somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে কথা বলিনি কাউকে - ৯ (ধুমপান)

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার জীবনের প্রথম ধুমপান করার কথা স্পষ্ট মনে আছে। অনেক ছোট বেলার কথা। বয়েস মনে নেই। কোন এক শীতে নানার বাড়িতে গিয়েছি। সকাল বেলায় মামাদের সাথে লাঠি হাতে গরুর পেছন পেছন ছুটতে ছুটতে গড়ের মাঠে হাজির। হাল দেয়া শেষে মামা ক্ষেতের আইলে বসে জিরোচ্ছে আর কয়েকজন পরিচিত নানা বসে হুক্কা টানছে। আমি পাশে দাড়িয়ে দেখছি। ছোট্ট কালো রংয়ের চ্যাপ্টা মতন একটা বল। একদিকে লাগানো লম্বা একটা ডাটির মাথা থেকে ধোঁয়া উঠছে। ঐ বল টাতে একটা ছোট্ট ফুটাও আছে। নানা কয়েক সপ্তাহের না কাটা সাদা দাড়ি-মোছ ওয়ালা ঠোট গোল করে ফুটার উপর চেপে ধরে কষে টান দিচ্ছে। আর বলের ভেতর থেকে ভারি শব্দের একটা গড়গড় আওয়াজ বেরুচ্ছে। কুয়াশা ঢাকা শীতের সকালে শুনা ঐ শব্দে আমি সম্মোহিত হয়ে গিয়েছিলাম। হঠাৎ নানা জিজ্ঞাসা করলেন আমিও টানতে চাই কিনা। আমিও হ্যা সুচক মাথা নাড়লাম। নানা কাছে টেনে নিলেন। :):D

এরপর পুরোপুরি ধুমপান ধরি ইন্টারমিডিয়েটে উঠে। হোষ্টেলে থাকতাম। রুমের আর বাকি সব বিড়ি ফুকে। আর আমি বাবু সেজে বসে থাকি। কিছুদিন পর আমারও ধ্যান ভাংল। মনে আছে, একবার কারওর পকেটে টাকা নেই। কোথা থেকে খুজে পেতে ১ টাকা পাওয়া গেল। বিড়ি গবেষক একজন পরামর্শ দিল বিড়ি না কিনে সস্তায় বাজার থেকে পান খাওয়ার সাদা পাতা কিনে আনা যাক। তাই করা হলো। যখন দরকার সাদাপাতা লাইটের তাপে শুকিয়ে গোল করে কাগজে মুড়ে অনেকদিন পর্যন্ত ধুমপান করা গেল।

ভার্সিটিতে উঠে কলেজ বন্ধুর বাসায় হঠাৎ কবে যেন একবার গাজায় টান মারলাম। বন্ধু আমার আগে ঘুমের ঔষধ খেয়ে নেশা করত। ঘুমের ঔষধ খেয়ে ঘুমানোর কোন মানে হয়? তাই ওটা আমাকে দিয়ে হয়নি। কিছুদিন পর ফেন্সিডিল ধরল। আমাকে ও সবসময় ডাকত সাথে যাওয়ার জন্য। আমিও যেতাম। ফ্রি ফ্রি সিগেরেট পাওয়া যাবে। কয়েকবার আমাকে বোতলের অর্ধেকটা দিয়েছিল। ভালই। বন্ধুটি দেখতাম ঘুমে ঢলে পড়ছে। আর আমি মহানন্দে একটার পর একটা বিড়ি পোড়াতাম। সব ফ্রি।
সাথে করে কয়েকবার ঢাকা কলেজের বিপরীত দিকের এক পানশালায় নিয়ে গিয়েছিল। ঐ তিতা পানি আমার কখনই ভাল লাগত না। তবুও সময়টা ভালই কেটে যেত। এরপর কবে যেন বিড়ির মতো দেখতে একটা দোমড়ানো মোচড়ানো সাদা শলাকা হাতে ধরিয়ে দিল। গন্ধে আমার নাড়িভুরি উল্টে যাবার জোগাড়। সম্ভবত দ্বিতীয় দিন ঐ গন্ধে মাথা ঘুরে বমি করে দিয়েছিলাম।

