আমার প্রিয় পোস্ট
- C প্রোগ্রামিং....পর্ব : ৪....."লুপের রাজ্যে
" - বিলুপ্ত বৃশ্চিক
- মাত্র ১ মিনিটেরো কম সময়ে ১ টা ইয়াহু আইডি বানান এবং 5 মিনিটে কমপখ্যে 11 টা । - নীল দরিয়ার মাঝি
- শুধুমাত্র একটি সিরিয়াল কি দিয়েই উইন্ডোজ সেভেন কে জেনুইন করাঃ - সুফিয়ান আহমেদ
-
আবার জেনুইন Windows 7 পাইরেটেড বইল্লা এই খানে কিছু নাই।
- এম. এ. খসরু নোমান
- টেকি হেল্প : উইন্ডোজ ৭ জেনুইন নোটিশ - রুবাইয়াৎ রহমান
- নেদারল্যান্ড ফেলোশীপের জন্য আবেদন করবেন কিভাবে - মিয়া মুস্তাফিজ
- ▓▓▒▒░░░
IELTS পরীক্ষার প্রস্তুতির জন্য ১ ডজন বই + একটা ফ্রি!!!!
░░░▒▒▓▓ - রাফি মাহমুদ
- ইংলিশ গ্রামার চেক করার টুল whitesmoke writer software - টেকি মামুন
- নষ্ট হার্ডডিস্ক ফেলবেন না!! - দুনিয়ার সব ভাল মানুষ
- টিউটোরিয়ালঃ প্রফেশনাল ওয়েব ২.০ টেম্পলেট ডিজাইন করা শিখি - খুজে ফিরি অজানা কে?
- আসেন পাইথন শিখি - শুভ রহমান
- জল পানি সমাচার - রাগিব হাসান ও আবুল বাশারের আর্টিকেল - কৌশিক
- মুসা ইব্রাহীমের এভারেস্ট অভিযান : বামনকূলের ২০ প্রপাগাণ্ডা নিয়ে একটি পোড়ামাটি অনুসন্ধান - পর্ব : ১ - ফিউশন ফাইভ
- ফ্রীতে এস এম এস পাঠাইতে কত সহজ কষ্ট গুলো একটু আলাদায় , জিপির বাশ জিপি দিয়েই - ধ্রুবনীল
- IELTS এর বইয়ের পাহাড় ০১
- বিডি গ্লাডিওটোর
- ১০ টি জেমস বন্ড মুভির ১০ টি মিসটেক!
- অসমাপ্ত কবিতা
- ওয়েব সাইট ডিজাইনিং ,ফ্রী ওয়েব টেম্পলেট ডাউনলোড, সোর্স কোড ডাউনলোড এবং ওয়ার্ড প্রেস এর থিম ডাউনলোডের লিঙ্ক লিস্ট...... - খুজে ফিরি অজানা কে?
- ১০টি ফ্রী ওয়েব এপ্লিকেশন যা আপনার ডেস্কটপ এপ্লিকেশনকেও হার মানাবে!(না দেখলে মিস করবেন) - খুজে ফিরি অজানা কে?
- উবুন্টুতে পুরাতন সফটওয়্যার ফিরে পাওয়ার সহজ উপায়!!!
- আদনান শওকত
- IELTS ফ্রি ডাউনলোড এর কারখানা (নতুন) !!!যাবতীয় মালমশলা ফ্রি ডাউনলোড : পর্ব -৪ - পরিবেশবাদী ঈগলপাখি
- অনলাইনে আয় করুন টুইটারের মাধ্যমে - হাসমত০০৯
- ইংরেজি শেখার ওযেব সাইট - নিলআকাশেরদুঃখ
- সার্চ ইঞ্জিন রেংক, SEO ও গুগল এডসেন্স বিষয়ক কিছু লিংক - সুইট
- নতুন উবুন্টুতে প্রবেশকারীদের জন্য - রিফাত হোসেন
- .htaccess ফাইলের কাজ কারবার – পর্ব-১ - আরিফ বল্গ
- ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল:- পর্ব 0: সূচনা ও প্রস্তুতি
- সিউল রায়হান
- কোয়ান্টাম তত্ত্বের সূচনা, বিব্রত ম্যাক্স প্লাঙ্ক (এবং কোয়ান্টামকে বোঝার চেষ্টা) - শুভ রহমান
- বাংলা একাডেমী প্রমিত বাংলা বানানের নিয়ম - খলিল মাহ্মুদ
- বাংলা ব্লগ'স্ফেয়ারে মুক্ত'চিন্তার গুরুত্বপূর্ণ লেখা/পোস্ট/ব্লগ সংগ্রহের উদ্যোগঃ সচেতন সকলে'র অংশগ্রহন কাম্য … - মনির হাসান
- প্রস্তাবিত শিক্ষানীতি নিয়ে কিছু আলোচনা (২) - নাজনীন১
- টেকি হেল্পঃ উবুন্টু/লিনাক্স প্রেমিরা সাহায্য করুন

- ইসানুর
- বুকরিভিউ: ওয়ার্ডপ্রেস ২.৭ কুকবুক - 'লেনিন'
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- একসাথে একাধিক ইয়াহু মেসেন্জারে লগ ইন করুন!!

