অবাক আমি তাকিয়ে থাকি তোমার সৃষ্টি পানে,
দৃষ্টি জুড়ে কৃতঙ্ঞতা অমোঘ অশ্রুবানে ।
এ কলুষ হ্রদয় দাও রাঙিয়ে আলোর ঝর্ণাধারে,
শেষ বিচারের দিনে রেখো তোমার ছায়াধারে ।
আমার যত অপূর্ণতা যাক না দুরে সরে,
তোমায় শুধু চাই গো প্রভূ স্বপ্ন বাহুডোরে ।
কজন বল পাবে তোমার জান্নাতের ই ঘ্রাণ
হয়ত আমি থাকব দুরে কাঁদবে দূঃখে প্রাণ ।
এক জীবনে দিলে অনেক পেলাম ও তো বেশ,
এরপর ও কী অসীম হিয়ার চাওয়ার আছে শেষ ?
বিশাল সাগর উথাল পাথাল আমার জীবন ভেলা,
মিলবে কিগো প্রভুর দয়া সাংগ যেদিন মেলা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

