যে বিষয়ে তৈরি, সে সম্পর্কিত কিছু শব্দ বা কি-ওয়ার্ড লিখুন। উদাহরণস্বরূপ, আপনি যদি বাংলাদেশের ফুটবল সম্পর্কে সাইট বানান, তাহলে Football, Bangladesh Football ইত্যাদি শব্দ ব্যবহার করতে পারেন।
পরের দুটো অপশন Yes দেওয়া থাকে বাই ডিফল্ট। এগুলোর কাজ জানি না। কিন্তু যেহেতু ডিফল্ট থাকে, তাই আমিও সেগুলোকে সেভাবেই রেখেছি।
এ অংশের সর্বশেষ অংশ হচ্ছে SEO Settings।
আপনি তো সাইট বানালেন। এখন সাইটের কোনো পাতার লিংক http://www.yoursite.com/index.php?optio … ;Itemid=27 হলে ভালো লাগবে নাকি Click This Link হলে ভালো লাগবে। নিশ্চয়ই শেষেরটি। কারণ এতে ওই নির্দিষ্ট পেজটি কী বিষয়ে তা যেমন জানা যায়, তেমনি সার্চ ইঞ্জিনও সহজে এই ধরনের পাতা খুঁজে বের করতে পারে। আর এটা করতে হলে SEO Settings-এর প্রথম অংশটি Search Engine Friendly URLs-এ বক্সটি চেক করে রাখুন। পাশাপাশি নিচের অপশনটি অর্থাৎ Use Apache mod_rewriteটিও Yes রাখুন। না হলে প্রথম পৃষ্ঠায় টেমপ্লেট অর্থাৎ ডিজাইন ঠিকঠাকমতো দেখালেও বাকি পৃষ্ঠাগুলোতে দেখাবে না। আর শেষ অপশন অর্থাৎ Add Suffix to URLs-এর কাজ আমি নিজেও জানি না।
এবার System পার্ট নিয়ে আলোচনা। এতে মোট ছয়টি অংশ দেখা যাচ্ছে। প্রথমেই System Settings.
![]()
System Settings-এ প্রথমে সিক্রেট ওয়ার্ড পাবেন। এটি কাউকে জানাবেন না। এটি দিয়ে কী কাজ হয় জানি না, তবে সাইটের নিরাপত্তার ক্ষেত্রে কাজে লাগে বলে শুনেছি। পরের তিনটি অংশের কাজ কী জানি না, যদি কেউ জানেন দয়া করে জানাবেন। পরবর্তী সময়ে যুক্ত করে নেওয়া হবে।
User Settings-এ আপনি সাইটে ইউজারদের রেজিস্ট্রেশন করাবেন কিনা সেটি নির্ধারণ করার অপশনটি প্রথমেই আছে। আপনি যদি চান রেজিস্ট্রেশন করে যে কেউ আপনার সাইটে কনটেন্ট যোগ করতে পারবে, তাহলে Yes সিলেক্ট করুন। আর যদি শুধু নিজের বা কোনো প্রতিষ্ঠানের জন্য বানান যেখানে ইউজারদের যুক্ত হওয়ার প্রয়োজন পড়বে না তাহলে No সিলেক্ট করে রাখুন।
![]()
নতুন ইউজারদের ধরন কী হবে, অর্থাৎ তারা লেখক, প্রকাশক বা সম্পাদক কী হবেন, সেটি আপনি নির্ধারণ করে দিতে পারেন New User Registration Type-এ। New Users Account Activation হবে কিনা সেটা পরবর্তী অপশন থেকে ঠিক করে দিতে পারেন। একবারে শেষের অপশনটি সম্পর্কে কিছু জানি না।
পরেরটি Media Settings. অর্থাৎ ইউজাররা ছবি বা মিডিয়া কীভাবে ব্যবহার করবে, সেই সেটিংস এখানে ঠিক করে দিতে পারবেন। এর প্রথম ঘরটিতে মিডিয়ার ফাইল টাইপ কী থাকবে, তা নির্ধারণ করে দেওয়া থাকে। তবে আপনি চাইলে আরও ফাইল টাইপ অ্যাড করে দিতে পারে। সেক্ষেত্রে কমা দিয়ে শুধু ফাইলের এক্সটেনশনটা লিখে দিলেই হবে।
![]()
মিডিয়ার ম্যাক্সিমাম সাইজ কী হবে, তা ঠিক করে দেওয়া যাবে পরের ঘরে। এখানে সাধারণত 10000000 বাইট দেওয়া থাকে। তবে আপনি আপনার প্রয়োজনানুযায়ী ঠিক করে নিতে পারেন।