- ইসানুর
- কিছু প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় সফটওয়্যার। - বেশিরভাগই নিজের ব্যবহার করার অভিজ্ঞতা থেকে দেয়া। - ১ম পর্ব। - নির্ভয় নির্ঝর
- যে লেখাগুলো প্রিয়তে নেয়া হয়নি... - ভেবে ভেবে বলি
- বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গুগলের স্কলার প্রকাশন সংখ্যা - আহমেদ শামসুল আরেফীন
- মেগাআপলোড থেকে আজীবন মুভি ডাউনলোড/স্ট্রিমিং করবেন যেভাবে--(like premium user) - বিডি আইডল
- একটি চরম বাটপাড়িমূলক পোষ্ট!!! - জেনুইন করুন আপনার প্রায় সকল প্রকার উইন্ডোজ(উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন)। - নির্ভয় নির্ঝর
- বান্দরবানঃ যাবার আগে জেনে নিন দরকারী কিছু তথ্য : পর্ব ২ - জুহো.
- বান্দরবানঃ যাবার আগে জেনে নিন দরকারী কিছু তথ্যঃ পর্ব ১ - জুহো.
- কিভাবে Free Ebook/Thesis/Article/Journal Download - স্স্পরসের বাহিরে
- Deep Freeze স্যাফটওয়্যার এবং এর পরিপূর্ন ব্যবহার সম্পর্কে জানুন - দুখী মিয়া
- উবুন্টুতে আমার প্রিয় দশটি সফটওয়্যার(ইন্জিনিয়ার'স চয়েস ) - ইন্ঞ্জিনিয়ার
- "আপনার লিখা"র কপি করা মানুষদের খুঁজে বের করার সহজ উপায় - সিউল রায়হান
- চা লাগবে, চা?
(আপডেটঃ আইস টী'র রেসিপি) - দি ফ্লাইং ডাচম্যান
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- উবুন্টুর মোবাইল জাদুকর!!!
- ইন্ঞ্জিনিয়ার
- ডাডাবাদ থেকে সুররিয়ালিজম: অবিস্মরণীয় সেই শৈল্পিক উত্তোরণ - ইমন জুবায়ের
- ইংরেজী ভালো করে শিখতে গেলে নেট থেকে কিভাবে হেল্প পেতে পারি? - শামীমস
- সামহোয়্যারে বিজ্ঞাপন প্রকাশঃ প্রতিষ্ঠানের আর্থিক নিশ্চয়তার স্বরুপ... - জাতেমাতাল
- পুরুষতান্ত্রিকতার ধ্বজভঙ্গ সমাজতত্ত্বঃ “নারীর ইজ্জতই তার প্রধান সম্বল” - মনির হাসান
- আমি লুল!
