বাইচ্চারা এদিকে আইসনা।
ভুমিকাঃ কিছুক্ষন আগেই এক জটিল প্রব্লেমে পড়েছিলাম।
এবার আসি মূল কথায়। মেয়ে এইচ এস সি তে পড়ে । ভাই আমার ইঞ্জিনিয়ার। এখন যেহেতু অনুষ্ঠান হচ্ছেনা, আবার সামনে মেয়ের পরীক্ষা, এদিকে টেকনিক্যাল কিছু কারনে (না না অন্য কিছু না,
এখন মেয়ের বাবা মা জানতে চেয়েছেন কালেমার পরে ছেলে কি শ্বশুরালয়ে রাত্রী যাপন করবে কিনা
এবার ভাইটিকে কে জিজ্ঞেস করবে এটা? আমার খালাতো বোন বলছে আমার গিন্নীকে বলতে, কারন ছেলে তারও খালাত ভাই। কিন্তু সে কিভাবে বলে! ভার পড়ল আমার ওপর, " তোমার সাথে তো খুব ক্লোজ, তুমিই বল।" বললাম, "একি আচানক কথা! বিয়ে হবে অথচ পাতর পাত্রী রাত্রী যাপন করবেনা? এযে সমস্ত আয়োজন থাকার পরেও এক চুমুক জল দিয়ে অন্ন ব্রত ভাঙ্গার শামীল!!! এটা আবার জিজ্ঞেস করবার বিষয়?" কিন্তু বউ আমার নাছোড়বান্দা। সবাই নাকি অপেক্ষা করছে এই জটিল জবাবের জন্য। কি আর করা..ফোন দিলাম ছোট ভাইকে। এদিকে আমারও মুখে কথা সরেনা.. তাকে প্রথমে একটা গল্প শোনালাম, বললাম, "একটা গল্প শোন, তারপর আমার কথার জবাব দিবি"
[বিয়ের দিন বিদায়ের মূহূর্তটি সবচেয়ে হৃদয় বিদারক।
বিয়ের পরের দিন বৌভাতের পর ছেলেকে নিয়ে আসা হল মেয়ের বাড়িতে। শ্বশুর মশাই আর জামাই বসে আলাপ করছেন। শ্বশুর জিজ্ঞেস করছেন, : তা বাবাজ্বী সব খবরাখবর ভাল তো? তোমাকে যে ভাবে বলেছিলাম সেভাবেই থেক কিন্তু।" জামাই বাবাজী মাথা নিচু করে বলল, " আব্বা, একটা গোলমাল হয়ে গেছে যে।" "কি বাবা, কি হয়েছে?" শ্বশুরের উদ্বিগ্ন কন্ঠস্বর।
" না আপনি তো মান-ইজ্জতের খেয়াল রাখতে বলেছিলেন তা মানটা ঠিকই আছে, ইয়ে মানে.. ইয়ে মানে.. ইজ্জত টা...."
আসল কথায় ফিরে আসি।
এবার ভাইকে জিজ্ঞেস করলাম, তোর হবু শ্বশুর শাশুড়ীরা জানতে চেয়েছেন তুই কালেমার পরে রাতে কোথায় থাকবি?
আমার ভাই দেখলাম আরও স্মার্ট। সে জানালো এ ব্যাপারে তার হবু বধুর সাথে আগেই আলাপ হয়ে আছে। সুতরাং..... আর নাই বলি, কেমন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

