কেন, ব্যাখ্যা দেই?
আমার মাথায় মাঝে মাঝেই ভূত সওয়ার হয়! যখন কিছু করার থাকে না তখন মনে আসে যত ধ্বংশাত্বক চিন্তা, যেমন অপারেটিং সিস্টেম নতুন করে সেটআপ দেওয়া। (ভাগ্গিস মানুষকে নতুন করে সেটআপ দেয়া যায় না, হয়তো নিজেকে অথবা বউকে সেটআপ দিয়ে দিতাম!!)
গতকাল রাত দু'টোর দিকে মনে হ'ল এক্সপি'র নতুন সেটআপ দেই! দিলাম। আজকে সন্ধায় মনে হ'ল ডুয়াল বুট হিসেবে উবুন্টু ৯.০৪ রাখি; করলামও তাই। উবুন্টু এর আগেও একবার সেটআপ দিয়েছিলাম (৮.০৪ এর সিডি পাঠিয়ে দিয়েছিল, ফল হয়েছিল ভয়াবহ! পুরো হার্ডডিস্ক ফাঁকা ?! কি যে কষ্ট হয়েছিল।। এখনও দুঃস্বপ্ন মনে হয়! একে আমি কম্পিউটারের কিছুই শিখিনি কোথাও, যা শিখেছি নিজে নিজে - তার উপর লিনাক্স একবারেই নতুন)
যাহোক, ডুয়াল বুট হিসেবে দিলাম সেটআপ! আমার (
এখন উবুন্টু ব্যবহার করেই ইন্টারনেট ইউজ করছি। এবং আমি খু-উ-ব এক্সাইটেট! কিন্তু এত কিছুর পরও একটা সমস্যা- এমপিথ্রি শুনতে পারছি না। ওয়েব ঘাটলাম, কিন্তু কিছুই পরিস্কার হ'ল না। মনে হচ্ছে আরও কিছু দিন লাগবে সব মনমতো সাজিয়ে নিতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


