অবিশ্বাসী ভাইদের প্রতি একটি জিগ্গাসা .....
২৫ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫৮
কয়েকদিন ধরেই একটি প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে হয়রান । আসলে এর উত্তর আছে কিনা তাও জানিনা । থাকলেও তা কতটুকুই বা গ্রহনযোগ্য তা ও হয়ত প্রশ্ন সাপেক্ষ । তবে ভাল উত্তর পেলে তা মেনে নিতে বাঁধা নেই ।
হুম , ব্যাপারটি হল ..
আমরা কি কখনো ভেবে দেখেছি যে, মহাগ্রন্থ আল কুরআনের হাফেজ (কুরান মুখস্তকারী) পাওয়া যায়, কিন্তু অন্যান্য ধর্মগ্রন্থের হাফেজ কি পাওয়া যায় ?
আট দশ বছরের বাচ্চারা কি সুন্দর পুরো কোরআন মুখস্ত করে ফেলছে , মাশাল্লাহ ।
এক হিসেবে দ্যাখা গিয়েছে যে পৃথিবীতে ছয় কোটির ও বেশী কোরানে হাফেজ পাওয়া যাবে ..
অথচ অন্যান্য ধর্মগ্রন্থের ক্ষেত্র এমন কোন নজির নেই ।
তাহলে যারা এত বিশাল সমুদ্র এত সহজে অন্তঃস্হ করে নিচ্ছে তারা এ কাজ কিভাবে করছে ?
এটা কি এমনি এমনিই হয়ে গিয়েছে ?
এর উপর কি অদৃশ্য একজনের হাত নেই ?
হয়ত অনেকে এটাকে এমন কিছু ই মনে করবে না , কিম্বা একে সঙ্গায়িত করবে মানুষের অদম্য ইচ্ছাশক্তি আর পরিশ্রম এর ফসল দিয়ে ।
কিন্তু এত বড় স্পর্ধা আমার নেই যে এটাকে অদৃশ্য শক্তির সাহায্য বিনে অন্য কিছু দিয়ে উপেক্ষা করব ।
যারা অদৃশ্য একজন তথা আল্লাহর অস্তিত্তে বিশ্বাস করেন না তাদের কাছে এর উত্তর আছে কি ?
প্রশ্নটি সকল ধর্মে বিশ্বাসীদের প্রতি যথাযথ সম্মান রেখেই করছি ,
কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চাই । এটাই পৃথিবীর নিয়ম , ভিন্ন ধর্ম এবং ভিন্ন মতাবলম্বন থাকবেই । অন্য ধর্মকে বাতিল আখ্যায়িত করার কোন ইচ্ছা ও আমার নেই । তার মাঝে খুব বেশী মহত্ত ও নেই । কিন্তু দিবালোকের স্পষ্ট মত যে যুক্তিগুলো , তা আমরা কিভাবে উপেক্ষা করব ? ?
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
পারভেজ বলেছেন:
অদৃশ্য একজনের হাত আছে।
বুড়া শাহরীয়ার বলেছেন:
ভালো একটা দিক তুলে ধরেছেন। প্লাস
হুমায়ুন কবির হাকিম বলেছেন:
কোরান সংরক্ষনের দ্বায়িত্ব আল্লাহপাকের নিজের, তিনি এভাবের সংরক্ষন করেন.....+++
মেজরতমাল বলেছেন:
হুমায়ুন কবির হাকিম বলেছেন: কোরান সংরক্ষনের দ্বায়িত্ব আল্লাহপাকের নিজের, তিনি এভাবের সংরক্ষন করেন.....+++
পরিবর্তনবাংলা বলেছেন:
একেই বলে মোজেযা । কুরআন আসলেই এক বিরাট মযেযা সমস্ত মানবজাতির জন্য
মুকুট বলেছেন:
চমৎকার যুক্তি! ধন্যবাদ!
