বাংলাদেশকে ডিজিটাল/আধুনিক বিশ্বের (প্রযুক্তির) কাতারে দাড় করানোর প্রলাপ কতটা হাস্যকর, তা আমাদের আন্তর্জাতিক মুদ্রানীতির দিকে লক্ষ্য করলেই পরিষ্কার হয়ে যায়।
আপনারা নিশ্চয় "পে-পলের" নামের সাথে পরিচিত আছেন? নেটে বসে কেনাকাটা করতে এ মাধ্যম সারা বিশ্বে সমাদৃত। কিন্তু আমাদের দেশের হর্তাকর্তারা! মনে করেন "দেশের মুদ্রা পাচার হয়ে যাবে!!!" কি আজিব বাত! অথচ প্রতিবেশী সব দেশের সরকার অগ্রাধিকার ভিত্তিতে এ সুবিধা অনেক আগে থেকেই তাদের জনগণের জন্য উন্মুক্ত করেছে। যার সুফলে আজ ভারত বিশ্বের দরবারে অর্থনৈতিক উন্নতির ঘোড়া ছুটিয়েছে। আর আমরা "ডিজিটাল বাংলা" আলাদিনের চেরাগ দিয়ে গড়ে ফেলব মনে হচ্ছে??
আমার অভিজ্ঞতা
কয়েকবছর আগে আমি একবার "স্কাইপি" এর টকটাইম কিনতে তাদের অর্ডার ফরম পূরণ করার এক পর্যায়ে আটকে গেলাম! কারণ আমার "পে-পল " / "ভিসা" / "মাস্টার" ইত্যাদির এ্যাকাউন্ট নাই। আমি হতাশ হয়ে কি করবো ভাবছিলাম।
(হতাশা আছে অনেকেরই)
(পরে আমার দুলাভাইয়ের (কানাডা) এ্যাকাউন্ট ব্যবহার করেছি।)
আমি যদি আরো ৫বছর আগে এটা করতে পারতাম, তাহলে আজ স্কাইপি দিয়ে কমপক্ষে মাসে ১,০০,০০০/= টাকা ইনকাম করতাম। (এটা ফাঁকা বুলি না। এখনো কম-বেশী ইনকাম করছি।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