পরের দুটো অংশে মিডিয়া ও ইমেজ কোথায় সংরক্ষিত হবে তা দেওয়া আছে। আপনি প্রয়োজনে আপনার সুবিধানুযায়ী সেগুলো বদলাতে পারেন। মিডিয়া ফাইল আপলোডের ক্ষেত্রে রেস্ট্রিকশন রাখতে চাইলে তা Restrict Uploads-এ ঠিক করে দিতে পারেন।
Legal Image Extensions (File Types)-এ আপনার ইমেজের ফাইলের ধরন কী হবে তা দেওয়া থাকে। এখানেও আপনি আপনার প্রয়োজনানুযায়ী ফাইলের ধরন ঠিক করে নিতে পারেন। Ignored Extensions-এ কোনো নির্দিষ্ট ফাইল টাইপ ইগনোর করতে চাইলে সেটির এক্সটেনশন এখানে টাইপ করে দিতে পারেন। Legal ও Illegal MIME Types সম্পর্কে আমার কিছু জানা নেই। Enable Flash Uploader-এ Yes থাকলে ফ্ল্যাশ ফাইল আপলোড করা যাবে।
Debug Settings, Cache Settings ও Session Settings-এর বিষয়গুলো আমি জানি না। তবে আমার নিজের সাইটে এগুলোতে হাত দিই নি। যেটা যেভাবে আছে, সেটাকে সেভাবে রেখে দিয়েছি। তবে ধারণা করি, Cache Settings-এ একটা নির্দিষ্ট সময় পরপর Cache পরিষ্কার করা যায়। Session Settings-এও তাই। অর্থাৎ এখানে সময় সিলেক্ট করে দেওয়া থাকলে একটা নির্দিষ্ট সময় পরপর সেই পেজগুলো রিফ্রেশ হবে। অভিজ্ঞরা এ ব্যাপারে কিছু বলবেন বলে আশা করছি।
ডিবাগ সেটিংস-এর চিত্র
![]()
ক্যাশ সেটিংস-এর চিত্র
![]()
সেশন সেটিংস-এর চিত্র
![]()
পরের অংশ Server.
![]()
এখানে প্রথম অংশেই Server Settings। টেম্পরারি ফাইলগুলো কোথায় জমা হবে তা এখান থেকে আপনি ঠিক করে দিতে পারবেন। এছাড়া Error Reporting কীভাবে হবে তাও এখানে ঠিক করে দেওয়া যায়।
Local Settings-এ আপনার সাইটের টাইম জোন ঠিক করে দিতে পারেন। ডিফল্ট হিসেবে UTC 0.00 সিলেক্ট করা থাকে। ঢাকার জন্য UTC +৬.00 ঠিক করে দিতে পারেন। বর্তমানে অবশ্য UTC +৬.00 ব্যবহার করতে হবে।
এফটিপি সেটিংসটা গুরুত্বপূর্ণ। এখানে আপনাকে এফটিপি সম্পর্কিত তথ্যগুলো দিতে হবে। শুরুতেই রয়েছে এফটিপি এনাবল করবেন কিনা। যদি না করেন তাহলে পরবর্তী ঘরে কিছু করতে হবে না। কিন্তু এনাবল করলে পরবর্তী ঘরগুলোতে FTP Host, port, username, password ও root সম্পর্কিত তথ্যগুলো দিতে হবে। এগুলো আপনি যাদের কাছে স্পেস কিনবেন, তারাই আপনাকে জানিয়ে দিবে।
Database settings-এ নতুন করে কিছু করার নেই। আপনি যদি আগের ধাপগুলো অনুসরণ করেন, তাহলে এই ঘরগুলোতে যা যা থাকার কথা, সেগুলো ঠিকঠাকমতোই আছে বলে আশা করি।
এখানকার শেষ অপশন Mail Settings. এটির ব্যাপারে আমি তেমন কিছু জানি না। সুতরাং আলোচনা থেকে বিরত রইলাম। এই কনফিগারগুলো শেষ করার পর উপরে দেখুন Save অপশনটি আছে। সেভ করে বেরিয়ে আসুন। পাশে দেখবেন আরেকটি Apply অপশন রয়েছে। Apply করলে আপনার সেটিংস সেভ হবে কিন্তু আপনি ওই পৃষ্ঠাতেই রয়ে যাবেন। কিন্তু Save করলে এই পৃষ্ঠা বন্ধ হবে আপনাকে প্রথম পৃষ্ঠায় নিয়ে যাবে। আর সেভ না করতে চাইলে Close করে দিন। সেক্ষেত্রেও আপনি প্রথম পৃষ্ঠায় চলে যাবেন।
Logout
এটার মানে তো বুঝতেই পারছেন। Login করে কাজ শুরু করেছিলেন, এখন কাজ শেষ। তাই Logout করে বেরিয়ে যান, এক কাপ চা খান, আর ঘুম দেন। এতো বেশি কাজ করা ভালো না!