- তামিম ইরফান
- আবেগীয় শিক্ষা - সবচেয়ে গুরুত্বপূর্ন জীবনের প্রথম পাঁচটি বছর - সীমন্ত ইসলাম
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- অপদার্থের জ্ঞান: প্রথমেই নিউক্লিয়ার রিএ্যাক্টর নিয়া নাড়াচাড়া- ১; অতএব দূরে সাবধানে থাকেন! - উদাসী স্বপ্ন
- ফেসবুকে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যা দূর করে নিন সহজেই.... - সুনীল সমুদ্র
- বাংলা ভিডিও টিউটোরিয়াল - মাহবুব আলম পলাশ
- উবুন্টু : অটো মাউন্ট করুন ড্রাইভ - আমড়া কাঠের ঢেকি
জুমলা টিউটোরিয়াল ৯: মেন্যু
১১ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৫০
আগের পর্ব: জুমলা টিউটোরিয়াল ৮: সাইট মেন্যু
একটি ওয়েব সাইটের নানা বিষয়ের লেখা মূলত মেন্যুর মাধ্যমেই সাজানো হয়ে থাকে যাতে পাঠক সহজে ক্যাটাগরি বা সেকশন অনুসারে লেখাগুলো খুঁজে পায়। সাইটের জন্য মেন্যু খুবই গুরুত্বপূর্ণ, কারণ মেন্যু না থাকলে পাঠক বুঝতে পারবেন না সাইটের কনটেন্টগুলোকে কীভাবে সাজানো আছে।
জুমলাতে ডিফল্ট হিসেবে Main Menu, Resources, Key Concept ইত্যাদি থাকে, যেগুলো ইচ্ছেমতো পরিবর্তন করা যায়, নতুন মেন্যু যুক্ত করা যায় বা পুরনো মেন্যু মুছে ফেলা যায়। জুমলাতে লগইন করার পর দেখবেন Site-এর পরই Menus আসে। মেন্যু-সম্পর্কিত যা-ই করতে চান না কেন, সব কাজ এখান থেকেই করতে হবে।
![]()
Menu Manager
Menus-এ ক্লিক করলে প্রথমে আসে Menu Manager। এতে ক্লিক করলে এরকম একটি পৃষ্ঠা আসবে।
![]()
এখানে দেখুন মোট ছয়টি মেন্যু রয়েছে। এগুলো জুমলা ইনস্টল করার সময় ডিফল্টভাবেই চলে আসে। আপনি ইচ্ছে করলে প্রত্যেকটি মেন্যুই মুছে ফেলতে পারবেন, কিংবা মেন্যুর নাম পরিবর্তন করে আপনার ইচ্ছেমতো নামে মেন্যু বানাতে পারবেন। আপনি আপনার সাইটে যে কয়টি মেন্যু রাখতে চান, সে কয়টি মেন্যু এখানে তৈরি করতে পারেন।
মেন্যু তৈরি করা খুবই সহজ। ডানদিকের কর্নারে দেখুন বেশ কয়েকটি আইকন আছে।
![]()
New আইকনটিতে ক্লিক করুন। এরকম একটি পৃষ্ঠা আসবে।
![]()
সেখানে Unique Name-এর জায়গায় মেন্যুর নাম দিন, Title-এর জায়গায় শিরোনাম দিন, Description-এর জায়গায় মেন্যুর বর্ণনা দিতে পারেন বা নাও দিতে পারেন, Module-এর জায়গায় কোনো কিছু দিতে পারেন, নাও দিতে পারেন- আপনার ইচ্ছা। তবে দেওয়া ভালো। ব্যস, কাজ শেষ। এবার Save করে বেরিয়ে আসুন। আর মেন্যু তৈরি না করতে চাইলে Cancel করে বেরিয়ে আসুন। এভাবে আপনি যতোখুশি মেন্যু তৈরি করতে পারেন এবং পরবর্তীতে সেগুলো এডিটও করতে পারেন।
এই পৃষ্ঠার ডানদিকে কর্নারে দেখুন আরও চারটি আইকন আছে। প্রথমটি Copy- যদি কোনো মেন্যুর হুবহু প্রতিলিপি তৈরি করতে চান, তাহলে ওই মেন্যুটি সিলেক্ট করে Copy-তে ক্লিক করলেই আগের মেন্যুটির মতো আরেকটি মেন্যু তৈরি হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি Main Menu-টি কপি করেন, তাহলে এই বাটনে ক্লিক করলে এরকম একটি পৃষ্ঠা ওপেন হবে।
![]()
