তোকে নিয়ে স্বপ্নের জাল কত বুনি
সুন্দর আগামীর আহ্বান শুনি
সেই স্বপ্নের রং আঁজলাতে নিয়ে
আকাশ গঙ্গা মাঝে আসব বিলিয়ে।।
ধান শালিকের সাথে তোর যত মিতালী
জোনাকি চলার পথে জ্বেলে দেয় দীপালি
নীল পাহাড়ের কোলে ঝর্ণার মেয়ে
মধু তান গুনগুন যায় শুনিয়ে।।
মেঘের চাদরে ঢেকে দেব তোর কাঁধ
কিরণ কাঁকনে ভরে দেব সারা হাত
তোর ঘুমে স্বপ্নের ফেরীওয়ালা হয়ে
অরূপ রতন মনি নিয়ে যাব বয়ে।।
ললাটে পরিয়ে দেব শিশিরের টায়রা
তোর শান্তির তরে ডানা মেলে পায়রা
সোনার অঙ্গ জুড়ে চাঁদ বাটা দিয়ে
'তারকিনী নীল শাড়ি দেবো পরিয়ে' ।।
তোকে নিয়ে আঁকা সব স্বপ্নের ছবি
স্বপ্নের ঘোরে যেন যায় না হারিয়ে.....
(এই মাত্র লিখলাম। সুর দেব কি না ভাবছি) :
এ.টি.এম.মোস্তফা কামাল কে অনেক ধন্যবাদ, ''তারকিনী নীল শাড়ি দেবো পরিয়ে'' র জন্য। এর থেকে ভাল হতেই পারেনা।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১১ দুপুর ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