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): জুমলা টিউটোরিয়াল ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আট আনা বলেছেন:
শোকেসে নিলাম, প্লাস।
লেখক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি লিখছেন এ জন্য ধন্যবাদ ,আর ও ডিটেইলস, ছবি দিয়ে লিখুন।
আমি চাই এমন সিরিজ যেন শেষ না হয়...
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। তবে আরও ডিটেইলস লেখা আমার পক্ষে সম্ভব নয়। আমি যেটুকু জানি, সেটুকুই লিখেছি, যথাযথ ছবিও দিয়েছি।
আর সিরিজ শেষ না হলে তো সমস্যা! শেষ করলেই তো মুক্তি!
লংকার রাজা বলেছেন:
আগের সবগুলো পার্টের লিংক দিলে ভাল করতেন। ভাল লাগল।
লেখক বলেছেন: আপাতত একটু খুঁজে খুঁজে পড়তে হবে। তবে সবগুলো পর্ব শেষ করে আলাদা একটা পোস্ট দিবো যেখানে সবগুলো পর্বের লিংক সাজানো থাকবে। পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
মহিউদ্দিন আহামেদ সৈকত বলেছেন:
খুবই কাজের, প্রিয়তে..
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ, মহিউদ্দিন আহামেদ সৈকত। ভালো থাকুন।
..:: লিখন আহমেদ ::.. বলেছেন:
১০০% প্লাস। ধন্যবাদ ভালো টিউটোরিয়াল। যদি পারেন কাস্টোম মডিউল ও কম্পোনেন্টের ব্যপারে লিখেন। আমার উপকার হতো এবং অনেকেরও।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
কাস্টম মডিউল ও কম্পোনেন্ট নিয়ে লেখা আসবে ধারাবাহিকভাবে। তখন দেখে নেবেন আশা করি। সিরিজটি যেহেতু নতুনদের জন্য লিখছি, তাই তাদের বুঝতে যাতে সুবিধা হয় সেভাবেই পর্বগুলো সাজাচ্ছি।
আপনার মতামতের জন্য আবারও ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্লাস ধন্যবাদসহকারে গৃহীত হলো। ![]()
হাসান বলেছেন:
মন্তব্য করতেই লগ-ইন করলাম ... ভাল লেগেছে। আমি এই মুর্হুতে ওয়ার্ডপ্রেস ছাড়া অন্য কিছুই ব্যবহার করছি না, তাই আমার তেমন কাজে আসবে না। তবে যারা জুমলা নিয়ে কাজ করছেন, তাই অবশ্যই উপকৃত হবেন।শুভ কামনা রইল।
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ হাসান ভাই। আপনি দেশে এসেছেন শুনেছি। একদিন আপনার সাথে দেখা হলে ভালো লাগতো। বেশ কিছু বিষয়ে জানার আছে, সেগুলো জেনে নিতাম।
ভালো হয় আপনি যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কিছু টিউটোরিয়াল দিতেন। তাহলে নতুনদের কাজে লাগতো।
ভালো থাকবেন। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ।
যেহেতু আপনি পিডিএফ করছেনই, সেক্ষেত্রে একটা অনুরোধ কি করতে পারি? সবগুলো পর্ব লেখা হলে সব মিলিয়ে একটা আলাদা ই-বুক তৈরি করে দিতে পারবেন- পিডিএফ আকারে? তাহলে সেটি কোথাও রাখার ব্যবস্থা করা যাবে। যে কেউ সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে।