সেখানে নতুন মেন্যুর নাম ও মডিউল লিখে কপিতে ক্লিক করলেই মেন্যু আইটেমে বৈশিষ্ট্যসম্পন্ন আরেকটি মেন্যু তৈরি হয়ে যাবে। দ্বিতীয়টি Delete- কোনো মেন্যু মুছতে চাইলে সেটি সিলেক্ট করে এই বাটনে চাপলেই সেটি মুছে যাবে। তৃতীয় বাটনটি হচ্ছে Edit- কোনো মেন্যু তৈরি করার পর মনে হলো নাম বা বর্ণনা পরিবর্তন করতে চান। সেক্ষেত্রে ওই মেন্যুটি সিলেক্ট করে Edit বাটন চাপলে নতুন আরেকটি পৃষ্ঠা আসবে। তখন মেন্যু তৈরি করার সময় যেরকম পৃষ্ঠা এসেছিলো, ঠিক সেই পৃষ্ঠাটিই আসবে। আপনি যা যা পরিবর্তন করতে চান, সেগুলো করে সেভ করে বেরিয়ে আসুন। সর্বশেষ বাটনটি Help- ইন্টারনেট সংযুক্ত থাকা অবস্থায় এই বাটনে ক্লিক করলে জুমলার হেল্প সাইটে যেতে পারবেন।
প্রতিটি মেন্যুর পাশেই দেখবেন বেশ কয়েকটি অপশন আছে (নিচের ছবি)। এগুলো মূলত মেন্যুর স্ট্যাটাস দেখায়। এখানে Menu Item(s) ছাড়া বাকিগুলোতে করার কিছু নেই। Menu Item(s)-এ ক্লিক করলে এই মেন্যুর অধীনে কী কী আছে তা দেখা যাবে। যেমন- Main Menu-এর অধীনে কী কী আছে তা এই বাটনে ক্লিক করলে দেখা যাবে।
![]()
Menu Trash
![]()
Menus-এর দ্বিতীয় অপশনটি হলো Menu Trash। কোনো সাবমেন্যু মুছে ফেললে সেটি সরাসরি হারিয়ে যায় না, Menu Trash-এ জমা হয় যা ইচ্ছে করলে পরবর্তী সময়ে পুনরায় ফিরিয়ে আনা যায়। মুছে ফেলা সাবমেন্যু ফিরিয়ে আনতে চাইলে সেটি সিলেক্ট করে ডান কর্নারের Restore বাটনে ক্লিক করুন। সাবমেন্যুটি পুনরায় মেন্যুতে চলে যাবে। আর পুরোপুরি মুছে ফেলতে চাইলে Delete বাটনে ক্লিক করুন। মনে রাখতে হবে যে, যেটি Trash করছেন, সেটির সাথে সম্পর্কিত সব লেখা বা আইটেমও কিন্তু একইসাথে মুছে যাবে। সুতরাং সাবধানে এই কাজটি করতে হবে।
Main Menu
একটু ভালো করলে খেয়াল করলে দেখতে পাবেন, উপরের Menu Manager-এ Main Menu-এর পাশে একটি এস্টেরিকস (*) দেওয়া। এর অর্থ হচ্ছে, সাইটের জন্য যে পৃষ্ঠা বা সাবমেন্যুটি ডিফল্ট করা, সেটি Main Menu-এর মধ্যে অবস্থিত। আপনি চাইলে অন্য কোনো মেন্যু বা পেজকেও ডিফল্ট করতে পারবেন।
Main Menu-তে ক্লিক করলে ভেতরে বেশ কিছু সাবমেন্যু বা আইটেমের নাম দেখা যাবে যেগুলো জুমলা ইনস্টলের সময় তৈরি হয়েছে। মেন্যুর মতোই আপনি চাইলে সেগুলোর সবগুলোকে মুছে ফেলতে পারেন বা সম্পাদনা করতে পারেন।
![]()
এই পৃষ্ঠায়ও ডানদিকের কর্নারে দেখবেন বেশ কটি আইকন রয়েছে। এখানে সর্বমোট দশটি আইকন রয়েছে সেখানে।
![]()
প্রথম আইকনটি অর্থাৎ Menus-এ ক্লিক করলে কী কী সাবমেন্যু রয়েছে বা কী কী সাবমেন্যু আপনি সৃষ্টি করেছেন, তার একটি তালিকা দেখাবে।
যে সাবমেন্যুটিকে আপনি ডিফল্ট হিসেবে দেখাতে চান, সেটি সিলেক্ট করে দ্বিতীয় আইকন অর্থাৎ Default-এ ক্লিক করলে সেটিই হয়ে যাবে আপনার হোমপেজ। অর্থাৎ আপনি যদি সাবমেন্যুটিকে ডিফল্ট করে দেন তাহলে আপনার সাইটের অ্যাড্রেস ওপেন করলে FAQ পেজটি ওপেন হবে।
