somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভ্যালেন্টাইনস্ ডে পালন- ভালবাসার নির্লজ্জ পশ্চিমাকরণ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত দ্বিপ্রহর। এই মাঝ রাতেও বাইরে কোকিলের ডাক শুনতে পাচ্ছি। রাতে বাগানের ভেতর দিয়ে আসার সময় আমের মুকুলের মৌ মৌ গন্ধ পেলাম। আজ ২রা ফাল্গুন।

আজ আবার ১৪ই ফেব্রুয়ারী। ঐতিহাসিক ভ্যালেন্টাইনস্ ডে।

জাতীগত ভাবে যে আমরা মোটেই সৃষ্টিশীল না এবং সর্বদাই পরমুখাপেক্ষি (সব বিষয়েই) তা বারবার মনে করিয়ে দেয়ার দরকার পড়েনা। আমরা নিজেরা কিছু আবিষ্কারের চেয়ে পরেরটা নকল করতে বেশী ভালবাসি। এর সর্বশেষ সংজোযন বিশিষ্ট চরিত্র বিশারদ শফিক রেহমানের প্রবর্তিত ভ্যালেন্টাইনস্ ডে।

কি আশ্চর্য ঘটনা! ঋতুরাজের আগমনের ঠিক পরের দিন টাই এই দিন। বসন্ত ভালবাসার মাস। বসন্ত একে অন্যকে কাছে টানার, দুঃখ ভাগাভাগি করে হেসে ওঠার মাস। অথচ আমরা এই মাসের পয়লা দিন (যা একান্তই আমাদের নিজস্ব সাংস্কৃতির অংশ) পালন করবার চেয়ে বেশী আগ্রহী ২য় দিন টা পালনে। বিশ্ব ভালবাসা দিবস। মোবাইল নেটওয়ার্ক আর গিফট বিক্রেতাদের ধান্দাবাজীর আরেকটা দিন। ডেইলি নিউজ পেপার গুলোও দেখলাম ১লা ফাল্গুনের চিরায়ত একটা ছবি (পলাশ / শিমূল গাছে ফুল ফুটেছে) দিয়েই খালাস। পত্রিকার বাকিটা কোন মডেল বা নাট্য ব্যক্তিত্ব কি পরে ভ্যালেন্টাইন ডে পালন করবে এসব দিয়ে ভরে রেখেছে।

কেন ১৪ই ফেব্রুয়ারি আমাদের খাস করে ভালবাসা প্রকাশ করতে হবে? সেন্ট ভ্যালেন্টাইন কে স্মরণ করে? কে ছিলেন তিনি যে তাঁর জন্য আমাদেরকে এত উচ্ছাস দেখিয়ে ভালবাসা দিবস এই দিনটাকেই ঘোষনা করতে হবে? আমদের নিজস্ব সাংস্কৃতির অংশ, ১লা ফাল্গুন কি দোষ করল? কেন আমরা আমাদের ভালবাসার বৈশ্বয়িকি করণ করতে পারিনা। কেন অন্যের ধার করা রীতি নিজের করে নিতে হবে। কি বাধ্যবাধকতা?

তাহলে কি এদেশের মানুষ ভালবাসতে জানেনি কোনদিন? ভালবাসা শিখতেও এদের পরের দিকে তাকাতে হবে? যারা পোশাক পাল্টানোর চেয়ে দ্রুত নিজেদের ভালবাসার মানুষ পরিবর্তন করে, তাদের দিকে? হায়রে বাঙালি। দুঃখ লাগে এসব ভাবলে।

অনেকে বলবেন ভ্যালেন্টাইনস্ ডে র উদ্দ্যেশ্য ছিল আরও মহত। এটা শুধু প্রেমিক-প্রেমিকার জন্য না। ভাল কথা। কিন্তু ব্যাপারটাতো আজ সেখানে গিয়েই ঠেকেছে। তাই নয়কি? সুতরাং সেই প্রেক্ষাপট বিবেচনা করার কোন কারণ নেই। খুব কম সন্তানই বাবা মা কে এ দিনের শুভেচ্ছা জানায়। রাত বারটা বাজলেই শুরু হয় গদগদ কন্ঠে প্রেমালাপ। কারন প্রেমের আন্তর্জাতিক ভাবে স্বীকৃত একটা দিন। প্রেমে টইটুম্বুর ২৪টা ঘন্টা।

আঁতেলের মত বলবনা বছরের ৩৬৫ দিনই ভালবাসা দিবস। একটা দিন যদি স্পেশাল হয়ই তবে বাঙালি হিসেবে আমার মতে ১লা ফাল্গুনটাই শ্রেষ্ঠ দিন, ১৪ই ফেব্রুয়ারি কোনভাবেই না। নিজেদেরকে কেন ছোট করে দেখব? আমাদেরও হাজার বছরের নিজস্ব সাংস্কৃতি আছে যা নিয়ে আমরাও গর্ব করতে পারি। এ দেশ বেহুলা লক্ষিন্দরের দেশ, ময়না মতির দেশ। এদেশে ভালবাসা দিবসে তাদেরকে স্মরণ করা যেতে পারে।

আত্মত্যাগের মহিমার কথা ভাবলে আমাদের বীর সন্তানেরা যারা দেশ মাতা কে ভালবেসে প্রান দিয়েছেন, তাঁদের কথা ভাবা যেতে পারে। কোথায় কোন সেন্ট ভ্যালেন্টাইন প্রান দিল তারচেয়ে আমাদের সালাম, রফিক, বরকত, ক্ষুদিরামরা কম কিসে? বরং তাদের মহিমা অনেক বেশী উজ্জল। আসেন, আমরা তাঁদের কথা ভেবে নিজেদের জন্য একন্তই নিজস্ব ভালবাসা দিবস পালন করি।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:২২
২৫টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×