ভেবে ভেবে বলি বলেছেন:
পোস্টগুলো শুধু দেখি আর ভাবি, কি বিপুল পরিমাণ খাটনি করে আপনি এগুলো শিখেছেন এবং আরও কি বিপুল পরিমাণ খাটনি করে এগুলো ব্লগে দিয়েছেন। হ্যাটস অফ টু ইউ ! লেখক বলেছেন: উঁহু, শুধু হ্যাটস অফ করলে হবে না। চা খাওয়াতে হবে। ![]()
আপনি যেহেতু এগুলো পড়ছেনই, শিখে ফেলুন না। আটকে গেলে তো আছিই। চায়ের বিনিময়ে মাস্টার পাবেন। ![]()
কোন নাম নেই তো আমার বলেছেন:
অনেক ধন্যবাদ গৌতমদা !আমিও ট্রাই করতিছি একটা সাইট বানানোর
দিখি কী করা যায়
লেখক বলেছেন: কোন নাম নেই কেন আপনার? ![]()
চেষ্টা করেন। চেষ্টা করলে অবশ্যই পারবেন। আর আমি বা আরও অভিজ্ঞ যারা আছেন, তারা তো হেল্প করবেনই।
ধন্যবাদ।
ভেবে ভেবে বলি বলেছেন:
এইবার সত্যিই শিখে ফেলবো। দাঁড়ান, এই সেমিস্টারটা শেষ করে নিই। তা চায়ের নেশা দেখে তো 'অদ্ভুত চা-খোর' (কার লেখা যেন? সৈয়দ মুজতবা আলি কি?) গল্পটার কথা মনে পড়ে গেলো। ঐ লোকটার সাথে আমি আমার জুমলা মাস্টারের বেশ মিল দেখতে পাই।
লেখক বলেছেন: সৈয়দ মুজতবা আলীর সব লেখাই আমার পড়া কিন্তু 'অদ্ভুত চা-খোর'-এর কথা মনে করতে পারছি না।
তা মিল পড়ুক বা না পড়ুক, চা যে খাওয়াতেই হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দিনে দিনে কিন্তু আপনার বাড়িতেছে দেনা...শুধিতে হইবে চায়ের ঋণ... ![]()
সেমিস্টার শেষ করে দুনিয়ার যাবতীয় উদ্যম নিয়ে জুমলা শেখা শুরু করুন। দেখবেন এক সপ্তাহে জুমলা শেখা শেষ ![]()
পারভেজ রবিন বলেছেন:
পারব। আপনি শেষ করুন, আমি নিয়মিত নজরে রাখছি। এই ধারাবাহিকটি আমার খুব উপকার করবে, একবার ওয়াম্প ইন্সটল করেও ব্যবহার করতে পারি নি। এবার পারব আশা করি।
লেখক বলেছেন: ধন্যবাদ। তাহলে পর্বগুলো শেষ করে আমিও আপনাকে এ ব্যাপারে নক করব।
আর ইতোমধ্যে যেটা করেছেন, সেটা কি পাঠানো যাবে আমার ইমেইলে- ? ধন্যবাদ।
রায়হান(তন্ময়) বলেছেন:
ধন্যবাদ গোতম দা আপনাকে এত কষ্ট করে লেখার জন্য।আমি অবশ্য নিজে নিজে খুচাখুচি করে ইন্সটল আগেই করেছি।
পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
লেখক বলেছেন: নিজে খোঁচাখুচি করে যেহেতু ইন্সটল করতেই পেরেছেন, আশা করি পরের বিষয়গুলোও এভাবে শিখবেন। এভাবে শিখলে যেটা লাভ হয়, অনেক খুঁটিনাটি বিষয়ে ভালো দক্ষতা হয়, যেটা কেউ বলে দিলে শেখা যায় না।
তবে এভাবে শিখতে গিয়ে কোথায় কোথায় সমস্যায় পড়েছেন, সেগুলো শেয়ার করতে পারেন। নতুনরা উপকৃত হবেন। ধন্যবাদ।
লেখক বলেছেন: হা হা হা। এটা লোকালহোস্টে অর্থাৎ আমার কম্পিউটারের প্র্যাকটিসের জন্য যে সাইটটা বানিয়েছি- সেটার। সবাই জানলেও কোনো সমস্যা নেই। ![]()
ভালো কথা, হাসার সময় দাঁত বের করে কীভাবে?