তৃতীয় ও চতুর্থ আইটেমগুলো যথাক্রমে Publish ও Unpublish । অর্থাৎ কোনো সাবমেন্যুকে আপনি চাইলে প্রকাশ করতে পারেন বা প্রকাশ নাও করতে পারেন। প্রকাশ করতে চাইলে সেটি সিলেক্ট করে Publish বাটন চাপুন আর না চাইলে Unpublish বাটন চাপুন। Publish সাবমেন্যুগুলোকে সবুজ রাইট চিহ্ন ও Unpublish সাবমেন্যুগুলোকে মূল পৃষ্ঠায় লাল ক্রস চিহ্নের মতো দেখাবে। আপনি চাইলে বেশ কিছু সাবমেন্যু তৈরি করে সেগুলোকে Unpublish করে রাখতে পারেন যেগুলো হয়তো ভবিষ্যতে ব্যবহার করবেন।
![]()
পঞ্চম বাটনটি Move। অর্থাৎ একটি সাবমেন্যুকে এক মেন্যু থেকে অন্য মেন্যুতে ট্রান্সফার করতে চাইলে সেটি সিলেক্ট করে Move বাটন চাপুন। তারপর কোন মেন্যুতে সেটিকে পাঠাতে চান, সেটি সিলেক্ট করে সেভ করে দিন। এক মেন্যু থেকে আরেক মেন্যুতে পাঠানোর কাজ শেষ।
ষষ্ঠ বাটনটি Copy। আগের অংশের মতোই এখানেও কোনো সাবমেন্যুকে কপি করতে চাইলে সেটি সিলেক্ট করে এই বাটনটিতে ক্লিক করলেই হবে। প্রয়োজনে পরবর্তী সময়ে সাবমেন্যুর নাম বদলাতেও পারবেন।
![]()
সপ্তম বাটনটি Trash। কোনো সাবমেন্যু মুছতে চাইলে সেটি সিলেক্ট করে এই বাটনে ক্লিক করলে সেটি মুছে যাবে।
সপ্তম বাটনটি Edit। কোনো সাবমেন্যু তৈরি করার পর এর কোনোকিছু পরিবর্তন করতে চাইলে সেটি সিলেক্ট করে Edit বাটন চাপলে সাবমেন্যু তৈরি করার সময় যেরকম একটি পৃষ্ঠা এসেছিলো, ঠিক সেরকম একটি পৃষ্ঠা আসবে। সেখানে আপনি প্রয়োজনীয় সম্পাদনা করতে পারবেন।
সর্বশেষ Help বাটন নিয়ে আলাদা আলোচনার প্রয়োজন নেই। কিন্তু তার আগের New বাটনটি গুরুত্ব পূর্ণ। আগামী পর্বে আলোচনা হবে শুধু New বাটন নিয়ে।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): জুমলা, জুমলা টিউটোরিয়াল, জুমলা, জুমলা টিউটোরিয়াল ;
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৫০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ
![]()
লেখক বলেছেন: আগে মূল টিউটোরিয়াল শেষ হোক, তারপর আস্তে আস্তে টেমপ্লেটের ওপর টিউটোরিয়াল দেওয়া যাবে।
অনেক ধন্যবাদ আপনাকেও।
লেখক বলেছেন: অপ্রাসঙ্গিক লিঙ্ক দেওয়া স্প্যামিঙের মধ্যে পড়ে। আশা করি এরপর থেকে এই কাজ আর করবেন না।
স্বপ্নশিকারী বলেছেন:
টেম্পলেট তৈরী সম্বন্ধে কোন ধারনা আছে?
লেখক বলেছেন: কিছুটা জানি।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ![]()
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ। পরবর্তী লেখা আশা করি শিগগিরই আসবে।
জুমলা শিখতে চাইলে শুধু এসব টিউটোরিয়ালের উপর নির্ভর করলে চলবে না। নিজে নিজে করে শিখতে হবে। যেগুলো পারবেন না, গুগলে সার্চ দিয়ে সেগুলোর সমাধান বের করতে হবে।
টিউটোরিয়াল শুধু আপনাকে কিছু জিনিস ধরিয়ে দিতে পারে। বাকিটা নির্ভর করবে আপনার চর্চা ও ধৈর্য্যর উপর।
মাহমূদ হাসান বলেছেন:
ওফ ভাই, বাঁচালেন, সেই কতদিন ধরে চেষ্টা করছি, আগা মাথা কিছু্ই খুঁজে বের করতে পারছি না, অনলাইনে অনেকেই একটু আঁধটু বলে চলে যায়, আপনার কেউ কষ্ট স্বীকার করে বিস্তারিত আঁকারে লেখে না। থ্যাংক ইউ সো মাচ! কিন্তু আমি তো অনেক দেরী করে ফেলেছি, আগের পর্ব সবগুলো কোথায় পাবো?
