এবার বাংলা ছাড়্ (বলাকা ভাস্কর্য ভাঙার প্রতিবাদে )
৩০ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ শ্বেত কপোতের দেশে
শান্তি ফিরছে কেঁদে।
শকুন বেড়ায় আকাশে
জমিনে হায়েনারা দল বেঁধে।
দুরুদুরু কাঁপে কপোতের বুক
মনে বাঁধে বাসা ভয়।
স্বাধীনতা আর মুক্তির সুখ
আজ যেন তার নয়।
শকুনের দল বিস্তারি ডানা
করেছে আকাশ কালো
কপোতের আজ উড়তে মানা
ঘরে থাকা যেন ভালো।
এরই নাম বুঝি স্বাধীনতা
আর এভাবেই সে স্বাধীন!
লাভ কি কিছুই হয়েছে বলো তা,
বাক হারা পরাধীন?
যুদ্ধে যাবার এসেছে সময়
আবার নতুন করে,
কেন শকুন আর হায়েনার ভয়
খাচ্ছে তোমায় কূরে?
হুংকারী ওঠ কপোতের দল
সাজো যুদ্ধের সাজে!
জীবন তোমার হবেনা বিফল
শোন জয়ধ্বনি বাজে।
দুষ্টের দল সাহসী হয়না
মুখে তার যত বাড়।
শোন্ বলি যত শকুন হায়েনা
এবার বাংলা ছাড়্।
(কিছুদিন আগে আমার ব্লগে প্রকাশ করেছিলাম এটা। গত কাল রাতের বলাকা ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রি-পোস্ট।)
Click This Link
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১১ দুপুর ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর...
...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুন
চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন