somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ অমর কবি, গীতিকার, সুরকার রজনীকান্তের জন্ম বার্ষিকী।

২৬ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ক্ষনজন্মা অমিত প্রতিভার অধিকারী রাজশাহীর কবি গীতিকার, সুরকার রজনীকান্তের জন্ম বার্ষিকী। ১৮৬৫ সালের ২৬ শে জুলাই তাঁর জন্ম। পেশায় উকিল হলেও তাঁর অন্তরে সবসময় একজন সাহিত্যমনা মানুষ বাস করত। কবি নজরুলেরও তাঁর মত যে কোন পরিবেশে তৎক্ষনাৎ কবিতা ও গান লেখার বিরল ক্ষমতা ছিল।

তাঁর লেখা কবিতা আমরা ছোটকালে অনেক পড়েছি কিন্তু খুব কম জনেই হয়ত জানি কবি পরিচিতি সম্বন্ধে।

যেমনঃ
বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই,
কুড়ে ঘরে থাকি কর শিল্পের বড়াই

আবার

নদী কভু পান নাহি করে নিজ জল,
তরু গণ নাহি খায় নিজ নিজ ফল,
গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান,
কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্ন দান।।

এছাড়াও তাঁর লেখা অসংখ্য গান আমরা হামেশাই গেয়ে ফিরি,
যেমনঃ

‘মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেরে ভাই,
দীন দুঃখিনী মা যে তোদের, তার বেশী আর সাধ্য নাই।’

তবে সব কিছুর ওপরে যে গানটি আমার মনে সবচেয়ে বেশী দাগ কাটে; শুধুমাত্র বিষয় বস্তুর কারণেই যে গানটি গাইলে বা শুনলে অধিকাংশ সময়েই নিজের অজান্তে গলা ভারী হয়ে আসে সেটি হচ্ছে;

আমি অকৃতি অধম বলেও তো
কিছু কম করে মোরো দাওনি ৷
যা দিয়েছো তারই অযোগ্য ভাবিয়া
কেড়েও তো কিছু নাও নি ৷

তব আশিষ কুসুম ধরি নাই শিরে
পায়ে দলে গেছি, চাহি নাই ফিরে ৷
তবু দয়া করে কেবলই দিয়েছো
প্রতিদান কিছু চাওনি ৷

আমি ছুটিয়া বেড়াই, জানি না কি আশে
সুধা পান করে মরি গো পিয়াসে,
তবু যাহা চাই সকলি পেয়েছি
তুমি তো কিছুই পাওনি ৷

আমায় রাখিতে চাহো গো বাধঁনে আঁটিয়া
শতবার যাই বাঁধনও কাটিয়া ৷
ভাবি ছেড়ে গেছো
ফিরে চেয়ে দেখি একপাও ছেড়ে যাও নি ৷

(গানটার লিঙ্ক ছিল ইস্নিপ্স এ, কিন্তু সেখানে ঢুকতে পারলাম না, তাই এই লিঙ্ক টা ট্রাই করতে পারেন Click This Link)



রাজশাহী শহরে কবির বাড়িটির আজ ভগ্ন দশা। সাহেব বাজির বড় মসজিতের দক্ষিনে অবস্থিত জীর্ণশির্ণ বাড়িটি সংস্কারের কোন উদ্যোগ বা আগ্রহ কারো দেখা যায়না। এখন সেখানে সোনালি ব্যাংক এর কর্পোরেট শাখা আছে। সকলের কাছে আকূল আবেদন, আমরা একটু উদ্যোগী হয়ে কিছুটা প্রচারণা করে কর্তপক্ষের দৃষ্টি আকর্ষন করে বাড়িটা রক্ষা করে সেখানে কবি রজনীকান্ত স্মৃতি জাদুঘর প্রতিষ্টা করতে পারি।

বিরল প্রতিভাধর এই ক্ষণজন্মা ব্যক্তিত্ব মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ৪৫ বছর বয়সে ১৯১০ সালের ১৩ সেপ্টেম্বরে কোলকাতায় পরলোকগমন করেন।

আজ তাঁর জন্মদিনে তাঁকে জানাই বিনম্র শ্রদ্ধা। আর অমর এই কবির প্রতি তাঁর গানের কথা দিয়েই তাঁকে যথোপযুক্ত সম্মান জানাবার নিজেদের অপারগতা প্রকাশ করি,

"তবু যাহা চাই সকলি পেয়েছি
তুমি তো কিছুই পাওনি।"

---------------------

ছবি ও লেখার বিষয় বস্তুর সূত্রঃ দৈনিক ইত্তেফাক, ২৪ শে জুলাই ২০০৯।
Click This Link

সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০০৯ দুপুর ২:১৭
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×