[বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্ম বার্ষিকীতে তাঁর বিখ্যাত ‘হঠাৎ দেখা’ কবিতা অবলম্বনে আমার দুঃসাহসিক ‘হঠাৎ দেখা’ কবিতা লেখার অপচেষ্টা।]
হঠাৎ দেখা
ঠাকুরের হঠাৎ দেখা হয়েছিল ট্রেনের কামারায়
কালো রঙের শাড়িতে ঢেকে গিয়েছিল দালিম রঙের মাদকতা,
সেদিন শেষ হইয়াও হইল না শেষ
রয়ে গেল সম্পর্কের বিভ্রান্তি আর চাপা অভিমান।
কৃষ্ণ বাবু সজ্জন লোক, গম্ভীর আর সুশ্রী
বাবুর হঠাৎ দেখা হয়েছিল ছয় চাকার পাবলিক বাসে
সেই ছিল প্রথম এবং শেষ দেখা,
কালোর দূরত্ব ছিল না সেদিন
ছিল দালিম রঙের মাদকতা,
পাশাপাশি বসে পাড়ি দিয়েছিলেন দীর্ঘ পথ
সে পথে কথা হয়নি কৃষ্ণ বাবুর,
দু চোখ বুজে অনুভব করেছিলেন ভাললাগা
বাঁকা চোখে চেয়েছিলেন ঐ নিমীলিত চোখের পানে,
বাসের ঝাকুনিতে দুলে ওটা শরীরের ছন্দে
কৃষ্ণ বাবু অতিশয় চঞ্চল হয়ে উঠেছিলেন,
ভালবাসার তীর আঘাত করেছিল বুকের ঠিক বা পাশে,
গাম্ভীর্য ভেঙ্গে কথা বলতে গিয়েছেন কৃষ্ণ বাবু
আর ঠিক তখনই সবাই নেমে পড়লেন পরের বাস স্টপেজে
কৃষ্ণ বাবু চললেন একা।
ছবি: ইন্টারনেট থেকে।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১১ বিকাল ৪:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



