somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে কথা বলিনি কাউকে - ১১ (রাথপ্রিয়)

১১ ই মে, ২০১৩ বিকাল ৫:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত ৯ টা। আমি আর সরব বসে আছি ধানমন্ডি লেকের পাশে। হঠাৎ হঠাৎ সরব ডুকরে ডুকরে কেঁদে উঠে। প্রিয়া কিছুই না জানিয়ে সবধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আশেপাশের মানুষদের প্রশ্নবিদ্ধ মুখ আমাকে অপ্রস্তুত করে। আমি মাথা নিচু করে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথরের টুকরো গুলো দেখি।
------------------

মধ্যদুপুর। অসাধারন মুখরোচক এক মধ্যাহ্নভোজের পর আমি আর ফয়েজ দুবন্ধু আবার জম্পেস আড্ডায় মেতে উঠি। এবছর নাকি পদার্থ বিজ্ঞানে ৩ জন নোবেল পাচ্ছে?, কানস্‌ ফ্লিম ফেস্টিভেলে নওমি ক্যাম্পবেলের কোন মুভিটা যাচ্ছে এবার?, আগামী সপ্তাহের ছুটিতে কোথায় যাচ্ছি?, সুমনের নাকি নতুন ভিডিও এসেছে বাজারে? - আমরা ইন্টারনেটে বসি।

- তবুও আমি একটু অস্বস্তি বোধ করতে থাকি। গত রাতে ফয়েজের প্রেমিকার বিয়ে হয়ে গিয়েছে। যুক্তরাষ্ট্র অভিবাসী ডাক্তার। সেতুলনায় ফয়েজ এখনও পড়াশুনার পাঠও চুকায়নি। আসলে কিছুই করার ছিলনা। দুজনে পালিয়ে বিয়ে করতে চেয়েছিল। সময় পাওয়া যায়নি।

আমি কিছু জিজ্ঞেস করবনা করবনা করেও প্রশ্নটা করে ফেললাম। জবাবে ফয়েজ বলল, মহিব আমার হাসি মুখ দেখে আমার ভিতরটাকে ভুল বুঝনা।
------------------

দুপুর ৩ টা থেকে শিমুল দাড়িয়ে আছে বাস ষ্ট্যান্ডে। এতক্ষন টং-দোকানে বসে ছিল। বেলার এখানেই তো আসার কথা। ওর ফোনটাও বন্ধ। আগে বেলা অভিমান করে মাঝে মাঝে ফোনটা বন্ধ করে রাখত। কিন্তু আজকে ফোনটা বন্ধ রাখার কারনটা কি? অজানা এক আশংকা আর ভয়টা শিমুল মন থেকে জোড় করে তাড়িয়ে দেয়। বেলা অবশ্যই আসবে। আসতে ওকে হবেই।

রাত ৯ টা। মাসুম এসেই একটা সিগারেট ধরায়। তার মুখ দেখে শিমুল কিছু আচ্ঁ করার চেষ্টা করে। মাসুম কিছু বলে না। শিমুল কিছু ভাবতে পারছে না। আচ্ছা ঠান্ডা মাথায় ভাবা যাক কি ঘটতে পারে। বেলা আসার সময় ওর মায়ের হাতে ধরা খেয়েছে। এরপর সবাই রাগারাগি করেছে। মারধরও করতে পারে। তাহলে পরিস্থিতি ঠান্ডা হওয়ার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে।
হঠাৎ মাসুম ওর ফোনটা এগিয়ে দেয় - "ধর, বেলা কথা বলবে।"
--হ্যালো....
ওপাশে একটু নিরবতা। বেলা কি কাঁদছে?
--হ্যালো শিমুল। আমার বিয়ে হয়ে গেছে। আমাকে ভুল বুঝ না। আমি তোমাকে আগেই বলতে চেয়েছিলাম। আই এম সরি। আমি আস.....

শিমুল বেড়িয়ে যায় দোকান থেকে। ৭ দিন পর পুলিশ কুষ্টিয়া থেকে অর্ধপাগল শিমুলকে উদ্ধার করে।
------------------

কোরবানী ঈদের আগের রাত। ইতালি থেকে দেশে ঈদ করতে আসা বন্ধুর সাথে অনেকদিন পর দেখা। সবাই ঠিক করলাম আজ সারারাত আড্ডা দিব। পুরনো সব বন্ধুদের বাড়িতে বাড়িতে ঢু মারব। নিজেরা রান্না করব। রাতে মুভি দেখব সবাই মিলে। তো রাত ৩ টা বাজতেই সবাই যে যার মতো ঘুমোতে শুরু করল। আমি আর সুব্রত বারান্দায় গিয়ে বসি। সুযোগ পেয়ে প্রশ্নটা করে ফেলি।
-- বিয়েথা কবে করছিস?
-- দোস্ত তমাকে ভুলতে পারছিনা এখনও।
-- সে তো বহুদিন আগের কথা।
-- হ্যা তা তো ৭/৮ বছর হয়ে গেল। সত্যিকারের প্রথম প্রেম যাকে বলে আরকি।
আমরা হাসি। আমি বলি, ঠিক আছে, বিয়ের পর ভাবির সাথে আবার প্রেম করিস।
-- দোস্ত আমি মেয়েদেরকে এখন আর বিশ্বাস করতে পারি না...

আমি সিগারেটের ধোঁয়ায় আমার ভাবনাগুলোকে জড়িয়ে যেতে দেই। আর গুন গুন করে গাইতে থাকি

আমার হাড় কালা করলাম রে
ওরে আমার দেহ কালার লাইগা রে
আমার অন্তর কালা করলাম রে
দুরন্ত পরবাসী....










যে কথা বলিনি কাউকে - সিরিজ লিন্ক।




সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৩ রাত ৯:১৮
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

আমার একশততম পোস্ট!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৮



আমার একশততম পোস্ট!

আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন

ভুল শুধু ভুল, আমি কি করছি ভুল?

লিখেছেন রবিন.হুড, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪১

আমি টাকার পিছনে না ছোটার কারনে আমার হাতে যথেষ্ট সময় থাকায় সে সময়টুকু সামাজিক কাজে ব্যয় করার চেষ্টা করছি। আবার বিলাসিতা পরিহার করার কারনে অল্প কিছু টাকা সাশ্রয় করছি যা... ...বাকিটুকু পড়ুন

সংসদের বায়না : ৩০ সেট গয়না

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:১৪

একসময় এই প্রবাদটি খুব প্রচলিত ছিল, এমনকি পণ্ডিত মহলেও এটি নিয়ে ঠাট্টা-মশকরা করা হতো।
সময় বদলে গেছে; যমুনা নদী দিয়ে বহু জল বয়ে গিয়ে সাগরে মিশেছে।



বাস্তবতার নিরিখে আমাদের সমাজে... ...বাকিটুকু পড়ুন

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

×