somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ্যাপালেচিয়ান ট্রেইল - চলুন ঘুরে আসি ঊষর জনহীন প্রান্তরে।

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


[এই হল অ্যাপালেচিয়ান ট্রেইল। ভাল নাম 'AT'। পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্র বরাবর ২,১৭৫ মাইল বিস্তৃত]


[জর্জিয়া থেকে মেইন পর্যন্ত লম্বা এই AT দেশটির মধ্যে যেমন বড় তেমনি পৃথিবীর দীর্ঘতম ট্রেইল গুলোর মধ্যেও একটির জায়গা দখল করে নিয়েছে]


[নিউ জার্সি, নিউইয়র্ক, কানেকটিকাট সহ ১৪ টি স্টেটকে ভাগ করে এই ট্রেইল নিজের পথ বের করে নিয়েছে]


[আলোচনার সুবিধার জন্যে এই ট্রেইলটিকে মোট চার ভাগে ভাগ করা হয়েছে। ১. দক্ষিনের পর্বতমালা, ২. ভার্জিনিয়ার উচ্চভুমি, ৩. মধ্য-আটলান্টিকের নিম্নভুমি এবং ৪. নতুন ইংল্যান্ড]


[বেনটন মেককেয় - এই ট্রেইলটির প্রস্তাবক। প্রস্তাব করেছেন ১৯২১ সালে। তিনি একাধারে বন-অধিকর্তা এবং নিউজপেপার এডিটর ছিলেন। তিনি মনে করতেন, এই ট্রেইলটি উড়ু উড়ু মনের শহুরে মানুষদের মাঝে তেপান্তরের মাঠে হারিয়ে যাওয়ার মতো উৎসাহজনক কিছু একটা তৈরী করতে পারবে।]


[তো বেনটন সাহেব প্রায় ১৬ বছর লাগিয়ে এই ট্রেইলটির কাজ ১৯৩৭ সালে শেষ করেন]


[সে এক মহা কর্মযজ্ঞ। প্রচুর সংখ্যক সেচ্ছাসেবী এর পথঘাট, মানচিত্র এবং স্থানীয় ট্রেইল ক্লাব তৈরীতে কাজ করেছিলেন]


[গাছ এবং পাথরের উপর দেয়া সাদা দাগের আস্তর হাইকারদেরকে পথ চিনিয়ে দেয়। এই পথ চিহ্নিতকরনকে AT-সিগনেচার ও বলে]


[আজও কয়েক হাজার স্বেচ্ছাসেবী এই ট্রেইলটি নিয়মিত পরিষ্কার, ট্রেইলের উপর পরে থাকা গাছপালা সরানো, ট্রেইল মার্কারগুলোকে ঠিকঠাক রাখা, এবং হাইকারদেরকে সম্ভাব্য বিপদ সম্পর্কে জানানোর কাজ করে যাচ্ছে]


[কেউ যদি একবারে পুরো ট্রেইল হাঁটতে চায় তাহলে তাকে বলা হয় থ্রু-হাইকার। আর কেউ যদি অল্প একটু হাঁটতে চায় তাহলে তাকে বলা হয় ডে-হাইকার বা সেকশন হাইকার]


[প্রতি বছর প্রায় ২০০০ পথব্রাজক এই AT'র সম্পুর্ন পথটি হাঁটার উদযোগ নেয়। আর প্রায় ২/৩ মিলিয়ন লোক এই ট্রেইলটির কিছু অংশ কিছু অংশ করে হেঁটে থাকে]


[আর থ্রু-হাইকারদের মাত্র এক-চতুর্থাংশ বা ৫০০ লোক পুরোটা পাড়ি দিতে পারে]


[দুই ধরনের থ্রু-হাইকার আছে। একদল হল উত্তরমুখী। এরা জর্জিয়া থেকে মেইনের দিকে যায়। আরেক দল দক্ষিনমুখী। এরা মেইন থেকে জর্জিয়ার দিকে যায়। তবে অধিকাংশ থ্রু-হাইকার হল উত্তরমুখী। এরা জর্জিয়া থেকে মার্চ/এপ্রিলে শুরু করে। আর শেষ করে মেইনে, সেপ্টেম্বর নাগাদ]


[অধিকাংশ হাইকার রা দিনে ১৫ মাইল করে পাড়ি দেয়। আর মোটামুটি ৬ মাস লাগিয়ে ফেলে পুরোটা হেঁটে আসতে]


[কোন কোন হাইকার উচ্চ ক্যালরি যুক্ত খাবার দাবারে ব্যাগ ভর্তি করে ফেলে। যেমন, চকলেট বার। হাজার হোক শরীরের শক্তি কমানো যাবে না। অধিকাংশরা দিনে মোটামুটি ৬০০০ ক্যালরি খরচ করে ফেলে]


[এখন পর্যন্ত ১০০০ এরও কম লোক মেইন থেকে জর্জিয়া অর্থাৎ দক্ষিনমুখী অভিযানে অংশ নিয়েছেন। কারন অভিযানটি শুরু হয় কাথাদিন পর্বত দিয়ে। আর এটিই হল ট্রেইলটির সবচেয়ে কষ্টকর অংশ]



---পরের পর্ব---

সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৯
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসি ছাড়াই ঘর থাকবে বরফ শীতল: মেনে চলুন বিশেষজ্ঞদের বিশেষ টিপস

লিখেছেন শিমুল মামুন, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬


তীব্র তাপপ্রবাহে (Heatwave) জনজীবন যখন বিপর্যস্ত, তখন ঘর ঠান্ডা রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ঘর শীতল রাখতে যে সবসময় এসির (Air Conditioner) প্রয়োজন হবে, তা নয়। বিশেষজ্ঞরা কিছু... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

আমার একশততম পোস্ট!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৮



আমার একশততম পোস্ট!

আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন

ভুল শুধু ভুল, আমি কি করছি ভুল?

লিখেছেন রবিন.হুড, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪১

আমি টাকার পিছনে না ছোটার কারনে আমার হাতে যথেষ্ট সময় থাকায় সে সময়টুকু সামাজিক কাজে ব্যয় করার চেষ্টা করছি। আবার বিলাসিতা পরিহার করার কারনে অল্প কিছু টাকা সাশ্রয় করছি যা... ...বাকিটুকু পড়ুন

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

×