নারী তুমি বিশ্বজয়ী!
বলোনা আমায় কেমন করে করলে তুমি বিশ্বজয়?
কী দিয়ে বেঁধেছো পৌরুষ মোর তোমার আঁচলে?
নারী,
তোমায় পূজি কেন?
নারী,
কী দিয়ে ভেঙ্গেছো পাষাণ-স্তুপ,
কী দিয়ে গড়েছো ফুলের বাগান?
তোমার ও অঙ্গে কী সুধায় তুমি টেনেছো আমায়?
বলো,
নারী,
কী আছে তোমাতে—
রূপ?
রস?
গন্ধ?
বর্ণ?
নারী,
হেসো না!
আমায় বেঁধেছো কী দিয়ে, বলো!
নাহয় মানলাম তুমি চঞ্চলা,
সরলা-চপলা বিমোহিনী তুমি,
আরও মানলাম তুমি সুন্দর!
কিন্তু তোমায় ভালোবাসি নাকো এর কোনোটির গুণে!
আর কী রেখেছো বলো তুমি সঙ্গোপনে।
আর কী আছে তোমার
যা ভালোবাসা পেতে পারে মোর?
কোন শক্তি তোমার
আমার ভেতরে জাগিয়ে তুলেছে আমায়?
বলো নারী, বলো!
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