গুনাহগার বলেছেন:
কোরআনের একটি সুরা তো দূরের কথা এর একটি অক্ষর কিম্বা নুক্তা ও পরিবর্তন করা সম্ভব না । কারন কোটি কোটি কুরানে হাফেজ রা প্রতিনিয়ত এর বিশুদ্ধতা পরীক্ষা করে চলছেন । নচেত্ কুরানের ও ওল্ড এবং নিউ ভার্সন বের হত । আল্লাহ্ না করুক ।
গোপাল ভারঁ বলেছেন:
খুব ভালো লিখেছেন। আপনাকে ধন্যবাদ
রাসেল ( ........) বলেছেন:
ওঁ
দুরের পাখি বলেছেন:
অ, আইচ্চা ।
সচেতন বলেছেন:
গুনাহগার ভাই। আপনার মতো আমিও গুনাহগার। এমন করে আমিও ভেবেছি এবং শুধু কোরআনে হাফেজ হওয়া কেন, আমি প্রত্যেকদিনই অবাক হই আল্লাহ্-র বিভিন্ন কারিশমা দেখে। তবে হাফেজ হওয়া আসলেই আল্লাহ-র একটি বিশেষ উপহার। সবাই কিন্তু হাফেজ হতে পারেনা! অনেকেই চেষ্টা করেও পারেনি। তার মানে প্রমান হয়েই যায় যে, শুধু চেষ্টা করলেই আর বিজ্ঞান সম্মতভাবে এগুলেই সফল হওয়া যায়না। আল্লাহ্ নিশ্চই অনুপোযুক্ত কাউকে জীবন্ত কোরআন বানাবেন না।
সুমন সালেহী বলেছেন:
এই কুরআনের জন্য আল্লাহর অশষে অনুগ্রহে আমি সামান্য কাজ করেছি... কাবা শরীফের ইমাম সাহেবের তেলাওয়াত .amr ফরম্যাটে রূপান্তর করেছি। সমগ্র কুরআন তেলাওয়াত এর সাইজ দাঁড়িয়েছে ১১৭ মেগাবাইট। আপনি আপনার মোবাইল বা এমপিথ্রি প্লেয়ারে কপি করে শুনতে পারবেন। ডাউনলোড করুন বিনামূল্যে .........ডাউনলোড
মো মুজাহিদ আলম বলেছেন:
বাংলাদেশের কোন প্রত্যান্ত অঞ্চলের একজন মুসলমানের কাছের একটা কুরআন শরীফের সাথে আমেরিকার কোন গহীন জঙ্গলে বাস করা কোন মুসলমানের কাছে থাকা কুরআন শরীফকে মিলানো হয় কোন পরিবর্তন পাওয়া যাবে না । এটা হচ্ছে সেই কুরআন যাহার রক্ষণাবেক্ষনের দায়ীত্ব আল্লাহ নিজে নিয়েছেন ।
েমােনম বলেছেন:
সুন্দর একটি উদাহরণ তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদআল্লাহ্ বলেছেন কুরআন কে আমি নিজে হেফাজত করব
তার এটি প্রমাণ বসুন্ধরা সিটিতে একটি ভবনের আগুনে পুড়ে সব ছাই হয়ে যায় কিন্তু মহা গ্রন্থ আল কুরাআন টি আল্লাহ্ নিজেই হেফাজত করেছেন
যার এতটুকু অংশ আগুন স্পর্শ করতে পারেনি এবং এইটি ছিটকে নিছেও পড়ে যাইনি কেই যেন কুরআন শরীফ টিকে একটি কাঠের উপর যত্ন করে রেখে দিয়েছে এবং কাঠের ঐ অংশটি ও পুড়ে নি।
সচেতন বলেছেন:
"তার এটি প্রমাণ বসুন্ধরা সিটিতে একটি ভবনের আগুনে পুড়ে সব ছাই হয়ে যায় কিন্তু মহা গ্রন্থ আল কুরাআন টি আল্লাহ্ নিজেই হেফাজত করেছেনযার এতটুকু অংশ আগুন স্পর্শ করতে পারেনি এবং এইটি ছিটকে নিছেও পড়ে যাইনি কেই যেন কুরআন শরীফ টিকে একটি কাঠের উপর যত্ন করে রেখে দিয়েছে এবং কাঠের ঐ অংশটি ও পুড়ে নি।" মন্তব্য#১৭
আমি অবশ্য হেফাজত বলতে এই ধরনের হেফাজতকে বুঝিনা। কারন কোরআনকে আগুনে পোড়ানো সম্ভব এবং অনেক পুরান (যে কোরআরনের লেখা স্পষ্ট নয়) কোরআনকে পোড়াতে বা শ্রোতআলা নদিতে ফেলে দিতে বলা হয়েছে।
যাই হোক, হেফাজত বলতে আমি ব্যক্তিগতভাবে অন্যকিছু বুঝে।
মায়া নেকড়ে বলেছেন:
আচ্ছা যারা কোরান এত দরদ দিয়ে মুখস্ত করে রাখে, তারা কোরানের মানে কতটা জেনে মুখস্ত করে?
েমােনম বলেছেন:
সচেতন সাহেব/সাহেবান এটা একাটা আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্ত
গুনাহগার বলেছেন:
বসুন্ধরায় আল্লাহ দৃশ্যত কোরানকে রক্ষা করেছেন , আর লক্ষ কোটি হাফেজদের মাধ্যমে তিনি অদৃশ্যভাবে কোরানকে রক্ষা করছেন । দুটিই আল্লাহর মোজেজা ।মায়া নেকড়ে ভাই,
বুঝে মুখস্ত করার ব্যাপারে ...
কম্পিউটার এর যেমন hardware expert nd software xpert দুটিই important, তেমনি হাফেজরা হল কোরানের hardware xpert আর মাওলানা ও মুফাস্সিররা হল এর sofotware xpert.