ভেবে ভেবে বলি বলেছেন:
আগে যেইহানে ভিসর্ঘ থুক্কু খুলোন দিয়া একখান P দিতেন, অখন হেইখানে একখান D দিয়া দিবেন, ব্যাস, অম্নি আপ্নের ৩২ পাটি দাঁত যে কক্ষন বাইরাইয়া যাইবো নিজেও ট্যার ফাইবেন না। লেখক বলেছেন: ইশশশ, এই সহজ জিনিসটা যদি আপনার মতো ভেবে ভেবে বলতে পারতাম ![]()
এহ্ মাত্র দুই দাঁত দেখা যায়, বত্রিশটা তো পরের কথা!
ছবি দেখে মনে হয় ছোট ছোট ছেলেমেয়ে ভেঙচি কাটছে। ![]()
আচ্ছা, পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যার বত্রিশ 'পাটি' দাঁত আছে? আমার কেমন যেন মনে হয় যিনি বেশি বেশি ভাবেন, এবং তারপর বলেন, তাঁর থাকলেও থাকতে পারে।
![]()
পান্থ বিহোস বলেছেন:
গৌতমদা, দেখা করতে চাই। কখন, কোথায় কীভাবে আসবো?
লেখক বলেছেন: আসেন যে কোনো দিন, অফিস। ফোন দিয়ে আসবেন।
লেখক বলেছেন:
![]()
লেখক বলেছেন: আমিও পারি ভেংচি কাটতে -
![]()
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ডাউনলোড করা যাচ্ছে না ভাই। লিঙ্কই ওপেন হচ্ছে না। এই বার্তা আসে- Oops! This link appears to be broken. একটু দেখবে কি?
পান্থ বিহোস বলেছেন:
আমি ভূতপেস্ট ব্যবহার করি। ইহা দাঁতের দীর্ঘস্থায়ীত্বের গ্যারান্টি দেয়, মনকে প্রফুল্ল করে আর মাইয়াদের... থুক্ক, এইডা কওয়া যাইবো না... লেখক বলেছেন: ভূতপেস্ট? কোন কোম্পানির?
ট্যান্টালাস বলেছেন:
আপনার দেখানো পথে freehostia তে জুমলা সেটাপ দিলাম। co.cc তে একটা ফ্রি ডোমেইনও রেজিস্ট্রেশন করলাম। কিন্তু ফায়ারফক্সে সেই ডোমেইন এড্রেস লিখলে Index of / এই কথা আসে। এখন বুঝতে পারছি না কী করতে হবে।
লেখক বলেছেন: ঠিকই আছে। কারণ আপনি মাত্র ডোমেইন রেজিস্ট্রেশন করেছেন ও স্পেস ঠিক করেছেন। সেখানে কোনো ফাইল রাখেননি যেটা ব্রাউজার প্রদর্শন করতে পারে। আপনি যদি জুমলায় কাজ করতে চান, তাহলে পরের ধাপগুলো অনুসরণ করুন। আর না চাইলে এইচটিএমএল দিয়ে একটি পেজ তৈরি করে সেটি আপলোড করুন। দেখবেন, তখন ঠিকঠিক দেখা যাবে।
করতে পারলেন কিনা জানাবেন। ধন্যবাদ।
পান্থ বিহোস বলেছেন:
অনেকদিন পর জুমলাতে কাজ করতে বসলাম। মাঝখানে অনেক ওয়ার্ডপ্রেস নিয়ে নাড়াচাড়া করেছি। ওয়ার্ডপ্রেস খারাপ না। ভালোই লাগে।একটা নিজস্ব ডোমেইন+হোস্টিং ছিলো। সেখানে জুমলা সেটাপ দিতে গিয়ে দেখি প্রবলেম হচ্ছে। ডাটাবেজ সেটাপের জায়গায় গিয়ে সবকিছু লেখার পর নেক্সট দিলে নেক্সট হয় না। নেক্সট বাটন কাজ করে না। আমি বুঝতে পারছি না এখন কী করবো।
স্ক্রীনশট দিলাম। দেখুন আমার জন্য কোনো সলিউশন দিতে পারেন কি-না।
লেখক বলেছেন: স্ক্রিনশটের পুরোটা আসে নি, তাই কিছু বুঝা যাচ্ছে না। মেশিন কোনো কারণে হ্যাং হয়েছিলো কি?