মাহমূদ হাসান বলেছেন:
ওফ ভাই, বাঁচালেন, সেই কতদিন ধরে চেষ্টা করছি, আগা মাথা কিছু্ই খুঁজে বের করতে পারছি না, অনলাইনে অনেকেই একটু আঁধটু বলে চলে যায়, আপনার মত কেউ কষ্ট স্বীকার করে বিস্তারিত আঁকারে লেখে না। থ্যাংক ইউ সো মাচ! কিন্তু আমি তো অনেক দেরী করে ফেলেছি, আগের পর্ব সবগুলো কোথায় পাবো?
লেখক বলেছেন: আগের সবগুলো পর্ব আমার ব্লগেই আছে। একটু কষ্ট করে খুঁজে নিতে হবে যে! আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: আসবে। তবে কিছুটা দেরি হতে পারে।
আরিফ বল্গ বলেছেন:
thanks
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
লেখক বলেছেন: ঈদের পরে আসবে। ঈদে একটু খাওয়া-দাওয়া করে নিই। লিখতে লিখতে টায়ার্ড হয়ে গেছি। তবে ঈদে যারা খাওয়াবে, লেখাটা শুধু তারাই পড়তে পারবে- অন্যদের ব্যান মারা হবে। ![]()
সুধাসদন বলেছেন:
জুমলা দিয়ে ওয়েবসাইট তৈরীর কোন বাংলা বই বের হয়েছে কি? হয়ে থাকলে বিস্তারিত জানতে চাই।
লেখক বলেছেন: আমার জানামতে এরকম কোনো বই নাই। আর নেই বলেই এই লেখাটা শুরু করেছিলাম। ![]()
লেখক বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
জামাল ঊদ্দিন বলেছেন:
ভাইয়া , আপনার জুমলা নিয়ে লেখা গুলো খুব কাজের । কিন্তু সমস্যা হল আপনার এই লেখাগুলো কোন ক্যাটাগরিতে দেয়া নাই । ফলে সব আমার ব্রাউজারের বুকমার্কে যোগ করতে হয়েছে । যদিও আপনার একটা লিঙ্ক আমি আমার ব্লগে রেখেছি কিন্তু টিউটরিয়াল গুলোর আমার বুকমার্কের কাছে যেতে হয় । আপনি যদি আপনার জুমলা নিয়ে সব লেখা একটা ক্যাটাগরিতে পাবলিশ করেন তবে শুধু ক্যাটাগরিতে ঢুকেই সব গুলো দেখা যাবে । আশা করি এই সুবিধাটুকু করে দেবেন । অনেক ধন্যবাদ ।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। কিন্তু এখন কি আর নতুন করে ক্যাটাগরি যুক্ত করা যাবে?
জামাল ঊদ্দিন বলেছেন:
একটু কষ্ট করতে হবে । প্রথমে ক্যাটাগরি বানিয়ে নিন । তার পর যে পোষ্টটা ক্যাটাগরিতে এড করতে চান তা এডিট করার জন্য খুলুন । "বাধ ভাঙ্গার আওয়াজ" এর নীচে সদ্য এড করা ক্যাটাগরি পাবেন - ক্যাটাগরির চেকবক্সে ঠিক দিন । "সংরক্ষন করুন" এ দিয়ে সেভ করে বের হয়ে আসুন ।
লেখক বলেছেন: ঠিক আছে- দুয়েকদিনের মধ্যে করে দিচ্ছি। টিপসটার জন্য ধন্যবাদ। ![]()
মেহেদি২৪ বলেছেন:
দারুন। +++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ।
শাববির বলেছেন:
ভাই ১০ নং কি পাব?
এস কে রায় বলেছেন:
গৌতম দা,নমস্কার।
অনেক অনেক ধন্যবাদ। জুমলার জন্য মাথা পাগল করা একটা নেশা ছিল। অনেক খুজে পার্থ সারথীর একটা ই-বুক পেয়েছিলাম। কিন্তু সেখানে বেসিক ছাড়া আর কিছুই পাইনি। তবে আপনার লেখা থেকে অনেক অনেক কিছু বুঝতে পারলাম। পরবর্তিতে অবশ্যই সহযোগীতা পাবো এই শুভ কামনায়- এসকে রায়
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