তবে কেউ যদি উভয় বিষয়ে xpert হয় তাহলে তো খুব ই ভাল ।
গুনাহগার বলেছেন:
সালেহী ভাইআপনার প্রচেষ্টা আল্লাহ কবুল করুক । আর আমাদের সবাইকে সত্য অনুসন্ধানের যোগ্যতা দিক । আমীন । ।
এন এইচ আর বলেছেন:
ভালো কথা বলেছেন
বিবেক সত্যি বলেছেন:
+
তারিক রিদওয়ান বলেছেন:
অদৃশ্য একজনের হাত অবশ্যই আছে। তিনি হলেন আল্লাহ........ আমাদের সৃষ্টিকর্তা। তিনি কুরান নাযিল করেছেন এবং তিনিই ইহা সংরক্ষণ করবেন।
প্রতিক্ষা বলেছেন:
আইনস্টাইন এবং নিউটন এটো কিছুর থিওরী আবিষ্কার করল কিভাবে!!!!!!!!!!!!!!! অংক বুজে করা আর মুখস্ত করে পাশ করা এক বিষয় না। আমি অবিশ্বাসী নই কিন্তু এই যুক্তির সাথে একমত হতে পারলাম না।
আরিফুর রহমান বলেছেন:
ইশ্!! তাইতো!!
(তবে কেউ কি ভেবে দেখেছে, একটা বাচ্চা 'ছেলে' তার জীবনের কয়েকটি বছর এর পেছনে দেয়, মানে এই মুখস্তবিদ্যা চর্চার পেছনে। আর কুরান যেহেতু মোল্লাদের একমাত্র 'অস্ত্র' এর পেছনে তারা বিশাল পরিমান রিসোর্স ইনভল্ভ করবে। আর বেকুবের পাল এর মাঝেও তেঁনার মাজেজা খুঝে বের করবে!!)
বলদ!
হোলসেল বলেছেন:
হ, কুরানে হাফেজরা কুরান মুখস্থ করবার পারে, মাগার ফিজিক্সের ফও বুজবার পারে না। দুনিয়াতে আমাগো মোচলমান সম্প্রদায় খালি কুরানি হাফিজ পয়দা করতাসে বচর বচর। বিজ্ঞানের দরকার নাই, কুরানে হাফিজ দরকার আমাগো দ্যাশের উন্নয়নে।
ভন্ডপির বলেছেন:
বেশী কোরান পড়লে বুদ্ধিপরতিবন্ধী হয়। এই লাইগাই মধ্যবিত্তরা বাংলা মিডিয়াম আর ধনীরা আংরেজী মিডিয়ামে সন্তানদিগকে পাডায়।
আমি সাইরাজ বলেছেন:
+++++++++
সোহায়লা রিদওয়ান বলেছেন:
@ হোলসেল... ফিজিক্সের ফ বুঝলে দেশের খুব কি উন্নতি হয় ???? বলছিনা কেউ কোরানের ক বুঝলে দেশের উন্নতি হয়! কিন্তু ফিজিক্স বুঝলেই কেউ ভালো মানুষ ?? উন্নতি করবে দেশের ??
ওরা যে আদর্শে বিশ্বাস করে তাতে নিজের মায়ের পেটে নিজের ভাইরে জন্ম দেয়ার সিসটেম আছে। ওরা এইগুলান ছাইরা ভাল হইব বইলা আপনার মনে হয়?
আকাশ_পাগলা বলেছেন:
আমি আল্লাহকে বিশ্বাস করি। কিন্তু, আপনার যুক্তির সাথে একমত হতে পারলাম না।এই দুনিয়ায় সূরা কয়জন মুখস্ত পারে, আর নিউটনের সূত্র কয়জন মুখস্ত পারে? এখন, নিউটনের সূত্র কী তাহলে ঐশী বাণী? হা হা হা
অর্থ না বুঝে কুরআন মুখস্ত করার মাঝে কোন কৃতিত্ব আছে কী না আমি বুঝি না। কুরআন হল জীবন বিধান। এটা মেনে চলতে হবে। না বুঝে মুখস্ত করে লাভ হবে না।
আল্লাহকে বিশ্বাস কুরআন মুখস্তের উপর নির্ভর করে না, ঈনান আর তাওহীদের উপর নির্ভর করে।
আকাশ_পাগলা বলেছেন:
টাইপোঃ ঈমান
িময়াজী বলেছেন:
ধন্যবাদ-
শৈল্পিক ভাবনা বলেছেন:
কেউ যুক্তিতে আসলোনা যে!!!
লেখক বলেছেন: বাই রে আমগো তো আফনের মতো ৩, ৪ কেজি ঘিলু নাই..
আমরা অলপ ঘিলুর লোক, তাই আস্তিক।
)
)
পুরাই কার্টুন বলেছেন:
Hah hah ha...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















