১) জানা কৌতুকঃ (নানা ভাবে আছে এটা)
চোর পুলিশ মুখোমুখি।এখন সমস্যা হল চোরের জোর পুলিশের চেয়ে বেশী। পুলিশ তাকে ধরতেও সাহস পাচ্ছেনা, আবার না ধরলে ইজ্জত কা মামলা। এখন পুলিশ চাইছে চোর দৌড়ে পালাক। চোরও দৌড়ায় না। বিপদ দেখে পুলিশ চোরকে হুমকি দিচ্ছে, "দৌড়া, দৌড়া, দৌড়া....নাইলে আমিই দৌড়াইলাম।
২) সম্ভবত অজানা কৌতুকঃ (কারন আমিই বানালাম
মাঠে ফুটবল খেলা হবে। দুই দলই হাজির। এবার রেফারী (একটু মুরুব্বি গোছের) হুমকি দিয়ে বলছে, "খেলা হবে আমার কথা মত। সবাই আমার নির্দেশে চলবে। তা না হলে লাল কার্ড।"
কিছু সময়ের মধ্যেই দেখা গেল দু'দলের খেলোয়াড়ই মাঠের সাইড লাইনে বসা। মাঠে রেফারী একা।
কিছুক্ষন পরে রেফারী মাথা নিচু করে বলছে " ঠিক আছে, আর কিছু বলবনা। তোমরা মাঠে এসে খেল।"
ইদানিং খুব মনে হচ্ছে এমন। কেন বলুনতো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


