আমরা কি আর কখনও সবুজ ঘাস হতে পারবো?
কিংবা পারবো কি লালিমায় মাখা উত্তোলিত ঢেউ?
আমাদের কি হবে কোনো এক বৃষ্টিমাখা সন্ধ্যার মতো ধূসর-
কিংবা বেগুনি ছোঁপের, নীলিমার মতো
ব্রাশ ব্রাশ করা আলতো হৃদয়ের সন্তান?
আমরা তো কেটে চলেছি নিজেদের, প্রতিনিয়তই
আমরা তো ফেলে দিয়েছি নিজেদের, ঘরগুলো
আমরা তো ছুঁড়ে ছুঁড়ে নষ্ট করে দিয়েছি-
আমাদের সব বোধগুলো
আমরা তো রাগিয়ে দিয়েছি আমাদের জন্মপ্রভুকে-
তাকে কেঁটে-ছেঁটে-বিকলাঙ্গ করে;
নিজের মাঝে নিজেকে খুঁজি সারাদিন-সারাবেলা
নিজের মাঝে প্রকৃতি খোঁজায় আমাদের যতো হেলা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



