সচেতনতা কাব্য। (আমার ছোট্ট মাথায় যা আসলো :#> )
২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আম্মু সময়মত ভাত বেড়ে না দিলে, পেটে ক্ষুধা নিয়ে আম্মুকে বকাবকি করিনা। কি করি?! নিজেই নিয়ে খাওয়ার চেষ্টা করি।তাই না? চলুন নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করি। সৃষ্টিকর্তা অবশ্যই আমাদের সাথে রয়েছেন।
১।
হাতে রাখুন বোন
ছোট্ট এক আলপিন।
হারামীর যায়গামত
শক্ত গুতা দিন।
২।
যে বদ পাশে বসে
ভুলে যায় সে পর।
আপন করে মারুন কনুই
ঠিক কিডনি বরাবর।
৩।
কথায় রাখুন বিষ
অন্তরেই থাক রস।
শয়তানদের গালি দিন
ভাষা করে কর্কশ।
৪।
পিশাচটার যায়গামত
মেরে কঠিন লাথ।
সহজেই করতে পারেন
একদম কুপোকাৎ।
৫।
খুব কষ্ট পেলে
গলা করুন উঁচু।
কিছু ভাল মানূষ
নিবেই আপনার পিছু!
৬।
ইজ্জতটা প্রিয় আপু
খুব বেশী মুল্যবান।
নির্জনে একা থাকা
আপনি কি ঠিক পান?
৭।
ছেলে বন্ধুর প্রতি
পারলে আবেগ কমান।
একটু চিন্তা করুন
নিজ পরিবারের মান।
৮।
বান্ধবী আছে ভালো কথা
আপনারো আছে দাম।
তাইতো কথায় বলে্,
নিজে বাঁচলে বাপের নাম।
৯।
নিজ নিজ যায়গায়
নিজে হোন ঠিক।
পরিবারের পুরুষদের
শেখান ঠিক-বেঠিক।
১০।
প্রানপ্রিয় আপু
হোন না একটু শালীন।
আপনার সৌন্দর্য্য
হবেনা তাতে বিলীন।
বিঃদ্রঃ আমরা অবশ্যই কোন নিরাপরাধীকে শাস্তি দিবো না, আপুরা তা মনে রাখবেন জানি।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪

ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৬

বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।
অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।
শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !
পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮

আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা...
...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম...
...বাকিটুকু পড়ুন