নেটে বসে সবসময় প্রথম কাজ সাইনে ঢোকা। তারপর অন্য কিছু। ব্যাপারটা অনেকটা অটোমেটেড টাইপ দাঁড়িয়ে গেছে। মনে হয় সব কিছু এমন ভাবে প্রোগ্রাম করাঃ
"ক্লিক টু কানেক্ট নেট"--"কানেক্টেড"--প্রেস 's' (somewhereinblog.net. অটোমেটিক চলে এল) "এন্টার"
আইজ এই অটোমেশনের কল্যাণে ধরা খাইছিলাম আরকি।
ব্যাপারটা এরকম। স্যার এসে বললেন, " আমাদের অফিসের সাইটে একটু ঢোক তো"
আমার অটোমেটেড প্রসেস শুরু হল এবং শুরু থেকে শেষ অবধি চলল।
"এইটা কোথায় ঢুকলা?"
"স্যরি স্যার, ভুল হয়ে গেছে। মনে হয় ভাইরাস টাইপ কিছু।
আসল কথা হল সাইন আর আমাদের প্রতিষ্ঠান দু'টোরই অদ্যাক্ষর s দিয়ে শুরু। তাই হিস্ট্রি থেকে সাইন আগে চলে এসেছিল s টাইপ করাতে। আমি খেয়াল না করে দেই এন্টার। আর তাতেই....
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