এরপর টানা ছয় মাস শুধু ঘুমালাম। ঐ ছয় মাসের কোন স্মৃতি আমার নেই। কোন স্বপ্নও ছিল না। আপনারাই বলুনতো একজন মানুষ যে সবসময় তার জীবনের অনেকগুলো দিনের স্মৃতি হাতরে বেড়াচ্ছে। কিন্তু কিছুই মনে পড়ছে না। তার সময়গুলো এখন কেমন কাটছে?

মা মারা যাবার পর আমার নেশাটা কেটে গেল। হতাশায় ডুবে যাবার কথা ছিল। নেশাটাকে আকড়ে ধরার কথা ছিল। কিন্তু কেন যেন উল্টোটা ঘটল।

বাংলার মেয়েরা মনে হয় কেউ ধুমপান পছন্দ করে না। ভার্সিটিতে একটা মেয়ে প্রায় সময় আমার পাশে বসত। তার মনে অনেক দু:খ ছিল। ওগুলো আমার সাথে শেয়ার করত। আমিও ভাল শ্রোতা ছিলাম। এজন্যে মনে হয় কথা বলতে পছন্দ করত। যখন আমি বিড়ি ফুকে ডেস্কে ফিরতাম, ও অন্য দিকে ফিরে থাকত। আর এখন বাসায় তো চোর পুলিশ চোর পুলিশ খেলা চলে। মুখে গন্ধ পেলেই হল। সেদিন আর..... ;)

অনেকবার ধুমপান ছেড়ে দেবার চেষ্টা করেছি। যখন একা থাকি তখন মনে হয় একটু ভাবের জগত থেকে ঘুরে আসলে কেমন হয়? তাই আর ছাড়া হয়নি। এখন অবশ্য পয়সা বাচানোর চেষ্টায় আছি। আর দোয়া করছি। পকেটে আর একটু পয়সা হলেই কিনে আনব কয়েকটা শলাকা। এখানে বাসস্টপেজে আমার পাশে দাড়িয়ে থাকা কোন সুন্দরী যখন সিগারেট ধরায় তখন বুকের ভেতরটা টন টন করে উঠে। একটা সুখটানের অভাব বোধ করি খুব তখন....



(আমার এই লেখাটি বন্ধুবর হাসান আর রাসেলকে উৎসর্গ করছি। আমার হাত ধরে যাদের ধুমপান করতে শেখা। পারলে ক্ষমা করিস। আর রাসেল ভাইকে। যিনি ঘন্টায় ঘন্টায় আমার ধুমপান করা দেখে আমার উপর মহাবিরক্ত ছিলেন.....)



যে কথা বলিনি কাউকে - সিরিজ লিন্ক।


সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

আমার একশততম পোস্ট!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৮



আমার একশততম পোস্ট!

আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন

ভুল শুধু ভুল, আমি কি করছি ভুল?

লিখেছেন রবিন.হুড, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪১

আমি টাকার পিছনে না ছোটার কারনে আমার হাতে যথেষ্ট সময় থাকায় সে সময়টুকু সামাজিক কাজে ব্যয় করার চেষ্টা করছি। আবার বিলাসিতা পরিহার করার কারনে অল্প কিছু টাকা সাশ্রয় করছি যা... ...বাকিটুকু পড়ুন

সংসদের বায়না : ৩০ সেট গয়না

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:১৪

একসময় এই প্রবাদটি খুব প্রচলিত ছিল, এমনকি পণ্ডিত মহলেও এটি নিয়ে ঠাট্টা-মশকরা করা হতো।
সময় বদলে গেছে; যমুনা নদী দিয়ে বহু জল বয়ে গিয়ে সাগরে মিশেছে।



বাস্তবতার নিরিখে আমাদের সমাজে... ...বাকিটুকু পড়ুন

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

×