পারভেজ রবিন বলেছেন:
আমি দিতে চেয়েছিলাম এক ক্লিকে ডাউনলোড হয় এমন লিংক। কিন্তু এই লিংকটি দিতেই হল-Click This Link
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভালো কাজ করেছেন। সবগুলো পর্ব লেখা হলে আপনাকেই অনুরোধ করবো একটা ইবুক বানানোর জন্য। সেক্ষেত্রে ইবুকের জন্য বিশেষভাবে ডিজাইন করে আকর্ষণীয়ভাবে বানানোর অনুরোধ থাকবে যাতে যারা এটা নিয়ে কাজ করবেন, তারা পড়তে আগ্রহী হন। আর সেখানে আপনার কৃতিত্বটাও উল্লেখ থাকা দরকার।
ভালো থাকবেন। ইমেইল করবেন, সেখানে বিস্তারিত কথা বলা যাবে।
পান্থ বিহোস বলেছেন:
মেশিন হ্যাং হয়নি।ডাটাবেজ কনফিগারেশনের এখানে এসে নেক্সট দিলে আর সামনে যায় না। এটা আমার নিজস্ব ডোমেইন হোস্টিং।
আপনি একটু চেষ্টা করে দেখুন না প্লিজ--
http://www.tintob.com
আপনার নির্দেশনানুযায়ী উপরের মতো লিখলে জুমলার ইনস্টলেশন পেজ আসে। ল্যাংগুয়েজ > প্রি-ইনস্টলেশন চেক > লাইসেন্স > তারপর ডাটাবেজ-এর একানে এসে ডাটাবেজ টাইপ, হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেজ নেম দেয়ার পর নেক্সট দিলে নেক্সট হয় না। স্টিল নাউ অবস্থায় থাকে।
কিন্তু Freehostia ও Co.CC দিয়ে আরেকটি সাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, ওখানে কোনো সমস্যা হয়নি। সাইটটির ঠিকানা দেখুন_ http://www.dvvisa.co.cc ।
জুমলার এই সমস্যাটি একটু দেখবেন, প্লিজ?
আপনার কমেন্টস-এর অপেক্ষায় থাকলাম।
লেখক বলেছেন: আপনার ডেটাবেজের নাম, ইউজার নেম ও পাসওয়ার্ড না থাকলে তো আমি ইনস্টল করতে পারবে না। তবে আপনি আরেকটা কাজ করেন, সব ফাইল মুছে জুমলার সর্বশেষ ভার্সনটা আপলোড করে আবার ইনস্টল করেন। ধারণা করছি, ইনস্টল করার সময় কোনো ফাইল মুছে যেতে পারে।
আপনি যে ওয়ার্ডপ্রেস শিখেছেন, আপনার কাছে কি কোনো ইবুক আছে? আমি ভাবছি এবার ওয়ার্ডপ্রেসটা শিখেই ফেলি। তাছাড়া ওয়ার্ডপ্রেসে ভালো কিছু থিম বা টেমপ্লেট দিলেও খুশি হই। জানাবেন।
'লেনিন' বলেছেন:
আপনার সবগুলোর লিঙ্ক একপোস্টে কপি-পেস্টও করার দরকার নেই। পোস্টগুলো একবার করে ওপেন করে তাতে ক্যাটেগরি বা ট্যাগ লাগিয়ে দিন। তাহলে সেগুলো ক্লিক করে সবাই খুঁজে পাবে টিউটোরিয়াল।ভালো কাজ করছেন চালিয়ে যান।
লেখক বলেছেন: তারমানে আপনি বলতে চাইছেন, সবগুলো পোস্ট একবার করে ওপেন করে সেখানে নির্দিষ্ট ট্যাগ বা ক্যাটেগরি লাগিয়ে দিলেই হবে? সেই ক্যাটাগরিতে ক্লিক করলে সবগুলো পোস্ট চলে আসবে?
