somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহীদ বুদ্ধিজীবী রাশীদুল হাসান

২৯ শে মে, ২০১০ সকাল ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৭১ সালের ২৫ মার্চ। পাকিস্তানি হানাদার বাহিনী রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়ে নিরীহ বাঙালির উপর৷ রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল গণহত্যার অন্যতম প্রধান টার্গেট৷ রাশীদুল হাসান সেই সময় থাকতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের (সাবেক ইকবাল হল) পাশে শিক্ষকদের আবাসিক ভবনে৷ চারতলা ভবনটির চার তলায় থাকতেন রাশীদুল হাসান৷ পাশেই ছিল একটি বিশাল বস্তি৷ পাকবাহিনী বিশ্ববিদ্যালয় আক্রমণের সময় সেই বস্তিতে আগুন লাগিয়ে দেয়৷ হতদরিদ্র বস্তিবাসীরা তখন জীবন বাঁচাতে আশ্রয় নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন আবাসিক ভবনের ছাদে৷ রাশীদুল হাসান যে ভবনে থাকতেন সেই ছাদেও আসে অনেক মানুষ৷ পাকহানাদাররা এক পর্যায়ে সেটি টের পেয়ে যায়৷ তারা তখন সেখানে হানা দেয়৷ এক পর্যায়ে হানাদার বাহিনী ৩২ জন নিরীহ বস্তিবাসীকে নির্মমভাবে সেই ছাদে হত্যা করে৷ যাবার সময় তারা ভবনে বসবাসরত শিক্ষকদের ঘরেও হামলা চালায়৷ রাশীদুল হাসানের পরিবার তখন একটি রুমে ঢুকে খাটের নিচে লুকিয়ে ছিল৷ তিন বেড রুমের দু'টি রুমেই ব্যাপক অগ্নিসংযোগ ও ভাংচুর করে হানাদাররা৷ কিন্তু কী ভেবে যেন তারা ওই একটি কামরাতেই হামলা করেনি৷ যদি হামলা করত তাহলে বলার অপেক্ষা রাখে না রাশীদুল হাসানের পরিবারের অবস্থাও হতো সেই বস্তিবাসীদের মতোই৷
ভাগ্যক্রমে সেদিন রাতে বেঁচে গেলেও পাকিস্তানি হানাদারদের হাত থেকে তিনি শেষ রক্ষা পাননি৷ ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জল্লাদের দল এদেশীয় দোসরদের সহায়তায় তাঁকে ধরে নিয়ে যায় এবং নির্মমভাবে হত্যা করে৷
বাকী অংশ http://www.gunijan.org.bd
বিপ্লবীদের জীবনী জানতে পড়ুন http://www.biplobiderkotha.com
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৩

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×