ছুটছি আমি সকাল বিকেল, নম্র সন্ধ্যায়
ছুটছি আমি বিষন্ন ভাললাগায়
নতুন পথে নিত্য নতুন
পুরোনো পথে পূর্ণিমার মতোন,
ছুটছি আমি কর্মব্যস্ততায়, যান্ত্রিক মানব
ভালবাসাহীনতার যান্ত্রিক দানব
বুকে চেপে, ছুটছি আমি ঘাস ফড়িং হয়ে
ফুল নয় ফুলের শোপিসে, এ ঘর নয় ও ঘরে
এ পথ নয় অন্য পথে
ছুটছি আমি যাযাবর এক কবি হয়ে
কবিতা খুঁজে, ভর দুপুরের ক্লান্তি মেখে
অপরাহ্নের বিষন্নতা এঁকে
ছুটছি আমি জানি না কি কারণে
ছুটছি পৃথিবীর গতিশীলতার গতি হয়ে
ঘরে ফিরে জানি না সে কি থাকবে বসে
ভালবাসা হাতে, কবির প্রেম হয়ে।
ছবি: গুগলের সৌজন্যে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