সেক্ষেত্রে অন্য কারো টিউটোরিয়াল বা এ সম্পর্কিত লেখা চলে আসবে না?
সম্ভব হলে বিষয়টি আরেকটু বুঝিয়ে বলুন। আমি ঠিক বুঝতে পারছি না।
আর উৎসাহমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।
পান্থ বিহোস বলেছেন:
আপনার সাথে একদিন দেখা করতে চাই। অফিসে আসলে কি সময় দিতে পারবেন? আপনার অফিস তো মহাখালী, তাইনা?
লেখক বলেছেন: খুব বেশি হয়তো সময় দিতে পারবো না; কিন্তু অফিসেই আসুন, সমস্যা নেই। আমার অফিস মহাখালীতেই, গুলশান ১ নম্বরের ঠিক আগে আগে। আসার আগে ফোন দিয়ে আসবেন।
লেখক বলেছেন: ফোন না দিলে দেখা যাবে আমি মিটিং-এ, আর আপনি এসে ঘুরে গেলেন। সেজন্যই ফোন দিয়ে আসবেন।
'লেনিন' বলেছেন:
আপনার লেখার বিভাগ তৈরি করুন .. নাম দিন জুমলা টিউটোরিয়াল.. এরপর প্রতিটি লেখা খুলে :বাঁধ ভাঙার আওয়াজ
এর নীচে জুমলা টিউটোরিয়াল এর ব্ক্সও ক্লিক করুন। ব্যাস
আর প্রতিটি লেখায় চাইলে সেই লিঙ্ক যুক্ত করতে পারেন: যেমন আমার সব ছড়া'র লিঙ্ক
লেখক বলেছেন: ধন্যবাদ। এবার বুঝতে পারলাম। দারুণ ব্যাপার!
ওয়াসিক বলেছেন:
ভাইয়া নেক্সট পোষ্ট টা কবে করবেন .......... তাড়াতাড়ি করলে ভাল হত ..........
লেখক বলেছেন: নেক্সট পোস্ট আসবে তাড়াতাড়িই। আরেকটু অপেক্ষা করতে হবে। ধন্যবাদ।
ওয়াসিক বলেছেন:
আমার প্রতিটা বিভাগে ওপর দিকে কয়েকটা ওয়ার নিং আসছে সেগুলো অনেক টা এইরকম Warning: Parameter 1 to JHTMLGrid::access() expected to be a reference, value given in J:\New Folder\wamp\www\joomla\libraries\joomla\html\html.php
লেখক বলেছেন: আপনি সম্ভবত সর্বশেষ ভার্সনের Wamp সার্ভার ব্যবহার করছেন যেখানে PHP 5.3 ব্যবহার করা হয়। কিন্তু জুমলার 1.5.x এখনও PHP 5.3 compatible না। এই একই ধরনের সমস্যা করবে PHP 4.3.9, 4.4.2 or 5.0.4 ভার্সনগুলোতে। সুতরাং জুমলা যে ভার্সনটিকে সাপোর্ট করে, সেটি দিয়ে কাজ করুন। আশা করি সমস্যার সমাধান হবে।
তারেক আনোয়ার বলেছেন:
আর কতদিন পর আসবে পরেরটা......
লেখক বলেছেন: আরেকটু। আগামী সপ্তাহেই... লিখে রেখেছি। এখন ছবিগুলো জুড়ে দিতে হবে। ![]()
লেখক বলেছেন: ভাই 'পরবিত' লেখাটা তো অলরেডি দিয়েছি। দেখে নিন দয়া করে।
মেহেদি২৪ বলেছেন:
ধন্যবাদ
লেখক বলেছেন: আপনাকেও।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















