somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রেজার হান্ট - গন্তব্য মিরপুর

০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(সুপার ফ্লপ খাওয়া প্রথম পর্বটি পাবেন এখানে)

আমরা প্রথমে ধাঁধাটি বুঝতে পারছিলাম না। আমরা আরেকটি এসএমএস পেলাম। ধাঁধার উত্তরের ক্লু চাইতে পারবো আমরা। সে ক্ষেত্রে আমাদেরকে টাইম পেনালটি করবে। আমরা মোবাইলের এসএমএস লেখার অপসনে গিয়ে চেষ্টা করতে লাগলাম ধাঁধাটি ধরতে, যেমন এসএমএস এর T9 অপশ্‌ন। যাই হোক কিছুক্ষন চেষ্টার পর আমরা ধাঁধার উত্তরের ক্লু চাইলাম এবং ক্লু চেয়ে এসএমএস করার পর পরই আমরা ধাঁধাটি ধরে ফেললাম।

এবং ইতিমধ্যে আমরা ৩০ মিনিট পেনাল্টিও খেয়ে ফেললাম। এই মিনিট পেনাল্টির ব্যাপারটা হলো, আমাদেরকে পরবর্তী ডেস্টিনেশনে ৩০ মিনিট বসে থাকতে হবে। ৩০ মিনিট পর আমাদেরকে পরবর্তী টাস্ক দেয়া হবে।

যাই হোক, ধাধার উত্তরে একটি জায়গার নাম ছিল।
National Heart Foundation

৬২ ২১ ৮১ ৪৩ ৬৩ ৬২ ২১ ৫৩ ০ ৪২ ৩২ ২১ ৭৩ ৮১ ০ ৩৩ ৬৩ ৮২ ৬২
৩১ ২১ ৮১ ৪৩ ৬৩ ৬২
মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে ৬ দুইবার চাপুন - N, ২ একবার চাপুন - A, ৮ একবার চাপুন - T... ০ অর্থ একটি স্পেস।

- লাগালাম দৌড়। সন্ধ্যা ৭ টায় ফার্মগেট থেকে মিরপুরের কোন বাসে কি আর সহজে উঠা যায়। সাইদ ভাই কিভাবে যেন চিপা ঠেলা দিয়ে আমাকে আর আসিফকে বাসের ভেতরে চালান করে দিলেন। আর তিনি বাসের পেছনের বাম্পারে উঠে হেল্পারের সাথে গলা মেলাতে লাগলেন।

ন্যশনাল হার্ট ফাউন্ডেশন পৌছে দেখলাম আমরাই প্রথম পৌছেছি। ওখানে ট্রেজার হান্ট ম্যানেজমেন্ট টিম দাড়িয়ে ছিল। নাম, পৌছানোর সময় লিখে নিয়ে রাতের মিল খেয়ে নিতে বলল আর দলা পাকানো একটি নিউজপেপার হাতে ধরিয়ে দিল। পরবর্তি কি করনীয় তা নাকি ঐ ময়লা দলা পাকানো নিউজপেপার টিতে লেখা রয়েছে!! যাই হোক সাইদ ভাইয়ের চিৎকারের চোটে ভাত না চিবিয়েই ডাইরেক্ট গিলতে লাগলাম। আর আসিফতো হাসির চোটে কিছু খেতেই পারছিল না। ওর আবার "মুন্না ভাই এমবিবিএস" এর ডক্টর আস্তানার মতো রাগ হলে নাকি হাসি পায়। X(

যাই হোক, খাওয়া-দাওয়া শেষে সাইদ ভাই দলা পাকানো নিউজপেপারটি খুললেন। পেপারটি কুটি কুটি করে ছেড়া হয়েছে। কয়েকটি টুকরোতে দেখা গেল মোটা কালো দাগ। তার অর্থ পাজল মেলাতে হবে। হোটেলের দুই টেবিল একসাথে করে তিনজনে হুমরি খেয়ে পড়লাম টুকরো গুলোর উপর। ৩ জনের ৬ হাত একসময় প্যাচ খাইয়ে পাজলটি মেলানো হল। লিখা রয়েছে - দারুস্‌সালাম পুলিশ স্ট্শেন।


এরপর.....
ট্রেজার হান্ট - সিজন III - দি সিটি মেইজ




সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৩ রাত ৮:১৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা সিক্রেট অফ ব্লগ ল্যাং মারামারি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

ব্লগে টিকে থাকতে হলে আপনাকে মানসিক ভাবে শক্ত হতে হবে। আপনাকে অন্য কোন ব্লগার ল্যাংচি মেরে ফেলে দিবে, এরজন্যে আপনার প্রস্তুত থাকা উচিৎ। এই 'আমেরিকা বনাম ইরান' ল্যাং মারা খাওয়ায়... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

বাজারের আগুন নিভবে পে-স্কেলে, প্রবৃদ্ধি ছুঁয়ে যাবে দশ শতাংশ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৮


কেরামত মওলা সাহেবকে চেনেন না এমন মানুষ সচিবালয়ে কমই আছেন। তিনি মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সচিব। আজ নতুন পে স্কেল নিয়ে গঠিত সচিবদের কমিটির সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ মানুষটি... ...বাকিটুকু পড়ুন

ইসলামাবাদে জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠান

লিখেছেন মাথা পাগলা, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪৩



পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়; এটি ছিল ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের ফল।... ...বাকিটুকু পড়ুন

আপা আর ফিরে আসবে না......

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৪১

যুগে যুগে গণ-আন্দোলন ও তীব্র জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হওয়া বিভিন্ন দেশের স্বৈরশাসকদের তালিকাঃ

(১) মোহাম্মদ রেজা পাহলভিঃ (ইরান - ১৯৭৯)১৯৭৯ সালে ইরানি বিপ্লবের সময় লাখ লাখ মানুষের প্রবল... ...বাকিটুকু পড়ুন

×