।একজন এক্সপার্ট দাবাড়ুর সাহায্য দরকার।
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দাবা খেলাটা খানিকটা পারি। কম্পিউটারের সাথে ইজি মোডে খেললে কম্পিউটারের বাপেরও সাধ্য নাই আমাকে হারায়। মিডল পর্যায়ে খেললে মাঝে মাঝে জিতে যাই, তবে কষ্ট হয়। আর ডিফিকাল্ট মোডে খেললে কম্পিউটার শুধু চোখের জলটা বের করতেই বাকি রাখে।
এক্ষণে ভাবলাম- এর কারণ কী? নাদান একটা কম্পিউটার (পড়ুন ল্যাপটপ) যার বয়স মাত্র এক, সে কীভাবে অনায়াসে আমাকে হারিয়ে দেয় (চিন্তিত)। যেটা আবিষ্কার করলাম, ওপেনিংটা আমার খুবই বাজে হয়। মাঝে মাঝে মনে হয়, ওপেনিং জিনিসটাই হয়তো বুঝি না। কোনটা অ্যাটাকিং আর কোনটা ডিফেন্সিভ- এগুলোর কিছুই জানি না। আবার শুনেছি, আধুনিক দাবায় নাকি চালে কী-সব পরিবর্তনও এসেছে। সেগুলোও জানি না। সব মিলে ব্যাটা ল্যাপটপ কয়েকটা টেকনিক জেনে আমার চেয়ে এগিয়ে থাকে। বিষয়টা কোনোমতেই মানতে পারছি না।
আছেন কি কোনো দাবাবান্ধব ব্যক্তি, যিনি আমার জন্য মাত্র একটা ঘণ্টা ব্যয় করে এই বিষয়গুলো হাতেকলমে (ল্যাপটপে কিবোর্ড-স্ক্রিনে) বুঝিয়ে দিতে পারবেন? বড়ই উপকৃত হই তাহলে। কম্পিউটারের কাছে হারতে আর ভালো লাগে না। কোনদিন ধরে যে আছাড় দিই!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন